Home Blog Page 602

CBSE পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হল মঙ্গলবার থেকে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- CBSE পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হল মঙ্গলবার থেকে, পরীক্ষার প্রশ্নপত্র ভালো হবে বলে আশা অভিভাবকদের ।সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তথা CBSE পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হল মঙ্গলবার থেকে। প্রথম দিন আয়োজন করা হয় বাংলা বিষয়ের পরীক্ষা। সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলে এপরীক্ষা। রাজ্যের ১২৫টি স্কুল নতুন করে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্ন পত্রে পরীক্ষা দিচ্ছেন। প্রসঙ্গত এবছরেই শেষবারের মতো মাধ্যমিকে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষানীতি ২০২০ এর আওতায় বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে একমাত্র হবে উচ্চমাধ্যমিকেই। রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের অন্যান্য জায়গাতেও পরীক্ষা হচ্ছে। পরীক্ষা শুরুর আগে অভিভাবকরা ছাত্রছাত্রীদের নিয়ে আসেন। পরীক্ষা শুরু হলে বাইরে দাঁড়িয়ে থাকেন। সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জানান পরীক্ষার প্রশ্নপত্র ভালো হবে বলে আশা করেন।

রক্তদানের মাধ্যমে ভাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, একাত্মতাবোধ প্রতিষ্ঠিত করতে হবে : সুশান্ত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৫তম জাতীয় সড়ক সুরক্ষা মাস পালিত হয়েছে ১৫ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি‌। এ উপলক্ষে মঙ্গলবার আস্তাবল ময়দানে আয়োজিত হলো রক্তদান শিবির। শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

উদ্বোধকের ভাষণে পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মানবধর্ম পালন করে যেতে হবে। যে কোনো দান-ই মহৎ। জনগণকে সেবা করার মানসিকতা থেকে যেন আমরা কখনোই বিচ্যুত না। তিনি বলেন, বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছেন রক্তের বিকল্প তৈরি করতে। কিন্তু এখন পর্যন্ত তারা সফল হয়নি। রক্তদানের মাধ্যমে ভাতৃত্ববোধ, জাতীয়তাবোধ, একাত্মতাবোধ প্রতিষ্ঠিত করতে হবে।

রাজধানীতে দুই বাড়িতে চোরের দলের হানা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ইতিমধ্যে জমে উঠেছে চুর পুলিশের খেলা। পুলিশকে একপ্রকার চেলেঞ্জ জানিয়েই চুরির ঘটনা সংগঠিত করছে চুরের দল। যার ফলে রীতিমত আতংকে দিন কাটাচ্ছেন রাজ্যবাসী। আবারো চুরির ঘটনা সংগঠিত হল রাজধানীর বুকে। জানা যায় ধলেশ্বর ১৮নং রোড এলাকার পর পর ২টি বাড়িতে হানা দিয়েছে চুরির দল।

এ ঘটনা প্রসঙ্গে বাড়ির মালিক জানান আজ ভোরের ডাক্তার দেখানোর জন্য নাম্বার আনতে গিয়েছিলেন। তখন বাড়িতে কেউই ছিল না। বাড়ি ফিরে আসে তিনি দেখতে পেয়েছেন ঘরের পিছনের দরজা ভাঙা রয়েছে। চোরের দল ঘর থেকে নগদ ৫ হাজার টাকা সহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে বলে জানান তিনি। এদিনের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

নিজের শ্যালিকাকে ধর্ষণের ঘটনায় ১২ বছরের জেল ভগ্নিপতির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জানা যায় ঘটনা ২০২১ সালের। শ্যালিকা শিক্ষকের বাড়ি থেকে পড়াশোনা শেষ করে নিজ বাড়ি ফেরার পথে হঠাৎ তাকে অপহরণ করে নিয়ে যায় ভগ্নিপতি।বাড়ির সদস্যরা একটা সময় চিন্তায় পড়ে যায় কেন মেয়ে শিক্ষকের বাড়ি থেকে ফিরে আসছে না। পরবর্তী সময়ে কাকড়া বন থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করা হয় পরিবারের তরফে।পুলিশ তদন্তে নেমে জানতে পারে শ্যালিকাকে আকাশপথে চেন্নাই নিয়ে গেছে ভগ্নিপতি।চেন্নাই গিয়ে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এক ভাড়া বাড়িতে উঠে রাজিব কর্মকার।পরবর্তী সময়ে পুলিশ তার সাথে যোগাযোগ করে এবং তাকে রাজ্যে আসার প্রস্তাব দেয়।রাজ্যে এসে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য থানায় আসতে বলা হয়।সেই মোতাবেক আগরতলা এয়ারপোর্টে রাজিব কর্মকার নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ জানতে পারে ভগ্নিপতি তার নিজ শ্যালিকাকে ধর্ষণ করেছে।ধর্ষণের মামলা পরিবারের কাছ থেকে পেয়ে তদন্ত শুরু করে পুলিশ।এই মামলার পরিপ্রেক্ষিতে অমরপুরের বাসিন্দা রাজিব কর্মকারকে উদয়পুর জেলা দায়রা আদালত সোমবার দুপুরে ১২ বছরের জেল হাজতের নির্দেশ দেয় ।বিচারক সাজা ঘোষণা করতেই আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে রাজিব।

কংগ্রেস পার্টির বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪ সালের লোকসভা ভোটের আগে জাতীয় কংগ্রেস পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছিল রুপির আয়কর দাবির জন্য। ২১০ কোটি টাকা কিন্তু পরে ২১শে ফেব্রুয়ারি পরবর্তী শুনানি পর্যন্ত এটি পরিচালনার অনুমতি দেওয়া হয়। একটি জাতীয় সংবাদ প্রতিবেদন অনুসারে, বর্তমান অবৈতনিক আয়কর হল ১১৪ কোটি।

যেখানে প্রকৃত অবৈতনিক আয়কর নিয়ে বিরোধ রয়েছে, ত্রিপুরা কংগ্রেস আগরতলায় একটি বিক্ষোভ করেছে, অভিযোগ করেছে যে নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থাগুলির এই ধরনের পদক্ষেপগুলি কেবল কংগ্রেস দলের রাজনৈতিক কার্যকলাপকে পঙ্গু করে দেওয়ার জন্য। এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার ষড়যন্ত্র করে কংগ্রেসের বৈধ ব্যাঙ্ক একাউন্ট বন্ধ করে দিয়েছে।

স্বাধীনতার পর যতদিন কংগ্রেস সরকারে ছিল কখনো কোনো বিরোধী দলের ব্যাঙ্ক একাউন্ট ফ্রিজ করেনি। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্বাচনের আগে কংগ্রেসকে অর্থনৈতিক দিক দিয়ে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সর্মথকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

 

চাকুরির দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন এসটিজিটি বেকারদের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও ফলাফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে ডেপুটেশনে মিলিত হল এস টি জি টি বেকার যুবক যুবতীরা। সোমবার একই দাবিতে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো এসটিজিটি বেকাররা। এদিন সংবাদ মাধ্যমকে এক বিক্ষোভকারী জানান ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ১৭ মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর।

এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। কিন্তু দেখা গেছে টেট ১ এবং টেট ২ পরীক্ষার ফল প্রকাশ করেছে টিআরবিটি। কিন্তু দীর্ঘ কয়েক মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ অন্যন্য মন্ত্রীর দরজায় দরজায় ঘুরছেন তা সত্ত্বেও এসটিজিটিদের ফল প্রকাশ করছে না।

 

 

জঙ্গল থেকে উদ্ধার এক নর কঙ্কাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গভীর জঙ্গল থেকে উদ্ধার এক নর কঙ্কাল। ঘটনা সোমবার দুপুরে জিরানিয়া মহকুমার বোধজং নগর থানাধীন কান্তা কোবরা এলাকার জঙ্গলে। ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ ।জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।সোমবার দুপুরে জিরানিয়া মহাকুমার বোধজং নগর থানার অধীন কান্তা কোবরা এলাকার জঙ্গলে স্থানীয়রা লাকড়ি সংগ্রহ করতে যান। তারা জঙ্গলে দুর্গন্ধ পান। স্থানীয়রা দুর্গন্ধের রহস্য খুঁজতে গভীর জঙ্গলে দিকে এগিয়ে যেতেই লক্ষ্য করেন গভীর জঙ্গলে পঁচাগলা এক নর কঙ্কাল।

বিষয়টি তারা বোধজং নগর থানায় জানান। খবর পেয়ে পুলিশ কান্তা কোবরা জঙ্গলে তল্লাশি চালায় ।তল্লাশি অভিযানে গভীর জঙ্গল থেকে পচা গলা নর কঙ্কাল টি উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশেই একজোড়ো জুতো ,একটি টুপি ও একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগে তল্লাশি চালিয়ে ড্রাগসের কৌটো পায় পুলিশ। এদিন এই ঘটনা প্রসঙ্গে বোধজং নগর থানার পুলিশ আধিকারিক জানান, মৃতদেহে প্রায় ৮৫% পচন ধরে গেছে।

ব্যাগ,জুতো,টুপি এবং পরিধানের বস্ত্র দেখে পুলিশের প্রাথমিক অনুমান ,মৃতদেহটি একটি যুবকের এবং তার বয়স আনুমানিক ২১ থেকে ২৬ বছর হতে পারে। তবে ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে এখনই সঠিক কিছু বলা যাচ্ছে না বলে জানান  পুলিশ আধিকারিক। এদিন পুলিশ নর কঙ্কালটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে যায়। সেখানে নর কঙ্কালের ময়না তদন্ত করা হবে।

ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানতে পারবে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিকটবর্তী অন্যান্য থানা গুলিতে কোন মিসিং ডায়েরি রয়েছে কিনা তাও খুঁজে দেখছে পুলিশ। এদিকে গভীর জঙ্গল থেকে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

তিন সোনা পাচারকারী পুলিশি রিমান্ডে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ৩ সোনা পাচারকারীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ তাদের কাছ থেকে ৯ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার করেছিল। রাজধানীর কামান চৌমুহনী স্থিত একটি দোকানে গত দুই বছর ধরে কাজ করছিল সন্তোষ সীতারাম সিন্দে নামে এক যুবক।

পুলিশ আরো তথ্য উদ্ধারের আশায় তাদেরকে তিনদিনের পুলিশ রিমান্ড চেয়েছে আদালতের কাছে। প্রসঙ্গত একই দিনে একজন মহিলা সহ মোট তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশের রিমান্ডে হয়তোবা শোনা পাচার চক্রের বড় তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশের ১৫০ বছর পূর্তিতে প্রীতি ম্যাচ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষে এডি নগর পুলিশ মাঠে বিভিন্ন থানাকে নিয়ে পাশাপাশি ট্রাফিক পুলিশ সহ অন্যান্য পুলিশদেরকে নিয়ে ফুটবল ও ভলিবলের খেলার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার কে।

এখানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার কিরণ কুমার কে বলেন , খেলাধুলার মাধ্যমে পুলিশ কর্মীদের মানসিক স্থিতি বজায় থাকে , পাশাপাশি পুলিশকর্মীদের বিনোদনের জন্য খেলাধুলার অত্যন্ত প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে পুলিশ কর্মীদের যেমন শরীরচর্চা হয় তেমনি তাদের শারীরিক বিকাশ ঘটে। এজন্য খেলাধুলা নিয়মিত করা পুলিশকর্মীদের একান্ত প্রয়োজন।।

গভীর জঙ্গল থেকে দুটি বাইক উদ্ধার করেছে পুলিশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার মধ্যরাতে পুলিশ উদ্ধার করেছে দুটি বাইক।  মধুপুর থানাদিন কইয়াঢেপার গভীর জঙ্গল থেকে পুলিশ নম্বর বিহীন দুটি সুপার স্প্লেন্ডার বাইক উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে বাইক দুটিকে এনে জঙ্গলে পালিয়ে রেখেছিল। এ নিয়ে পুলিশ প্রাথমিক একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে। চেষ্টা চালিয়েছে বাইক দুটি কে রেখেছিল তাদেরকে খুঁজে বের করার।