Home Blog Page 446

পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপিত হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :৭ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক গুরু পূর্ণিমা উৎসব উদযাপিত হয় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। রবিবার জেলাভিত্তিক অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ মিশনের সচিব শুভকরানন্দ মহারাজ, তথ্য সংস্কৃতি দপ্তরের পশ্চিম জেলা কার্যালয়ের সহঅধিকর্তা অমৃত দেববর্মা, জেলাভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য দেবব্রত বনিক,সুব্রত চক্রবর্তী ও রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য তরুবালা দেববর্মা।

অনুষ্ঠানে সংগীতগুরু উপেন্দ্র শর্মা ও নৃত্যগুরু পরিমল দেববর্মাকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতায় তিনটি বিভাগের শ্রেষ্ঠ পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে শিশুদের মধ্যে হওয়া তিন বিভাগে অঙ্কন প্রতিযোগিতাঁর বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয়।

মাটি চাপা পড়ে আহত এক শ্রমিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিল্ডিং এর কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে আহত এক শ্রমিক। তাঁর নাম রফিকুল ইসলাম। বয়স আনুমানিক ৩২ বছর। ঘটনাটি ঘটেছে আমতলী বাইপাস তোলাকোনা এলাকায়।

জানা গেছে, প্রায় এক মাস ধরে একটি সংস্থার পাকা ভবন তৈরির কাজ করে আসছিলেন আসামের বাসিন্দা রফিকুল সহ অন্য শ্রমিকরা। রবিবার কাজ করার সময় আচমকা মাটি ধসে পড়ে শ্রমিক রফিকুলের উপরে।

সঙ্গে সঙ্গে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে নিয়ে আসে। বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন।।

নেশা বিক্রি করার সময় যুব মোর্চার কর্মীদের হাতে ধরা পড়ে দুই ড্রাগস সাপ্লাইয়ার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর আনাচে কানাচে ছেয়ে গেছে ড্রাগস। উঠতি বয়সী যুবরা এসব নেশায় যেমন আসক্ত হচ্ছে তেমনি অবৈধ ভাবে এসব নেশা কারবারের সঙ্গে জড়িয়ে পড়ছে। রবিবার রাজধানীর ওয়াটার সাপ্লাই রোডে সব্যসাচি ক্লাব সংলগ্ন এলাকায় নেশা বিক্রি করার সময় আটক দুই যুবক।

অভিযোগ টম টম দিয়ে এসে তারা ড্রাগস বিক্রি করার সময় ধরা পড়ে। স্থানীয় যুব মোর্চার কর্মীদের হাতে ধরা পড়ে দুই যুবক। তাদের কাছ থেকে কয়েকটি ব্রাউন সুগারের কোটা উদ্ধার হয়। পরে কলেজ টাউন আউট পোস্টে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শাসক দলের যুব সংগঠনের মণ্ডল সভাপতি রাজা সাহা যুবকদের কাছে আহ্বান রাখেন এসব থেকে দূরে সরে আসার জন্য এবং ক্রীড়া ক্ষেত্রে শামিল হওয়ার।

 

 

২১ জুলাই শহীদ দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরের মতো এবারো ২১ জুলাই শহীদ দিবস পালন করলো ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। ১৯৯৩ সালের ২১ জুলাই পশ্চিমবঙ্গের বুকে তৎকালীন সরকারের পুলিশের গুলিতে ১৩ জন শহীদ হয়েছিলেন। পরবর্তীকালে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রতিবছর একুশে জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হয়।

প্রতিবছর পশ্চিমবঙ্গে ব্রিগেডে শহীদ দিবস পালন করে তৃণমূল কংগ্রেস। সেখনে হয় বিশাল সমাবেশ। পশ্চিমবাংলার পাশাপাশি ত্রিপুরায়ও দিবসটি পালিত হয়। এই শহীদ দিবসকে সামনে রেখে প্রদেশ তৃণমূল কংগ্রেস যথাযোগ্য মর্যাদায় পালন করে রবিবার। রাজধানীর চিত্তরঞ্জন এলাকায় তৃণমূলের অফিসের সামনে হয় স্মরণ সভার কর্মসূচী। শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান তৃণমূল মহিলা সংগঠনের নেত্রী পান্না দেব সহ অন্যরা।

প্রয়াত দুই নেতৃত্ব ক্ষেতমজুর ইউনিয়নকে শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন : ভানু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি প্রয়াত হয়েছেন ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের প্রথম সারির দুই সংগঠক। তারা হলেন সংগঠনের রাজ্য পরিষদের সদস্য কমল কৃষ্ণ নাথ ও আরেকজন বিলোনিয়া বিভাগের সদস্য বাদল শীল। এর মধ্যে বাদল শীল শহীদ হয়েছেন। অভিযোগ তাকে সম্প্রতি দুর্বৃত্তরা খুন করেছে। বাদল শীল দক্ষিণ জেলা পরিষদের প্রার্থী হয়েছিলেন।

সংগঠনের প্রথম সারির দুই নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদের তরফে হয় স্মরণ সভা। এদিন সংগঠনের রাজ্য দপ্তরে স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক শ্যমাল দে, প্রাক্তন রাজ্য সভাপতি ভানু লাল সাহা সহ অন্যরা। সম্পাদক শ্যামল দে এদিন বলেন, প্রয়াত দুই নেতৃত্ব ক্ষেতমজুর ইউনিয়নকে শক্তিশালী করার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করে গেছেন। রাজনৈতিক, সাংগঠনিক কর্মকাণ্ডকে কি করে আরও বিকশিত করা যায় সেই বিষয়গুলি স্মরণ সভায় তুলে ধরার চেষ্টা করা হবে।

 

নাবালিকা অপহরণের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার এক যুবক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার দুপুরবেলা দুই নাবালিকা সহ এক যুবককে শ্রীনগর থানার হাতে তুলে দেয় কৈলাশহর থানার পুলিশ। জানা যায় আড়ালিয়া এলাকার বাসিন্দা টোটন মালাকার নামে এক নাবালিকার সাথে দীর্ঘদিন ধরে প্রণয় সম্পর্ক চলছে। তার জেরে বিগত তিনদিন পূর্বে টোটন মালাকার ওই যুবতীকে পালিয়ে নিয়ে আসে কৈলাশহর ডলুগাও এলাকায়।

শ্রীনগর থানায় ওই নাবালিকার পরিবার ওর বিরুদ্ধে একটি অপহরণের অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে। কৈলাশহর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ডলুগাও এলাকা থেকে ওই যুবক এবং দুই নাবালিকাকে গ্রেফতার করে কৈলাশহর থানায় নিয়ে আসে। জানা যায় পালিয়ে আসা ওই নাবালিকার সাথে এক বান্ধবী ও এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য।

এরপর কৈলাশহর থানার পুলিশ দুই নাবালিকাকে কৈলাশহর মহিলা থানায় হেফাজতে রাখে এবং যুবকটিকে কৈলাশহর থানার হেফাজতে রাখে। রবিবার দুপুরবেল দুই নাবালিকা সহ ওই যুবককে কৈলাশহর থানার পুলিশ শ্রীনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

দূর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্বর্ধনা জ্ঞাপন এলাকার নতুন বিধায়ক দীপক মজুমদারকে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা শহরের প্রত্যেকটি বাজারকে আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে পুর নিগম। দুর্গা চৌমুহনী বাজারকে আধুনিক বাজার হিসেবে তৈরি করা হবে। সে জন্য বাজার ব্যবসায়ী সমিতিসহ বাজারের প্রতিটি ব্যবসায়ীর সহযোগিতা চাইলেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রবিবার দুর্গা চৌমুহনী বাজারে সংবর্ধনা অনুষ্ঠানে একথা বললেন তিনি।

রামনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তারপর থেকেই বিভিন্ন ক্লাব-সংস্থা-বাজার কমিটি থেকে নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হচ্ছে। রবিবার দুর্গা চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মিহির সরকার, বাজার কমিটির সভাপতি রতন শীল, সম্পাদক তাপস ঘোষ সহ বাজার কমিটির অন্যান্য সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন, দুর্গা চৌমুহনী বাজারের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে।

নেশা পাচার চক্রের মূল মাস্টার মাইন্ড নাহিদ মিয়াকে গ্রেপ্তার করলো পুলিশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে ছেয়ে গেছে নেশা। একাংশ যুবক বিভিন্ন জায়গায় ঘুরে নেশা সামগ্রী বিক্রি করে বলে অভিযোগ। এবার গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ এক নেশা বিক্রেতাকে জালে তুলে। শনিবার কলেজটিলা ও জগহরিমুড়া এলাকায় নেশা বিক্রি করার সময় নেশাকারবারিকে পুলিশ গ্রেপ্তার করে।

সদর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে চলে অভিযান। অভিযান চালিয়ে নেশা পাচার চক্রের মূল মাস্টার মাইন্ড নাহিদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে বেশকিছু ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ড্রাগসের মূল্য আনুমানিক ৩ লাখ টাকা।ধৃত নাহিদ মিয়াকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ কারো কয়েকজনের নাম জানতে পেরেছে। তাদের জালে তুলতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।

পাচারকালে গাড়ি সহ ২০০ কেজি গাঁজা আটক করলো কচুছড়া থানার পুলিশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাড়িসহ গাঁজা আটক করলো কচুছড়া থানার পুলিশ। জানা যায় কচুছড়া থানার পুলিশ নর্থ কচুছড়া মেচুরিয়া ২ নং স্কুল সংলগ্ন এলাকায় TR 01 BX0381 নম্বরের একটি গাড়িকে আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ।

গাড়িটির গোপন চেম্বার থেকে ছোট বড় প্যাকেট মিলিয়ে ২০০ কেজি গাজা উদ্ধার হয়। এক সাক্ষাৎকার কমলপুর থানার এসডিপিও আয়ুষ শ্রীবাস্তব জানান আমবাসা মহকুমা পুলিশ আধিকারিকের সহযোগিতায় এই গাঁজা বুঝাই গাড়িটি আটক হয়।

আমবাসার দুইটি নাকা পয়েন্টের পুলিশ কর্মীরা এই গাড়িটিকে ধাওয়া করে, গাড়ির চালক গাড়িটিকে নর্থ কচুছড়া এলাকায় ফেলে দিয়ে চলে যায়। সেই সময় কচুছড়া থানার পুলিশ সেই গাড়িটিকে আটক করে। এবং তার গোপন চেম্বার থেকে ২০০ কেজি গাঁজা আটক হয়। যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা ।

বড়দোয়ালি কল্যাণ সমিতির ক্লাবের ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি উদ্ভোদন

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবলে এবছরও অংশ নিচ্ছে বড়দোয়ালির কল্যাণ সমিতি। রবিবার ক্লাব গৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড়দের জার্সি প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার সহ অন্যরা। ১৯৫৩ সালে শহর দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী ক্লাব কল্যাণ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি খেলাধুলায়ও তাদের একটা আলাদা স্থান রয়েছে।

২৭ বছর ধরে তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত খেলায় অংশগ্রহণ করে আসছে। কখনো সি ডিভিশন আবার কখনো বি ডিভিশনে তারা অংশগ্রহণ করে। ২০১৭ সাল থেকে বি ডিভিশন খেলায় তারা অংশগ্রহণ করে আসছে। এবছরও রাজ্যের ছেলেদের এবং একজন মাত্র বহিরার্জ্যের খেলোয়াড় নিয়ে শক্ত দল গঠন করেছে কল্যাণ সমিতি। কোচ নিযুক্ত হয়েছেন সুবোধ দেববর্মা। খেলোয়াড়দের নিয়ে ইতিমধ্যেই তারা শুরু করে দিয়েছে অনুশীলন।

গত বছর তারা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বি ডিভিশন ফুটবলে তৃতীয় স্থান অধিকার করেছিল। এবছরও ভালো খেলা উপহার দেওয়া ও চ্যাম্পিয়ন হওয়ায় তাদের লক্ষ্য বলে জানান কোচ সুবোধ দেববর্মা। রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের হাত ধরে খেলোয়ারদের হাতে জার্সি তুলে দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার ছাড়াও এই জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা সরকার চৌধুরী, সমাজসেবী সঞ্জয় সাহা সহ ক্লাবের কর্মকর্তারা।