Home Blog Page 601

চুরি যাওয়ার ১০ দিনের মাথায় উদ্ধার হল বাইক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি যাওয়ার ১০ দিনের মাথায় উদ্ধার হল চুরি যাওয়া বাইক। তুলে দেওয়া হল বাইকের প্রকৃত মালিকের হাতে। জানা যায় ১২ ফেব্রুয়ারি জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সামনে থেকে একটি বাইক চুরি হয়েছিল। পরবর্তী সময়ে জিবি ফাঁড়িতে মামলা দায়ের করা সত্ত্বেও পুলিশ বাইকটি উদ্ধার করতে পারেনি।

সেই চুরি যাওয়া বাইক বিশালগড় থেকে বাইকটি উদ্ধার করা হয়।এদিন সংবাদ মাধ্যমে পুলিশ আধিকারিক জানান যে থানায় খবর আসে বিশালগড় থানাধীন মুন্ডাবস্তি এলাকার জঙ্গলে একটি বাইক পরে রয়েছে বলে। খবর জানার পর পুলিশ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরবর্তী সময়ে বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় বলে।

ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির ধন্যবাদ রেলি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করোনা পরিস্থিতি থেকে আগামী পাঁচ বছর পর্যন্ত ৮০ কোটি মানুষের জন্য মাথাপিছু ৫ কেজি চাল রেশন কার্ডের মাধ্যমে ফ্রিতে প্রদান। ফেব্রুয়ারি ও মার্চ মাস দুই মাস প্রতিটি পরিবারের জন্য রেশন কার্ড প্রতি ১৩ টাকা কেজি করে পাঁচ কেজি বর্ধিত চাল প্রদান ,এবং মুখ্যমন্ত্রীর জন্ আরোগ্য যোজনায় রাজ্যের প্রতিটি পরিবারের জন্য সরকার কর্তৃক৫ লক্ষ টাকা স্বাস্থ্য বীমা প্রদান করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এক রেলির আয়োজন করা হয়েছে।

রেলিটি সকালে ন্যায্য মূল্য পরিচালন সমিতির কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের ন্যায্যমূল্য পরিচালন সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রাজ্য ন্যায্যমূল্য দোকান পরিচালক সমিতির চেয়ারম্যান প্রদ্বীপ চন্দ্ সমিতির সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

 

মাতৃভাষা দিবসের মূল ভাবনা হচ্ছে: ‘বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্মীয় শিখনের ভিত্তি’ : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাতৃভাষা হল নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক। মাতৃভাষা মানুষকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে। নিজস্ব সংস্কৃতির সংরক্ষণে মাতৃভাষা হচ্ছে অন্যতম শক্তিশালী মাধ্যম। আজ আগরতলা টাউন হলে বিদ্যালয় শিক্ষা দপ্তর ও আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রাজ্যভিত্তিক কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।

তিনি বলেন, তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙালীদের উপর জোর করে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে গড়ে উঠেছিল ভাষা আন্দোলন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনে শহিদ হয়েছিলেন সালাম, বরকত, জব্বররা। তাই এই দিনটি ভাষা শহীদ দিবস হিসেবে পরিচিত। পরবর্তীতে ইউনেস্কো ২১ শে ফেব্রুয়ারি দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য হল সকল জাতির মাতৃভাষাকে বিকশিত হওয়ার সুযোগ করে দেওয়া এবং সকল ভাষার প্রতি সমান মর্যাদা প্রদর্শন করা। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল ভাবনা হচ্ছে: ‘বহুভাষিক শিক্ষা আন্তঃপ্রজন্মীয় শিখনের ভিত্তি’।

এই ভাবনাটি ইতিমধ্যেই আমাদের দেশের ২০২০ সালের নতুন জাতীয় শিক্ষা নীতিতে স্থান করে নিয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধের সমান। মা থেকে যে ভাষাটা প্রথম শেখা হয় সেটাই আমাদের মাতৃভাষা। মাতৃভাষা মানুষের হৃদয়ের ভাষা। নিজের মাতৃভাষা রক্ষা করার পাশাপাশি অন্যের ভাষাকেও সমান মর্যাদা দেওয়া সকলের দায়িত্ব ও কর্তব্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পাওয়া শুধু বাংলা ভাষার বিশ্ব জয় নয়, সমস্ত মাতৃভাষারই বিজয়।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্য একটি বহুভাষিক রাজ্য। ককবরক সহ অন্যান্য ৮টি ভাষাকে স্বীকৃতি দিয়ে নির্বাচিত বিদ্যালয়গুলিতে শিক্ষাদানের ব্যবস্থা করা হয়েছে। ত্রিপুরায় বর্তমানে ১২৯৬টি বুনিয়াদি, ১১৫ মাধ্যমিক এবং ৬৫টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ককবরক ভাষাকে অন্যতম ভাষা হিসেবে চালু করা হয়েছে। তাছাড়াও অন্যান্য জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ভাষাগুলির উন্নতিসাধনে গুরুত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে চাকমা, মনিপুরী, বিষ্ণুপ্রিয়া মনিপুরী, কুকি-মিজো, হালাম, মগ ও গারো অন্যতম।

বর্তমানে ১২৩টি বিদ্যালয়ে চাকমা ভাষা, ২৪টি বিদ্যালয়ে মনিপুরী ভাষা, ৩৯টি বিদ্যালয়ে বিষ্ণুপ্রিয়া মনিপুরী ভাষা, ৯০টি বিদ্যালয়ে হালাম ভাষা, ১৫টি বিদ্যালয়ে কুকি-মিজো ভাষা, ৩৭টি বিদ্যালয়ে মগ ভাষা এবং ১৩টি বিদ্যালয়ে গারো ভাষা চালু করা হয়েছে। তিনি বলেন, ককবরক সহ মোট ৮টি ভাষাতে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক নির্দিষ্ট ভাষাগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হয়েছে। রাজ্যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৮টি জনজাতি গোষ্ঠীর মাতৃভাষার উন্নয়নে রাজ্যস্তরে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।

জনজাতি গোষ্ঠীর ভাষার বিকাশে সরকার কাজ করছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার টেট পরীক্ষায় ককবরক ভাষা চালু করেছে। তাছাড়া ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিসেও ককবরক ভাষায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ককবরক সহ অন্যান্য ভাষার বিকাশ ও মর্যাদা প্রদানে রাজ্য সরকার বদ্ধপরিকর।অনুষ্ঠানের সভাপতি শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভাল হেমেন্দ্র কুমার বলেন, নিজের ভাষার পাশাপাশি অন্যান্য ভাষাও শেখা প্রয়োজন। এরফলে চেতনার বিকাশ ঘটে। তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবারের ভাবনা একটি সময়োপযোগী উদ্যোগ।

অনুষ্ঠানে আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের মাধ্যমে সারা বিশ্বের মানুষ নিজ নিজ মাতৃভাষার প্রয়োজনীয়তা সম্পর্কে সম্যক ধারণা গ্রহণ করতে পারবেন। তারা হারিয়ে যাওয়া ভাষাগুলির পুনরুদ্ধারেও উদ্যোগ নিতে পারবেন। তিনি বলেন, আমাদের সন্তানরা যদি বহু ভাষা শিক্ষাদানে সজাগ ও তৎপর হয় তাহলে সমাজে বিরাজমান বিভিন্ন প্রজন্মের মানুষের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মধ্যশিক্ষা অধিকারের অধিকর্তা এন সি শর্মা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে অমর একুশে ভাষা শহীদদের তাৎপর্য নিয়ে একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাজ্যের বিভিন্ন ভাষা গোষ্ঠীর জাতি জনজাতিদের প্রতিনিধিগণ তাদের চিরাচরিত পোশাক পরিধান করে নিজস্ব ভাষায় উপস্থিত সকলকে অভিবাদন জানান। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ আতিথিগণ শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

অবৈধ ভাবে পারমিট-লাইসেন্স বদলের কাজ বন্ধের দাবিতে পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন মজদুর মহাসংঘের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ সালের পর থেকে পরিবহন দপ্তরে ঘুঘুর বাসার সৃষ্টি হয়েছে। ট্রান্সপোর্ট বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করার পরও চলছে অবৈধভাবে পারমিট প্রদান ও লাইসেন্স বদলের কাজ। এই ধরনের অবৈধ কাজকর্ম বন্ধের দাবিতে বুধবার পরিবহন দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ।

সংঘের নেতৃত্বের অভিযোগ ,মোটা অংকের টাকার বিনিময় হচ্ছে এই অবৈধ কর্ম। এই কাজ বেআইনিও বটে। কারণ বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করলে পরে সেই বোর্ড ভেঙ্গে যায়। এটাই স্বাভাবিক নিয়ম। এস টি বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তাই কমিটি ভেঙে গেছে । কিন্তু এই কমিটির কয়েকজন সদস্য অবৈধভাবে বিভিন্ন কাজ চালিয়ে যাচ্ছেন ।

এই অবৈধ কার্যকলাপ বন্ধের দাবিতেই তারা বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন বলে জানান ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সভাপতি অসীম দত্ত। তিনি আরো জানান, অবিলম্বে এই বেআইনি কার্যকলাপ বন্ধ না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

 

 

মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে গিয়ে বিভিন্ন শাকসবজি নিজের হাতে তুলে গুণগতমান প্রত্যক্ষ করেন রাজ্যপাল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা মহারাজগঞ্জ বাজার পরিদর্শনে এসেছেন রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু। সঙ্গে ছিলেন মেয়র দীপক মজুমদার , কর্পোরেটর রত্না দত্ত , ও পুর পরিষদের কমিশনার মোঃ সাজ্জাদ। রাজ্যপাল এদিন মহারাজগঞ্জ বাজারের সবজি বাজার , মৎস্য বাজার , শুটকি বাজার সহ বিভিন্ন বাজার গুলি পরিদর্শন করেছেন।

রাজ্যপাল বলেন বাজার পরিদর্শনকালে কোন রূপ ত্রুটি-বিচ্যুতি চোখে পড়ে না তার। রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু বাজার পরিদর্শন কালে বাজারের সমস্ত ব্যবস্থা দেখে বলেন , পরি কাঠামোর দিক দিয়ে বাজারটির কিছু কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও বাকি সবকিছু ঠিকঠাক চলছে। বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকটিরও উচ্চ প্রশংসা করেছেন রাজ্যপাল।

 

 

 

মথাকে খোলা চিঠি দিল সি পি আই এম এল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপরা মথার উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে সি পি আই এম এল। চিঠিতে সিপিআইএম এল উল্লেখ করেছে গণতন্ত্র রক্ষায় সবকটি রাজনৈতিক দল যাতে এগিয়ে আসে। ভারতবর্ষে গণতন্ত্রকে বিপন্ন করে তোলা হয়েছে। মানুষ হারিয়েছে তার সাংবিধানিক অধিকার। বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে মানুষকে বনের অধিকার থেকে বঞ্চিত করছে। অনেক স্থান থেকে বঞ্চিত করে ফেলা হয়েছে আদিবাসীদের।

আদিবাসীদের উচ্ছেদ করে তার জায়গার অধিকার থেকে বঞ্চিত করছে। এটাই প্রকৃত সময় সবকটি রাজনৈতিক দল এক যোগ হয়ে কেন্দ্রের মোদি সরকারের উপর আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার। তার জন্য সি পি আই এম এল তিপরা মথা দলকেও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার সি পি আই এম এল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার এক সাংবাদিক বৈঠকে এই আহ্বান জানিয়েছেন।

ভাষা শহীদদের স্মরণে নানা অনুষ্ঠান পালিত হলো ত্রিপুরায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সমস্ত জাতি গোষ্ঠীর মানুষ। সকালে প্রভাত ফেরি দিয়ে দিনটি উদযাপন শুরু হয়েছে। তারপর থেকে দিনভর চলবে নানা অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভারত বাংলাদেশ যৌথভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিনটিকে স্মরণে রাখার জন্য নানা অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার।

তেমনি বাংলাদেশের তরফেও আগরতলাস্থিত বাংলাদেশের সরকারি হাই কমিশনার অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে ভাষা শহীদদের প্রতিকৃতিতে মাল্য দান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন বাংলাদেশ হাইকমিশনার অফিসের সহকারী হাই কমিশনার সহ অন্যান্য অনেকে। দিনটিকে যথাযথ মর্যাদা পালন করেছে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা।

ভাষা দিবস উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে আলোচনা চক্র। প্রসঙ্গত ১৯৫২ সালে এই দিনে বহু মানুষ ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিল। আজকের দিনে সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তাদেরকে স্মরণ করা হচ্ছে।

 

 

ICA/C-4685

0

ICA/C-4676

0

হলিক্রস বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন বজরং দলের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক শিক্ষিকা কর্তৃক এক ছাত্রের হাত থেকে ভগবানের মাদুলি জোর করে কেরে নেওয়ার ঘটনার প্রতিবাদ জানালো বজরং দল। সম্প্রতি রাজধানীর বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় হোলি ক্রসের অষ্টম শ্রেণীর এক ছাত্রের হাত থেকে বিদ্যালয়ের এক শিক্ষিকা একটি তাবিজ বা মাদুলি জোর করে কেড়ে নেন ।

এই ঘটনা জানাজানি হতেই রাজধানীর বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায় ।ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার হলিক্রস বিদ্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে বজরং দল ।

সংগঠনের নেতৃত্বের দাবি, শিক্ষিকা যে হাত দিয়ে ছাত্রটির মাদুলি খুলে নিয়েছেন সেই হাত দিয়ে ছাত্রটিকে মাদুলি পরিয়ে দিতে হবে ।নতুবা আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।এদিন বিক্ষোভ প্রদর্শনে বজরং দলের কর্মী সমর্থকরা বিভিন্ন স্লোগান ও তোলেন। শিক্ষিকার এই ধরনের আচরণে হোলি ক্রস স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।