মৌমাছির আক্রমণে মৃত্যু চারটি পায়রার, আহত দশ জন এলাকাবাসী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মৌমাছির আক্রমনে আহত দশ থেকে বারো জন। এরমধ্যে চারজনের অবস্থা গুরুত্বর। বর্তমানে প্রত্যেকেই বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে রবিবার সাড়ে এগারোটা নাগাদ বিলোনীয়া থানাধীন সুকান্ত নগর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর বিলোনীয়া এলাকায়।

সংবাদে প্রকাশ হঠাৎ ঝাঁকে ঝাঁকে মোমাছি আক্রমন শুরু করে এক বয়স্ক ব্যক্তিকে। চিৎকার চেঁচামেচি করার পর এলাকার মানুষেরা ঘর থেকে বেরিয়ে আসার পর তাদের উপরও আক্রমণ শুরু করে মৌমাছির দল। এই মৌমাছির আক্রমনের হাত থেকে নিস্তার পায়নি এলাকার গৃহপালিত পশু পাখিরাও।

ইতিমধ্যেই এলাকার এক বাড়ির চারটি পায়রার মৃত্যু হয় মৌমাছির আক্রমনে। জানা যায়, এলাকার একটি গাছের মধ্যে মৌমাছির বাসা বেঁধেছিল। একটি পাখি এসে মোমাছির বাসার উপরে বসতেই এই বিপত্তি বাঁধে। এরপরেই মৌমাছিরা ঝাঁক বেঁধে আক্রমন শুরু করে এলাকাবাসীদের উপর।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...