শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক বদলিকে ঘিরে শনিবার সকালেই অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল প্রায় ১০টা নাগাদ স্কুলের মূল ফটকে তালা লাগিয়ে একাংশ অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভে সাময়িকভাবে থমকে যায় পাঠদান, ফলে স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রণব দাসকে শিক্ষা দপ্তরের নির্দেশে অন্যত্র স্থানান্তর করা হয় এবং তাঁর জায়গায় নতুন শিক্ষক নিয়োগ করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করেই বিক্ষোভে সামিল হন কিছু অভিভাবক ও শিক্ষার্থী।

পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাব্রুম থানার পুলিশ এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা। তারা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। প্রশাসনের উদ্যোগে প্রথমে বিদ্যালয়ের পেছনের ফটক খুলে শিক্ষক-শিক্ষিকাদের প্রবেশের ব্যবস্থা করা হয়, পরে আগ্রহী ছাত্র-ছাত্রীরাও ভিতরে ঢোকার সুযোগ পায়। এর পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি এবং পুনরায় শুরু হয় পাঠদান।

প্রশাসনের তৎপরতায় শেষ পর্যন্ত মূল ফটকের তালাও খুলে দেওয়া হয়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী বদলির সিদ্ধান্ত কার্যকর করা হবে। পাশাপাশি, ঘটনার সময় কোনও আইনভঙ্গ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...

বর্ষায় ভেঙে পড়েছে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮, লোয়ারপোয়ায় ট্রাক আটকে তীব্র যানজট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার দাপটে অসম-ত্রিপুরা...