ভারতীয় দালাল সহ ধৃত এক বাংলাদেশী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে এক বাংলাদেশী যুবককে আটক করে জিআরপি। তাকে সাহায্য করার অভিযোগে এক ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। অবৈধভাবে ভারতে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। ফের আগরতলা সরকারি রেল পুলিশের হাতে আটক এক বাংলাদেশী নাগরিক।

গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল স্টেশনে জি আই পি ও আর পি এফ উত পেতে বসে থাকে। তখনই আগরতলা জিআরপি থানার পুলিশ একজন বাংলাদেশী নাগরিককে আটক করে। তাঁর নাম রিঙ্কু দাস। বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলায়।

তাকে সাহায্যকারী একজন ভারতীয় যুবককেও আটক করা হয়েছে। ধৃত ভারতীয় নাগরিকের নাম রয়্যাল দাস। তাঁর বাড়ি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। বুধবার পুলিশ রিমান্ড চেয়ে দুইজনকে আদালতে সোপর্দ করা হয়। একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...