“সন্তানদের ভবিষ্যতের জন্যই নির্বাচন”—ভোট দিয়ে মন্তব্য প্রদ্যুতের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টিটিএএডিসি নির্বাচনে ভোট দিতে গিয়ে ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর ভবিষ্যৎ নিয়েই জোর দিলেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যুত কিশোর দেববর্মা। পশ্চিম ত্রিপুরা জেলার মণ্ডুই কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই নির্বাচন শুধু বর্তমানের জন্য নয়, আগামী প্রজন্মের অধিকার সুরক্ষার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রদ্যুত বলেন, “মানুষ যাকেই বেছে নেবে, তা তাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবেই নেবে। তারা তাদের অধিকার বেছে নেবে, কারণ দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য তা অত্যন্ত জরুরি।”

নির্বাচন আধিকারিকদের তথ্যমতে, দুপুর ১টা পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এই উচ্চ ভোটার উপস্থিতিকে স্বাগত জানিয়ে প্রদ্যুত আশা প্রকাশ করেন, দিনের শেষে ভোটের হার আরও বাড়বে। তিনি বলেন, “ত্রিপুরায় বরাবরই ভালো ভোটার উপস্থিতি দেখা যায় এবং আমি একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছি।”

রাজনৈতিক হিংসা প্রসঙ্গেও সরব হন তিনি। স্পষ্ট ভাষায় জানান, তার দল ভয়ভীতি বা দুষ্কৃতীদের ওপর নির্ভর করে না। “রাজনীতিতে গুন্ডাদের কোনও প্রয়োজন নেই,” মন্তব্য করেন তিনি। সম্প্রতি টাকারজলা এলাকার ঘটনাকে উল্লেখ করে অপরাধমূলক পটভূমি থাকা ব্যক্তিদের প্রার্থী করা নিয়ে সমালোচনা করেন এবং বিষয়টিকে “অত্যন্ত দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করেন। তিনি আরও জানান, নির্বাচন শেষে এ বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখবেন।

আগামী ১৭ এপ্রিল ফল ঘোষণা হওয়ার কথা রয়েছে। সেই প্রসঙ্গে প্রদ্যুত বলেন, “আমি খুবই আশাবাদী। ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করা যাক। আমি ত্রিপুরার মানুষের ওপর বিশ্বাস রাখি।” তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ভোটাররা দায়িত্বশীলভাবে এবং ভবিষ্যতের কথা ভেবেই নিজেদের সিদ্ধান্ত নেবেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...