নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি পালিত
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরমদয়াল পতিতপাবন প্রেমদাতা নিত্যানন্দ প্রভুর আর্বিভাব তিথি শুভ নিত্যানন্দ ত্রয়োদশী ছিল বৃহস্পতিবার। বীরভূম জেলায় অবস্থিত এক চক্রাধামে কলিযুগ পাবনাবতার, প্রেমদাতা, পরমদয়াল, করুনাময় শ্রী নিত্যানন্দ প্রভু আর্বিভূত হন। তার পিতার নাম শ্রী হাড়াই পন্ডিত, মাতা ছিল শ্রীমতি পদ্মাবতী। এ দিন নিত্যানন্দ ত্রয়োদশী উপলক্ষে ইসকন মিশনের প্রতিটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে গৌড় নিতাই এর অভিষেক পাশাপাশি চলছে বিশেষ পূজা অর্চনা এবং ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ। আগরতলার ইসকন মন্দিরে ও ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজার্চনা ।এই অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
আগামী ৬ মার্চ বাংলায় যাবেন প্রধানমন্ত্রী
জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার পশ্চিম বঙ্গের রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার জানান, “আজ আমরা জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী ৬ মার্চ রাজ্য সফরে আসবেন এবং বারাসাতে একটি মহিলা সমাবেশে ভাষণ দেবেন।
সন্দেশখালির মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রী দেখা করবেন কিনা, এই প্রশ্নের উত্তরে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “সন্দেশখালির মায়েরা যদি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে চান, আমরা অবশ্যই সেই ব্যবস্থা করব।
উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে বৈঠক
জনতার কলম ওয়েবডেস্ক :- ফরাসি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাস ভাজৌর আজ ভারতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সাথে সাক্ষাৎ করেছেন। পারস্পরিক কৌশলগত স্বার্থ, ভারত মহাসাগর অঞ্চলে নিরাপত্তা চ্যালেঞ্জ এবং সামুদ্রিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে প্রতিরক্ষা কর্মকর্তা সূত্রে জানা জায়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগরতলা পুর নিগমের পক্ষ থেকে ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত ২২ শে জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটেছিল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং রাম মন্দির নির্মাণের মধ্য দিয়ে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সনাতন ধর্মাবলম্বীদের এই স্বপ্ন পূরণ হয়েছে। তাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয়েছিল সাংগঠনিকভাবে প্রদেশ বিজেপির পক্ষ থেকে। তারপর দলের বিভিন্ন শাখা প্রশাখা কিংবা মোর্চার পক্ষ থেকে এই ধন্যবাদ সূচক চিঠি প্রেরণ করা হয়েছিল। সেদিকে লক্ষ্য রেখে বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের বিভিন্ন এলাকার কর্পোরেটরদের উদ্যোগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধন্যবাদসূচক চিঠি প্রেরণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটররা। এদিন মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমকে এদিনের কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি দীর্ঘ পাঁচশ বছরের ইতিহাস এবং সনাতন ধর্মাবলম্বীদের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবে পরিণত করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
অটো এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৯
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু ১। ঘটনা খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে। জানা যায় বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ খোয়াই সোনাতলা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে অটো এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে।যার ফলে গুরুতর আহত হয়েছে ৯জন ব্যক্তি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবতীর বলে জানা গিয়েছে। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনীর এসে নিহত যুবতীকে উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে যায় এবং আহতদের উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।
হৃদরোগের উন্নত পরিষেবা দেওয়া হচ্ছে জিবিতে
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হৃদরোগ চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে রাজধানীর এজিএমসি এন্ড জি বি পি হাসপাতাল । চলতি বছরে ১২০ টির উপর হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে । এছাড়াও ৭০ টি এনজিওগ্রাফি , প্রায় ৩০ থেকে ৩৫টি এনজিও প্লাস্টি এবং ২২ টি প্রেসমেকার বসানো হয়েছে ।এছাড়াও চারটি পেরিফেরাল এনজিওপ্লাস্টি করা হয়েছে । বৃহস্পতিবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেছেন ডা; অনিন্দ্য সুন্দর ত্রিবেদী ,এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার রাজেশ দাস , এবং আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ।
আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা গাউছিয়া সমিতির উদ্যোগে বৃহস্পতিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ইন্দ্রনগর গাউছিয়া জামে মসজিদ প্রাঙ্গনে আয়োজিত হয় এই রক্তদান শিবির। আগরতলা গাউছিয়া সমিতি তৃতীয় বারের মতো এবার রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির সহ সম্পাদিকা পাপিয়া দত্ত, সংখ্যালঘু নিগমের চেয়ারম্যান জসীমউদ্দীনসহ অন্যান্যরা। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রক্তের কোন বিকল্প এখনো তৈরি করতে পারেনি বিজ্ঞানীরা। রক্তের বিকল্প হল মানবিকতা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের সহায়তার আহ্বান জানান মেয়র।
কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান বিতরণ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যন্ত এলাকার জনগণের মধ্যে নাগরিক পরিষেবা সমূহ পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন ব্লকে কমন সার্ভিস সেন্টার মোবাইল ভ্যান বিতরণ করা হচ্ছে। এর আগে চারটি ব্লক কে এই ধরনের ভ্যান প্রদান করা হয়েছে, বৃহস্পতিবার পশ্চিম জেলার আরো পাঁচটি ব্লক কে মোবাইল ভ্যান প্রদান করা হয়েছে এই ব্লকগুলি হল জিরানিয়া মান্দাই ওল্ড আগরতলা বামুটিয়া ও মোহনপুর। তথ্য প্রযুক্তি দপ্তরের উদ্যোগে এই মোবাইল ভ্যান পরিষেবার এজেন্ট সূচনা করা হয় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা সভাধি পতি হরিগোপালআচার্য,পশ্চিম জেলার জেলা শাসক সহ অন্যান্যরা। এদিন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত স্বভাধিপতি জানান এই মোবাইল ভ্যান পরিষেবার মাধ্যমে গ্রামাঞ্চলে বসবাসকারী জনগণ আধার কার্ড prc সব বিভিন্ন প্রশাসনিক সুবিধা পাবেন এবং উপকৃত হবেন এর জন্য জনগণকে বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে হবে না। এর আগে পশ্চিম জেলার অধীন এ ডিসিসি এলাকার চারটি ব্লকে এই ধরনের মোবাইল ভ্যান দেওয়া হয়েছে।











