Home Blog Page 444

মারপিটের ঘটনাকে কেন্দ্র করে উমাকান্ত বাংলা একাডেমী স্কুলের নাম ফের একবার কালিমালিপ্ত হল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের সংবাদ শিরোনামে রাজ্যের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমীর বাংলা মাধ্যম। বুধবার দুইদিন আগে স্কুলের বাইরের একটি ঘটনা নিয়ে দুই ক্লাসের পড়ুয়াদের মধ্যে ঝামেলা হয়। ছাত্রদের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে মারপিটের ঘটনায় সামান্য আহত হয় তিন চারজন ছাত্র।

ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস ও অভিভাবকরা। অভিযোগ এদিনের ঝামেলায় বাইরের কতিপয় যুবকরা শামিল হয়। রাজধানীর বনেদি স্কুল গুলির মধ্যে একটি হল উমাকান্ত বাংলা একাডেমী স্কুল। বুধবারের ঘটনা উমাকান্ত বাংলা একাডেমী স্কুলের নাম ফের একবার কালিমালিপ্ত হল। স্কুলে ঘটে গেল ধুন্ধুমার কাণ্ড।

বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের মধ্যে ঘটে মারপিটের ঘটনা। আহত হয় বেশ কয়েকজন ছাত্র। অভিজহ লোহার রড ও চুরি নিয়ে হামলা করা হয়। ঘটনার সুত্রপাত কিসের থেকে তা স্পষ্ট নয়। চিৎকার শুনে ছুটে যান বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। এই সুযোগে অভিযুক্তরা স্কুল থেকে পালিয়ে যায়। স্কুলের শিক্ষকরা তখন আহত ছাত্রদের আইজিএম হাসপাতালে নিয়ে যায়। অভিযোগ অভিযুক্ত ছাত্ররা স্কুল থেকে চলে যাওয়ার পর কিছু বহিরাগতকে নিয়ে আসে। তারা হাসপাতালে গিয়ে আহত ছাত্রদের ফের মারধর করে।

ঘটনার বিষয়ে বিদ্যালয়ের এক শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি জানান খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন স্কুলের এক ছাত্র স্কুটি ভাড়া দেয়। সেই ভাড়া দেওয়া স্কুটিতে কেউ একজন স্কেচ ফেলে দিয়েছে। এই নিয়ে ঝামেলার শুরু। বিদ্যালয়ের অপর এক শিক্ষিকা জানান এইদিনের ঘটনা স্কুলের নয়। ২২ জুলাই বিদ্যালয়ের বাইরের ঘটনা নিয়ে ঝামেলা। ঘটনার খবর পেয়ে পশ্চিম আগরতলা থানা থেকে স্কুলে ছুটে যায় বিশাল পুলিস বাহিনী। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিস জানায় তারা ঘটনা খতিয়ে দেখছেন। কথা বলেছেন ছাত্র- শিক্ষক সহ সকলের সঙ্গে।

 

 

ড্রাগস বিরোধী সচেতনতা মূলক কর্মসূচী রাজধানীর বোধজং স্কুলের পড়ুয়াদের নিয়ে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সর্বত্র ড্রাগসের ছড়াছড়ি। স্কুল- কলেজের একাংশ পড়ুয়াও ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে। তাই এই মারণব্যাধি ড্রাগসের থেকে সকলকে দূরে রাখতে প্রয়োজন সচেতনতা মূলক কর্মসূচী। বিদ্যালয় গুলিতে শিক্ষা সপ্তাহের তৃতীয় দিনে স্পোর্টস ডে পালন করা হয়।

এরই অঙ্গ হিসেবে ড্রাগস বিরোধী সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হয়। বুধবার বিভিন্ন বিদ্যালয়ে হয় মানব বন্ধন ড্রাগসের বিরুদ্ধে। এদিন রাজধানীর বোধজং বয়েজের সামনে হয় মানব বন্ধন কর্মসূচী ড্রাগসের বিরুদ্ধে সচেতনতার বার্তা দিতে।

মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ বিদ্যালয় শিক্ষক- শিক্ষিকারা। এদিনের মানব বন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেন। ছাত্র- ছাত্রীদের মধ্যে বেশ সাড়া পড়ে।

 

 

ত্রি-স্তর পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের প্রচার চলছে বিভিন্ন গ্রামীণ এলাকায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েতের প্রার্থীদের প্রচার চলছে বিভিন্ন গ্রামীণ এলাকায়। বিরোধীদের তুলনায় প্রচারে এগিয়ে শাসক দলের প্রার্থীরা। সূর্যমনিনগর বিধানসভার ১৫ নং ওয়ার্ডের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের প্রার্থী অবিনাশ দাস ও পঞ্চায়েত সমিতি প্রার্থী ভুলন সাহা জোর গতিতে প্রচার চালিয়ে যাচ্ছেন।

প্রতিদিন নিজ নিজ কেন্দ্রে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। কোথাও ছোট ছোট সভা করছেন। বুধবারও প্রার্থীরা প্রচার চালান নিজ নিজ এলাকায়। প্রচারের ফাঁকে তারা জানান ব্যাপক সাড়া পাচ্ছেন। বিজেপি সরকারের উন্নয়ন মূলক কাজ গুলি প্রচারে নিয়ে যাচ্ছেন। আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশ্বাস দেন প্রার্থীরা।

সিআরএস পোর্টালের জন্ম ও মৃত্যুর নথিভূক্তকরণ প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ শিবির

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আরবিডি আইন ২০২৩ অনুসারে গত বছরের ১ অক্টোবরের পরে যারা এদেশে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে জন্মের প্রমাণপত্র হিসাবে কেবলমাত্র বার্থ সার্টিফিকেটকে গ্রহণ করা হবে। সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে মারা গেলে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করা সার্টিফিকেট সংশ্লিষ্ট রেজিস্ট্রার এর কাছে এবং মৃত ব্যক্তির নিকট আত্মীয়কে দিতে হবে।

তাছাড়া জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাত দিনের মধ্যে বিনামূল্যে তা প্রদান করতে হবে। সিআরএস পোর্টালের জন্ম ও মৃত্যুর নথিভূক্তকরণ প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ শিবিরে একথা বললেন সেন্সাস অপারেশনের অধিকর্তা রবীন্দ্র রিয়াং।সিআরএস পোর্টালে জন্ম ও মৃত্যুর নথিভুক্ত করার প্রক্রিয়া নিয়ে বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা ভিত্তিক একদিনের প্রশিক্ষণ শিবির হয়।

রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে প্রশিক্ষণ শিবির হয়। এর উদ্বোধন করেন সেন্সাস অপারেশনের অধিকর্তা রবিন্দ্র রিয়াং। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক সজল বিশ্বাস, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। দ্বিতীয় পর্যায়ে আগত প্রতিনিধিদের সিআরএস পোর্টালের জন্ম ও মৃত্যুর নথিভূক্তকরণ প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণের পাশাপাশি নিজেদের স্বার্থে গাছ রক্ষনাবেক্ষন করতে হবে : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। তাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ বর্তমানে যথেষ্ট প্রয়োজন। বৃক্ষ রোপণের পাশাপাশি নিজেদের স্বার্থে গাছ রক্ষনাবেক্ষন করতে হবে। বুধবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষা সপ্তাহে অংশ নিয়ে একথা বললেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

তিনি বলেন,পুথিগত শিক্ষার পাশাপাশি হাতে কলমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে হবে। জাতীয় শিক্ষা নীতি-২০২০-র চতুর্থ বর্ষপূর্তিতে দেশজুড়ে কর্মসূচী নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে রাজ্যেও বিভিন্ন স্কুল গুলিতে। সপ্তাহের প্রতিটি দিন একেকটি বিষয়ের উপরে হচ্ছে কর্মসূচী। বুধবার শিক্ষা সপ্তাহের তৃতীয় দিন পালন করা হয় স্পোর্টস ডে।

এদিন রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী সঞ্জয় সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যরা। মেয়র সহ অতিথিরা এদিন বিদ্যালয় চত্বরে চারা গাছ রোপণ করেন।

 

 

‘বাজেটে বিরোধী শাসিত রাজ্যগুলির প্রতি বৈষম্য রয়েছে’, ভারত ব্লক এমপিদের প্রতিবাদ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একদিকে কেন্দ্রীয় সরকার তার সাধারণ বাজেট পেশ করেছে, অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সংসদের বাইরে তোলপাড় সৃষ্টি করেছেন। প্রতিবাদ তখনই গতি পায় যখন সমগ্র ভারত জোট একত্রিত হয়।

বাজেট আসার পর থেকে সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং ভারতীয় জোটের অন্যান্য দলগুলির থেকে ক্রমাগত প্রচণ্ড আক্রমণ চলছে। সংসদের বাইরে সোশ্যাল মিডিয়া থেকে অনেক বিবৃতি দেওয়া হলেও অপেক্ষা ছিল আজ সকাল পর্যন্ত।

সমগ্র ভারত জোট একত্রে হাউসের বাইরে পৌঁছে গেল এবং সমস্ত নেতা ও মন্ত্রীরা বাজেট নিয়ে কটূক্তি শুরু করলেন। হাউসের কার্যক্রম শুরু হওয়ার আগেই বিরোধী দলের নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, অখিলেশ যাদব সহ সমস্ত বিরোধী নেতারা তাদের হাতে ব্যানার নিয়ে তাদের রাজ্যের জন্য বাজেটে অংশের দাবি করতে শুরু করেন।

ইউপি থেকে পাওয়া খবর অনুযায়ী, ইন্ডিয়া অ্যালায়েন্সের লোকেরা মোদি সরকারের বিরুদ্ধে বৈষম্যের গুরুতর অভিযোগ করতে শুরু করে। অখিলেশ যাদব বাজেটের সময় উত্তরপ্রদেশে বন্যার উল্লেখ না করার লক্ষ্য নিয়েছিলেন, তিনি বিহারের প্রাপ্ত বাজেট নিয়েও কঠোর মন্তব্য করেছিলেন।

অখিলেশ যাদব বলেছিলেন যে আমরা কৃষক এবং দরিদ্রদের জন্য একটি প্যাকেজ দাবি করছি, কিন্তু এই সরকার সরকার চালাচ্ছেন তাদের একটি প্যাকেজ দিয়েছে, তাও সরকার চালানোর জন্য। তিনি বলেন, অন্ধ্রপ্রদেশ ও বিহার প্যাকেজ পেয়েছে। আমরা বলি না যে প্যাকেজ গ্রহণ করা উচিত নয়। উন্নয়ন এবং পরিকাঠামোর জন্য অর্থ দেওয়া উচিত, তবে অন্যান্য রাজ্যের সাথে বৈষম্য করা উচিত নয়।

তিনি বলেন, উত্তরপ্রদেশ কেন প্যাকেজ পেল না? অখিলেশ যাদব বলেন, বিহারে বন্যা বন্ধ করতে হলে নেপালের সঙ্গে কথা বলতে হবে। উত্তরপ্রদেশের বন্যা থেমে গেলে বিহারের বন্যাও আপনাআপনি থেমে যাবে। বিহারকে দেওয়া হচ্ছে এক্সপ্রেসওয়ে। এটি ইউপির সাথে যুক্ত হলে দেশের উন্নতি হবে।

সংসদের বাইরে শুধু হৈচৈ পড়ে যায় নি। সংসদের ভেতরেও বিরোধীরা ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। বিরোধীরা বলেছেন, সরকার দুই রাজ্য ছাড়া কাউকে কিছুই দেয়নি। এই বাজেট শুধু চেয়ার বাঁচানোর বাজেট। লোকসভা থেকে রাজ্যসভা পর্যন্ত বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে বিরোধীরা।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ, সংসদে দেওয়া বক্তব্য নিয়ে এফআইআর নথিভুক্ত থানায় 

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে মুম্বাইয়ের ভিপি রোড থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ১ জুলাই সংসদে দেওয়া তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে এক আইনজীবী এই অভিযোগ করেছেন। অখন্ড হিন্দু রাষ্ট্র সমিতির আইনজীবী কুশান সোলাঙ্কির দেওয়া অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

রাহুল গান্ধী গত ১ জুলাই সংসদে তাঁর ভাষণে হিন্দুদের নিয়ে মন্তব্য করেছিলেন। এই বক্তব্য নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার দাবি জানানো হয়েছে। আসলে, রাহুল গান্ধীর বক্তব্য নিয়ে সংসদে তুমুল হট্টগোল হয়েছে। রাহুল গান্ধীর এই বক্তব্যের নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

রাহুল গান্ধী হিন্দুদের সহিংসতার সাথে যুক্ত করে এমন কিছু মন্তব্য করেছিলেন যা সংসদে উত্তেজনা সৃষ্টি করেছিল। যদিও পরে রাহুল গান্ধীর বক্তব্য সংসদের কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়। রাহুলের বক্তব্য নিয়ে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আসন থেকে উঠে বলেন যে সমগ্র হিন্দু সমাজকে হিংসাত্মক বলা খুবই গুরুতর বিষয়।

গণ্ডাছড়া ঘটনার পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত কাজ করছে, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে যাননি কেন? : আমরা বাঙালী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণ্ডাছড়ার ঘটনা নিয়ে আগরতলায় মিছিল- সভা করার অনুমতি পায়নি আমরা বাঙালী। অভিযোগ পুলিশের তরফে আইন-শৃঙ্খলার অজুহাত দেখিয়ে তাদের ২৫ জুলাইয়ের কর্মসূচীর অনুমতি দেওয়া হয়নি। বুধবার আগরতলা মঠ চৌমুহনী দলের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন আমরা বাঙালীর রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল।

তিনি সম্প্রতি গণ্ডাছড়ার ঘটনা নিয়ে অভিযোগ করেন সবকিছু মিলে এর পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত কাজ করছে। এদিন তিনি প্রশ্ন তুলেন কেন দোষীদের গ্রেপ্তার কিংবা বিরোধী দলকে গণ্ডাছড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না ? ভেতরের রহস্য বেরিয়ে আসবে এই ভয়েই কি ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাংবাদিকদেরও কথা বলতে দেওয়া হচ্ছে না। গণ্ডাছড়ায় এতো বড় ঘটনার পরে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে যাননি।

এমনকি পূর্ব ত্রিপুরার সাংসদ গণ্ডাছড়ায় যাননি এখনও। তাঁর প্রশ্ন তাহলে এই সাংসদ থেকে লাভ কি? তাঁর অভিযোগ গণ্ডাছড়ায় বাড়ি- ঘর, দোকান পাটে হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজন লোককে গ্রেপ্তার করা হয়নি। এটা কি ইঙ্গিত করে? সচিব এদিন জানান গণ্ডাছড়ার ঘটনায় বিভিন্ন দাবিতে রাজ্যপালের সঙ্গে ২৫ জুলাই দেখা করার জন্য চিঠি দিয়েছেন।

সাংবাদিক সম্মেলন করার সময় পর্যন্ত অনুমতি পাওয়ার কোন খবর আসেনি। তবে তারা অপেক্ষায় আছেন। এদিকে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুলাল ঘোষ, সীমন্তী দেব,বিপ্লব দাসসহ অন্যান্যরা।

 

 

কলেজ জীবনের প্রথম দিন নবাগতদের ফুল চন্দন দিয়ে স্বাগত জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকারি সাধারণ ডিগ্রি কলেজ গুলিতে প্রথম সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন। রাজ্যের দ্বাদশ মান উত্তীর্ণ প্রচুর পড়ুয়া কলেজ গুলিতে ভর্তি হয়েছেন। বুধবার প্রথম সেমিস্টারে ভর্তি হওয়া পড়ুয়ারা কলেজে যান। কলেজ জীবনের প্রথম দিন সকলের কাছে স্মৃতি মধুর।

সেই কলেজ জীবনের প্রথম দিন নবাগতদের ফুল চন্দন দিয়ে স্বাগত জানালেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাম ঠাকুর কলেজ শাখা। এদিন রাম ঠাকুর কলেজে যারা ভর্তি হয়েছেন তাদের স্বাগত জানানো হয় এবং ছাত্র- ছাত্রীদের হাতে কলম ও চকোলেট দেওয়া হয় সংগঠনের তরফে। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব মনোজ কর্মকার সহ অন্যরা। কলেজের বড় দাদা দিদিদের এভাবে স্বাগত জানানোয় খুশি পড়ুয়ারা।

 

O

৫ দিন বন্ধ থাকার পর চালু হলো বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেভা, মোবাইল ইন্টারনেট এখনও চালু করা হয়নি

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বাংলাদেশে, পাঁচ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচিত এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে। তবে মোবাইল ইন্টারনেট পরিষেবা এখনও চালু হয়নি। গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে সহিংস বিক্ষোভ ঠেকাতে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সামঞ্জস্য রেখে গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। সরকারি চাকরিতে কোটা পদ্ধতিতে বড় ধরনের সংস্কারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, কোটা বর্তমান ৫৬ শতাংশ থেকে কমিয়ে মাত্র ৭ শতাংশ করেছে।

কোটা সংস্কার নিয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাপক সহিংসতার পর শুক্রবার মধ্যরাতে বাংলাদেশ সরকার অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কারফিউ ঘোষণা করে এবং বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েন করে।

গত সপ্তাহে, তিন সাংবাদিক এবং কয়েকজন পুলিশ ব্যক্তিসহ কমপক্ষে ১৬০ জন প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার আহত হয়েছেন, তাদের মধ্যে অনেকেই গুরুতর আহত হয়েছেন। দেশব্যাপী কারফিউ আরোপ এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে, সাধারণ মানুষ, ভ্রমণকারী, দিনমজুর এবং বাংলাদেশের অর্থনীতির অনেক ক্ষতি হয়েছে।

সশস্ত্র বাহিনী মোতায়েনের পর সহিংস সংঘর্ষ কমেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তারপরও পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকের-উজ-জামান। সেনাবাহিনী প্রধান মঙ্গলবার ঢাকার বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন এবং সে সময় তিনি বলেন যে দেশে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত সৈন্যরা রাস্তায় টহল দেবে, রাষ্ট্রপতির প্রেস সচিব গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করেছে সরকার। চার দিনের সাধারণ ছুটির পর সকাল ১১টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস খোলার অনুমতি দিয়েছে সরকার।

সোমবার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারফিউ চলাকালীন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী গ্রুপ এবং বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে অভিযুক্ত করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অতীতের মতো এবারও ‘বিএনপি-জামায়াত চক্র’কে সরকার ছাড় দেবে না।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গত তিন দিনে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ১৫০০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করেছে; তাদের মধ্যে বিএনপি, জামায়াতের কয়েকশ লোক।