Connect with us

দেশ

মহিলা সংরক্ষণ বিল পাস না হওয়ার পর আজ রাত ৮টা ৩০-এ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাত ৮টা ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। লোকসভায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাস না হওয়ার একদিন পরেই এই ভাষণকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা।

উল্লেখ্য, মহিলা সংরক্ষণ বাস্তবায়নের সঙ্গে যুক্ত এই প্রস্তাবিত বিলটি লোকসভায় দীর্ঘ আলোচনার পরও প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন পায়নি। বিরোধী দলগুলির সমর্থন না মেলায় বিলটি পাস করা সম্ভব হয়নি।

এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর আজকের ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিনি বিলটি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে পারেন এবং ভবিষ্যৎ রণকৌশল নিয়েও ইঙ্গিত দিতে পারেন।

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply