Home Blog Page 608

রাজ্যের দুটি আসনে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহারস্বরূপ তুলে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ মহিলা মোর্চা : মিমি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি দায়িত্বভার গ্রহণ করার পর দেশের প্রত্যেকটি মহিলাকে স্বশক্তিকরণ করার লক্ষ্যে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যেভাবে বাস্তবায়ন করেছেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও মহিলাদের জন্য যে সমস্ত প্রকল্প বাস্তবায়ন হয়েছে যেমন মহিলাদের মধ্যে রেশন শপ বিতরণ ইত্যাদি যার ফলে মহিলারা আজ আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে।

আগামী দিনেও যেন দেশের প্রধানমন্ত্রী আশীর্বাদ মহিলাদের উপর বিরাজ থাকে সে দিকে লক্ষ্য রেখে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আসাম এবং ত্রিপুরার সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ অন্যান্যরা।

এদিন সংবাদমাধ্যমকে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার জানিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ মহিলাদের উপর বিরাজমান, তাই সেদিকে লক্ষ্য রেখে নবগঠিত এই কমিটিকে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে সাংগঠনিক রণকৌশল কি হবে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে।

তাছাড়া এই নবগঠিত কমিটির সকলের সাথে পরিচয় পর্ব করার পর আসন্ন নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যের দুটি আসনে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহারস্বরূপ তুলে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হব। এ দিনের বৈঠকে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

 

 

বাজারে জিনিসপত্রের সঙ্গে মূর্তির দামও আকাশ ছোঁয়া

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধ্যের মধ্যে বাক দেবীর স্বরসতী পূজার আয়োজন চলছে ঘরে ঘরে। তবে অনেকের কাছেই মূর্তির দাম আকাশছোঁয়া মনে হচ্ছে। তারপরেও সাধ্য অনুযায়ী সাধারণ মানুষ পুজোর আয়োজন করছে। বাজারে দাম থাকলেও পূজোর আয়োজনে নেই কোন ঘাটতি। মূর্তি নিয়ে এ বছর বাজারে প্রথম এসেছেন দেবজ্যোতি সরকার। যুবক দেবজ্যোতি চল্লিশটা মূর্তি বানিয়েছে এবছর। তবে মূর্তিতে নিপুন কারুকার্য থাকার ফলে বাজারে দেবজ্যোতির মূর্তির চাহিদা অনেক বেশি।

প্রথমবার বাজারে এসেই ধারণা করছে তার প্রায় সমস্ত মূর্তি বিক্রি হয়ে যাবে। দেবজ্যোতির ভাষায় বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকার ফলে মূর্তি সাজাতে গিয়ে খরচা অনেক পড়ে গেছে। যার ফলে তারাও একটু বেশি দামে মূর্তি বিক্রি করতে হচ্ছে।এবছর মেলাঘর থেকে মূর্তি নিয়ে এসেছে শুভঙ্কর রুদ্রপাল। শুভঙ্করের অভিজ্ঞতা বাজারে এবছর মূর্তির দাম একটু বেশি বলেই মানুষ বলছে।

তবে শুভঙ্করের ভাষায় জিনিসপত্রের দামের সঙ্গে সামঞ্জস্য রেখেই মূর্তির দাম রাখা হয়েছে। প্রসঙ্গত আগরতলার বাজারে সবচেয়ে বেশি মূর্তি আছে মেলাগড় থেকে। মেলাঘরের মূর্তি বরাবরই দামে একটু কম থাকে। যার ফলে সাধারণ মানুষের চাহিদাও থাকে এই অঞ্চলের মূর্তির দিকে। সব মিলিয়ে সোমবার বিকেল থেকেই জমে উঠেছে মূর্তির বাজার। সকালের দিকে বিক্রি বাট্টা কম থাকলেও বিকেলের দিকে হাসি ফুটতে শুরু করেছে ছোট বড় ব্যবসায়ীদের মুখে।

 

 

গর্বের বিষয় ত্রিপুরা পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করেছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের আইনশৃঙ্খলার উন্নয়ন হয়েছে। বিভিন্ন অপরাধ দমনে ত্রিপুরা পুলিশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। রাজ্যে ধারাবাহিকভাবে কমছে সম্পত্তি অপরাধ সহ খুনের মতো ঘটনাও। সোমবার রবীন্দ্রভবনে ত্রিপুরা পুলিশ উইক ২০২৪ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকীভবনে আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশনের আয়োজন করা হয়। এই এক্সিবিশনের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ  রঞ্জন সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিভিন্ন অপরাধ সংক্রান্ত বিষয়ে তথ্য তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন পণপ্রথা থেকে শুরু করে সম্পত্তি বিবাদ, খুন সহ রাজ্যে অন্যান্য অপরাধের ধারাবাহিকভাবে কমছে। পাশাপাশি রাজ্য পুলিশ রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে  উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন নেশা বিরোধী অভিযান থেকে শুরু করে বিভিন্ন উৎসবের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে গোটা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে ত্রিপুরা পুলিশ একটি উল্লেখযোগ্য অবস্থান দখল করেছে।

তিনি বলেন সম্প্রতি যানবাহনের সংখ্যা বিপুল হারে বেড়েছে যার কারনে দুর্ঘটনা সংখ্যাও বেড়েছে। সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণে পুলিশ ধারাবাহিকভাবে কাজ করছে। এদিন টিএসআর বাহিনীর ভুয়সী প্রশংসা করেছেন তিনি। তিনি জানিয়েছেন ২০১৯ সালে ইমারজেন্সি রেসপন্সিভ সিসটেম চালু হওয়ার পর তার রেসপন্স টাইম ছিল ১০. ৫১ মিনিট এবং ২০২৩ সালে সেই রেসপন্সটাইম কমে দাঁড়িয়েছে ৯. ৩৯ মিনিট। অর্থাৎ কল পাওয়ার ৯. ৩৯ মিনিটের মধ্যে দ্রুততার সাথে পৌঁছে যাচ্ছে ১১২  ইমারজেন্সি সার্ভিসের গাড়ি। সব মিলিয়ে পুলিশের বিভিন্ন কাজের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 

 

 

দাবি পূরণ হওয়া না পর্যন্ত ধর্মঘট চলবে  অনির্দিষ্টকাল পর্যন্ত : অনিমেষ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দাবি পূরণ হওয়া না পর্যন্ত ধর্মঘট চলবে অনির্দিষ্টকাল পর্যন্ত সাফ জানিয়ে দিলেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।সোমবার মাধব বাড়িতে ধর্মঘটস্থলে ছুটে যান বিরোধী দলনেতা। এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে বিরোধী দলনেতা বলেন , উপজাতিদের স্বার্থে এই ধর্মঘট সময় উপযোগী। ধর্মঘটের ডাক না দিলে সরকার পক্ষ এই দাবি কখনোই মেনে নিত না। সরকারকে দাবি মানতে বাধ্য করা হবে।

সোমবার মাধব বাড়িতে শত শত গাড়ি দাঁড়িয়ে পড়েছে ধর্মঘটের ফলে। উপজাতিরা চাইছে সরকারপক্ষ এই ধর্মঘট মেনে নিতে। অনিমেষ দেববর্মার কোথায় স্পষ্ট ইঙ্গিত রয়েছে ধর্মঘটকে পূর্ণ সমর্থন করেছে বিরোধী দলনেতা। ধর্মঘটের পক্ষে ধর্মঘটস্থলে গিয়ে রীতিমতো ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করে এসেছেন। বিরোধী দলনেতা যে এই ধর্মঘটের পাশে রয়েছে তা সম্পূর্ণ বুঝে গেছে ছাত্র-ছাত্রীরা।

 

 

পর্যটন দপ্তরের রিভিউ বৈঠকে গুরুত্ব পূর্ণ সিন্ধান্ত গ্রহণ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পর্যটন শিল্পের পুনরুজ্জীবনকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন আমাদের সকলের উদ্দেশ্য একটাই, ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পের বিকাশ। ত্রিপুরা রাজ্যকে পর্যটন শিল্পকে উচ্চতার সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার স্বপ্ন আমাদের সকলের।

কারণ, এই শিল্পের বিকাশের সঙ্গে জড়িয়ে আছে কর্মসংস্থান, জীবন, জীবিকা সব কিছু। আজকের বৈঠকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চলমান বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ত্রিপুরা রাজ্যের আকর্ষণীয় পর্যটন স্থানগুলোকে কীভাবে তুলে ধরা যায়, বা আরও আকর্ষিত করে তোলা যায় সবকিছু নিয়েই আলোচনা হয় আজকের বৈঠকে। বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় রেখে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিভিন্ন কর্মকান্ডকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটন মন্ত্রী বৈঠকে গুরুত্বারোপ করেন ।

আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্য/ প্রতিনিধিদের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, বন দপ্তরের পিসিসিএফ(এপিআর) রবীন্দ্র কুমার শ্যামল, চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন প্রবীণ এল আগারওয়াল, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ,পর্যটন দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস,পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।

 

উদ্বোধন হল ভেটেনারি হাসপাতালে পলি ক্লিনিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে রচনা হল একটি মাইলস্টোন। উদ্বোধন হল স্টেট ভেটেনারি হসপিটাল কাম পলি ক্লিনিক। প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা ব্যয় করে গড়ে তোলা হয়েছে এই পলি ক্লিনিক। যার ফলে প্রাণী সম্পদ বিকাশের আরো বেশি পরিকাঠামো গড়ে উঠেছে। প্রাণী চিকিৎসা ক্ষেত্রে যে সমস্ত সুবিধা বা পরিকাঠামো প্রয়োজন তার সবটাই এখানে গড়ে তোলা হয়েছে।

এছাড়া বিভিন্ন সময়ে পশুদের যে সমস্ত রোগ হয় সেগুলিকে সনাক্তকরণ এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার সব রকম পরিকাঠামো এই পলি ক্লিনিক থেকে পাওয়া যাবে। জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই ল্যাবরেটরিটি গড়ে উঠেছে অভয়নগর স্থিত দপ্তরের প্রধান কার্যালয়ে।

 

 

স্ট্রাইক ডেকে কোন সমস্যার সমাধান হয় না আলোচনাই প্রধান : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনির্দিষ্টকালের বনধ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বললেন এভাবে ধর্মঘট করে সাধারণ মানুষের সমস্যা তৈরি করেছে , ধর্মঘট , হরতাল বা স্ট্রাইক ডেকে কোন সমস্যার সমাধান হয় না।  সরকারের দরজা খোলা রয়েছে আলাপ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে।

 

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠালো ত্রিপুরা প্রদেশ বিজেপি নেতৃত্ব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে গোটা রাজ্য থেকে ডাকযোগে চিঠি পাঠাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। ৫০০ বছরের ইতিহাস রাম লালার প্রাণ প্রতিষ্ঠা এক ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তটিকে ধরে রাখার জন্য সর্বস্তরে প্রয়াস নিয়েছে বিজেপি।  সোমবার সারা রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাবে বিজেপি সর্বস্তরের কর্মকর্তারা। সোমবার চিঠি পাঠিয়েছে প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য , সম্পাদিকা পাপিয়া দত্ত সহ ও রাজ্যের বিশিষ্ট নেতৃবৃন্দ।

সিপিআইএম সদর দপ্তরে রাজ্য কমিটির বৈঠক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপিআইএম সদর দপ্তরে আসন্ন লোকসভা নির্বাচনের রন কৌশল নিয়ে বসেছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম রাজ্য কমিটির সমস্ত সদস্যরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে দলের সমস্ত নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত রয়েছেন। এই বৈঠকেই সম্ভবত জোট নিয়ে শলা পরামর্শ হবে। পাশাপাশি নির্ধারিত হবে আগামী নির্বাচনের কি হবে দলের অবস্থান। উপস্থিত রয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী , ভানু লাল সাহা , মানিক দে , পবিত্র কর , শংকর প্রসাদ দত্ত প্রমূখ।

 

 

তৃতীয় বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে প্রস্তুত দেশবাসী : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অক্তিম ব্যক্তি পর্যন্ত সমাজের সার্বিক কল্যাণের পাশাপাশি গুচ্ছ বলিষ্ঠ পদক্ষেপের মাধ্যমে সমাজ সংস্কারক রূপে সবার হৃদয়ে স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তাই আসন্ন লোকসভা নির্বাচনে আরো বেশি ভোটে এবং আরো বেশি আসনে জয়ী হয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী এবং বিপুল জন আস্থায় মোদিজীকে তৃতীয়বারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে প্রস্তুত দেশবাসী। রবিবার ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ জয়পুর এলাকায় গাঁও চল অভিযান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। কর্মসূচির শুরুতেই এলাকার প্রয়াত জননেতা প্রাক্তন মন্ত্রী সুরজিৎ দত্তের স্মরণে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই কর্মসূচিতে টিআরটিসি’র চেয়ারম্যান বলাই গোস্বামী, সদর জেলা মহিলা মোর্চার সভানেত্রী ঝুমা বিশ্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নিজেদের প্রিয় নেতাকে সামনে পেয়ে রামনগরে এই কর্মসূচিতে মহিলাদের বড় অংশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এদিন এই কর্মসূচি সেরে রাজনগর মসজিদে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব । বিভিন্ন বিষয় নিয়ে মসজিদ কর্তৃপক্ষের সাথে কথা বলেন তিনি।