Home Blog Page 607

একের পর এক নাটক করছে তিপরা মথা : টি এস ইউ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার দাবি প্রথম তুলেছিল টি এস ইউ। টি এস ইউ এর দাবি মেনেই রাজ্য সরকার রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখার অনুমোদন দিয়েছে। যেখানে রোমান হরফে ককবরক স্ক্রিপ্ট লেখা নিয়ে তিপরা মথা রীতিমতো নাটক করেছে।

যেখানে দাবী করার ১২ ঘণ্টার মধ্যেই দাবি পূরণ হয়ে গেছে। সেটা যে নিছকই নাটক ছিল সেটা বুঝার বাকি নেই রাজ্যবাসীর। এই দল রাজ্যের পরপর নাটক সংঘটিত করে চলছে।  তাদেরকে এখন আর কেউ বিশ্বাস করবে না।

 

রাজধানীতে উদ্ধার মৃতদেহ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো রাজধানীতে উদ্ধার মৃতদেহ, মৃতের নাম শিপ্রা বিশ্বাস, ঘটনা রাজধানীর গ্র‍্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায়। জানা যায় মৃতা শিপ্রা বিশ্বাস বিগত তিন মাস ধরে গ্র‍্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়িতে ভাড়া থাকতেন এবং তিনি বেসরকারি একটি হোটেলে রান্নার কাজ করতেন, স্বামীর সাথে ছাড়াছাড়ির পর তিনি অবৈধভাবে এক পুরুষের সাথে এই বাড়িতে বসবাস করতেন, কিন্তু গতকাল সরস্বতী পুজোর দিন মৃত মহিলার সাথে থাকা ব্যক্তি সকালে ঘর থেকে বেরিয়ে যায়।

তারপর ঘরের দরজা একটু ফাঁকা দেখে বাড়ির মালিক মনে করেন যে কেউ ঘরে রয়েছেন। কিন্তু আজ সকালে যখন ওরা টের পায় তখন ঘরে ঢুকে দেখে মৃত অবস্থায় এই মহিলাটি পড়ে রয়েছে, তখন বাড়ি মালিক পুলিশে খবর দিলে সদর এসডিপিও দুলাল দত্ত সহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে ছুটে যায় ও ডাকা হয় ফরেনসিক টিমকে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করে, সন্দেহের তীর এই মহিলার সাথে থাকা জনৈক ব্যক্তির উপর।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয় এবং রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশ পুত্তলিকা দাহ করলো বিজেপি মহিলা মোর্চা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবাংলায় শুরু হয়েছে নারকীয় সন্ত্রাস। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনকালে নারীর আব্রু ভূলুন্ঠিত। সন্দেশখালিতে তৃনমূল দুর্বত্তরা নারীদের ইজ্জত লুন্ঠন দস্যুতার অবর্ননীয় নজীর সৃষ্টি করেছে। মহিলা মুখ্যমন্ত্রীর জমানায় মহিলাদের ইজ্জত লুটে বহাল পিসি ভাইপোর সমর্থকরা। গোটা দেশ সোচ্চার হয়ে উঠেছে মমতা ব্যানার্জির বর্বর শাসনে।

বুধবার রাজ্যের প্রত্যেক জেলায় মমতা ব্যানার্জি হায় হায়, মমতা নিপাত যাক স্লোগানে উত্তাল মহিলা মোর্চার প্রতিবাদ, বিক্ষোভ, কুশ পুত্তলিকা দাহ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সন্দেশখালির নারকীয় মহিলা নির্যাতন, খুন এবং ধর্সনের তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।

পশ্চিমবাংলার অত্যাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবী করেন মিমি মজুমদার। দোষীদের শাস্তির দাবীতে সরব ত্রিপুরা মহিলা মোর্চা। মোদী শাসনে দেশের নারীদের স্বভিমান পেয়েছেন। এই স্বভিমান ক্ষুন্নকারী তৃনমূল দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন প্রদেশ বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার।

 

 

ICA/C-4531

0

হাঁটুর ব্যথায় তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল

0

জনতার কলম ওয়েবডেস্ক :-তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন লোকেশ রাহুল।ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টের আগে আরেকটি দুঃসংবাদ শুনল ভারত। হাঁটুর ব্যথায় তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন ব্যাটসম্যান লোকেশ রাহুল।

কর্ণাটক সতীর্থ দেবদূত পাড়িক্কালকে ডাকা হয়েছে রাহুলের জায়গায়। এই প্রথম টেস্ট দলে ডাক পেয়েছেন পাড়িক্কাল।

ঊরুর চোটে বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্টেও খেলতে পারেননি রাহুল। ফিট থাকা সাপেক্ষে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছিল শেষ তিন টেস্টের জন্য। এর মধ্যে আজ এক বিবৃতিতে বিসিসিআই জানায়,

‘রাহুল ৯০ শতাংশ ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছে। তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চতুর্থ এবং পঞ্চম টেস্টের জন্য ফিট হতে নিজের পুনর্বাসনপ্রক্রিয়া চালিয়ে যাবে।

লোকসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম এক জোট হয়ে নির্বাচনে লড়বে : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন বিধানসভা নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস এক জোট হয়ে নির্বাচনে লড়বে। তিপরা মথার সঙ্গে কোন আলোচনা হয়নি সিপিআইএম দলের। স্পষ্ট জানালেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শ্রী চৌধুরী জানান , সিপিআইএম চাইছে মথা ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলির ভোট যাতে ভাগাভাগি না হয়।

কংগ্রেসের সাথে এক প্রস্থ আলোচনা সেরে নিয়েছেন সিপিআইএম দল। সিপিআইএম চাইছে যে কোন শক্তির বিনিময়ে বিজেপিকে রুখা। পাশাপাশি অ বামপন্থী সমস্ত রাজনৈতিক দলগুলির প্রতি জিতেন্দ্র চৌধুরী আহবান রাখেন যাতে করে বিজেপিকে রুখতে সর্বশক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে রাজনৈতিক দলগুলি।

 

 

ICA/C-4503

0

মহিলা স্বনির্ভরতার উপর গুরুত্ব দিয়েছে সরকার : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম জেলা প্রশাসন এবং রাজ্য সরকারের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরেরপক্ষ থেকে আয়োজন করা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির। যার নাম দেওয়া হয়েছে মুসকান।  অরুন্ধতীনগর কমিউনিটি হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারা রানী সরকার , মেয়র দীপক মজুমদার কর্পোরেটর অলক রায় ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান সময়ে মহিলাদের স্বনির্ভর করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। যার ফলে স্বনির্ভরতার দিকে এগিয়ে চলেছে মহিলারা। রাজ্য সরকার মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে কোন রকম ফি লাগবে না বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা গুলিও চাইছে সমাজে এক পা এগিয়ে চলুক মেয়ে ও মহিলারা।

সরকার প্রতিটি ভাষার প্রতি শ্রদ্ধাশীল, রোমান  হরফে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বোর্ড পরীক্ষায় ছাত্রছাত্রীদের রোমান ও বাংলা দুটি হরফেই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত বোর্ড পরীক্ষায় ছাত্রছাত্রীদের রোমান ও বাংলা দুটি হরফেই পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। যা রাজ্য সরকারের আগেরই সিদ্ধান্ত। আজ সচিবালয়ে এক সংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী রোমান হরফ ইস্যু নিয়ে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাকা রাজ্যব্যাপী বনধের প্রতিক্রিয়ায় একথা বলেন। তিনি জানান, রাজ্য সরকার প্রতিটি ভাষার প্রতি শ্রদ্ধাশীল।

রাজ্যে প্রতিটি ভাষাকে যথার্থ সম্মান দেওয়া হয়। তিনি আরও বলেন, যে কোনও দলেরই গণতান্ত্রিক পদ্ধতিতে বনধ ডাকার অধিকার রয়েছে। তবে বনধ কোনও কিছুরই সমাধান নয়। বনধ মানুষের সমস্যা সৃষ্টি করে। এজন্য একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের ডাকা এই বনধকে প্রত্যাহারের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী আরও জানান, বিগত কয়েক বছরে লক্ষ্য করা গেছে টিবিএসই পরিচালিত পরীক্ষায় রোমান হরফে পরীক্ষার্থীর সংখ্যা ২ শতাংশের নীচে রয়েছে। তিনি আরও জানান, রোমান হরফ ইস্যুতে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সিবিএসই’র চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছেন। রাজ্য সরকার এই চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার।

৬০০ ভোটার নিয়ে বিজেপিতে মিশে গেলো পিপল কংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রধানমন্ত্রীর কল্যানে রাজ্যে যে উন্নয়নের ধারা বইছে তাতে অনুপ্রাণিত হয়ে পিপল কংগ্রেসের সভাপতি সহ পুরা দল যোগ দিলেন পদ্ম শিবিরে ,তাদের বরণ করে নেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা , অমিত রক্ষিতসহ অন্যান্যরা।

এদিন সংবাদ মাধ্যমকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক জানান রাজ্যের বিভিন্ন প্রান্তে উন্নয়নের শিবিরে যোগদান অব্যাহত রয়েছে , তারই অঙ্গ হিসাবে আজকের ১৫০ পরিবারের ৬০০ ভোটার বিজেপিতে যোগদান। তাছাড়া যাদের হাত ধরে আজকের এই যোগদান পর্ব সম্ভব হয়েছে তাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি যারা যোগদান করেছেন তাদের সকলকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

শুধু তাই নয় যারা এখনো যোগদান করেনি তাদের কাছে আবেদন রাখলেন এগিয়ে আসার কেননা রাজ্য দেশকে সমৃদ্ধশালী করার সুবর্ণ সুযোগ রয়েছে সকলে মিলে যেন দেশ ও রাজ্যকে সমৃদ্ধশালী করতে পারি। এদিনের কর্মসূচিতে দলত্যাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।