ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও নিরাপদ করতে অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করেছে নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, যারা মূল গণনা পর্যবেক্ষকদের কাজে সহায়তা করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা জোরদার করতে ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের মতে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল ভোটগণনা প্রক্রিয়াকে নিরাপদ, শান্তিপূর্ণ, ভীতি-মুক্ত এবং স্বচ্ছ রাখা। তবে কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভোটগণনার দিন কোনো পরিস্থিতিতেই পুলিশ পর্যবেক্ষকরা গণনাকক্ষে প্রবেশ করবেন না।

এছাড়া, রিটার্নিং অফিসার, গণনাকর্মী, প্রার্থী ও তাদের এজেন্টদের জন্য পরিচয়পত্র ইসিনেট (ECINET) প্ল্যাটফর্মের একটি বিশেষ মডিউলের মাধ্যমে ইস্যু করা হবে। গণনাকেন্দ্রে প্রবেশ শুধুমাত্র ECINET-এর মাধ্যমে তৈরি কিউআর কোড-সম্বলিত ফটো পরিচয়পত্রের ভিত্তিতেই অনুমোদিত হবে।

কমিশনের এই কড়াকড়ি ব্যবস্থাকে কেন্দ্র করে ভোটগণনা ঘিরে নিরাপত্তা ও স্বচ্ছতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...

বর্ষায় ভেঙে পড়েছে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮, লোয়ারপোয়ায় ট্রাক আটকে তীব্র যানজট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার দাপটে অসম-ত্রিপুরা...

টিটিএএডিসি জয়ের পর রাইমা ভ্যালিতে টিপরা মথার যুব সংগঠনের প্রথম কর্মীসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস...