Connect with us

রাজনৈতিক

বাংলাকে সন্ত্রাস ও দুর্নীতি থেকে মুক্ত করার ডাক মানিক সাহার

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিধানসভা নির্বাচনের প্রচারে আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রায়পুর কেন্দ্রে জোরদার রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী ক্ষেত্র মোহন হাঁসদার সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বাংলার বর্তমান পরিস্থিতি নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, খুন, সন্ত্রাস ও দুর্নীতির কবল থেকে বাংলাকে মুক্ত করতে হলে বিজেপিকে শক্তিশালী করা জরুরি। তিনি জোর দিয়ে জানান, দলের কর্মীদের উৎসাহ, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমই আগামী দিনে বিজয় নিশ্চিত করবে।

এদিন সভায় উপস্থিত দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি ভারতীয় জনতা পার্টির ‘সবকা সাথ, সবকা বিকাশ’ মূলমন্ত্রকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, রায়পুর কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্যও অনুরোধ করেন।

সভায় ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় এবং কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো।

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply