আগরতলা প্রেসক্লাবে পালিত হলো শোক সভা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক হ্রদয় স্পর্শী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার প্রবীণ সাংবাদিক পার্থ সেনগুপ্ত, সহযোগী সদস্য কল্যাণ গুপ্ত, সুশান্ত দেববর্মা এবং চিত্র সাংবাদিক দেবাশীষ বড়ুয়াকে স্মরণ করলো আগরতলা প্রেসক্লাব।ব্যাক্তি মানুষ হিসেবে প্রয়াত এই চারজন ছিলেন অনন্য বোধের অধিকারি। তাদের কর্মনিষ্ঠা সততা সমাজের প্রতি দায়বদ্ধতার দিকটিও স্মৃতি চারনায় উঠে এসেছে। এদিন সন্ধ্যা পাঁচটায় আগরতলা প্রেসক্লাবের ত্রিতলের হলঘরে হয় শোক সভা। শুরুতেই প্রয়াত চারজনকে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক, চিত্র সাংবাদিক, সংবাদ কর্মী সহ তাদের পরিবারের লোকজন।

চারজন আলোকময় ব্যাক্তির কঠোর ও কঠিন পথের সার্থক উত্তরসূরী হিসেবে শোক প্রস্তাব পাঠ করেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক রমাকান্ত দে। এরপর সকলে কিছু সময় দাঁড়িয়ে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। অগণিত মানুষের হৃদয় জয় করা চারজনের স্মৃতি চারনা করে আলোচনা করেন আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, বরিষ্ঠ সাংবাদিক সঞ্জীব দেব, হারাধন দেবনাথ, চিত্রা রায়, প্রণব সরকার, প্রনব ঘোস, সহযোগী সদস্য পারিজাত দত্ত, হরিহর দেবনাথ।

আগরতলা প্রেসক্লাবের তরফে প্রয়াত সদস্য প্রশান্ত সেনগুপ্ত ( পার্থ), দেবাশীষ বড়ুয়া, সহযোগী সদস্য কল্যাণ গুপ্ত ও সুশান্ত দেববর্মার নিকট আত্মীয়ের হাতে শোক লিপি তুলে দেওয়া হয়। প্রয়াত চারজনের কর্মজীবনের সততা একনিষ্ঠতা এবং সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সাংবাদিকতার মান উন্নয়নের প্রশ্নেও তারা যে অতুলনীয় অবদান রেখে গেছেন সেটা পালনের মধ্যে দিয়ে তাদের প্রকৃত শ্রদ্ধা জানানোর আহবান জানিয়েছেন সকলেই।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...