বাংলাদেশ থেকে ভারতের ছাত্রদের আসা অব্যাহত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অগ্নিগর্ভ বাংলাদেশ। উত্তাল সে দেশের বিভিন্ন জায়গা। বর্তমানে বাংলাদেশে থমথমে পরিস্থিতি। চলছে সেনা বাহিনীর টহল। জারি আছে কারফিউ। শুনশান রাস্তাঘাট। এই অবস্থায় বাংলাদেশ থেকে ভারতের ছাত্রদের আসা অব্যাহত। তারা নিরাপদেই নিজ দেশে আসছেন। শনিবার প্রায় তিন শতাধিক পড়ুয়া এসেছেন।

রবিবারও সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে প্রায় ১৪৯ জন আসেন।পড়ুয়া ছাড়াও সাধারণ মানুষও আসছেন। পড়ুয়ারা জানান বাংলাদেশ সরকারের তরফেও তাদের আসার ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে।বর্তমানে বাংলাদেশে থমথমে পরিস্থিতি। পড়ুয়ারা জানান বাংলাদেশ সরকারের তরফেও তাদের আসার ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে।

এদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর তরফে তাদের সব ধরণের সাহায্য করা হচ্ছে। পড়ুয়াদের ভারতে প্রবেশের ক্ষেত্রে কোন প্রকার অসুবিধা যেন না হয় সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ , মহকুমা প্রশাসন এবং লেন্ডপোর্ট অথরিটির পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে।তাদের খাবারের ব্যবস্থাও করা হচ্ছে।একথা জানান বিএসএফ সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গহা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...