Connect with us

Uncategorized

নির্যাতিতা শিশুকন্যাদের পরিবারের পাশে কমিশন

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই শিশু কন্যার উপর পাশবিক অত্যাচার করার অভিযোগ উঠেছে সাগর মারাক নামে এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতা শিশু কন্যারা তাদের পরিবারের লোকজনদের কাছে সবকিছু খুলে বললে , পরিবারের লোকজন সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করেছে।

অভিযোগ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ সঙ্গে সঙ্গেই পক্সো আইনে মামলা নথিভুক্ত করেছে।যদিও মামলা নথিভুক্ত করার পর পুলিশের তেমন সক্রিয় ভূমিকা লক্ষ্য করা যায়নি ।পরে সংবাদ মাধ্যমের সক্রিয়তায় নড়েচড়ে বসে শিশু সুরক্ষা ও অধিকার কমিশন।

রবিবার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা ও সদস্যা শর্মিলা চৌধুরী ছুটে যান তেলিয়ামুড়া থানায় । থানায় পুলিশ সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতারের উদ্দেশ্যে দৌড়ঝাঁপ শুরু করেছে । কমিশন আশ্বাস দিয়েছে অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে ।

 

 

Continue Reading