Home Blog Page 598

কংগ্রেসের নির্বাচনী রনকৌশল তৈরি, ঠিক হবে কংগ্রেস প্রার্থী তালিকা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয়া দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। এই বৈঠকেই কংগ্রেস প্রার্থী তালিকা ঠিক করবে। পাশাপাশি ত্রিপুরায় কংগ্রেসের নির্বাচনী পলিসি কি হবে সে নিয়েও কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা হবে।

বৈঠকে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ইনচার্জ গিরিশ চোদনকার এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা জারিতা লাইফান। রবিবার কমিটির সাথে দেখা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও বিধায়ক সুদীপ রায় বর্মন।

 

 

পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে বিক্ষোভ প্রতিবাদ সভা করলেন মজদুর মনিটরিং সেল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে মহিলাদের উপর নির্মম পৈশাচিক অত্যাচারের বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছে মজদুর মনিটরিং সেল শনিবার রাজপথে নেমে মাতৃ শক্তিরা অত্যাচারীদের আইনি শাস্তির দাবিতে সরব হয়েছে। বিকেলে রবীন্দ্র ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বটতলাতে এসে এক বিক্ষোভ প্রতিবাদ সভায় মিলিত হয়েছে। এখান থেকেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবিতে সরব হয়েছেন। একই দাবি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। অবিলম্বে যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করেন।

 

 

সাংবিধানিক সমাধানের দাবিতে আমরণ অনশনে যাচ্ছেন প্রদ্যুৎ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমরণ অনশনে যাচ্ছেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নিজ সামাজিক মাধ্যমে এমনটাই জানালেন মহারাজ। শনিবার বড়মুড়ায় গিয়ে আন্দোলনের জায়গা পরিদর্শন করলেন দলের নেতৃত্বরা।

মূলত সাংবিধানিক সমাধানের দাবিতে এই সিদ্ধান্ত মহারাজের বলে জানা গিয়েছে এবং অনশন শুরু হবে ২৮শে ফেব্রুয়ারি থেকে । তিনি নিজ অভিমত ব্যক্ত করতে গিয়ে সামাজিক মাধ্যমে জনিয়েছেন লিখিতভাবে আমাদের সাংবিধানিক সমাধান না পেয়ে কারও সঙ্গে জোট নয়!

আমাকে মরতে হলেও আমি সামনে থেকে নেতৃত্ব দেবো আমি আমার জনগণের জন্য করব। তাছাড়া আমরা কি চেয়েছি ? আমাদের রাজ্যে আমাদের জায়গা চেয়েছি কিন্তু ভারত সরকার আমাদের দেয়নি। আমি খুবই দুক্ষিত, যে মোদীজির অমৃত কালে জনজাতিরা গৃহহীন বলেও মন্তব্য করলেন তিনি।

 

 

পালিত হলো যুদ্ধ বিরোধী দিবস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতিতে জার্মানীর মার্কসবাদী-লেনিনবাদী দল এর উদ্যোগে ইন্টারন্যাশানেল কোঅর্ডিনেশন অব রেভোলিউশানারী পার্টিস গড়ে উঠেছে। এস ইউ সি আই (সি) এই আন্তর্জাতিক প্লেটফর্মে সামিল হয়েছে। এই সংগঠন প্যালেস্টাইন ও ইউক্রেনের উপর যুদ্ধ বন্ধ করার দাবিতে ২৪-ফেব্রুয়ারি বিশ্বব্যাপী “যুদ্ধ বিরোধী দিবস’ পালন করার ডাক দিয়েছে।

এই আহ্বানে সাড়া দিয়ে এস ইউ সি আই (সি) ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রাজধানীতে এই দিনটি “যুদ্ধ বিরোধী দিবস” হিসাবে পালন করছে। তারই অঙ্গ হিসাবে শনিবার বটতলা এক বিক্ষোভ কর্মসূচি ও সবার আয়োজন করে।

 

 

একই সঙ্গে স্বামী স্ত্রী দুইজনের আত্মহনন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একই পরিবারের স্বামী স্ত্রী দুইজন বেছে নিল আত্মহণনের পথ। মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে আত্মীয় পরিজনদের মধ্যে। ঘটনা লেফুঙ্গা থানাধীন বেরিমোরা কালিচরণ টিলা এলাকায়।  সংবাদের প্রকাশ বাবুল বৈরাগী বয়স আনুমানিক ৬০ বছর ও সন্ধ্যা বৈরাগী বয়স আনুমানিক ৫৫ বছর স্বামী-স্ত্রী দুইজন একই সাথে আত্মহনন করেন। প্রসঙ্গত বাবুল বৈরাগীর স্ত্রী সন্ধ্যা বৈরাগী দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। তাদের দুই ছেলে জীবিত থাকলেও কেউ মা বাবার সঙ্গে থাকতেন না।  মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়েই একই সঙ্গে দুইজনের এই সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে।

 

 

শহরের অনেকগুলি পুকুরের সৌন্দর্যায়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে : মেয়র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার আগরতলা নাগেরজলা সর্দার পুকুরের সৌন্দর্যায়নের কাজ পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তিনি পরিদর্শন কালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, শহরের সৌন্দর্যায়ন থেকে শুরু করে, বিভিন্ন নাগরিক পরিষেবার উন্নয়ন এবং নতুন পরিকাঠামো তৈরিতে বহুমুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে পুর নিগম যা সবটাই সম্ভব হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা মহোদয়ের উদার মানসিকতার ফলে।

 

তিনি আরো বলেন, আগরতলা শহরের প্রতিটি পুকুরের সৌন্দর্যায়নের কাজ হাতে নিয়েছে পুর নিগম। শহরের অনেকগুলি পুকুরের কাজ চলছে দ্রুত গতিতে।মিলন চক্র মন্ত্রিবাড়ির পুকুরের সৌন্দর্যায়নের কাজ মুখ্যমন্ত্রীর হাত ধরে শুরু হয়েছে। যার খরচ ধরা হয়েছে ১ কোটি 20 লক্ষ টাকা। সেই কাজের অগ্রগতি ক্ষতিয়ে দেখার জন্য আজ পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এলাকার কর্পোরেটর সম্পা সরকার।

 

 

 

ছাত্র সংগঠন থেকে পদত্যাগ করল সম্রাট

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এন এস ইউ আই এর সঙ্গ ছাড়ল প্রাক্তন এন এস ইউ আই সভাপতি সম্রাট রায় । শনিবার সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন সম্রাট রায় । আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শ্রী রায় এই সংবাদ জানিয়েছেন । আগামী দিনে কোন জাতীয় রাজনৈতিক দলের সাথেই মিশে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে । যদিও এই মুহূর্তে সম্রাট রায় জানান শুধুমাত্র পার্টির সাধারণ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন । প্রসঙ্গত ধর্মনগর থেকে সাব্রুম প্রায় গোটা রাজ্যে সম্রাট রায়ের নেতৃত্বে সংগঠন রয়েছে। সম্রাট রায় এই সংগঠনের নেতৃত্বেদের সাথে কথা বলেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান ।

 

 

 

১২ দফা দাবির ভিত্তিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১২ দফা দাবির ভিত্তিতে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে সম দপ্তরের কার্যালয়ে সামনে বিক্ষোভ প্রদর্শন করলো সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির রাজ্য শাখা এদিন সিপিআইএমের পশ্চিম জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল মিছিলটি শহরের বিভিন্ন পদ পরিক্রমা করে শ্রমদপ্তরের কার্যালয়ের সামনে গিয়ে শামিল হয় এবং সেখানে বার দফা দাবি ভিত্তিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই কর্মসূচি প্রসঙ্গে সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটি রাজ্য শাখার

এদিন, এক নেত্রী জানান কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে বাজেট বরাদ্দ কমিয়ে দিচ্ছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকল্প শ্রমিকরা এর পাশাপাশি ২০১৮ সাল থেকে রাজ্যে মিড ডে মিল কর্মীদের ছাটাই করন চলছে অবিলম্বে এই ছাঁটাই বন্ধ করতে হবে গৃহপরিচারী কাদের দৈনিক ৭৫ টাকা ভাতা প্রদান করতে হবে এই সমস্ত দাবির ভিত্তিতেই তারা এই বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি তে শামিল হয়েছেন এদিন প্রায় দেড় ঘন্টা শ্রমদপ্তরে কার্যালয় সামনে বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির ত্রিপুরা রাজ্য শাখা।

 

 

৭দফা দাবীকে সামনে রেখে দেশ ব্যাপি একদিনের ব্যাংক বনধের ডাক সারা ভারত গ্রামীণ ব্যাংক কর্মচারী সংঘের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৭দফা দাবীকে সামনে রেখে শুক্রবার দেশ ব্যাপি একদিনের ব্যাংক বনধের ডাক দিয়েছে সারা ভারত গ্রামীণ ব্যাংক কর্মচারী সংঘ। এই বনধের সমর্থন জানিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের একাধিক কর্মচারী সংগঠন। এদিন তারা রাজধানী আগরতলার অভয়নগর এলাকার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সেই সঙ্গে রাজ্যের অন্যান্য জায়গায় গ্রামীণ ব্যাংকের যে সকল শাখা রয়েছে, সেগুলিতেও বনধের পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করা হয়।

তাদের দাবী গুলির মধ্যে উল্লেখ যোগ্য কিছু হল, গ্রামীণ ব্যাংক গুলিকে বেসরকারি করার পরিকল্পনা চলছে, দেশের গ্রামীণ ও সাধারণ মানুষের স্বার্থে বেসরকারী করা চলবে না। দীর্ঘ বছর ধরে গ্রামীণ ব্যাংক গুলিতে প্রচুর সংখ্যক পদ ফাঁকা পড়ে রয়েছে। দ্রুত এই পদগুলিতে লোক নিয়োগ করতে হবে। গ্রামীণ ব্যাংকে বহু কর্মচারী দীর্ঘ বছর ধরে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন, তাদের স্থায়ী করতে হবে। অন্যান্য রাষ্ট্রাত্ব ব্যাংক গুলিতে যেখানে কর্মচারীদের দুই থেকে তিন বছরের মধ্যে পদোন্নতি হয়, সেক্ষেত্রে একই যোগ্যতা ও কর্ম দক্ষতা থাকার পরও গ্রামীণ ব্যাংক গুলিতে পদোন্নতির জন্য ৬থেকে ৭ বছর লেগে যায়। তাই গ্রামীণ ব্যাংক কর্মচারীদের দ্রুত পদোন্নতি দিতে হবে। এই দাবীগুলিকে সামনে রেখে আগামী ২৭ এবং ২৮মার্চ টানা দুই দিন ব্যাংক বনধ কর্মসূচী পালন করা হবে।

 

 

 

বেসরকারিকরণের ফলে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবেন ৩০ হাজার মানুষ : সুধন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডুম্বুর জলাশয়কে বেসরকারি সংগঠনের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে মৎস্যজীবী ইউনিয়ন, তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং ত্রিপুরা গণমুক্তি পরিষদ যৌথভাবে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভার আয়োজন করে শুক্রবার। তিনটি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি সিপিআইএম পশ্চিম জেলা অফিস থেকে শুরু হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহনীতে রায়। সেখানে আয়োজন করা হয় বিক্ষোভ সভার।

বিক্ষোভ মিছিল ও সভায় উপস্থিত ছিলেন সুধন দাস, রতন ভৌমিক, রাধাচরণ দেববর্মাসহ অন্যান্য নেতৃত্ব। এক সাক্ষাৎকারে সুধন দাস বলেন, ডম্বুর জলাশয়ের ওপর নির্ভর করে অন্তত ৩০ হাজার লোক বসবাস করছেন। বেসরকারিকরণের ফলে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হবেন তারা। তাই কোনো অবস্থাতেই এই জলাশয় বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না।