https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_1.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-js-js-front-end-breeze-prefetch-links.min.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-js-jquery-jquery.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-js-jquery-jquery-migrate.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_2.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_3.js?ver=1776800653
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবারের মঙ্গল কামনায় শ্রাবনের প্রথম সোমবার বিভিন্ন মন্দিরে ভিড় জমান ভক্তরা। শিবের মাথায় জল ঢালেন মঙ্গল কামনায়। তাই এদিন শিবের মাথায় জল ঢালতে শিব ভক্তরা সামিল হন। এদিন সকাল থেকেই রাজধানী আগরতলা শহরের বিভিন্ন শিব মন্দির গুলিতে ভিড় জমান শিবের মাথায় জল ঢালতে।
শ্রাবণ মাস শিবের জন্ম মাস। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। মন্দির তো বটেই, বাড়িতেও পুজো হয় মহাদেবের।
মনে করা হয় শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস। তাই তাঁকে সন্তুষ্ট করতে ভক্তরা কোন ত্রুটি রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ ঢালেন শিব ভক্তরা। এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন। শ্রাবন মাসের প্রথম সোমবারে বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় দেখা যায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরের বিভিন্ন বাজারগুলিকে সংস্কার করার চিন্তাভাবনা করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে রাজধানীর বহু পুরনো বর্ডার গোলচক্কর বাজারকেও প্রয়োজনের তাগিদে সংস্কার করা হবে। আধুনিক বাজার হিসেবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সোমবার রাজধানীর বর্ডার গোলচক্কর বাজার পরিদর্শনে গিয়ে একথা বললেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
এদিন মেয়র আরও বলেন, দীর্ঘদিন ধরে বাজারটি সঠিক পরিকল্পনার অভাবে ভুগছে। বহু অর্থ ব্যয় করার পরেও বাজারের সমস্যা সমাধান না হওয়ায় ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছিল না। কিন্তু এখন এই বাজারটি আধুনিকিকরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়র এদিন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
পাশাপাশি ব্যবসায়ীদের সহযোগিতা চান বর্ডার গোল চক্কর বাজারকে আধুনিক বাজারে পরিণত করার জন্য। পুর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে এদিন ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, নিতু গুহ দে, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, সমাজসেবী জসীম উদ্দিন সহ অন্যরা।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহত্তর আন্দোলনের পথে আবার সংযুক্ত কিষান মোর্চা। তাই এই সরকারের কাছে বেশী কিছু আশা করছে না সংযুক্ত কিষান মোর্চা। এরা বৃহত্তর আন্দোলনের ভাষাই বোঝে। সেই আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সোমবার সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে সংগঠনের আহ্বায়ক পবিত্র কর বলেন যে ঐতিহাসিক কৃষক আন্দোলনকে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল মোদী সরকার,যে আন্দোলনকে সফল করতে গিয়ে ৭৩৬ জন অন্নদাতা শহীদ হয়েছিলেন তাদের রক্ত বৃথা যাবে না।
সংগঠনের বৈঠক শেষে এদিন মেলারমাঠ কৃষকসভার অফিসে সাংবাদিক সম্মেলন করেন নেতৃত্ব। পবিত্র বাবু এদিন আরও বলেন,আগের ঐতিহাসিক কৃষক আন্দোলনের সময় লিখিত প্রতিশ্রুতি পালন না করার সরকার যে বিশ্বাস ভঙ্গ করেছে সেটা মনে করিয়ে দিতেই সংযুক্ত কিষান মোর্চা সর্বভারতীয় ক্ষেত্রে কর্মসূচি গ্রহণ করেছে। সেক্ষেত্রে সংযুক্তকিষান মোর্চা দেশের সমস্ত সাংসদদের কাছে দাবি সনদ তুলে দেবে।
যদি সাংসদদের পাওয়া না যায় তাহলে মেল ও রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হবে। পবিত্র কর বলেন আগামী ৯ আগস্ট ইংরেজ ভারত ছাড় আন্দোলন দিবসের দিন সংযুক্তকিষান মোর্চা কর্পোরেট ভারত ছাড় দিবস পালন করবে। সাংবাদিক সম্মেলনে সংযুক্ত কিষান মোর্চার অন্যদের মধ্যে জয় গোবিন্দ দেবরায়,রতন দাস,রাসবিহারী ঘোষ ও রঘুনাথ সরকার উপস্থিত ছিলেন।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি মাসের প্রথম সপ্তাহে বেতন মিটিয়ে দেওয়া, ১০ মাসের পরিবর্তে ১২ মাসের বেতন, বাজারে দ্রব্য মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বেতন বৃদ্ধির দাবি সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা মিড-ডে-মিল ওয়ার্কার্স ইউনিয়নের। সোমবার এসব সহ ১০ দফা দাবিতে আন্দোলনে নামে সংগঠন। এদিন রাজধানীর অফিস লেন শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ সংগঠিত করেন কর্মীরা।
উপস্থিত ছিলেন শ্রমজীবী মহিলা নেত্রী পাঞ্চালী ভট্টাচার্য, শ্রমিক নেতা সমর চক্রবর্তী, তপন দাস, ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মনিকা দত্ত রায় সহ অন্যরা।সোমবার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখায়। পরে বুনিয়াদী শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশনও দেয়। ত্রিপুরা মিড-ডে-মিল ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এদিন প্রথমে মিছিল করে শিক্ষা ভবনের সামনে যায়।
তারপর তারা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সেখান থেকে এক প্রতিনিধি দল অধিকর্তার সঙ্গে দাবি গুলি নিয়ে সাক্ষাৎ করে। ত্রিপুরা মিড-ডে-মিল ওয়ার্কার্স ইউনিয়নের। ত্রিপুরা মিড-ডে-মিল ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা বলেন, মিড ডে মিল কর্মীর স্কুলে ৫-৬ ঘণ্টা কাজ করে মাসে মাত্র আড়াই হাজার টাকা পান। তাই এই বেতন যাতে বাড়ানো হয়। বিজেপি শাসিত অন্য রাজ্যে বেতন বৃদ্ধি করা হলেও ত্রিপুরায় ব্যতিক্রম। ছাঁটাই করে দেওয়া হচ্ছে এই কর্মীদের।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত মহিলা ডাবল লিগ ফুটবল প্রতিযোগিতায় শিরোপা নিজেদের ঘরে নিলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। লিগের শেষ ম্যাচে জষ্পুইজলা প্লে সেন্টারের সঙ্গে ১-১ গোলে ড্র করে খেতাব দখল করে বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। লিগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের সংগ্রহ ছিলো ৮ ম্যাচে ২০ পয়েন্ট।
অন্যদিকে জষ্পুইজলা প্লে সেন্টারের কাছে ছিলো ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। ফলে লিগের শেষ ম্যাচটি জষ্পুইজলা প্লে সেন্টারের কাছে জয় ছাড়া বিকল্প ছিলো না।এই ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে রার্নাস খেতাব দখল করে সন্তুষ্ট থাকতে হয় জষ্পুইজলা প্লে সেন্টারকে। সোমবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এিপুরা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী, প্রেট্রন রতন সাহা, বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, ধোনাচার্য কোচ বিশেশ্বর নন্দী, জিমনাস্ট দীপা কর্মকার সহ আরো অনেকে।
ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার এর ফুটবলার ধনিতা রিয়াং৷ লিগের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় জষ্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার সীমা দেববর্মা। ১২ টি গোল করে সেরা স্কোরারের পুরস্কার নিজের করে নেয় জষ্পুইজলা প্লে সেন্টারের ফুটবলার পোকিলা বড়ুয়া। চ্যাষ্পিয়ন দলের হাতে ২৫ হাজার টাকা সহ ট্রফি ও রার্নাস দলের হাতে ১৫ হাজার টাকা সহ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা।

জনতার কলম ওয়েবডেস্ক :- শুরু হল সংসদের বাদল অধিবেশন। আগামিকাল সংসদে পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। আজ, সোমবার অধিবেশন শুরু হওয়ার আগে সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাংসদ ও দেশের জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী মোদী বলেন
আজ শ্রাবন মাসের প্রথম সোমবার। এই শুভ দিনে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হচ্ছে। শ্রাবন মাসের প্রথম সোমবার দেশবাসীকে জানাই শুভেচ্ছা। আজ থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। সারা দেশের চোখ আজ এর দিকে। দেশ খুব কাছ থেকে দেখছে যে সংসদের এই অধিবেশন ইতিবাচক, সৃজনশীল এবং দেশবাসীর স্বপ্ন পূরণে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা হোক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যে আমি এটিকে ভারতের গণতন্ত্রের গৌরবময় যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখছি। ব্যক্তিগতভাবে, এটা আমার এবং আমাদের সকল সহকর্মীদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে প্রায় ৬০ বছর পর একটি সরকার তৃতীয়বার ফিরে আসে এবং তৃতীয় ইনিংসের প্রথম বাজেট পেশ করে।
তিনি বলেন, আগামীকাল আমরা যে বাজেট পেশ করব তা অমৃতকালের গুরুত্বপূর্ণ বাজেট। আমরা যে পাঁচ বছরের সুযোগ পেয়েছি, এই বাজেট সেই পাঁচ বছরের জন্য আমাদের দিকনির্দেশনা নির্ধারণ করবে। এই বাজেট ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্নকে শক্তিশালী করবে। প্রতিটি নাগরিকের জন্য এটি অত্যন্ত গর্বের বিষয় যে ভারত বৃহৎ অর্থনীতির দেশগুলির মধ্যে দ্রুত বর্ধনশীল দেশ। আমরা গত তিন বছরে ধারাবাহিকভাবে ৮ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে এগিয়ে যাচ্ছি। আজ, ভারত সম্পর্কে ইতিবাচকতা বাড়ছে, বিনিয়োগ তার শীর্ষে রয়েছে, এটি নিজেই ভারতের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের সব সংসদ সদস্যকে অনুরোধ করতে চাই, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমাদের যে সংগ্রাম করতে হয়েছে, তার সব কথা মনে রাখবেন। কেউ পথ দেখানোর চেষ্টা করেছে। কেউ বিভ্রান্ত করার চেষ্টা করলেও এখন সেই মেয়াদ শেষ হওয়ায় জনগণ তার রায় দিয়েছে। আমি সব দলকে দলীয় লাইনের ঊর্ধ্বে উঠে দেশের জন্য নিজেদের উৎসর্গ করতে এবং আগামী ৪.৫বছরের জন্য সংসদের এই মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মটি ব্যবহার করতে বলতে চাই। আপনি জানুয়ারী ২০২৯ সালের নির্বাচনী বছরে যে কোনও খেলা খেলতে পারেন, তবে ততক্ষণ পর্যন্ত আমাদের কৃষক, যুব এবং দেশের ক্ষমতায়নের জন্য আমাদের ভূমিকা পালন করা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, দেশবাসী আমাদের এখানে পাঠিয়েছে দেশের জন্য, দলের জন্য নয়। এই হাউস দলের জন্য নয়, দেশের জন্য। আমি আত্মবিশ্বাসী যে আমাদের সকল সাংসদদের পূর্ণ প্রস্তুতি নিয়ে আলোচনাকে সমৃদ্ধ করতে হবে, যতই বিরোধী মতামত থাকুক না কেন। নেতিবাচকতার দরকার নেই, দেশকে এগিয়ে নিতে হবে প্রগতির আদর্শে। আমরা এই গণতন্ত্রের মন্দির থেকে ভারতের সাধারণ মানবতার আশা-আকাঙ্খা পূরণের চেষ্টা করব।

জনতার কলম ওয়েবডেস্ক :- বিগত কয়েকদিন ধরে ছাত্র-ছাত্রীদের কোটা বিরোধী আন্দোলের কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ। এবার একুশের মঞ্চেও মমতার মুখে শোনা গেল বাংলাদেশের প্রসঙ্গত। দিলেন সাহায্যের বার্তা। সাফ বললেন, অসহায় মানুষ বাংলার দরজায় কড়া নাড়লে, সাহায্য করব’। মুখ্যমন্ত্রী আরো বলেন “বাংলাদেশে যদি আপনাদের কোনও পরিবার থাকে, পরিজন থাকে, কেউ পড়াশোনা করতে যান, কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন, যদি কোনও সহযোগিতার প্রয়োজন হয় আমরা করব।”
এরই পরিপেক্ষিতে সোমবার বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছিলেন যে বাংলাদেশে যাই ঘটছে না কেন, তিনি তার দরজা খোলা রাখবেন এবং যে কাউকে পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেবেন। মমতা জি, আপনি সেই ব্যক্তি যিনি সিএএ সম্পর্কে বলেছিলেন যে আমরা হতে দেব না। যে কোনো হিন্দু, শিখ, পার্সি বা খ্রিস্টান উদ্বাস্তু বাংলায় প্রবেশ করলে মমতাজি সবসময়ই CAA-এর বিরোধিতা করেছেন, যেখানে CAA-র ভারতের নাগরিকদের সঙ্গে একেবারেই কোনো সম্পর্ক ছিল না, তা হিন্দু বা মুসলিমই হোক।
বার বার সংবিধানের কথা বলে এরা তাদের কি এই সংবিধানে অধিকার আছে? এই সংবিধানের অধিকার ভারত সরকারের একমাত্র আছে। কাকে ভারতে প্রবেশ করাবে না করাবে। তিনি এদিন আরো বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশ্যে, ৭১যুদ্ধের সময় তৎকালীন কেন্দ্র সরকারওই সিদ্ধান্ত নিয়েছিল। এখন এইটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের ঘড়ুয়া ব্যাপার এই সমস্যা সমাধান হউক আমরা এটাই চাইবো আমরা এই সমস্যায় জড়াতে চাইনা। কিন্তু একজন মুখ্যমন্ত্রী ডাইরেক্ট ঘোষণা করে এইটার কি মতলব? আপনি কি ভারতের একতা ভাঙতে চান?

জনতার কলম ওয়েবডেস্ক :- রোহিত শর্মার অবসরের পর টি-টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। দীর্ঘদিন দলের সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন তিনি। রোহিতের অনুপস্থিতিতেও অধিনায়কত্ব করছিলেন তিনি। কিন্তু এরপর স্থায়ী অধিনায়ক করা হয় সূর্যকুমার যাদবকে। শ্রীলঙ্কা সফরের আগে ভারতীয় দলের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগরকার ব্যাখ্যা করেছিলেন কেন সূর্যকে অধিনায়ক করা হল।
সংবাদ সম্মেলন শুরু হতেই প্রথম প্রশ্ন করা হয় অধিনায়কত্ব নিয়ে। এর উত্তর দিলেন অজিত আগরকার। তিনি বলেন, ‘সূর্যকুমার যাদব টি-টোয়েন্টিতে ভারতের যোগ্য প্রার্থী। তিনি এখনও সেরা খেলোয়াড়। ড্রেসিংরুম থেকেও আমরা প্রতিক্রিয়া পেয়েছি। আমরা মনে করি একজন ভালো অধিনায়ক হওয়ার জন্য সূর্যের মধ্যে প্রয়োজনীয় সব গুণ রয়েছে। আমরা এমন একজন খেলোয়াড় চাই যে বেশিরভাগ অনুষ্ঠানে পাওয়া যায়। এই সব বিষয় মাথায় রেখে, সূর্যের অধিনায়ক হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত গুণ রয়েছে।
অজিত আগরকারের কথায় এটা স্পষ্ট যে দুর্বল ফিটনেসের কারণে হার্দিক পান্ডিয়া পিছিয়ে পড়েছেন। আরও কথা বলতে গিয়ে তিনি বলেন- হার্দিক সবসময়ই আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার মতো দক্ষতা অর্জন করা কঠিন। ফিটনেস এমন একটি বিষয় যার সাথে তিনি লড়াই করেছেন। নির্বাচক হিসেবে এটা কঠিন হয়ে পড়ে। এর পিছনে চিন্তাভাবনা ছিল যে আমরা এমন কাউকে চাই যে আরও উপলব্ধ হতে পারে।
আগরকার আরও বলেছেন- আমরাও মনে করি যে আমরা হার্দিককে আরও ভালভাবে পরিচালনা করতে পারি, আমরা দেখেছি বিশ্বকাপে তিনি ব্যাট এবং বল দিয়ে কী করতে পারেন। আমরা প্রত্যেক খেলোয়াড়ের সাথে কথা বলি, তাদের ভূমিকা পরিবর্তিত হয়েছে কি না। আমরা তার সাথে কথা বলেছি।
শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় দল। সেখানে দুই দলের মধ্যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম ম্যাচ হবে ২৭ জুলাই। এর পর পরের ম্যাচ ২৮ জুলাই। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। এরপর ২ আগস্ট থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ওডিআইতে রোহিত শর্মার নেতৃত্বে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

জনতার কলম ওয়েবডেস্ক :- রাজৌরির খাওয়াস এলাকায় সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সেনা ক্যাম্পে ব্যাপক গুলি চালায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে গ্রামবাসীও ঘর থেকে বেরিয়ে আসেন। সন্ত্রাসী হামলায় এক সেনা জওয়ান আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই হামলায় পুরুষোত্তম নামে এক জওয়ান আহত হয়েছেন। চারদিক থেকে এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ। রাজৌরির এসএসপি এবং এসওজি অর্থাৎ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ঘটনাস্থলে পৌঁছেছে।
সংবাদ সংস্থা এএনআই-এর প্রতিবেদনে, প্রতিরক্ষা দফতর জম্মুর জনসংযোগ আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছে যে রাজৌরির একটি প্রত্যন্ত গ্রামে হামলা বানচাল করা হয়েছে। বর্তমানে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ চলছে। সংবাদ সংস্থা পিটিআই-এর মতে, সোমবার ভোরে রাজৌরির গুন্ধা এলাকায় একটি নিরাপত্তা পোস্টে সন্দেহভাজন সন্ত্রাসীরা গুলি চালানোর পরে নিরাপত্তা বাহিনী একটি ঘেরা এবং অনুসন্ধান অভিযান শুরু করে।
সরকারি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ভোর ৪টার দিকে গুলি চালানো হয়, এরপর নিরাপত্তা কর্মীরা পাল্টা জবাব দেয়। ১৯ জুলাই, জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় একটি অনুপ্রবেশের প্রচেষ্টা নিরাপত্তা বাহিনী ব্যর্থ করেছিল, যাতে দুই সন্ত্রাসী নিহত হয়।
এর আগে, জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার কাস্তিগড় এলাকায় সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে দুই সেনা আহত হয়েছিল। ডোডা এনকাউন্টারে সন্ত্রাসীদের সাথে লড়াই করার সময় একজন অফিসার সহ চার সেনা জওয়ান শহীদ হওয়ার কয়েকদিন পরে এই এনকাউন্টারটি হয়েছিল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অগ্নিগর্ভ বাংলাদেশ। উত্তাল সে দেশের বিভিন্ন জায়গা। বর্তমানে বাংলাদেশে থমথমে পরিস্থিতি। চলছে সেনা বাহিনীর টহল। জারি আছে কারফিউ। শুনশান রাস্তাঘাট। এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতের ছাত্রদের আসা অব্যাহত। তারা নিরাপদেই নিজ দেশে আসছেন। শনিবার প্রায় তিন শতাধিক পড়ুয়া এসেছেন।
রবিবারও সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে প্রায় ১৪৯ জন আসেন।পড়ুয়া ছাড়াও সাধারণ মানুষও আসছেন। পড়ুয়ারা জানান বাংলাদেশ সরকারের তরফেও তাদের আসার ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে।বর্তমানে বাংলাদেশে থমথমে পরিস্থিতি। পড়ুয়ারা জানান বাংলাদেশ সরকারের তরফেও তাদের আসার ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে।
এদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে তাদের সব ধরণের সাহায্য করা হচ্ছে। পড়ুয়াদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ , মহকুমা প্রশাসন এবং লেন্ডপোর্ট অথরিটির পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে।তাদের খাবারের ব্যবস্থাও করা হচ্ছে।একথা জানান বিএসএফ সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গহা।
1...444445446...1,447Page 445 of 1,447 https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_4.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_5.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_6.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_7.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_8.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_9.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_10.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_11.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_12.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_13.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_14.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_15.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_16.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_17.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_18.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_19.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_20.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_21.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_22.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_23.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_24.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_25.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_26.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_27.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_28.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_29.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_30.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_31.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_32.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_33.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_34.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_35.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_36.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_37.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_38.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_39.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_40.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_41.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_42.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_43.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_44.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_45.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_46.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_47.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_48.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-Newspaper-js-tagdiv_theme.min.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-js-js-front-end-breeze-lazy-load.min.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_49.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-assets-js-js_files_for_front.min.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-Newspaper-js-tdLoadingBox.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-Newspaper-js-tdToTop.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-Newspaper-js-tdLoginMobile.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-Newspaper-js-tdAjaxSearch.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-assets-js-tdbSearch.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-assets-js-tdbMenu.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_50.js?ver=1776800653
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-445-1-39652-inline_script_51.js?ver=1776800653