https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_1.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-js-js-front-end-breeze-prefetch-links.min.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-js-jquery-jquery.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-js-jquery-jquery-migrate.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_2.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_3.js?ver=1776800617
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক কর্মসূচিতে বরাবরই এগিয়ে থাকে রাজধানীর পশ্চিম প্রতাপগড়ের প্রতাপ সংঘ। বিভিন্ন সময় রক্তদান সহ নানা কর্মসূচি গ্রহণ করে থাকে। রবিবার দিনও মুমূর্ষু রোগীর সেবায় রক্তদান শিবির করলো প্রতাপগড়ের প্রতাপ সংঘ। রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
তাছাড়া উপস্থিত ছিলেনআগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। মহৎ কাজে এগিয়ে আসায় প্রতাপ সংঘের সকল সদস্যদের অভিনন্দন জানান রাজীব ভট্টাচার্য। পাশাপাশি তিনি বলেন আগে প্রতি টি ক্লাবে ছিল শক্তি প্রদর্শন। কিন্তু বর্তমানে ক্লাবগুলিতে সবচেয়ে ছিল সুস্থ সংস্কৃতির প্রতিযোগিতা। কোনটা ক্লাব কত সামাজিক কর্মসূচি করতে পারে সারা বছরে সেই প্রতিযোগিতা চলে এখন।

জনতার কলম ওয়েবডেস্ক :- কোটা সংস্কার আন্দোলনে নেমে বড় জয় পেল পড়ুয়ারা। সেখানে সরকারি চাকরিত যে কোটা ছিল তা সংস্কার করার পক্ষেই রায় দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে সেখানে চাকরিতে কোটা রাখার পক্ষেই মত দিয়েছিল হাইকোর্ট।
এর বিরোধিতা করে এবং বাতিল করার দাবি জানিয়েই আন্দোলন শুরু করে পড়ুয়ারা। তবে সেখানে কোটা সংস্কার করার পক্ষেই মত দিয়েছিল বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আন্দোলনকারীদের সুপ্রিম কোর্টের রায়ের ওপর ভরসা রাখার আবেদন জানিয়েছিলেন।
এদিকে, হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিলের আবেদন করেছিল বাংলাদেশের সরকার। সেখানে এই নিয়ে আন্দোলন হিংসাত্মক হতেই কার্ফু জারি করে বাংলাদেশের সরকার। এরই মধ্যে, রবিবার, কোটা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি হয়।
সোয়া ১০টার দিকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রায় তিন ঘণ্টা শুনানির পরে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দেয়। সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে কোটা নিয়ে শুনানি শুরু হতেই রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। হাইকোর্টের আদেশ বাতিল চেয়ে আবেদন করেন।
এদিকে পড়ুয়াদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য পাঁচজন আইনজীবীকে অনুমতি দেয় আদালত। জানা গিয়েছে, শুনানিতে অংশ নেওয়া নয়জন আইনজীবীর মধ্যে আটজনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মত দেন।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দীন এএফপিকে বলেন, ‘এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে যে কোটা নিয়ে হাইকোর্টের রায় বেআইনি ছিল।’ তাই আদালত ওই রায় বাতিল করার নির্দেশ দিয়েছে। এরই সঙ্গে বাংলাদেশে কোটা সংস্কার করতে বিজ্ঞপ্তি জারির জন্য নির্দেশ নিয়েছে বাংলাদেশের সরকারকে।’
পড়ুয়াদেরকেও এবার আন্দোলনের পথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্যও বলেছে আদালত। এত দিনে মেধার ভিত্তিতি চাকরিতে নিয়োগ করার দাবিতে আন্দোলন করে আসছিল পড়ুয়ারা। এদিন আদালত জানিয়েছে, সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩ শতাংশকে নিয়োগ করতে হবে।
মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৫ শতাংশ এবং অন্য ক্ষেত্রে ২ শতাংশ সংরক্ষণ রাখা হবে বলেও এদিন জানিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত ছিল বাংলাদেশ। এই আন্দলনকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে।

জনতার কলম ওয়েবডেস্ক :- সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে বাংলাদেশে শিক্ষার্থীদের সহিংস আন্দোলন ক্রমাগত তীব্র হচ্ছে। দেশের অস্থিরতার পরিপ্রেক্ষিতে সেখানকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ভারতীয়, নেপালি ও ভুটানি শিক্ষার্থীরা দেশে ফিরছেন।
প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার তাদের সুবিধার্থে আইসিপি পেট্রাপোল, ঘোজাডাঙ্গা, এলসিএস গেদে বাংলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বরাবর তার আওতাধীন বিভিন্ন স্থল চেক পোস্ট মোতায়েন করেছে। এসব শিক্ষার্থীদের নিরাপদে প্রত্যাবর্তন এবং মাহাদীপুরে বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র এবং ডিআইজি অমরীশ কুমার আর্য রবিবার একটি বিবৃতি জারি করে বলেছেন যে এখন পর্যন্ত বিএসএফ ৫৭২ ভারতীয় ছাত্র, ১৩৩ নেপালি ছাত্র এবং চারজন ভুটানি ছাত্রকে নিরাপদে প্রত্যাবর্তনে সম্পূর্ণ সহায়তা দিয়েছে।
প্রত্যাবর্তন শিক্ষার্থীদের যে কোনও স্বাস্থ্য উদ্বেগ মোকাবেলায় মেডিকেল হেল্প ডেস্কও স্থাপন করা হয়েছে। একটি বিশেষ হেল্প ডেস্কের মাধ্যমে প্রয়োজনীয় নথি সংশোধনে সহায়তাও দেওয়া হচ্ছে।
বিএসএফের ডিআইজি বলেন, প্রতিবেশী দেশের ক্রমবর্ধমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। এই সমন্বয়ের কারণে রাতের বেলায়ও শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেছিলেন যে এই প্রক্রিয়াটি বাড়ানোর জন্য, উত্তর ২৪পরগণা জেলার আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইন্টিগ্রেটেড চেক পোস্ট (ICP) পেট্রাপোলে ইমিগ্রেশন ডেস্ক ২৪ ঘন্টা খোলা রাখার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাড়িতে ফিরে আসা সমস্ত ছাত্রদের জন্য ক্রমাগত এবং নিরাপদ উত্তরণ নিশ্চিত করবে।
এই কর্মকর্তা বলেছেন যে সংকটের পরিপ্রেক্ষিতে, বিএসএফ এবং বিজিবি কার্যকরভাবে উচ্ছেদ পরিচালনার জন্য একটি শক্তিশালী এবং সহযোগিতামূলক পদ্ধতি বজায় রেখেছে। ঊর্ধ্বতন বিএসএফ অফিসাররা সমস্ত এলসিএস এবং আইসিপিগুলিতে উচ্চ সতর্কতা অবলম্বন করছেন, নিশ্চিত করছেন যে প্রতিটি শিক্ষার্থী প্রয়োজনীয় সহায়তা এবং সমর্থন পায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছর সারা দেশের সঙ্গে ত্রিপুরায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে থাকে মহরম। এদিনে রাজধানীতে প্রতিবছর বের হয় শোভাযাত্রা। মহানবী মুহাম্মদের দৌহিত্র এবং হযরত আলীর পুত্র ইমাম হোসাইনের শাহাদাতের শোক প্রকাশের জন্য শোভাযাত্রা বের করা হয়।এবছর এর ব্যতিক্রম হয়নি। বুধবার রাজধানীর বর্ডার গোলচক্কর দক্ষিণ জয়নগর এলাকা থেকে বের হয় মহরমের শোভাযাত্রা।
শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।মহরম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। প্রতিবছর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মুসলিম ধর্মাবলম্বীদের এই উৎসব রাজ্যে উদযাপন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। উৎসবটি ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার মুসলিম ধর্মাবলম্বীর লোকজন বিপুল উৎসাহের সঙ্গে এতে অংশ নেন।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮-২০ টি ব্লকে বাম প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে পারছেন না। বিরোধী দলগুলির উপরে হামলা- হুজ্জুতি চলছে। এসব ব্লকের বিভিন্ন জায়গায় বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা ঘেরাও করে রেখেছে। এমনকি ব্লকের কর্মচারীদেরও ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। যেসব ব্লকে বিরোধী প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন সেসব জায়গায় প্রার্থীপদ প্রত্যাহারের জন্য হুমকি ধমকি দেওয়া হচ্ছে।
বুধবার এই অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন অফিস লেন সি আই টি ইউ অফিসে বাম শ্রমিক নেতা প্রয়াত চন্দন দাশগুপ্তের স্মরণ সভায় একথা বললেন তিনি। জিরানিয়া মহকুমার মোহনপুরের বাসিন্দা চন্দন দাশগুপ্ত দীর্ঘ দিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। অবশেষে ৬ জুলাই তিনি প্রয়াত হন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বুধবার স্মরণ সভার আয়োজন করা হয়।
প্রথমে প্রয়াত শ্রমিক নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সি আই টি ইউর রাজ্য সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে, সিপিএম নেতা নারায়ণ কর, রমা দাস, রাধা চরণ দেববর্মা, রতন ভৌমিক সহ প্রয়াতের পরিজনেরা।
স্মরণ সভায় আলোচনা করতে গিয়ে মানিক সরকার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, বিজেপির নেতৃত্বে একদলীয় ফ্যাসিস্টসুলভ যে শাসন ব্যবস্থা রাজ্যে কায়েম করার চেষ্টা করা হচ্ছে তাঁর বিরুদ্ধে লড়াইকে তীব্র তীক্ষ্ণ করতে হবে। বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের যে প্রস্তুতি চলছে এই লড়াই থেকে একে আলাদা করে দেখবার কোন সুযোগ নেই।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমকাজে সম বেতন, চাকরিতে নিয়মিতকরণ সহ ৫ দফা দাবিতে সরব অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন সংগঠনের নেতৃত্ব।
তারা এদিন দাবি জানান সম্প্রতি ধলাই জেলায় দুর্ঘটনায় মৃত্যু সংগীতা সিনহার পরিবারের একজন সদস্যকে সরকারী চাকরী এবং পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, মনিপুর, সিকিম, হিমাচলপ্রদেশ, উড়িষ্যা, চন্ডীগড় এবং আসাম প্রতিটি রাজ্যের মত ত্রিপুরায় সকলকে নিয়মিতকরণ,
সমগ্রশিক্ষায় কর্মরত শিক্ষকদের ন্যায় আর ও পি-২০১৮ অনুসারে বি আর পি, সি আর পি ও অশিক্ষক কর্মচারীদের নিয়মিত পে স্কেল দেওয়ার।তাদের দাবি পূরণে সরকার কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশী যুবককে আটক করে জিআরপি। তাকে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। অবৈধভাবে ভারতে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। ফের আগরতলা সরকারি রেল পুলিশের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক।
গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জি আই পি ও আর পি এফ উত পেতে বসে থাকে। তখনই আগরতলা জিআরপি থানার পুলিশ একজন বাংলাদেশী নাগরিককে আটক করে। তাঁর নাম রিঙ্কু দাস। বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়।
তাকে সাহায্যকারী একজন ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। ধৃত ভারতীয় নাগরিকের নাম রয়্যাল দাস। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। বুধবার পুলিশ রিমান্ড চেয়ে দুইজনকে আদালতে সোপর্দ করা হয়। একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এ কোন আইনের শাসন চলছে রাজ্যে। খোদ রাজধানীতে নিরাপদ নয় নিজ বাড়িতে এক প্রবীণা। অভিযোগ মাফিয়াদের সঙ্গে মিলে মহিলার বাড়ির ভাড়াটিয়া বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। অসহায় মহিলা সুবিচারের জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন। ভয়ঙ্কর এই ঘটনা রাজধানীর মিলন চক্র এলাকায়। স্থানীয় বাসিন্দা অবসরপ্রাপ্ত কর্মী কান্তি রানী ভট্টাচার্য। বর্তমানে উনার বয়স ৭৯ বছর।
তিন বছরের চুক্তিতে মহিলার বাড়িতে ২০১৮ সালে ঘর ভাড়া নেন কমলপুরের বাসিন্দা পরিমল শীল। ভাড়াটিয়া পেশায় একজন মুরি ব্যবসায়ী। ভাড়াটিয়ার সঙ্গে চুক্তি পত্র ২০২১ সালে শেষ হয়ে যাওয়ার পর নতুন করে কোন চুক্তি হয়নি মালিকের। অভিযোগ ভাড়াটিয়া মালিককে কোন ভাড়াও দিচ্ছেন না। মালিক বার কয়েক ঘর ছেড়ে দেওয়ার জন্য বললেও ভাড়াটিয়া ছাড়ছেন না বলে অভিযোগ।
উল্টো বৃদ্ধ মহিলাকে হুমকি ধমকি দিচ্ছেন বলে অভিযোগ। আরও অভিযোগ উল্টো পরিমল শীল জায়গা খালি করে দেওয়ার জন্য ৭ লক্ষ টাকা দাবি করছেন। ঘটনা জানিয়ে মহিলা এ ডি নগর থানার দ্বারস্থ হন সুবিচার চেয়ে। মহিলা অভিযোগ ক্রেন রাতের বেলা ভাড়াটিয়া সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে মদমত্ত অবস্থায় মহিলাকে হুমকি ধমকি দেন। অসহায় মহিলা মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন রাখেন সুবিচারের।

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্ট, @narendramodi, ১০০ মিলিয়ন (১০ কোটি) ফলোয়ার সংখ্যা অতিক্রম করেছে৷ এমতাবস্থায়, এই প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি অনুসরণ করা বিশ্ব নেতাদের একজন হয়ে উঠেছেন প্রধানমন্ত্রী মোদী। ১৪ জুলাই পর্যন্ত, প্রধানমন্ত্রী মোদীর অ্যাকাউন্টে ১০ কোটি ফলোয়ার ছিল। এটি তাকে বিশ্বব্যাপী শীর্ষ ১০ টি সর্বাধিক অনুসরণ করা অ্যাকাউন্টের মধ্যে একটি করে তুলেছে। রাজনীতিবিদদের মধ্যে, PM মোদির বিশ্বব্যাপী X-এ সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। অনুগামীদের নিরিখে পিএম মোদি পেছনে ফেলেছেন মার্কিন পপ গায়িকা টেলর সুইফটকে। ইনস্টাগ্রামে সুইফটের ৯৫.৩ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির ব্যাপক জনপ্রিয়তা এবং তার সমর্থকদের সাথে তার সক্রিয় ব্যস্ততার কারণে এই অর্জনটি আশ্চর্যজনক নয়। বিশ্বের অন্যান্য বিশিষ্ট নেতাদের তুলনায়, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেনের চেয়ে প্রধানমন্ত্রী মোদির অনুসারী বেশি।এই প্ল্যাটফর্মে বিডেনের প্রায় ৩.৮ কোটি ফলোয়ার রয়েছে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ১৩১ মিলিয়ন ফলোয়ার রয়েছে। এই তালিকার শীর্ষে রয়েছেন ইলন মাস্ক, যার ১৮.৭ কোটি ফলোয়ার রয়েছে।

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান যুগে সকলেই পরিবারের সাথে সান্ধ্যকালীন সময় উপভোগ করার পর সামান্য মুখরোচক খাবারের জন্য রাজধানীর বুকে গড়ে ওঠা রেস্টুরেন্ট গুলিতে যান এবং সেখানে এরা সুস্বাদু মুখরোচক খাবার উপভোগ করেন। যদি এই মুখরোচোক খাবারের মধ্যে কোন প্রকার খাদ্য ভেজাল পরিলক্ষিত হয় সেখানে কিছুটা সময় উপভোগ করতে যাওয়া ভুজন রসিকদের মধ্যে কিরকম প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেটা পরিলক্ষিত হল গতকাল।
জানা যায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ রাজধানীর কামান চৌমুহনিস্থিত সুনামধন্য রেস্টুরেন্ট মিঠাইতে যান পেশায় এক শিক্ষিকা ওনার পরিবারের সাথে। সেখানে এরা যে খাবারটি রেস্টুরেন্টের পরিবেশকদের আনার জন্য আদেশ দেন খাবারটিতে দেখা যায় আস্ত একটি আরশোলা যা দেখে তাদের চক্ষু চরকগাছ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে এনে ব্যাপারটি নিয়ে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ম্যানেজার ওই প্লেটটি সহ খাবারটি সরিয়ে নিয়ে যায়।
সৌভাগ্যবশত রেস্টুরেন্টে খেতে যাওয়া ওই দম্পতি প্লেটে থাকা খাবারটি সহ আরশোলাটির একটি ছবি তুলে রেখে দেয় প্রমানের জন্য। পরে সংবাদ মাধ্যমকে ওই শিক্ষিকা জানান আজকাল সকল অভিভাবকরা নিজেদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে বিভিন্ন রেস্টুরেন্টে যান খাবারের জন্য কিন্তু রেস্টুরেন্টের খাবারের মধ্যে যদি এ ধরনের ভেজাল দেখা দেয় তাহলে সাধারণ মানুষদের মধ্যে রেস্টুরেন্টের খাবার নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দেবে।
তাছাড়া আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি জানান তিনি যখন এই বিষয়টি নিয়ে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ এবং কর্মরত কর্মচারীদের সাথে একা লড়াই করে যাচ্ছিলেন ঠিক তখনই তাদের পাশে বসে থাকা একটি পরিবারও তাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং এই ব্যাপারটির নিয়ে রেস্টুরেন্টের কর্তৃপক্ষ এবং কর্মরত কর্মচারীদের বিরুদ্ধে লড়াইয়ে কাঁধ মিলিয়েছেন বলে। এই ঘটনাকে কেন্দ্র করে সুনামধন্য রেস্টুরেন্ট মিঠাই এর খাদ্যগুণ নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে।
1...446447448...1,447Page 447 of 1,447 https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_4.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_5.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_6.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_7.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_8.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_9.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_10.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_11.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_12.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_13.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_14.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_15.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_16.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_17.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_18.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_19.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_20.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_21.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_22.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_23.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_24.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_25.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_26.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_27.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_28.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_29.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_30.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_31.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_32.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_33.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_34.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_35.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_36.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_37.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_38.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_39.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_40.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_41.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_42.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_43.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_44.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_45.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_46.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_47.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_48.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-Newspaper-js-tagdiv_theme.min.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-js-js-front-end-breeze-lazy-load.min.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_49.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-assets-js-js_files_for_front.min.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-Newspaper-js-tdLoadingBox.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-Newspaper-js-tdToTop.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-Newspaper-js-tdLoginMobile.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-Newspaper-js-tdAjaxSearch.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-assets-js-tdbSearch.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-assets-js-tdbMenu.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_50.js?ver=1776800617
https://janatarkalam.com/wp-content/cache/breeze-minification/js/breeze_blog-page-447-1-39570-inline_script_51.js?ver=1776800617