Connect with us

রাজনৈতিক

ভাঙচুর ও হামলায় ক্ষতিগ্রস্ত প্রার্থীর বাড়ি, পাশে রাজীব ভট্টাচার্য

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর ত্রিপুরার জিরানিয়া কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। অভিযোগ উঠেছে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী অভিজিৎ দেববর্মার বাসভবনে তিপ্রা মথার দুষ্কৃতীরা সন্ত্রাসী হামলা চালায়। এই হামলায় তাঁর পরিবারের সদস্যদের ওপর আক্রমণ করা হয় এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। ঘটনাটিকে সুস্থ গণতন্ত্রের পরিপন্থী ও অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

ঘটনার পর আজ রাজীব ভট্টাচার্য দলীয় কার্যকর্তাদের নিয়ে অভিজিৎ দেববর্মার বাড়িতে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের পরিস্থিতির খোঁজখবর নেন। এই কঠিন সময়ে দলের পক্ষ থেকে সবরকম সহায়তার আশ্বাস দেন তিনি।

পরিদর্শন শেষে তিনি জানান, নির্বাচনোত্তর সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দল সর্বতোভাবে লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি।

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply