Home Blog Page 606

বামগ্রেসের লিগ্যাল সেলে ভাঙ্গন, ৬০ জনেরও অধিক আইনজীবী শামিল বিজেপিতে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নর্বাচনের আগে ভাঙ্গন শুরু হয়েছে বামগ্রেসের ঘরে। একই দিনে ৬০ জনেরও অধিক আইনজীবী শামিল হয়েছে বিজেপির পতাকা তলে। তাদেরকে দলে বরণ করে নেন স্বয়ং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।  বিজেপি দল হচ্ছে একটা রেসিডেন্টশিয়াল দল।  এই দলে প্রেসিডেন্ট হচ্ছে অভিন্ন। এক কমান্ডের দল ভারতবর্ষে রয়েছে একমাত্র বিজেপি দল।  প্রেসিডেন্টের কমান্ডেই দল পরিচালিত হয়।  বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার হাত ধরে বামগ্রেসের লিগ্যাল সেলের ৬০ জনেরও অধিক ভোটার সরাসরি বিজেপি দলে সামিল হয়েছে। তাদেরকে দলে বরণ করে নিয়েছেন মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন , মানুষের মধ্যে একটা আত্মবিশ্বাস বেড়ে গেছে।

মানুষ স্পষ্টই বুঝে গেছে বিজেপি পার্টির বিকল্প আর কোন কিছুই হতে পারে না। একমাত্র বিজেপি পারে মানুষকে সুশাসন দিতে , শান্তি ফিরিয়ে আনতে পাশাপাশি রাজ্যের উন্নয়ন ঘটাতে। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ সভাপতি সুবল ভৌমিক , ডাক্তার অশোক সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

গঠিত হল ক্রিকেট এসোসিয়েশনের নতুন কমিটি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যাশিত ভাবেই টি সি এ এর জয় ছিনিয়ে নিয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রতিনিধিরা । সভাপতি পদে ফের জয় হয়েছে তপন লোধের । সচিব পদে নতুন এসেছেন সুব্রত দে । দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাইকোর্টের নির্দেশে শেষপর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হলো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে । নির্বাচন মূলত অনুষ্ঠিত হয়েছে দুটি গোষ্ঠীর মধ্যে ।

এবারের জয় ছিনিয়ে নিয়েছে তপন লোধ ও সুব্রত দে গোষ্ঠী । ভোটে মোট ভোটার ছিল ৩০ জন । ১৮ টি সাব ডিভিশন ১৪ টি ক্লাব ও একজন লাইফ টাইম মেম্বার । তিনটি ভোট বাতিল হয়েছে কৈলাসহর , আমবাসা ও কাঞ্চনপুরের প্রতিনিধিদের । নমিনেশন পেপারে ত্রুটি থাকার ফলে তাদের ভোট বাতিল হয়েছে ।হাইকোর্টের নির্দেশ মান্যতা দিয়ে বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হয়েছিল ফলাফলও প্রকাশিত হয়েছে এদিন ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল তিনজন । তারা হলেন সচিব পদে সুব্রত দে , সহসচিব পদে জয়ন্ত দে , সহ-সভাপতি পদে উপানন্দ দেববর্মা এবং লাইফটাইম মেম্বার পদে জয় লাভ করেছে অলক ঘোষ । বৃহস্পতিবার ভোট হয়েছিল সভাপতি , কোষাধ্যক্ষ ও কাউন্সিল মেম্বার পদে ।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অমিত রক্ষিত ও তপন লোধ।

কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দিতা করেছিল জয় লাল দাস ও বাসুদেব চক্রবর্তী। কাউন্সিল মেম্বার হিসেবে লড়াই করেছিল তপন চৌধুরী ও সুমিত্র গোপ। ফলাফল প্রকাশের পর নিজেদের জয় নিয়ে আপ্লুত সভাপতি ও নতুন সচিব। বলেন এই জয় ক্রিকেট এসোসিয়েশনের নৈতিকতার জয়।

এবার ক্রিকেটের উন্নয়ন হবে। প্রসঙ্গত টিসিএএর নির্বাচন নিয়ে ইতিমধ্যেই অনেক জল ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং ফলাফলও প্রকাশিত হয়েছে।প্রকাশিত ফলাফলেসভাপতি ছাড়া টিসি এর পুরানো কমিটির আর কারো অস্তিত্ব রইল না।

 

ICA/C-4550

0

অন্তিম ম্যাচ খেলতে শুক্রবার মাঠে নামছে ত্রিপুরা বনাম রেলওয়ে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রঞ্জি ট্রফি ২০২৩-২৪ মরশুমের অন্তিম ম্যাচ খেলতে শুক্রবার মাঠে নামছে ত্রিপুরা বনাম রেলওয়ে। তার আগে আগরতলা এমবিবি স্টেডিয়ামে চলছে উভয় দলের প্রস্তুতি। অনুশীলনে কেউ ঘামতি রাখতে চাইছে না। দেখার বিষয় অন্তিম ম্যাচে জয়ের হাসি কে হাসবে। জয় সম্পর্কে নিশ্চিত দুই দল। তবে খেলাতে হার-জিত কিন্তু থেকেই যাচ্ছে।

 

 

 

নির্বাচনে জেতার জন্য রোডম্যাপ তৈরি যুব মোর্চার : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিক নির্দেশনায় বিজেপি সরকারের ১০ বছর পূর্ণ হতে চলেছে । এই উপলক্ষে ভারতীয় ভারতীয় জনতা যুব মোর্চা দেশের প্রত্যেক যুবকদের ভারতীয় জনতা পার্টির সাথে সংযুক্ত করার লক্ষ্যে একটি প্রোগ্রামের আয়োজন করতে চলছে । এ নিয়ে ১৫ ফেব্রুয়ারি আগরতলার গীতাঞ্জলি অতিথিশালায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব ।এছাড়াও উপস্থিত ছিলেন যুব মোর্চার সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ করণ বণিক । এই বৈঠক থেকে আগামী লোকসভা নির্বাচনে যুব মোর্চার কি কি ভূমিকা থাকবে তার সমস্ত রূপরেখা তৈরি করা হয়েছে । কি করে জনসংযোগ বাড়িয়ে বিজেপির দিকে সমস্ত জনসমর্থন আনা যায় তারও একটি রোড ম্যাপ তৈরি করেছে যুব মোর্চা ।

 

 

 

অনুষ্ঠিত হল বিশেষ সহায়তা ২০২৩-২৪’ প্রকল্পের আওতায় রাজ্যের পরিবহন দপ্তরের বিভিন্ন কাজের পর্যালোচনা সংক্রান্ত বৈঠক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীর অফিস কক্ষে রাজ্যের পূর্ত দপ্তর (আর অ্যান্ড বি),পরিবহন দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ‘মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা ২০২৩-২৪’ প্রকল্পের আওতায় রাজ্যের পরিবহন দপ্তরের জন্য অনুমোদিত বিভিন্ন কাজের পর্যালোচনা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ বৈঠকে পৌরহিত্য করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুরুতেই পরিবহন মন্ত্রীবৈঠকে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠকের কাজ শুরু করেন। অতঃপর আলোচ্যসূচি অনুযায়ী বিষয়সমূহ পর্যায়ক্রমে উপস্থাপন করা হয়। সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকারপ্রাপ্ত এসব প্রকল্পের বাস্তবায়ন কাজ কতদূর এগিয়েছে, বৈঠকে উপস্থিত আধিকারিকদের কাছ থেকে পরিবহন মন্ত্রী সবিস্তারে জেনে নেন।

 

আলোচ্যসূচি অনুযায়ী বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর বিভিন্ন সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়। কার্যবিবরণীতে উল্লিখিত স্ব-স্ব বিষয়ের উপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন শিঘ্রাতিশীঘ্র প্রেরণের জন্য বৈঠকে উপস্থিত আধিকারিকদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ধলাই জেলার অধীন গন্ডা তুইসা মোটর স্ট্যান্ড নির্মাণ, পশ্চিম জেলার অধীনে জিরানীয়া মোটর স্ট্যান্ড নির্মাণ, সিপাহীজলা জেলার অধীনে মেলাঘর মোটর স্ট্যান্ড নির্মাণ,পশ্চিম জেলার অধীনে নাগেরজলা বাস স্ট্যান্ডের উন্নয়ণ সহ পশ্চিম জেলার জন্য সমন্বিত ট্রান্সপোর্ট কমিশনারেট এবং ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিস বিল্ডিং নির্মাণ এবং উনাকোটি জেলার কৈলাশহরে, খোয়াই জেলার তেলিয়ামুড়ায়, সিপাহীজলা জেলার আমতলীতে, দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে পরিবহন দপ্তরের অফিস বিল্ডিং নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পরিবহন দপ্তরের সদ্য বিদায়ী ট্রান্সপোর্ট কমিশনার সুব্রত চৌধুরী, পূর্ত দপ্তরের অতিরিক্ত মুখ্য বাস্তুকার অনুপ দাস, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার সাগর শোভন দেবনাথ সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।

আমি কখনই অন্যায়কে সমর্থন করিনি : মমতা 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সন্দেশখালি সহিংসতার বিষয়ে, এক বিবৃতি তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমি কখনই অন্যায়কে সমর্থন করিনি। আমি সেখানে রাজ্য কমিশন এবং প্রশাসনকে পাঠিয়েছি।

এখনও পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের মহিলা দল সেখানে উপস্থিত রয়েছে। একটি মহিলা পুলিশের দল লোকদের সাথে দেখা করছে। তাদের অভিযোগ শোনার জন্য তাদের দোরগোড়ায়। আমরা অবশ্যই যে সমস্যাগুলি রিপোর্ট করা হবে সেগুলির সমাধান করব।

এটিতে কাজ করার জন্য আমাকে বিষয়টি জানতে হবে। সেখানে আরএসএসের একটি ভিত্তি রয়েছে। ৭-৮ বছর আগে সেখানে দাঙ্গা হয়েছিল। এটি একটি ঝুঁকিপূর্ণ দাঙ্গার স্পট। আমরা সরস্বতী পূজার সময় পরিস্থিতি দৃঢ়ভাবে সামাল দিয়েছিলাম, না হলে অন্য পরিকল্পনা ছিল বলে ব্যক্ত করলেন তিনি।

প্রকাশ্যে এলো বিদেশি প্লেয়ারদের সাথে বাংলাদেশী ক্রিকেটারদের নোংরামি

0

জনতার কলম ওয়েবডেস্ক :- জানা যায় চট্টগ্রামের র‍্যাডিসন হোটেলে উঠে বিপিএলের পাঁচটি দল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা। ঠিক তখনই নিজের কক্ষ মনে করে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান প্রতিপক্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইন্ডিজ এক ক্রিকেটারের রুমে ঢুকে পড়েন ভুলবশত। কথা বলেন খেলোয়াড়দের সঙ্গে।

কিন্তু যে কোনো কারণে একজনের কথা অন্যজনের পছন্দ হয়নি। এক পর্যায়ে দুজন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। তাদের বিবাদের মূল বিষয়বস্তু হল হোটেল কক্ষ নিয়ে। এ ব্যাপারে বিসিবি নিরাপত্তা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করলেও প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি বলে সূত্রে জানা গিয়েছে।

নির্বাচনী বন্ড একটি স্বাগত রায় : সীতারাম 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- নির্বাচনী বন্ড প্রকল্পের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিষয়ে, সিপিআই(এম) মহাসচিব সীতারাম ইয়েচুরি বৃহস্পতিবার এক সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “সিপিএমই একমাত্র আবেদনকারী রাজনৈতিক দল যাদের নির্বাচনী বন্ডের বিরুদ্ধে যুক্তি দেখানোর অবস্থান ছিল৷

নীতিগতভাবে, আমরাই একমাত্র দল যারা নির্বাচনী বন্ড গ্রহণ করিনি। আমরা নির্বাচনী বন্ডকে রাজনৈতিক দুর্নীতির বৈধকরণ হিসাবে বিবেচনা করি। তবুও, এটি একটি স্বাগত রায়। কুইড-প্রো-কোর সম্ভাবনা রয়েছে, যার অর্থ চুক্তি ভঙ্গ করা এটি এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের দাবিকে প্রকাশ করেছে।

আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব এবং তরুণরা এতে অবদান রাখবে : রাজীব চন্দ্রশেখর

0

জনতার কলম ওয়েবডেস্ক :- গত ১০ বছরে একটি বড় পরিবর্তন এসেছে দেশে। সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি আরো বলেন, “আমরা প্রযুক্তি আমদানি করতাম কিন্তু আজ ভারত মোবাইল ফোন এবং প্রযুক্তি রপ্তানি করছে।

আগামীদিনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব এবং তরুণরা এতে অবদান রাখবে। পাশাপাশি যুব ভারতের একটা বিশেষ ভূমিকা থাকবে এবং সবজাতির মানুষেরওহ ভূমিকা থাকবে বিকাশিত ভারতকে এগিয়ে নিয়ে যেতে এমনই আশা ব্যক্ত করলেন তিনি।