Home Blog Page 605

বিপ্লব কুমার দেবের উদ্যোগে কামাখ্যা মায়ের দর্শনের সুযোগ পেয়ে খুশি তীর্থ যাত্রীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ব্যক্তিগত উদ্যোগে প্রবীণ নাগরিকদের গৌহাটিস্থিত মহা তীর্থ শক্তিপীঠ কামরূপ কামাক্ষা দর্শনের উদ্যোগ নিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব। বিলোনিয়া এবং জুলাইবাড়ি থেকে মোট ৩৫ জন তীর্থযাত্রী গৌহাটিস্থিত কামাক্ষা মন্দির দর্শনের উদ্দেশ্যে বাসে করে যাত্রা করেন। বিলোনিয়ায় উপস্থিত মন্ডল সভাপতি গৌতম সরকার। তিনি এই উদ্যোগের জন্য সাংসদকে ধন্যবাদ জানান।

গত বছর ২৮ ডিসেম্বর, বিশালগড় এবং অমরপুর থেকে মোট ৪৩ জন তীর্থযাত্রী অমরপুর স্থিত মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে গৌহাটি কামাক্ষা মন্দির দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেন ।

সাংসদ বিপ্লব কুমার দেবের এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামরূপ-কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন। এই ব্যতিক্রমী সাধুবাদযোগ্য উদ্যোগের জন্য বিপ্লব কুমার দেব কে ধন্যবাদ জানান বিলোনিয়া মন্ডল সভাপতি সহ তীর্থযাত্রীগন।

বাসে করে তীর্থ যাত্রীরা গৌহাটির উদ্দেশ্যে যাত্রা করেন শনিবার সকালে । কামাখ্যা মায়ের দর্শন শেষে পুনরায় ত্রিপুরার উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সাংসদের অফিস সূত্রে খবর আগামী দিনেও রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে তীর্থ যাত্রীদের দেশের অন্যান্য তীর্থক্ষেত্র দর্শন করানোর পরিকল্পনা রয়েছে । বিপ্লব কুমার দেবের উদ্যোগে কামাখ্যা মায়ের দর্শনের সুযোগ পেয়ে খুশি তীর্থ যাত্রীরা l

ICA/C-4622

0

ICA/C-4595

0

মনীষীদের চিন্তাভাবনা ও দর্শন বর্তমান সময়েও আমাদের কাছে পাথেয় মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতবর্ষ একটি সমৃদ্ধ কৃষ্টি ও সংস্কৃতির দেশ। এই দেশে বহু মনীষী জন্মগ্রহণ করেছেন। সেইসব মনীষীদের চিন্তাভাবনা, দর্শন ও আদর্শ বর্তমান সময়েও আমাদের কাছে পাথেয়। শিক্ষা-দীক্ষা থেকে শুরু করে সমাজ জীবনের নানা বিষয়ে মনীষীগণ যে নবজাগরণের ইতিহাস রচনা করেছিলেন তা স্মরণ করার প্রয়োজনীয়তা রয়েছে। আজ প্রজ্ঞাভবনে ভারতের নবজাগরণের পথিকৃৎ রাজা রামমোহন রায়ের ২৫০তম জন্মবার্ষিকী উদযাপনের অঙ্গ হিসেবে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির উদ্যোগে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এই সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, স্বামী বিবেকানন্দ প্রমুখ মনীষীগণ ভারত আত্মকে নতুনভাবে জাগ্রত করেছিলেন। তাদের জীবনাদর্শকে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। বর্তমানে পাশ্চাত্য সংস্কৃতি আমাদের সমাজ জীবনকে গ্রাস করছে। আমাদের দেশের অতীত ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আমাদের নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করে এগিয়ে যেতে হবে।

 

সেমিনারে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, সমাজ সংস্কারের লক্ষ্যে রাজা রামমোহন রায় নানা সামাজিক আন্দোলন সংঘটিত করার পাশাপাশি শিক্ষামূলক সংস্কারেও গুরুত্বপূর্ণ ভূমিকা

 

গ্রহণ করেছিলেন। শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি ১৮১৭ সালে কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করেন। এর চার বছর পর স্থাপন করেন বেদান্ত কলেজ। রামমোহন রায় একেশ্বরবাদী মতবাদের শিক্ষাগুলিকে আধুনিক, পাশ্চাত্য পাঠ্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করতে জোর দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ইন্টারনেট যুগেও বইয়ের অপরিসীম গুরুত্ব রয়েছে। নিজেকে আবিষ্কারের অন্যতম উপায় হচ্ছে বই পড়া। আর বই পড়ার মূল রসদ হচ্ছে লাইব্রেরি। রাজ্যের বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির ইতিহাসও খুব প্রাচীন। একটা সময় এই লাইব্রেরিতে পড়াশুনা করার জন্য পাঠকদের মধ্যে একটা প্রতিযোগিতা লেগে থাকতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লাইব্রেরি ব্যবস্থাকে আধুনিকীকরণের মাধ্যমে পুনরুজ্জীবিত করার প্রয়াস নিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, সভ্যতার অগ্রগতির সাথে সাথে সমাজও দ্রুত এগুচ্ছে। লাইব্রেরিতেও বর্তমানে আধুনিক প্রযুক্তির সংযোজন করা হয়েছে।

 

সেমিনারে কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ডিরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং বলেন, মহিলাদের সামাজিক মর্যাদা প্রদানের লক্ষ্যে রাজা রামমোহন রায় বহু সামাজিক আন্দোলন করেছিলেন। এরমধ্যে সতীদাহের মতো নিষ্ঠুর সামাজিক প্রথার বিরুদ্ধে তার আন্দোলন ছিল অন্যতম। তৎকালীন সময়ে শিক্ষা সংস্কারেও তার অবদান ছিল অনস্বীকার্য। অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, সমাজ সংস্কারের লক্ষ্যে রাজা রামমোহন রায়ের অবদানকে ছাত্রছাত্রীদের মধ্যে পৌছানোর লক্ষ্যেই এধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দু’দিনব্যাপী এই সেমিনারের মাধ্যমে রাজা রামমোহন রায়ের জীবনী, ভাবধারা ও দর্শন সম্পর্কেও ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার প্রয়াস নেওয়া হয়েছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা এবং রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের সদস্য ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর অরুণোদয় সাহা।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে তোপ প্রদেশ কংগ্রেসের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা এবং কাজের মধ্যে কোন মিল নেই। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে নির্বাচনে দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুই পূরণ করেননি মোদি। এই অভিযোগ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর।

শুক্রবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন তিনি। প্রবীর চক্রবর্তী দাবি করেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার আগের নরেন্দ্র মোদি দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন বছরে এক কোটির বেশি চাকরি দেবেন, কিন্তু বাস্তব হিসেবে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়িত্ব গ্রহণ করার পর মাত্র কয়েক লক্ষ বেকারের চাকরি হয়েছে।

তাই তিনি দাবি জানান অবিলম্বে যেন প্রধানমন্ত্রী তার দেওয়া প্রতিশ্রুতিগুলো পূরণ করেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে প্রবীর চক্রবর্তী সঙ্গে অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।

ধর্মঘট সফল হয়েছে বলে দাবি মানিকের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংযুক্ত কিষান মোর্চা ও ট্রেড ইউনিয়ন সমূহর ডাকা বনধ সম্পূর্ণ সফল হয়েছে। দাবি করেছে সি আই টি ইউর রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত ও রাজ্য সভাপতি মানিক দে। তাদের দাবি এই ধর্মঘটে সকাল থেকে ব্যাপক সারা পড়েছে। সকালের দিকে কোন যানবাহন চলাচল করেনি। সর্বভারতীয় স্তরে ব্যাপক সাড়া পড়েছে কিষান মোর্চা ও ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা ধর্মঘট।

প্রসঙ্গত ধর্মঘট সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার থেকেই রাস্তায় ছিল সিপিআইএম সহ অন্যান্য বামপন্থী দলগুলি।শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক ডেকে ধর্মঘটের সফলতার কথা জানিয়েছেন সিআই টিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত ও সভাপতি মানিক দে।

দিল্লিতে বিজেপির দুই দিনের জাতীয় কনভেনশনে যোগ দিতে দিল্লি পাড়ি দিলেন ত্রিপুরা রাজ্য নেতৃত্ব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৭ ও ১৮ ফেব্রুয়ারী দীল্লির প্রগতি ময়দানে বিজেপির জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। এই কনভেনশনে যোগ দিতে শুক্রবার দিল্লির উদ্দেশে আগরতলা ত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী, বিজেপি রাজ্য সভাপতি সহ এক প্রতিনিধি দল। সামনেই দেশের লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে দিল্লিতে একটি জাতীয় কনভেনশনের আহ্বান করেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারী দিল্লির প্রগতি ময়দানে এই জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। কনভেনশনে উপস্হিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।দুই দিনের এই জাতীয় কনভেনশনে যোগ দিতে শুক্রবার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে রাজ্যের একাধিক মন্ত্রী,বিধায়ক ও রাজ্য নেতৃবৃন্দ দিল্লির উদ্দেশে আগরতলা ত্যাগ করেন।

এদিন আগরতলার এমবিবি বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, দিল্লির জাতীয় কনভেনশন থেকে লোকসভা নির্বাচনের বিউগল বাজানো হবে।দেশের সব কয়টি রাজ্যের রাজ্য নেতৃত্ব, বিধায়ক,মুখ্যমন্ত্রী সহ রাজ্যের নেতৃবৃন্দ এই বৈঠকে যোগ দেবেন।

রাজ্য থেকে ১৪৪ জনের এক প্রতিনিধি দল এই জাতীয় কনভেনশনে যোগ দিতে দিল্লি যাচ্ছেন বলে জানানপ্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।জাতীয় কনভেনশনে যোগ দিতে বৃহস্পতিবার ট্রেন যোগেও একদল নেতৃবৃন্দ দিল্লি পারি দেন। এদিকে জানাগেছে,মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রী সভার একাধিক সদস্য ১৮ ফেব্রুয়ারী সন্ধ্যায় রাজ্যে ফিরবেন।

 

 

রক্তক্ষয়ী সংঘর্ষে আহত একই পরিবারের পাঁচজন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মসজিদের রাস্তা নিয়ে প্রধানের উপস্থিতিতে রক্তক্ষয়ী সংঘর্ষে ৭০ বছরের বৃদ্ধা সহ আহত ৫জন। ঘটনা কমলাসাগরের মিয়া পাড়ায়। আহতদের বর্তমানে চিকিৎসা চলছে রাজধানীর জিবি হাসপাতালে। ঘটনার বিবরণে প্রকাশ , মসজিদের সম্পাদক ও সভাপতি অর্থাৎ শাজাহান মিয়া ও দুলাল মিয়া এবং তার সাঙ্গপাঙ্গদের আক্রমণে গুরুতর আহত হয়েছে পাঁচজন। এদিকে সংবাদ প্রকাশিত হওয়া পর্যন্ত পুলিশ কারো নামে মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ।

 

 

দেশ ও রাজ্যের উন্নয়ন করতে হলে রাজনীতির উর্ধ্বে উঠে উন্নয়ন করতে হবে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধুমাত্র রাজনীতি করার জন্য রাজনীতি নয় , রাজনীতিমুক্ত হয়ে এগিয়ে নিয়ে যেতে হবে দেশের উন্নয়ন কাজ। কোন উন্নয়ন কাজে রাজনীতি চলবে না। রাজনীতির উর্ধ্বে উঠে সমস্ত উন্নয়ন কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই দেশের প্রকৃত উন্নয়ন হবে। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। দেশ ও রাজ্যের উন্নয়ন করতে হলে রাজনীতির উর্ধ্বে উঠে উন্নয়ন করতে হবে। তবেই যে কোন রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে।

উন্নয়ন কাজ নিয়ে কোনরকম রাজনীতি করাটা মানায় না। কাউকে পানীয় জলের সুবিধা দিতে হবে , কারো শৌচালয় তৈরি করতে হবে , কারো ঘর তৈরি করতে হবে বা কারো গ্যাস কানেকশন দিতে হবে , এগুলিতে কোন প্রকার রাজনীতি মানায় না। দেশ এবং রাজ্যের উন্নয়ন করতে হলে সমস্ত রাজনীতিবিদদের থাকতে হবে রাজনীতি মুক্ত।

প্রকৃত নজরে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুক্রবার আগরতলা কৃষ্ণনগর ৬১ নং রেশন সপে দুগ্ধজাত পণ্যে সরবরাহের আনুষ্ঠানিক সূচনা করে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এদিন বক্তব্য রাখতে গিয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , রেশন শপ এখন আর আগের মত নেই। গতানুগতিক চাল চিনি কেরোসিন থেকে বেরিয়ে এসে রেশন শপে এখন চা পাতা থেকে শুরু করে বিভিন্ন মসলা , সরিষার তেল এবং দুগ্ধ জাতীয় পণ্য ঘি , দুই , পনির ইত্যাদিও সরবরাহ করা হবে।

সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে সমস্ত সামগ্রী পেতে পারে তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। প্রগতি স্কুল মাঠে আয়োজিত এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া , মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।

 

 

 

কৃষকদের আন্দোলনে বর্বরোচিত পুলিশি নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সংযুক্ত কৃষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্ডিগড় ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর বর্বরোচিত পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদে সোচ্চার হয়েছে সংযুক্ত কৃষান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি । তাদের দাবি অবিলম্বে কৃষকদের ওপর পুলিশি নির্যাতন বন্ধ করতে হবে । পুলিশ যেভাবে ড্রোন ব্যবহার করে কাদানে গ্যাস ছাড়ছে তাতে করে অসুস্থ হয়ে পড়তে পারে কৃষকরা।

কেন্দ্রীয় সরকার কৃষকদের এই আন্দোলন বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে । অবিলম্বে যদি কৃষকদের ওপর অত্যাচার বন্ধ না হয় তাহলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়বে কৃষকদের । শুক্রবার তারই প্রতিবাদে রাস্তায় নেমেছে সিপিআইএম নেতৃত্ব । সিপিআইএম দল এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে । নেতৃত্বে রয়েছে প্রাক্তন উপাধ্যক্ষ পবিত্র কর , প্রাক্তন মন্ত্রী মানিক দে , আর এস পির প্রাক্তন মন্ত্রী জয় গোবিন্দ দেব রায় , প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত , প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, প্রমুখ ।