Home Blog Page 448

বুল ড্রজার, ক্রেন দিয়ে দ্বিতল ভারত রত্ন সংঘের অফিস বাড়ি গুড়িয়ে দেওয়া হলো

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি নির্দেশের সময়সীমা পেরিয়ে যেতেই ময়দানে নামে জেলা প্রশাসন। বুধবার ভোরে জেলাশাসক, পুলিশ সুপার এবং মহকুমা শাসকের উপস্থিতিতে শহরতলীর ঊষাবাজারের বনেদি ক্লাব ভারত রত্ন সংঘের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। ঊষাবাজারের বহু পুরনো ভারত রত্ন সংঘ। বেশ কয়েক বছর ধরে বিগ বাজেটের পূজা করে বেশ সুনাম কুড়িয়েছে রাজ্যে। সম্প্রতি ভারত রত্ন সংঘের অফিস বাড়িটি খাস জায়গা রয়েছে বলে প্রশাসনের তদন্তে বেরিয়ে আসে।

এর পরেই সদর মহকুমা প্রশাসন থেকে সংঘের সভাপতি ও সম্পাদককে ৭ দিনের সময় চেয়ে নোটিশ দেওয়া হয়। সাত দিনের মধ্যে জবাব না পেলে প্রশাসন পদক্ষেপ নেবে বলে জানিয়ে দেওয়া হয়েছিল। সেই মতো বুধবার ভোরে সংঘের অফিস বাড়ি ভাঙ্গতে ময়দানে নামে প্রশাসন। পুরো প্রস্তুতি নিয়ে প্রশাসন যায়। বুল ড্রজার, ক্রেন দিয়ে দ্বিতল ভারত রত্ন সংঘের অফিস বাড়ি গুড়িয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার, পুলিশ সুপার কিরণ কুমার কে, সদর মহকুমা শাসক সহ অন্যরা।

এদিন এই প্রসঙ্গে পশ্চিম জেলা জেলাশাসক ড: বিশাল কুমার জানান ভারতরত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব হত্যাকাণ্ড তদন্তে বিভিন্ন দিকগুলি উঠে আসে এর মধ্যে অন্যতম ছিল এই ক্লাবের জমির বিষয়টিও তদন্তে উঠে আসে এই ক্লাব গৃহে বিভিন্ন অনৈতিক কাজ চলতো একে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হত গোটা ক্লাব এলাকাটি সরকারি জমি দখল করে গড়ে উঠেছিল সরকারি জমির দখল করা সম্পূর্ণ বেআইনি তাই ক্লাব ঘর ভেঙ্গে খেলার জন্য ক্লাব কর্তৃপক্ষকে ৭ দিনের নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করায় প্রশাসন সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছে।

তাছাড়া এদিন তিনি আরও বলেন যে “সিএম এবং ত্রিপুরা সরকারের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে৷ কোনও সংস্থা নেই, এমন কোনও ব্যক্তি নেই যে চোরাচালান, মাদক ব্যবসায় জড়িত বা ভূমি মাফিয়া বা হস্তক্ষেপ করে ৷ সরকারের টেন্ডার দর কষাকষি থেকে রেহাই পাওয়া যাবে এবং এই ক্লাবের কিছু নতুন ও কিছু পুরাতন সদস্য যারা ইতিমধ্যেই জেলে আছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে নিয়মানুযায়ী এই জমিতে একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণের প্রস্তাব রয়েছে, শাস্তির পাশাপাশি এই ধ্বংস অভিযানে সরকারের উন্নয়নের স্বপ্ন রয়েছে।” আরো উল্লেখ্য বিষয় হল রাজধানীর এমন একাধিক ক্লাব রয়েছে যেগুলি সরকারি জমি উপর নির্মাণ করা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রেও প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেটাও এখন দেখার বিষয়।

পুর নিগমের কোন মার্কেটে কোন অবৈধ কাজ করতে দেওয়া হবে না : মেয়র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেকার-ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে বিপণী বিতান তৈরি করা হলেও বর্তমানে অনেকেই স্টল নিয়ে ব্যবসা করছেন না। আবার যারা স্টল খুলে বসে আছেন তাদের অনেকে ঠিক মতো ভাড়া দিচ্ছেন না। কেউ কেউ ঘর বেদখল করে বসে আছেন। শুধু তাই নয়, রাতের বেলা চলে বিপণী বিতান চত্বরে অসামাজিক কাজ।

এসব অভিযোগ পেয়ে বুধবার রাজধানীর দুর্গা চৌমুহনী বিপণী বিতান পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উনার সঙ্গে ছিলেন পুর নিগমের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, সেন্ট্রাল জোনের সহকারী কমিশনার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। তাঁরা পুরো বিপণী বিতান ঘুরে দেখেন।

কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। পরে মেয়র জানান, অনেকে দীর্ঘদিন ধরে ভাড়া দিচ্ছেন না। তাই তাদেরকে নোটিশ দেওয়া হবে ৭ দিনের মধ্যে বকেয়া ভাড়া মিটিয়ে দেওয়ার জন্য। অন্যথায় অন্য লোককে ভাড়া দেওয়া হবে। বেশকিছু ঘর কিছু শ্রমিক সংগঠন দখল করে রেখেছে। সেই সকল ঘর গুলিও দখল মুক্ত করা হবে। বিপণি বিতানের সামনে অবৈধ ভাবে বহু যানবাহন পার্কিং করে রাখছে।

এই বিষয়ে ট্রাফিক দপ্তরকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। বিপণি বিতানে একটি সাইকেল স্ট্যান্ড রয়েছে। সেখানে রাতের বেলায় অসামাজিক কাজকর্ম হয়। এই অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে স্থানীয় ক্লাব গুলির কাছে আবেদন রাখেন সামাজিক ভাবে প্রতিরোধ করার।পাশাপাশি তিনি জানান, পুর নিগমের কোন মার্কেটে কোন অবৈধ কাজ করতে দেওয়া হবে না।

ছেলের হাতে নৃশংসভাবে খুন মা, গ্রেফতার অভিযুক্ত ছেলে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছেলের হাতে নৃশংসভাবে খুন হল মা, গ্রেফতার অভিযুক্ত ছেলে।ধারালো দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে হরিচরণ ঝড়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানাধীন রতনপুরের ঝড়া বস্তিতে। মৃত মহিলার নাম পার্বতী ঝড়া বয়স (৫৫)।

বুধবার সকালে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন ঝড়া মা’কে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোন সাড়া দেননি। পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝড়া তার মা’কে হত্যা করে ঘরে দা নিয়ে বসে রয়েছে। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণ মোহন ঝড়া খবর দেন খোয়াই থানায়।

চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে আসেন থানার ওসি সুবীর মালাকার, থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে গ্রেফতার করে হাতে দা নিয়ে বসে থাকা হরিচরণ ঝড়াকে। পরবর্তী সময়ে কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফরেন্সিক দল ঘটনাস্থলে আসে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে।

নিজের মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ঘটনা নিয়ে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন জানিয়েছেন, ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে থাকতো তার মা। গতকাল রাতে মার সঙ্গে তার ঝগড়া হয়। গভীর রাত সে এই দুঃসাহসিক ঘটনাটি সংঘটিত করে। এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থাকা সিন্ডিকেটের এক সদস্য প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সিন্ডিকেটের জরুরি সভার সিদ্ধান্তে বলা হয়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩-এর ক্ষমতাবলে শিক্ষার্থীদের নিরাপত্তা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

আজ সন্ধ্যা ৬টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তীতে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশ দেওয়া হলো।
বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সিন্ডিকেট।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, দফায় দফায় সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই প্রেক্ষাপটে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভা ডাকা হয়।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের শুরুটা হয়েছিল বিশ্ববিদ্যালয়গুলোতে। সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। শিক্ষাপ্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসে সড়ক-মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। গতকালও দেশের বিভিন্ন এলাকায় হামলার শিকার হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সরকার-সমর্থক বিভিন্ন সংগঠন ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে কোথাও কোথাও।

এসব ঘটনায় চট্টগ্রামে তিনজন, রাজধানীতে দুজন এবং রংপুরে একজন-মোট ছয়জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা চার শতাধিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল বিকেলে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রংপুর ও রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।

বানাসকাঁথা ও পঞ্চমহল জেলায় সমবায় সমিতিতে ১৭০০টিরও বেশি মাইক্রো এটিএম স্থাপন করা হয়েছে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সফল পাইলটের পরে, গুজরাট সমস্ত জেলায় ‘কোঅপারেটিভ সোসাইটিগুলির মধ্যে সহযোগিতা’ উদ্যোগ চালু করবে। বানাসকাঁথা এবং পঞ্চমহল জেলা সমবায় ব্যাঙ্কগুলির আমানত ‘সমবায় সমিতিগুলির মধ্যে সহযোগিতা’ উদ্যোগের অধীনে ৪ লক্ষেরও বেশি নতুন অ্যাকাউন্ট সহ ৯০০ কোটি টাকা ছাড়িয়েছে। বানাসকাঁথা ও পঞ্চমহল জেলায় সমবায় সমিতিতে ১৭০০টিরও বেশি মাইক্রো এটিএম স্থাপন করা হয়েছে।

সিএমও বলেছেন, “মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সফল নেতৃত্বে, গুজরাট সফলভাবে বানাসকাঁথা এবং পঞ্চমহল জেলায় ‘সমবায় সমিতি’ উদ্যোগের পাইলট এগিয়ে নিয়ে গেছে। এই উদ্যোগটি বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহের দ্বারা ধারণা করা হয়েছিল। , এই দুই জেলার জেলা সমবায় ব্যাঙ্কগুলিতে সমবায় সমিতি এবং তাদের সক্রিয় সদস্যদের দ্বারা ৪ লক্ষেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে যার ফলে ব্যাঙ্ক আমানতের পরিমাণ ৯৬৬ কোটি টাকারও বেশি বেড়েছে।”

জয় হল সর্বশিক্ষা শিক্ষকদের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা উচ্চ আদালতের রায়ে খুশির হাওয়া সর্বশিক্ষা শিক্ষকদের মধ্যে। জয় হল সর্বশিক্ষা শিক্ষকদের। এই শিক্ষকদের নিয়মিত করণের নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন । মঙ্গলবার উচ্চ আদালত এই রায় দিয়েছে।

ডিভিশন বেঞ্চ এদিন একগুচ্ছ আপিল মামলার রায়ে নির্দেশ দিয়েছেন ৩ সেপ্টেম্বর ২০০১ থেকে ২৩ আগস্ট ২০১০ সালের মধ্যে সর্বশিক্ষা প্রকল্পে নিযুক্ত হয়েছিলেন তারা নিয়মিত হওয়ার যোগ্য। এই শিক্ষকদের নিয়মিত করণ করতে হবে।

হাই কোর্টের রায় জানাতে গিয়ে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি হাইকোর্টের তৎকালীন রায়ে রাজ্য সরকার স্কিম গঠন করলেও বিশাল সংখ্যক সর্বশিক্ষার শিক্ষকদের বঞ্চিত করেছে বলে অভিযোগ।এর বিরুদ্ধে অনেক গুলি রিট মামলা শিক্ষকরা হাইকোর্টে করেছিলেন।

তখন সিঙ্গেল বেঞ্চ রিট মামলা গুলি খারিজ করে দেন। এর বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিট আপিল হয়। এই রিট আপিল গুলির দীর্ঘ শুনানি হয়। অবশেষে মঙ্গলবার হাইকোর্ট রায় দেয়। হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করার। আগামী তিন মাসের মধ্যে রায় কার্যকর করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

আইনজীবী জানান এর ফলে প্রায় ২ হাজার শিক্ষক নিয়মিত হবেন। তিনি অভিযোগ করেন এতদিন ধরে শিক্ষা দপ্তরের আমলারা বদ উদ্দেশ্য নিয়ে শিক্ষকদের নিয়মিতকরণ থেকে বঞ্চিত করে ঝুলিয়ে রেখেছিলেন।

সন্ত্রাসের ঘটনা খতিয়ে দেখতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি দুইজনের প্রতিনিধি দল পাঠাচ্ছে ত্রিপুরায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর শাসক দলের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বলে অভিযোগ। অভিযোগ কংগ্রেস কর্মী ও দলীয় অফিসের উপর আক্রাম্ন সংগঠিত করছে দুর্বৃত্তরা।

এসব সন্ত্রাসের ঘটনা খতিয়ে দেখতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি দুইজনের প্রতিনিধি দল পাঠাচ্ছে ত্রিপুরায়। সর্বভারতীয় কংগ্রেস কমিটি নিযুক্ত অবজারভাররা হলেন তারিক আনোয়ার এবং গৌরব গগৈ। মঙ্গলবার সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কে সি বেনুগোপাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তি বের হয়।

মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত কংগ্রেস নেতৃত্ব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রার্থীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে আক্রান্ত কংগ্রেস নেতা। এবার ঘটনা মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লক এলাকায়। জানা গেছে মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের সঙ্গে নিয়ে ব্লকে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস নেতা সৃষ্ট মোহন দাস। তিনি থানায় জানিয়ে ব্লকে যাচ্ছিলেন।

পুলিশও উনাকে ব্লকে নির্ভয়ে যাওয়ার জন্য অনুমতি দেয় পুলিশ। অভিযোগ পথে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা হামলা করে। গাড়ি ভাঙচুর করে। এতে মহিলা প্রার্থীরা ভয়ে অসুস্থ হয়ে পড়েন। ঘটনা জানতে পেরে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। কিন্তু পরে আর মনোনয়ন পত্র জমা দিতে রাজি হননি কংগ্রেস নেতা। প্রার্থীদের নিয়ে চলে আসেন।

 

গন্ডাছড়া বাজারে গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেল ২টি দোকান, প্রশাসনের দাবি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে গেল দুটি দোকান। ক্ষয়ক্ষতি জানা যায়নি। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে গণ্ডাছড়ায়। রাত আনুমানিক ৩ টা নাগাদ দমকল কর্মীদের কাছে খবর আসে গন্ডাছড়া মহকুমা সদর বাজারের মাছ বাজারের পাশে দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ছুটে যায়।

এক দমকল কর্মী জানান শুকনো মাছ, গ্রসারি সহ তিনটি দোকানে আগুনে লাগে। আগুনে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। তবে স্থানীয় লোকজনের সহায়তায় দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় অল্পেতে রক্ষা পায় পুরো বাজার।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দমকল কর্মীদের দাবি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বাজারে। ব্যবসায়ীরা বিক্ষোভ দেখান। সম্প্রতি একটি ঘটনা নিয়ে উত্তপ্ত গণ্ডাছড়া। যদিও মোতায়েন রয়েছে পুলিশ, টি এস আর, আধা সামরিক বাহিনী।

প্রতিবন্ধীদের অপমান, থানায় অভিযোগ,ক্ষমা চেয়েছেন ভাজ্জি

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির অমর কলোনি থানায় প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, সুরেশ রায়না, যুবরাজ সিং এবং গুরকিরাত মান-এর বিরুদ্ধে প্রতিবন্ধীদের নিয়ে মজা করে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ অভিযোগ করেছেন ন্যাশনাল সেন্টার ফর প্রমোশন অব এমপ্লয়মেন্ট ফর ডিসএবলড পিপলের নির্বাহী পরিচালক আরমান আলী। ক্রিকেটারদের পাশাপাশি অভিযোগে মেটা ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সন্ধ্যা দেবনাথনের নামও রয়েছে।
আসলে, সম্প্রতি ইংল্যান্ডে অনুষ্ঠিত লিজেন্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে ট্রফি দখল করে। এরপর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন হরভজন। এতে, হরভজন, সুরেশ রায়না এবং যুবরাজ সিং বলিউড তারকা ভিকি কৌশলের ‘হুসন তেরা তৌবা তৌবা’ গানের লাইনে লিপ্প করছেন এবং তাদের মুখে ব্যথা দেখানোর জন্য অভিনয় করছেন।

হরভজন ভিডিওটি পোস্ট করে লিখেছেন যে 15 দিন ধরে একটানা খেলে পুরো শরীর অসাড় হয়ে গেছে। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এর পরে, ব্যবহারকারী তিনজনের বিরুদ্ধে তার বিরোধিতা প্রকাশ করেন এবং ভিডিওটিকে প্রতিবন্ধীদের অপমান বলে অভিহিত করেন।

ভাজ্জি পরে ভিডিওটি সরিয়ে দেন এবং ক্ষমাও চান। তিনি পোস্ট করেছেন এবং লিখেছেন যে তিনি বা তাঁর সহকর্মীদের কোনও ব্যক্তি বা সমাজকে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। এই ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য করা হয়েছে।

এই ভিডিওটি সামনে আসার পরে, প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী ব্যাডমিন্টন খেলোয়াড় মানসী জোশি তার আপত্তি জানিয়েছেন। ইনস্টাগ্রামে তিনি তার দীর্ঘ পোস্টে লিখেছেন, ‘আপনার মতো ক্রিকেট তারকাদের কাছ থেকে দায়িত্ব প্রত্যাশিত। অনুগ্রহ করে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে মজা করবেন না। এটি তামাশা না।