Home Blog Page 604

রাজকোটেই টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড গড়ল ভারতীয় দল

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সহজেই ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারতীয় দল। রাজকোট টেস্টে ৪৩৪ রানে জয় পেল ভারত। দ্বিতীয় ইনিংসে ১২২ রানে অলআউট হয়ে গেল ইংল্যান্ড। ৪১ রান দিয়ে ৫ উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা।

এই অলরাউন্ডার অসাধারণ পারফরম্যান্স দেখালেন। প্রথম ইনিংসে শতরান করার পর ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও, বল হাতে কামাল করলেন। যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, সরফরাজ খানের পাশাপাশি রাজকোট টেস্টে ভারতীয় দলের অন্যতম নায়ক জাডেজা।

রাজকোটেই টেস্ট ম্যাচে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড গড়ল ভারতীয় দল। এর আগে ২০২১ সালে মুম্বইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৭২ রানে জয় পায় ভারত। ২০১৫ সালে দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৩৭ রানে জয় পায় ভারতীয় দল। ২০১৬ সালে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩২১ রানে জয় পায় ভারত। ২০০৮ সালে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২০ রানে জয় পায় ভারত।

কংগ্রেস-সহ বিরোধী জোটকে তীব্র আক্রমণ অমিত শাহর

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বিজেপির জাতীয় সম্মেলনে (ভারত জোটকে)তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘রাজনীতিতে তাদের (ভারত জোট) লক্ষ্য কী? প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য আত্মনির্ভর ভারত। সোনিয়া গান্ধীর লক্ষ্য রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা, পাওয়ার সাহেবের লক্ষ্য তাঁর মেয়েকে মুখ্যমন্ত্রী করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী করা , স্ট্যালিনের লক্ষ্য তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা , লালুপ্রসাদ যাদবের লক্ষ্য তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা , উদ্ধব ঠাকরের লক্ষ্য তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা এবং মুলায়ম সিং যাদব তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা। যারা তাদের পরিবারের জন্য ক্ষমতা দখল করতে চায়, তারা কি কখনও দরিদ্রদের কল্যাণের কথা ভাববে?”

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শান্তি চাই : সুজিত বোস

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সন্দেশখালিতে মহিলাদের উপর নির্যাতনের জন্যে গ্রেপ্তার করা হয়েছে ২ তৃণমূল নেতাকে । এই অভিযোগের ভিত্তিতে সন্দেশখালির ঘটনায় টিএমসি নেতা সুজিত বোস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন “কয়েকদিন আগে আমাদের নেতারা সেখানে গিয়েছিলেন, আমরা আজ যাচ্ছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে জনগণের সাথে কথা বলব।

বিরোধীরা রাজনীতি করছে, যদিও কিছু সমস্যা আছে এবং আমাদের লোকেরা এর সাথে জড়িত, আপনারা সবাই দেখেছেন যে তাদের দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। শিবু হাজরা এবং উত্তম সদরের বিরুদ্ধে কিছু লোক অভিযোগ করেছে এবং দল ব্যবস্থা নিয়েছে। বিজেপি এবং সিপিআই(এম) এর থেকে লাভবান হওয়ার চেষ্টা করছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে শান্তি চাই। সংবিধানে যা আছে সবই মানা হবে।

দিন দুপুরে চুরের দলের হানা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ির লোকেদের অনুপস্থিতিতে স্বর্ণালংকার সহ এক ব্যক্তির বাড়ি থেকে নগদ ত্রিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। ঘটনা রাজধানীর অভয়নগর মালঞ্চ নিবাস সংলগ্ন এলাকায়। ঘটনাটি সংগঠিত করেছে দিন দুপুরে। এই সময়ে বাড়ি ছিল সম্পূর্ণ ফাঁকা। বাড়ির মহিলা বাড়িতে ফিরে ঘরে ঢুকেই দেখে লন্ড ভন্ড অবস্থা।  সঙ্গে সঙ্গে খবর দেয় গৃহকর্তাকে। পরে এ নিয়ে অভয়নগর ফাঁড়ি থানায় একটি এফআইআর দায়ের করা হয়। প্রসঙ্গত অভয়নগর ফাঁড়ি থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনা সংঘটিত হয়েছে।

আগরতলা প্রেসক্লাবে পালিত হলো শোক সভা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক হ্রদয় স্পর্শী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার প্রবীণ সাংবাদিক পার্থ সেনগুপ্ত, সহযোগী সদস্য কল্যাণ গুপ্ত, সুশান্ত দেববর্মা এবং চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়াকে স্মরণ করলো আগরতলা প্রেসক্লাব।ব্যাক্তি মানুষ হিসেবে প্রয়াত এই চারজন ছিলেন অনন্য বোধের অধিকারি। তাদের কর্মনিষ্ঠা সততা সমাজের প্রতি দায়বদ্ধতার দিকটিও স্মৃতি চারনায় উঠে এসেছে। এদিন সন্ধ্যা পাঁচটায় আগরতলা প্রেসক্লাবের ত্রিতলের হলঘরে হয় শোক সভা। শুরুতেই প্রয়াত চারজনকে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদ কর্মী সহ তাদের পরিবারের লোকজন।

চারজন আলোকময় ব্যাক্তির কঠোর ও কঠিন পথের সার্থক উত্তরসূরী হিসেবে শোক প্রস্তাব পাঠ করেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে। এরপর সকলে কিছু সময় দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অগণিত মানুষের হৃদয় জয় করা চারজনের স্মৃতি চারনা করে আলোচনা করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব, হারাধন দেবনাথ, চিত্রা রায়, প্রণব সরকার, প্রনব ঘোস, সহযোগী সদস্য পারিজাত দত্ত, হরিহর দেবনাথ।

আগরতলা প্রেসক্লাবের তরফে প্রয়াত সদস্য প্রশান্ত সেনগুপ্ত ( পার্থ), দেবাশীষ বড়ুয়া, সহযোগী সদস্য কল্যাণ গুপ্ত ও সুশান্ত দেববর্মার নিকট আত্মীয়ের হাতে শোক লিপি তুলে দেওয়া হয়। প্রয়াত চারজনের কর্মজীবনের সততা একনিষ্ঠতা এবং সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সাংবাদিকতার মান উন্নয়নের প্রশ্নেও তারা যে অতুলনীয় অবদান রেখে গেছেন সেটা পালনের মধ্যে দিয়ে তাদের প্রকৃত শ্রদ্ধা জানানোর আহবান জানিয়েছেন সকলেই।

 

 

আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতায় টিম-বি চ্যাম্পিয়ান 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাঠে ছিল সাংবাদিক ক্রিকেটারদের সমারোহ। বিভিন্ন মিডিয়া হাউসে কর্মরত ৬০ জনেরও বেশি সাংবাদিকদের উপস্থিতিতে ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন সামগ্রিকভাবেই সার্থক হয়েছে বলা চলে। ‌বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অনির্বাণ দেব এর নেতৃত্বাধীন টিম-বি চ্যাম্পিয়ন হয়েছে।

ফাইনাল ম্যাচে টিম ডি-কে ৯ উইকেট এর ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। প্রসেনজিৎ সাহার নেতৃত্বাধীন বিজিত টিম-ডি পেয়েছে রানার্স খেতাব। এর আগে প্রথম সেমি ফাইনালে টিম-বি ৩০ রানের ব্যবধানে সুমন ঘোষের নেতৃত্বাধীন টিম সি-কে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছিল। দ্বিতীয় সেমিফাইনালে টিম-ডি, বিশ্বজিৎ দেবনাথের নেতৃত্বাধীন টিম এ-কে ৩৩ রানের ব্যবধানে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছিল। ‌

ক্রিকেট আসরে সেরা বোলার, ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পাচ্ছেন চ্যাম্পিয়ন দলের মেঘধন দেব। এছাড়া, সেরা ব্যাটসম্যান ও সেমি-ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পাচ্ছেন বাপন দাস। সেরা ফিল্ডার-এর স্বীকৃতি পেয়েছেন বিপ্লব চন্দ। টুর্নামেন্ট শুরুর আগে মহিলা সাংবাদিকদের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা শুরুর আগে এক বিশেষ অনুষ্ঠানে ক্লাব সভাপতি জয়ন্ত ভট্টাচার্য প্রত্যেক সাংবাদিক খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং পদকে সংবর্ধনা জ্ঞাপন করেন।

সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি স্পোর্টস কমিটির ভূয়সী প্রশংসা করেন। ভেটারেন সদস্য মনিময় রায় এবং স্পোর্টস কমিটির কনভেনার তথা প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারি অভিষেক দে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সাংবাদিক ক্রিকেটার, আম্পায়ার সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। টুর্নামেন্ট চলাকালীন সময়ে প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষও দীর্ঘক্ষন মাঠে থেকে খেলা উপভোগ করার পাশাপাশি খেলোয়াড়দের শুভেচ্ছা জানান।

আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস এন্ড গেমস ফেস্ট এর সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

 

 

ট্রেন থেকে উদ্ধার হল সাড়ে ৯ লক্ষ ৫৬ হাজার টাকা, আটক ৩

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেন থেকে উদ্ধার হল সাড়ে ৯ লক্ষ ৫৬ হাজার টাকা। আগরতলা থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে রওনা দিয়েছিল তিন যাত্রী।  তাদেরকে আগরতলা জিআরপি থানার পুলিশ রুটিন চেকিং এর সময় পেয়ে যায় নগদ নয় লক্ষ ৫৬ হাজার টাকা। আটক করেছে সুধির বারাসু বাঘমারে , করিসমা বাঘমারে এবং শিবাসিনি নামে তিনজনকে। পুলিশী জিজ্ঞাসা বাদে জানায় তাদের প্রত্যেকের বাড়ি মহারাষ্ট্রে। আগরতলা জিআরপি থানার পুলিশ তাদের প্রত্যেককে ইনকাম ট্যাক্সের অফিসারদের হাতে তুলে দিয়েছে। ধৃতদের গন্তব্যস্থল ছিল মহারাষ্ট্র। ধারণা করা হচ্ছে হয়তো নেশা সামগ্রী কেনার উদ্দেশ্যে এত টাকা ক্যাশে নিয়ে এসেছিল ধৃতরা।

 

 

 

৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রেলি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ঘরে ঘরে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড প্রদান করার জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জ্ঞাপন করেছে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের সমস্ত ভোটাররা। সম্মিলিতভাবে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ভোটাররা ধন্যবাদ মিছিল নিয়ে বের হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের দুর্গাচৌমুহনী বিপণী বিধান থেকে একটি রেলি বের হয়ে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে রেলির সমাপ্তি ঘোষনা করেছে।

 

 

রেশনে দই ঘি পেয়ে খুশি, মুখ্যমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন ভোক্তাদের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  রেশন শপের মাধ্যমে তেল থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী সহায়ক মূল্যে ভোক্তাদের তুলে দেওয়ার ব্যবস্থা করায় খুশি ভোক্তারাও। পাশাপাশি খুশি রেশন শপের ডিলাররাও। ডিলার এবং ভোক্তারা রাজ্য সরকার , মুখ্যমন্ত্রী এবং খাদ্য মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার সকালে কৃষ্ণনগর টিআরটিসি ডিপো সংলগ্ন কদমতলীর ২৪৫ নং রেশন শপে ভোক্তারা ঘি দই আইসক্রিম ইত্যাদি নেওয়ার জন্য ভিড় জমায়। প্রসঙ্গত রাজ্যের ১৪ টি রেশন শপে শুক্রবার থেকে গোমতীর বিভিন্ন প্রোডাক্ট সহায়ক মূল্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। প্রগতি রোডে ৬১ নং রেশন শপে মুখ্যমন্ত্রী এর সূচনা করে যাতে করে ক্রেতারা খুশি এবং আরো নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেন রেশনের মাধ্যমে রাজ্য সরকার ব্যবস্থা করেন এমনটাই দাবি তাদের। ২৪৫-এর রেশন ডিলারও বারবার মুখ্যমন্ত্রী এবং খাদ্যমন্ত্রীকে এজন্য ধন্যবাদ জানান।

 

দুর্ঘটনায় মৃত্যু হল অটোচালকের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অটো এবং মাল গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অটো চালকের। ঘটনা রাজধানীর মঠ চৌমুহনী এলাকায়।  সংবাদের প্রকাশ , ভোর প্রায় তিনটা নাগাদ যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে যাত্রী নিয়ে ফিরছিল অটো গাড়িটি। এই সময়ে একটি মালবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অটো গাড়িটির।  ঘটনাস্থলে মৃত্যু ঘটে অটোচালক শ্যামল রায়ের।

মৃত শ্যামল রায়ের বয়স আনুমানিক প্রায় ৪৫ বছর হবে বলে জানা যায়। এদিকে তার এই অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে অটোচালকদের মধ্যে। অপরদিকে অভিযোগ উঠেছে রাত্রি তিনটার সময় অটোচালকের মৃত্যু হলেও। বেলা হয়ে গেলেও মৃত দেহটির ময়নাতদন্ত হয়নি। এ নিয়ে অটো চালকরা সিদ্ধান্ত নিয়েছে মৃতদেহ নিয়ে থানায় এসে বিক্ষোভ দেখাবে।