Home Blog Page 597

চাকরির আশ্বাস পেয়েছে টেট উত্তীর্ণরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অতি শীঘ্রই অফার পেতে চলেছে ২০২২ সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা। ৩৬১ জন ছাত্রছাত্রী ২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েছিল। গত কিছুদিন ধরে চাকুরীর দাবিতে আন্দোলন শুরু করেছিল উত্তীর্ণ পরীক্ষার্থীরা।  সোমবার দ্রুত শিক্ষক পদে নিয়োগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করেছিল ছাত্র-ছাত্রীরা।

দেখা করেছিলেন শিক্ষা অধিকর্তা সহ অন্যান্য শিক্ষা আধিকারিকদের সঙ্গে। শেষ পর্যন্ত আশ্বাস পেয়েছেন তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার।  শিক্ষা দপ্তর থেকে এই আশ্বাস পেয়ে আপাতত আন্দোলন বিক্ষোভ কর্মসূচি স্থগিত রেখেছে চাকুরী প্রার্থীরা।

রাজ্যের সংস্কৃতিকে বিকৃত করা হচ্ছে : ছাত্র -যুব ফেডারেশন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বইমেলায় চটুল সংস্কৃতি আমদানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ছাত্র সংগঠনগুলি। তাদের অভিযোগ বর্তমান সরকারের আমলে সংস্কৃতিকে বিকৃতি করা হয়েছে।তার প্রতিবাদে সোমবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সামনে ভারতের ছাত্র ফেডারেশন , ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন , ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ট্রাইবাল যুব ফেডারেশন যৌথ উদ্যোগে আন্দোলনে নেমেছে। তাদের দাবি সংস্কৃতিকে বিকৃতি করা চলবে না। রাজ্যে সংস্কৃতির যে মেল বন্ধন ছিল সেই সংস্কৃতিকে ফিরিয়ে আনতে হবে।

 

 

সরকারি সহায়তায় খুশি মানুষ : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি নং ৮ টাউন বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লাভারতী সম্মেলন। রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা; মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মুখ্যমন্ত্রী বলেন , বর্তমান সরকার গরিব বান্ধব সরকার্‌। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে সাধারণ গরিব মানুষ।  বিশেষ করে সামাজিক ভাতা ২০০০ টাকা করে পেয়ে অনেক মানুষ উপকৃত হয়েছে। তেমনি রয়েছে বিকলাঙ্গ ভাতা। সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে মানুষকে প্রতিনিয়ত সহায়তা করে চলছে।

 

 

সংজ্ঞা নেই নৃশংসতা ,কাপুরুষতা ও পাষণ্ডতার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নৃশংসতা আর পাষন্ডতা কাকে বলে তার সংজ্ঞা দেওয়ার মত ভাষা আর নেই । বর্বরতার চূড়ান্ত শিকার যুবক । রীতিমত বিবস্ত্র করে শরীরের চামড়া ফাটিয়ে রক্তাক্ত করেছে এক যুবককে । কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবককে বিবস্ত্র করে মেরে গোটা শরীর ফাটিয়ে রক্তাক্ত করল দুই যুবক।ঘটনার নেপথ্যে ছিল শুধুমাত্র একটি মেয়ে সংক্রান্ত তিক্ততা। এ নিয়ে রানিবাড়ি এসপিও ক্যাম্পের আই সি সঞ্জয় মুন্ডা জানান,শনিবার দুপুর প্রায় বারোটা নাগাদ তার কাছে খবর আসে সাতসঙ্গম গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডের রানী বাড়ি এলাকার বাসিন্দা কুস আকুরা ওরফে ছঠেলের বাড়িতে এক যুবককে ঘরের পালার সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করছে দুই যুবক। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এসপিওরা ।ঘটনা প্রত্যক্ষ করেছে জওয়ানরাও । কুস আকুরা ওরফে ছঠেলের ছেলে দৈত্য ও তার এক সহযোগী মিলে একই গ্রাম পঞ্চায়েতের সাত নং ওয়ার্ডের ২৭ বছরের যুবক অনুপ দাস কে বিবস্ত্র করে বেধড়ক ভাবে মারধর করছে।আর সেই মারে অনুপের গোটা শরীর ফেটে রক্ত পড়ছে।তড়িঘড়ি আহত যুবককে উদ্ধার করে একটি কাপড় দিয়ে তার লজ্জা স্থান ঢেকে কদমতলা হাসপাতালে এম্বুলেন্সেকরে নিয়ে যায়।সেখান থেকে আহত যুবককে নিয়ে যাওয়া হয় ধর্মনগর জেলা হাসপাতালে।প্রসঙ্গত আক্রমণকারী দৈত্যের বোনের সাথে ভালোবাসার সম্পর্ক থাকার কারনে সে এদিন প্রেমিকার বাড়িতে দেখা করতে যায় । আর তখনই তার উপর এমন বর্বর আক্রমণ করা হয়।আহত যুবকের পিতা সমরেন্দ্র দাস জানিয়েছেন, তিনি ঘটনার সময় অসমের বাজারিছড়ায় ছিলেন।পরে খবর পেয়ে এসেছেন। তিনি কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এদিকে আহত যুবক বর্তমানে গুরুত্বর অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।সে কথাবার্তা বলতে পারছে না বলেও খবর। অপরদিকে লিখিত অভিযোগ পেয়ে শনিবার রাতেই অভিযুক্ত দুই যুবককে আটক করেছে কদমতলা থানার পুলিশ।তবে এব্যাপারে পুলিশ মুখ খুলতে নারাজ।গোটা ঘটনায় রানী বাড়ি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।দাবি উঠেছ অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতর শাস্তি প্রদানের। প্রসঙ্গত গত জানুয়ারি মাসের ১৮ তারিখে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরেই এক যুবককে মেরে রক্তাক্ত করে ক্ষত স্থানে লবন ও লঙ্কা গুঁড়ো লাগিয়ে দিয়েছিল । সেই ঘটনা এখনো ভুলেনি মানুষ ।

 

 

অটল স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট সূচনা হলো রবিবার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মোহনপুর মন্ডলের উদ্যোগে আয়োজিত অটল স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট রবিবার মোহনপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সূচনা হয়। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। উপস্থিত ছিলেন মোহনপুর মন্ডলের নেতৃত্ব সহ এই খেলা কমিটির সভাপতি জয়লাল দাস চেয়ারম্যান নির্মল দেব ওরফে মহাদেব।

 

 

মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরা থেকে দুটি পদ্মফুল উপহার দিতে হবে : রাজীব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংখ্যালঘু মোর্চা সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চের উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় জন জমায়েত। উক্ত এই জন জমায়েতের প্রধান বক্তা ছিলেন সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকী। রবিবার দুপুরে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এই জন জমায়েত। উক্ত জন জমায়েতে ভাষণ রাখতে গিয়ে সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী বলেন, কংগ্রেস এবং সিপিএম দল গোটা দেশে সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে তাদের নিজের ভোট বেঙ্ক করে রাখত। উন্নয়নের সময় হলে তখন সংখ্যালঘুদের আর কোন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হতো না। কংগ্রেসের আমলে এই সংখ্যালঘুরা ছিল সবচেয়ে পিছিয়ে পড়া অংশের মানুষ।বর্তমান বিজেপি সরকারের আমলে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। শিক্ষা থেকে শুরু করে সরকারি চাকরির ক্ষেত্রেও সংখ্যালঘুদের এখন বিশেষ সুযোগ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে কাজটি সবচেয়ে উল্লেখযোগ্য সংখ্যালঘু অংশের মানুষদের জন্য তা হলো সংখ্যালঘু মহিলাদের তিন তালাক প্রথা বন্ধ করা এবং মহিলাদের জন্য পাকা শৌচালয় এবং গ্যাসের সিলিন্ডার প্রদান করা। তাই এই দেশের সংখ্যালঘুরা ২০২৪ এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পুনরায় চাইছে। ত্রিপুরার প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন এটা তার দ্বিতীয় বার ত্রিপুরা সফর, প্রথমবারের তুলনায় এবার আকাশ পাতালের তফাৎ দেখতে পাচ্ছি রাজ্য সভাপতি এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন এই সরকারের আমলে। সংখ্যালঘু দলের হয়ে কাজ এবং সরকার পরিচালন এর সাহায্য করছেন সরকার এবং সংখ্যালঘুদের মাঝখানে যে দেওয়াল ছিল তা এখন আর নেই। এদিনের এই জনজমায়েতে আরো ভাষন রাখেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদের এ জনজমায়েতে সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, নলছর এলাকার বিধায়ক কিশোর বর্মন, বিজেপি সিপাহীজলা দক্ষিণাঞ্চের সভাপতি দেবব্রত ভট্টাচার,জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃত্বরা। এদিনেরই জন জমায়েতে সাধারণ মানুষের উপস্থিতিতে সোনামুড়া টাউনহলের কানায় কানায় ছিল পরিপূর্ণ।

মৌমাছির আক্রমণে মৃত্যু চারটি পায়রার, আহত দশ জন এলাকাবাসী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৌমাছির আক্রমনে আহত দশ থেকে বারো জন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুত্বর। বর্তমানে প্রত্যেকেই বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রবিবার সাড়ে এগারোটা নাগাদ বিলোনীয়া থানাধীন সুকান্ত নগর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর বিলোনীয়া এলাকায়।

সংবাদে প্রকাশ হঠাৎ ঝাঁকে ঝাঁকে মোমাছি আক্রমন শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে। চিৎকার চেঁচামেচি করার পর এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপরও আক্রমণ শুরু করে মৌমাছির দল। এই মৌমাছির আক্রমনের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও।

ইতিমধ্যেই এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমনে। জানা যায়, এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির বাসা বেঁধেছিল। একটি পাখি এসে মোমাছির বাসার উপরে বসতেই এই বিপত্তি বাঁধে। এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমন শুরু করে এলাকাবাসীদের উপর।

 

 

পাথার কান্দিতে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়ঙ্কর পথ দুর্ঘটনার ব‌লি হ‌য়ে প্রাণ গেল এক তরতাজা যুব‌কের।মৃত যুব‌কের নাম ডা‌লিম মিয়া।বয়ষ ২৩। পিতার নাম আব্দুল ম‌তিন ওর‌ফে ক‌বিরাজ। বা‌ড়ি পাথারকা‌ন্দি থানাধীন গীর্জাঘ‌রে।জানা গে‌ছে র‌বিবার সকাল এগা‌রোটা নাগাদ বি‌শেষ কাজ শে‌ষে ডা‌লিম নি‌জের মোটর বাই‌কে চে‌পে পাথারকা‌ন্দি থে‌কে বা‌ড়ি ফির‌ছিলেন।

তার বাইক‌টি বা‌ড়িতে প্রবে‌শের প‌থে আট নং জা‌তিয় সড়‌কের গীর্জাঘর সংলগ্ন কব‌রস্থা‌ন এলাকায় অবস্থানকা‌লে ত্রিপুরা থে‌কে অন্ধ্রপ্রদেশগা‌মি এক‌টি ল‌রি তার বাই‌কে অর্তকি‌তে ধাক্কা দি‌লে বাইক স‌মেত ডা‌লিম ‌ত্রিপুরাগা‌মি এক‌টি ইট বোঝাই বলেরো পিকআপ ভ‌্যানের সা‌থে ধাক্কা দেয়।

এ‌তে সে বাইক সহ সড়‌কে ছিট‌কে প‌ড়ে মাথা ফে‌টে ঘটনাস্থ‌লে প্রাণ হারায়।এ‌দি‌কে ব‌হির্রাজ্যের ঘাতক ল‌রি‌টি পা‌লি‌য়ে গেলেও প‌রে তাকে আটক কর‌তে সক্ষম হয় পু‌লিশ।পাশাপা‌শি ব‌লে‌রো গা‌ড়ি‌টিও নি‌জেদের জিম্মায় নি‌য়ে‌ছে পু‌লিশ।ঘটনার পর উ‌ত্তে‌জিত জনতা সড়ক অব‌রোধ ক‌রে প্রতিবাদ করে।

 

 

 

নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি,আমাদের জয় নিশ্চিত : রাজীব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ত্রিপুরা থেকে দুটি পদ্ম ফুল উপহার দেবে। তাতে কোন সন্দেহ বা দ্বিমত নেই। নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি । নির্বাচনে এই পার্টির জয় অনিবার্য। বললেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য।

৭ রামনগর বিধানসভার ২১ নং বুথে আয়োজিত প্রধানমন্ত্রীর ১১০ তম মন কী বাত অনুষ্ঠানে অংশ গ্রহণ করে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আরো বলেন রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রে বিজেপিকে জয়ী করার জন্য ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন সমস্ত কার্যকরতারা। জয় শুধুমাত্র বিজেপির কাছে সময়ের অপেক্ষা।

 

 

 

ক্লাবগুলি সমাজকে এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে : রাজীব   

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার ধলেশ্বর নতুন পল্লী আগরতলা ভলকান ক্লাবের উদ্যোগে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য,মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য ক্লাবের সদস্য সদস্যরা। রক্তদানের সূচনা করে প্রদেশ সভাপতি শহরের ক্লাব গুলির বর্তমান সময়ে সামাজিক কাজকর্মের উচ্চ প্রশংসা করেন।

তিনি বলেন একসময় শহরের ক্লাবগুলো নিজেদের লাগালাগি করে শক্তি প্রদর্শন করত। সেদিন আজ আর নেই। এখন ক্লাবগুলি সংস্কৃতি চর্চায় খুবই মনোযোগী হয়েছে এবং খেলাধুলা শরীর চর্চা ইত্যাদিতে সমাজকে এগিয়ে নেওয়ার প্রতি গুরুত্ব দিচ্ছে।