Home Blog Page 603

সমাপ্ত হল সাত দিনব্যাপী গ্রামীণ উদ্যোগ মেলা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সমাপ্ত হল সাত দিন ব্যাপী আয়োজিত পিঠাপুলি উৎসব । গত ১২ ফেব্রুয়ারি কমলা সাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট অর্কনীড়ে সিডবির উদ্যোগে স্বাবলম্বন গ্রামীণ উদ্যোগ মেলার উদ্বোধন করেছিলেন এলাকার বিধায়িকা অন্তরা দেব সরকার । সাত দিনব্যাপী এই স্বাবলম্বন গ্রামীণ উদ্যোগ মেলায় গ্রামের মহিলাদের দ্বারা তৈরি পিঠাপুলি সহ হাতের তৈরি বিভিন্ন শিল্প বাণিজ্যিকভাবে এই মেলায় তুলে ধরা হয়। সাত দিনব্যাপী এই মেলায় প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। মেলার সমাপ্তি অনুষ্ঠান হয় রবিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক। এছাড়াও উপস্থিত ছিলেন এন বি আই আর টি এর সচিব অভিজিৎ গন চৌধুরী,স্কিল ডেভেলপমেন্ট এর অধিকর্তা সঞ্জয় চক্রবর্তী, সিডবির এ জি এম দেবর্ষি বিশ্বাস প্রমুখ।

 

 

 

ICA/C-4660

0

বেকারত্বের জ্বালা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি , মানুষ আজ দিশেহারা : সুদীপ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার বিলোনিয়া সফরে এসেই স্থানীয় কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। দক্ষিণ জেলার সাতটি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক রনকৌশল নিয়ে তিনি উপস্থিত নেতৃত্বকে বিভিন্ন টিপস দেন। আগামী দিনে দলের সংগঠনকে আরো কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে রায় বর্মন বলেন কংগ্রেস দল প্রতিনিয়ত শক্তি শালী হচ্ছে। আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের জবরদস্ত লড়াই হবে। বর্তমান কংগ্রেস দলের অবস্হান প্রতিনিয়ত মজবুত হচ্ছে।বেকারত্বের জ্বালা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি , মানুষ আজ দিশেহারা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিষয়ের প্রেক্ষাপট টেনে তীব্র সমালোচনা করেন।

 

 

এই নির্বাচন জাতের জন্য নয় , ভাতের জন্য হোক : পার্থ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারাদেশের সাথে ত্রিপুরাতেও প্রদেশের যুব কংগ্রেসের উদ্যোগে রোজগার দাও , ন্যায় দাও- অ্যাপের সূচনা হয়।  উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি রাখু দাস এবং রাজ্য যুব কংগ্রেসের ইনচার্জ পার্থ প্রতিম দত্ত সহ আরো অনেকে। প্রদেশ সভাপতি কংগ্রেস ভবনে এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেন ইনচার্জ পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে ক্যাম্পেইন শুরু হচ্ছে। ২০২৪-এ আমাদের প্রচার অভিযানে মূল স্লোগান থাকবে যুবকদের রোজগার দাও ,ন্যায় দাও। এই নির্বাচন ধর্মের নামে নয়,যুবকদের রোজগার দেওয়ার জন্য , এই নির্বাচন জাতের জন্য নয় , ভাতের জন্য হোক।

নির্যাতিতা শিশুকন্যাদের পরিবারের পাশে কমিশন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে সাগর মারাক নামে এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা শিশু কন্যারা তাদের পরিবারের লোকজনদের কাছে সবকিছু খুলে বললে , পরিবারের লোকজন সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গেই পক্সো আইনে মামলা নথিভুক্ত করেছে।যদিও মামলা নথিভুক্ত করার পর পুলিশের তেমন সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়নি ।পরে সংবাদ মাধ্যমের সক্রিয়তায় নড়েচড়ে বসে শিশু সুরক্ষা ও অধিকার কমিশন।

রবিবার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী ছুটে যান তেলিয়ামুড়া থানায় । থানায় পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতারের উদ্দেশ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে । কমিশন আশ্বাস দিয়েছে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে ।

 

 

উমাকান্তে চলছে ফুটবলারদের বাছাই পর্ব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্টিল অথারেটি অব ইন্ডিয়া একাডেমির জন্য রাজ্যের জুনিয়র ফুটবলারদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে। শনিবার ও রবিবার ২ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন ফুটবলার অংশ গ্রহন করে। সেখান থেকেই প্রতিভাবান. ফুটবলারদের বাছাই করবে বলে জানান সিলেকশন ট্রায়ালের প্রশিক্ষণ দেওয়া সেইল ফুটবলারের ৩ জন সিলেক্টর।

 

 

শিপ্রার খুনে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর গ্র্যান্ডিয়োস চৌমুহনীতে ভাড়া বাড়িতে খুন হওয়া শিপ্রা বিশ্বাসের খুনিকে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ ছিল শিপ্রা বিশ্বাস বিবাহ বিচ্ছিন্ন অবস্থায় অন্য পুরুষ সঙ্গীর সঙ্গে বসবাস করত। সম্প্রতি খুন হয়েছিল শিপ্রা বিশ্বাস। পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে উদয়পুরের পালাটানা থেকে মাধব শীল নামে পলাতক এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আনে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত করছে। প্রসঙ্গত মৃত মহিলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ট্রাক গাড়ি চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল চোর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রাক গাড়ি চুরি করে পালিয়ে যাওয়ার সময় বিশালগড় নাকা পয়েন্টে গাড়িসহ ধরা পড়ে চোর। ঘটনার বিবরনে জানা যায় আগরতলা গোল চক্কর থেকে একটি ট্রাক গাড়ি চুরি করে পালিয়ে যাবার পথে বিশালগড় নাকা পয়েন্টের সামনে রবিবার সকাল ১১ টায় ধরা পড়ে এক চোর। পরবর্তী সময়ে পুলিশ ট্রাক গাড়ি সহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন গাড়ির মালিক ইকবাল মিয়া।

 

 

মাতাবাড়ি থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা সূর্য চৌমুহনি এলাকার আদিত্য সাহা ও তার স্ত্রী দেবাদ্রিতা চৌধুরী মাতাবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। উদয়পুর বাগমা এলাকায় অপরদিক থেকে আসা গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। তাতে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। চিকিৎসকের মতে, দেবাদ্রিতা ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর গাড়ির চালক সমীর রায় এবং লক্ষ্মী সাহা গুরুতর আহত হয়েছেন। তাদের রেফার করা হয় জিবি হাসপাতালে। জানা গেছে দুর্ঘটনায় আরও ২ জন আহত উৎপল সাহা (২৮) এবং রানা সূত্রধরকে (৩৩) বিশ্রামগঞ্জ হাসপাতালে আনা হয়।

হাম রাজনীতি কে লিয়ে নেহি রাষ্ট্র নীতি কে লিয়ে নিকলে হ্যায় : মোদী 

0

Eজনতার কলম ওয়েবডেস্ক :- রবিবার বিজেপির জাতীয় সম্মেলনে দলীয় নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এখন দেশের স্বপ্ন এবং সংকল্প আরও বড় হবে। আমাদের স্বপ্ন এবং রেজোলিউশন হল আমাদের ভিক্সিত ভারত তৈরি করতে হবে এবং আগামী ৫ বছর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী ৫ বছরে আমাদের একটি বিশাল লাফ দিতে হবে। ভিক্সিত ভারত তৈরী করতে।

তিনি আরো বলেন, আজ, বিরোধী নেতারাও ‘এনডিএ সরকার ৪০০ পার’ স্লোগান দিচ্ছেন। এনডিএ-কে ৪০০ এ নিয়ে যেতে, বিজেপিকে ৩৭০ (আসন) ছাড়িয়ে যেতে হবে।

তিনি বলেন, “…হাম রাজনীতি কে লিয়ে নেহি রাষ্ট্র নীতি কে লিয়ে নিকলে হ্যায়…” লোকেরা আমাকে বলতে থাকে আপনি এত কিছু অর্জন করেছেন, আপনি সমস্ত বড় প্রতিশ্রুতি পূরণ করেছেন, তাহলে আপনি এখনও এত কাজ করছেন কেন? পুরো দেশ বিশ্বাস করে যে ১০ বছর মেয়াদে দাগমুক্ত থাকা এবং ২৫ কোটি মানুষকে বাইরে নিয়ে যাওয়া দারিদ্র্যসীমা সহজ কাজ নয়।