Home Blog Page 599

অন্নদাতারা বহিরশত্রু : পবিত্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা প্যারাডাইস চৌমহনিতে শুক্রবার সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার ডাকা কালা দিবস উপলক্ষে প্রতিবাদ সভা হয়। সেখানে সংগঠনের আহ্বায়ক পবিত্র কর বলেন আগাম জানিয়েই দিল্লি অভিযানের ডাক দিয়েছিল হরিয়ানার কৃষকরা।তাদের ওপর ড্রোন থেকে টিয়ারগ্যাস শেল নিক্ষেপ করা হয় ভাবখানা এমন যে বহিরশত্রু ভারত আক্রমণ করেছে।

তিনি বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রকের অনুমোদন ছাড়া এটা হতে পারে না, দিল্লিতে অন্ন দাতাদের প্রবেশ নিষিদ্ধ করতে কাঁটা তারের বেড়া সিমেন্টের পাচিল তোলা হয়েছে যেন অন্নদাতারা বহিরশত্রু। কৃষকদের দাবি কি? তিনি বলেন সংযুক্ত কিষান মোর্চা ভারত সরকারের নব্য ন্যুনতম সহায়ক মূল্যের এ2+এফ এল+50% এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

মোর্চার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত ধরনের উৎপাদিত ফসলের ওপর সি2+50% ফর্মুলা অনুযায়ী ন্যুনতম সহায়ক মূল্যের দাবি থেকে সংযুক্ত কিষান মোর্চা সড়বেনা।আজ একইভাবে পবিত্র কর বলেন সি20+50% ছাড়া আর কিছুই মানা হবে না ।তিনি বলেন রাষ্ট্রের গুলির শক্তিকে দেশের অন্নদাতারা পরখ করতে মাঠে নেমেছে তিনি আন্দোলনে সকলকে সামিল হতে আহ্বান জানান। সংযুক্ত কিষান মোর্চার জাতীয় সংসদ ও জেনারেল বডির সভার পর চুড়ানত আন্দোলনেরও সিদ্ধান্ত নেওয়া হবে। এদিনের সভায় অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।

ব্রু জনজাতিদের সমস্যার সমাধান হওয়ায় রাজ্য সরকার ,প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছে ব্রু জনজাতিদের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মিজোরাম থেকে আশা ব্রু জনজাতিদের সমস্যার সমাধান হওয়ায় রাজ্য সরকার ,প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কে ধন্যবাদ জানিয়েছে ব্রু জনজাতিদের বিভিন্ন সংগঠন। শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে নেতৃবৃন্দ এই অভিনন্দন জানিয়েছেন। জাতি দাঙ্গার ফলে মিজোরাম থেকে আসা ব্রু রিয়াং শরণার্থীদের রাজ্যে সমস্যার সমাধান হওয়ায় বিজেপি আইপিএফটি জোট সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ রাজ্যের মুখ্য সচিব কে অভিনন্দন জানিয়েছে ব্রু রিয়াং জনজাতিদের বিভিন্ন সংগঠন।

এদিন আগরতলা প্রেসক্লাবে আহুত এক সাংবাদিক সম্মেলনে ভ্রু নেতা লাল্ডিংলিয়ানা জানান, মিজুরামে দাঙ্গার ফলে প্রাণ বাঁচাতে তারা ত্রিপুরা আশ্রয় গ্রহণ করেন। কিন্তু সেই সময় তাদের প্রতি কেউ সহানুভূতি প্রদর্শন করেনি। কিন্তু বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর সরকার সংশ্লিষ্ট বিষয়ে গ্রহণ করায় রাজ্যে বর্তমানে ১২টি স্থানে তাদের পূর্ণবাসন প্রদান ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান সম্ভব হয়েছে। এই সুবিধা প্রদানের জন্য তারা রাজ্য সরকার ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ সংশ্লিষ্ট অন্যান্যদের ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ্য, চুক্তি অনুযায়ী রাজ্যের ১২টি স্হানে ৩৭ হাজার ব্রু জনজাতির ৬ হাজার ৯৫৯টি পরিবার বসবাস করছেন।

 

 

তিপরা মথা ও কংগ্রেস সিপিএমের অন্তঃসার শূন্য আলোচনা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তিপড়া মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সাথে মহাকরণে বিরোধী দলনেতার কক্ষে এক গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন , বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা। চার নেতার মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হলেও সার বস্তু কিছুই বেরিয়ে আসেনি।

প্রত্যেকেই স্বীকার করেছে আলোচনা হয়েছে তাদের মধ্যে। জোট নিয়ে আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত কিছুই হয়নি। কংগ্রেসের তরফে কংগ্রেসের বক্তব্য তুলে ধরা হয়েছে পাশাপাশি সিপিআইএমের বক্তব্য আশীষ সাহার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। অপেক্ষা করছে তিপড়া মথা দলের বক্তব্যের জন্য । কংগ্রেস জানিয়েছে আগামীকাল দিল্লিতে কংগ্রেসের বৈঠক রয়েছে। সেখানেই সবকিছু আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।

 

 

শীঘ্রই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের সূচনা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে শুরু হয়ে যাবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ । এ নিয়ে আগরতলায় হয়েছে এক পদযাত্রা । রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়াম থেকে সুকান্ত একাডেমী পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়েছে । বিকেল তিনটায় পদযাত্রায় অংশ নিয়েছেন আধ্যাত্মিক জ্ঞান ঐক্যের প্রতীক যোগীরাজ শ্রী শ্রী ১০০৮কৃষ্ণানন্দ স্বামী বাবা কালিদাস মহারাজ ।পদযাত্রা শেষে বিকেল চারটায় সুকান্ত একাডেমিতে সম্মাননা প্রদান করা হয়েছে যোগীরাজ মহারাষ্ট্র । পাশাপাশি আয়োজন করা হয়েছে আলোচনা-চক্রের ।সাংবাদিকদের এই সংবাদ জানিয়েছেন মলয় পিঠ । এদিন উপস্থিত ছিলেন গঙ্গারাম হাসপাতালের চেয়ারম্যান ডক্টর ডি এস রানা , নেপালের কাঠমুন্ডুর মনিপাল মেডিকেল কলেজের মালিক আনন্দ বাতাস জি , গঙ্গারাম হাসপাতালের লিভার ট্রান্সপ্লান্টের ডাক্তার সুরেশ সিংভি প্রমূখ।

 

 

 

 

কমলপুরে চুরির ঘটনা বৃদ্ধিতে উদ্বিগ্ন বিধায়ক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমলপুর মহকুমায় চুরি , ও দেশি মদের রমরমা বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। এ নিয়ে বিধায়কের উদ্যোগে কমলপুর থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। যাতে করে থানা এলাকায় অবিলম্বে দেশী মদের রমরমা বন্ধে উদ্যোগ গ্রহণ করে পুলিশ প্রশাসন। পাশাপাশি চুরির ঘটনাগুলো যাতে শুন্যের কোটায় নামিয়ে আনে।

বিধায়ক কথা বলেন এসডিপিও আয়ুষ্মান শ্রীবাস্তব এর সাথে। শ্রীবাস্তব অত্যন্ত গুরুত্ব সহকারে বিধায়কের কথাগুলি শুনে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক , যুব মোর্চার মন্ডল সভাপতি মৃন্ময় ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেলাশাসক অফিসে গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যপাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম জেলাশাসক অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে রাজ্যপাল ইন্দ্র সেনা নাল্লু। জেলার জেলাশাসক , পুলিশ সুপার ও অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছেন রাজ্যপাল। উপস্থিত রয়েছেন জেলার সমস্ত ব্লকের ভিডিও ও অন্যান্য আধিকারিকরা।

রাজ্যপাল বলেন এই বৈঠকে সমস্ত জেলার আধিকারিকদের সাথে কথোপকথন হবে। বিশেষ করে কোন জেলায় কি কি সমস্যা রয়েছে তা আধিকারিকদের কাছে জানতে যাওয়া হবে। পাশাপাশি সমস্যার সমাধানের লক্ষ্যেও এগোবে জেলা শাসক।

জলে তলিয়ে গেল বিশালগড় থানা, তৎসঙ্গে পুর পরিষদ কর্তৃপক্ষকে নির্দেশ দ্রুত এই জল নিষ্কাশনে ব্যবস্থা গ্রহণ সুশান্তের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জলমগ্ন বিশালগড় থানা । থানার ভিতরে জল ঢুকে জলমগ্ন হয়ে পড়েছে তিন চারটি রুম । খবর পেয়ে তড়িঘড়ি থানাতে ছুটে যান বিধায়ক সুশান্ত দেব ।সঙ্গে সঙ্গেই ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন যাতে করে জল সরানোর ব্যবস্থা করা হয়। প্রসঙ্গত থানা এলাকাটি নিচু স্থান হওয়ায় অল্প বৃষ্টিতেই থানার ভিতর জল জমাট হয়ে যায়।  যার ফলে প্রায় প্রতিটি রুমে জল ঢুকে যায়।

 

 

চলে গেলেন জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাস, শোক ব্যক্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় সংবাদ জগতে এক নক্ষত্রের পতন হল। প্রবীণ সাংবাদিক তথা ত্রিপুরার প্রথম দৈনিক সংবাদপত্র জাগরণ-র সম্পাদক পরিতোষ বিশ্বাস প্রয়াত হয়েছে । দীর্ঘ সময় ধরে কিডনি জনিত সমস্যায় ভুগছিলেন পরিতোষ বিশ্বাস। এছাড়াও তিনি হৃদরোগ এবং লিভারের সমস্যায় আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩। তিনি স্ত্রী, পুত্র সহ আত্মীয় স্বজন ও বহু গুণমুগ্ধদের রেখে গেছেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী প্রফেস ডা. মানিক সাহা।

প্রায় ৫০ বছরের সাংবাদিকতার জীবনের শুক্রবার সমাপ্তি হয়েছে। মাত্র ১৯ বছর বয়সে ধলাই জেলায় কুলাইয়ের বাসিন্দা পরিতোষ বিশ্বাস সাংবাদিক হওয়ার অদম্য ইচ্ছা বুকে নিয়ে আগরতলা পাড়ি দিয়েছিলেন। সেই কলেজ জীবন থেকেই তিলে তিলে স্বপ্নকে বুকে আগলে তিনি এগিয়ে গেছেন।

ছাত্রাবস্থায় তিনি ক্ষুধার্ত নামে পত্রিকা শুরু করেন। তারপর সাপ্তাহিক পত্রিকা বিতীর্ণ দিয়ে তাঁর ত্রিপুরার সংবাদ জগতে পাকাপাকিভাবে যাত্রা শুরু হয়। ১৯৮১ সালে স্বর্গীয় জিতেন চন্দ্র পাল তাঁর হাতে জাগরণ-র দায়িত্ব তুলে দেন। সেই থেকে কঠোর পরিশ্রম, সৎ ও নিষ্ঠার সাথে জাগরণ-র সম্পাদনা করে গেছেন তিনি। চরম আর্থিক দৈন্যতার মুখোমুখি হয়েও তিনি নীতিভ্রষ্ট হননি কখনো। কারণ, অর্থের চেয়েও সততা বেশি আপন মনে করতেন তিনি। আর্থিক টানাটানির কারণে একসময় জাগরণ পত্রিকা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, প্রচুর পাঠকের সহযোগিতায় পত্রিকা প্রকাশনা চালু রাখতে সক্ষম হন তিনি।

সারা জীবনের কঠোর পরিশ্রম তাঁকে ঠেলে দিয়েছে বিভিন্ন রোগের মুখোমুখি। ২০০০ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তখনই তাঁর বাঁচার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ। তবুও ঈশ্বরের কৃপায় সে যাত্রায় তিনি বেঁচে বাড়ি ফিরেছেন। তারপর ২০১৩ সালে তাঁর বাইপাস সার্জারি হয়। ওই সময়ও তাঁর বাঁচার সম্ভাবনা কমই ছিল। কিন্তু, জীবন যুদ্ধে জয়ী হন। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে যান। তবে, দীর্ঘ ডাইবিটিস রোগের কারণে তাঁর দুইটি কিডনি নষ্ট হয়ে যায়। এবং ২০১৯ সালের অক্টোবর থেকে তিনি ডায়ালাইসিস নির্ভর হয়ে পড়েন।

এইভাবেই চলছিল তাঁর রোগের সাথে সংগ্রাম। এরই মধ্যে উন্নত চিকিৎসার জন্য ২০২৩ সালের আগস্ট মাসে বেঙ্গালুরুর নারায়না হৃদয়ালয়া হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছিল। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। চিকিৎসকদের চেষ্টায় সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে বাড়ি ফিরেছিলেন। কিন্তু তাঁর ব্রেইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু সারা জীবনের যুদ্ধ শুক্রবার সকালে সমাপ্ত হয়েছে।

তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। জাগরণ পত্রিকার সম্পাদক পরিতোষ বিশ্বাসের প্রয়াণে মুখ্যমন্ত্রী মর্মাহত। তিনি তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার‌ পরিজনের প্রতি আমার সমবেদনা জানিয়েছেন।বর্তমানে মুখ্যমন্ত্রী দিল্লিতে আছেন। তিনি জাগরণ সম্পাদকের পুত্র সন্দীপ বিশ্বাসের সাথে টেলিফোনে শোকবার্তা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার সদগতি কামনা করেছেন।

 

 

 

ICA/C-1576

0

ICA/C-1546

0