Home Blog Page 609

রাজধানীতে ২ লক্ষ টাকারও বেশি স্বর্ণালংকার সহ নগদ টাকা চুরি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে আবারো চুরির ঘটনা , এবার চুরের দল হানা দিলো এক সরকারি কর্মচারীর বাড়িতে। ঘটনা রাজধানী কৃষ্ণনগর স্থিত ঠাকুর পল্লী এলাকায়। জানা যায় ৭ই ফেব্রুয়ারি শুভ্রজিৎ দাস নামে এক ব্যক্তি পরিবার নিয়ে নিজের ব্যক্তিগত কাজে বহিঃরাজ্যে যান তিনি পেশায় একজন ব্যাংক ম্যানেজার। কিন্তু কাজ সেরে বাড়ি ফিরে দেখতে পান নিজেদের প্রয়োজনীয় সরঞ্জাম এবং আলমারি লন্ডভন্ড হয়ে আছে।

তিনি আরো দেখতে পান, বাড়ির সিলিং এবং বিভিন্ন দরজাগুলি ভাঙ্গা অবস্থায় পড়ে আছে এবং তিনি জানতে পারেন যে ঘরে থাকা ২ লক্ষ টাকারও বেশি স্বর্ণালংকার সহ নগদ কিছু টাকা চুরি করে নিয়ে যায় চোরের দল। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে সমস্ত বিবরণ শুনে একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেন। এই ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ইউনিয়নের ৩য় দ্বি বার্ষিক সম্মেলনের দ্বিতিয় দিনেও ব্যাপক সাড়া ব্যাংক কর্মীদের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার প্রথম দিনের পর রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের ৩য় যৌথ দ্বি বার্ষিক রাজ্য সম্মেলন সুপারিবাগানস্থিত দশরথদেব মেমোরিয়াল হলে শুরু হয়।সকালে প্রথমেই শুরু হয় মহিলা কনভেনশন। প্রতিবেদন পেশ করেন আহ্বায়ক সমৃতা রায়।আজ ছিল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন।প্রথমেই সমিতির সভাপতি সিদ্ধার্থ শংকর দেবরায়ের সভাপতিত্বে সভাপতি মণ্ডলী গঠিত হয়। সভাপতি মণ্ডলীতে ছিলেন ন্যাশনাল ফেডারেশন অব আর আর বি অফিসার্স এর সাধারন সম্পাদক আব্দুল সৈয়দ খান,উত্তরপূর্বাঞ্চলীয় গ্রামীণ ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জীবেশ চক্রবর্তী,অজিত দেববর্মা,শিবতোষ ভট্টাচার্য ,সমুজিত ভট্টাচার্য্য,রাজিব নয়ন ও জয়েন্ট একশন ফোরামের চেয়ারপারসন বিজন ধর।

সম্মেলনে সারা রাজ্য থেকে ৪৫৭ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।সন্মেলনের শুরুতেই সাধারন সম্পাদক সঞ্জয় দাস সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন। সম্পাদকীয় প্রতিবেদনে সর্বভারতীয় ও রাজ্যের আর্থসামাজিক,ক্রীড়া সহ সামগ্রিক বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করেন। ইউনিয়নের কোষাধ্যক্ষ সুরজিৎ দেববর্মা দুবছরের হিসাব পেশ করেন ও গৃহীত হয়।সম্পাদকীয় প্রতিবেদনের উপর সন্মেলনে আগত প্রতিনিধিরা আলোচনা করেন ও প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।বক্তব্য রাখেন উত্তরপূর্বাঞ্চলীয় গ্রামীণ ব্যাংক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক জীবেশ চক্রবর্তী। উনি বিষদে গ্রামীণ ব্যাংকের আগামী আন্দোলন কর্মসূচীসহ দাবী দাওয়া ও গ্রাহক পরিষেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।ন্যাশনাল ফেডারেশন অব আর আর বি অফিসার্স এর সাধারন সম্পাদক আব্দুল সৈয়দ খান দৈনিক হাজিরা কর্মীদের নিয়মিত করনের উপর জোরালো বক্তব্য রাখেন। তিনি গ্রামীণ ব্যাংক কর্মী ও অফিসারদের বিগত দিনের আন্দোলন ও ভবিষ্যত কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সন্মেলনের শেষে প্রশান্ত রায় চৌধুরী ও বিকাশ রঞ্জন দেবনাথের তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়।সম্মেলনে আগামী দুবছরের জন্য অফিসারদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।কমিটির সভাপতি সিদ্ধার্থ শংকর দেবরায়, সাধারন সম্পাদক সঞ্জয় দাস, কোষাধ্যক্ষ সুরজিৎ দেববর্মা নির্বাচিত হন।গতকাল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এর সভাপতি ,সাধারন সম্পাদক ও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন অজিত দেববর্মা,সুদর্শন সরকার ও বিজু দেববর্মা। দুই কমিটির অডিটর হিসেবে মনোনিত হন বিকাশ রঞ্জন দেবনাথ।

মৃৎশিল্পীরা ব্যস্ত সরস্বতী প্রতিমা তৈরিতে 

0

 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব।মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবীর পূজা হয়। এই বিশেষ তিথিটিকে ‘শ্রীপঞ্চমী’ বলা হয়। সরস্বতীর পূজা সাধারণ পূজার নিয়মানুসারেই হয়। তবে এই পূজায় কয়েকটি বিশেষ উপাচার বা সামগ্রীর প্রয়োজন হয়। যেমন, অভ্রআবীর, আমের মুকুল, দোয়াত-কলম ও যবের শিস। বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। লোকাচার অনুসারে, ছাত্রছাত্রীরা পূজার আগেও কুল খায় না। পূজার দিন কিছু লেখাও নিষিদ্ধ। যথাবিহিত পূজার পর লক্ষ্মী, নারায়ণ, দোয়াত-কলম, পুস্তক ও বাদ্যযন্ত্রেরও পূজা করার প্রথা প্রচলিত আছে।

প্রতিবছর কোয়াশা ভরা সকালে উঠে পূজার জন্যে বাগান থেকে ফুল তোলা, এরপর স্নান সেরে স্বরস্বতী মায়ের আরাধনার জন্য প্রস্তুতি নেওয়াটা নতুন কোনো ব্যাপার নয়, যুগ যুগ ধরে এই প্রথা চলে আসছে ছাত্রছাত্রীদের মধ্যে। এই পুজো শুধু পুজো নয়, এর সাথে ছাত্রদের রয়েছে এক আবেগময় সম্পর্ক। স্কুল কলেজের পুজোয় সকল ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহের কখনো কোনো কমতি দেখা যায় না, কুমোরটুলি থেকে প্রতিমা নিয়ে আসার কাজ থেকে শুরু করে প্রসাদের খিচুড়ি রান্নার কাজ অবধি সবটাই ছাত্ররা মিলে সামলে নিতে পারে।

ছোট বেলায় আমাদের অনেকেরই আঁকাবাঁকা হাতে অ আ ক খ-তে হাতেখড়ি হয়েছে কোনও এক সরস্বতী পূজার সকালেই। সরস্বতী বন্দনার সঙ্গে মিশে গিয়েছে বই খাতা মায়ের পায়ে জমা দিয়ে ভালো রেজাল্ট প্রার্থনা করা। সরস্বতী পুজো মানেই হল পুষ্পাঞ্জলি দেওয়া শেষ করে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া এবং অন্যান্য স্কুল কলেজের প্রতিমা দর্শন করা। অনেকে আবার কোথাও না গিয়ে নিজের স্কুলে বা কলেজেও সময় কাটাতে পছন্দ করে। পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয়।

সকাল থেকেই রংবেরঙের শাড়ি আর পাজামা-পাঞ্জাবীর ভিড়ে ঠাসা থাকে স্কুল কলেজের সরস্বতী পুজো। হলুদ শাড়ি পরে কচিকাচাদের অঞ্জলি দেওয়ার ধুম চলে সারা সকাল জুড়ে। তাছাড়া স্কুলের রোজকার “ইউনিফর্ম ”এই দিনই সুযোগ হয় রঙবেরঙের জামা পড়ে স্কুলে যাওয়ার। অন্যদিকে যে স্কুলগুলোতে বছরের অন্যান্য দিনগুলো যাওয়া যায়না, সেই স্কুলেও ঢোকার সুযোগ হয় এই বিশেষ দিনটিতেই।

ঠাকুর দেখার চলে স্কুল কলেজে ঘুরতে যাওয়ার মাধ্যমেই মজায় মশগুল হয় কিশোর থেকে তরুণ প্রজন্ম। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। তারপরেই হবে সরস্বতী পুজো। এদিকে কুমোরটুলিতে দেবী স্বরস্বতীর প্রতিমা নির্মাণ করার কাজ শুরু হয়ে গেছে। বিভিন্ন থিমের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এক একটি মূর্তি। আবার চিরাচরিত প্রতিমার স্বরূপে নির্মিত হচ্ছে বেশ কিছু মূর্তি। তবে অনেক ঠাকুর এখনও পর্যন্ত বায়না না হওয়ার জেরে তীব্র আশঙ্কা প্রকাশ করছেন মৃৎ শিল্পীরা।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহত ধর্মীয় উত্সব সরস্বতী পুজো। প্রতিবছরের মতো এবারও জ্ঞানের আলো ছড়াতে মর্ত্যে আসছেন দেবী শুক্লা। মৃৎশিল্পীরা ব্যস্ত প্রতিমা তৈরিতে। ইতিমধ্যেই বাঁশ, খড় ও কাঁদামাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরি ও প্রলেপ দেওয়ার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে রাত দিন এক করেই চলছে প্রতিমার সাজ সজ্জার কাজ। ক্রেতাদের ফরমাইশ অনুসারে সাজিয়ে তোলা হচ্ছে দেবীকে।

ব্রাউনসুগার নগদ টাকাসহ এক নেশা কারবারিকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। বিপুল পরিমাণ নেশা দ্রব্য ব্রাউন সুগার এবং নগদ টাকা সহ এক নেশা কারবারিকে আটক করা হয়।

পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন সংবাদ মাধ্যমকে জানান, মহারাজগঞ্জ ফাঁড়ি থানার ওসির কাছে গোপন সূত্রে খবর আসে যে রাজধানী আগরতলার প্রতাপগড় টেকরয়ই চৌমুনী এলাকায় বাসিন্দা অসীম লোধ নামে এক যুবকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুদ রয়েছে।

বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, নেশা সামগ্রী ঢুকিয়ে খুচরা বিক্রি করার কৌটাসহ নগদ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়।

অনকোলজি টিম উন্নত মানের ক্যান্সার চিকিৎসার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে মেডিকা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার আগরতলা প্রেস ক্লাবে মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতালের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় , এদিনের সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে হাসপাতলের একজন কর্তৃপক্ষ জানান মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল, সর্ববৃহৎ বেসরকারী হাসপাতালের এবং পূর্ব ভারতে উন্নত ক্যান্সার চিকিৎসার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান।

মেডিকার অনকোলজি টিম স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং মেডিকার ১২ তলা ভবনটিতে রয়েছে সবচেয়ে আধুনিক এবং উন্নত ক্যান্সারের চিকিৎসা সুবিধা ভবনটি বিশেষ করে বিশেষ করে প্রাপ্তবয়স্ক, নারী ও শিশুদের যত্নের উপর জোর দিয়েছে মেডিকা ক্যান্সার ইউনিট টি অতন্ত অভিজ্ঞ ডাক্তার এবং সার্জেনদেড় টিম যারা টাটা মেমোরিয়াল বম্বে থেকে প্রশিক্ষিত, যে টিমটি অঙ্গ নির্দিষ্ট চিকিত্সার একটি আধুনিক প্রতিষ্ঠান। এদিন নিজ বক্তব্যে ডাঃ এস কে সাইদুল ইসলাম জানান , মেডিকা অনকোলজি অ্যান্ড সিনিয়র কনসালটেন্ট, হেড অ্যান্ড নেক অনকোসার্জারি বলেছেন যে মেডিকার অনকোলজি টিম উন্নত মানের ক্যান্সার চিকিৎসার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে।

আমাদের প্রতিশ্রুতি পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের উন্নত চিকিৎসার একটি আধুনিক পরিকাঠামো তুলে ধরা, আমরা বিশ্বাস করি সচেতনতার অভাব এবং ক্রমাগত সামাজিক নিষেধকাকার কারণে সমাজে ক্যান্সারের সচেতনতা অভাব থাকলেও প্রাথমিক স্থরে ক্যান্সার সনাত্ত করণের এখন অনেক সুবিধা আছে।অন্যদিকে ডাঃ সৌরভ দত্ত, ডিরেক্টর, মেডিকা অনকোলজি এবং সিনিয়র কনসালটেন্ট, হেড অ্যান্ড নেক অনকোসার্জারি, মতামত দিয়েছেন যে “ক্যান্সারের চিকিত্সার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে এবং কলকাতা বিশ্বের যে কোনও চিকিৎসার সাথে সমান।

ক্যান্সারের উন্নত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বৃহত্তম এবং উন্নত শহর। মেডিকা অঙ্গ-নির্দিষ্ট ক্যান্সার সার্জারি, সেরা ডাক্তারদের সহায়তায় ক্যান্সার সনাক্তকরণ এবং চিকিত্সার জন্য সর্বোত্তম-শ্রেণীর প্রযুক্তিতে অগ্রণী ভূমিকা নিয়েছে। তাছাড়া মেডিকা গ্রুপ অফ হসপিটালসের গ্রুপ প্রেসিডেন্ট ডাঃ সৌমিত্র ভরদ্বাজ বলেছেন যে “সেরা অনকোলজি টিম এবং ৫০০ টিরও বেশি ক্যান্সার শয্যার সাথে কলকাতা, শিলিগুড়ি, রাঁচি ক্যান্সার চিকিৎসার জন্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠান।” মেডিকা তেরেসা হেলথ কেয়ার, আগরতলা (নর্থ গেটের কাছে), ত্রিপুরায় তাদের নিয়মিত ক্লিনিক শুরু করছে।

দীনদয়াল উপাধ্যায়ের মার্গ দর্শনে দেশে এগিয়ে যাচ্ছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সমাপন দিবস উপলক্ষে বদদোয়ালী টাউন মন্ডল অফিসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার মন্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা।

এখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন দেশের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে। যতদিন না পর্যন্ত দেশের অন্তিম ব্যক্তি সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে ততদিন পর্যন্ত উন্নয়ন সম্ভব নয়। উন্নয়নের মূল চাবিকাঠি হল ব্যাপক হারে সরকারি সুযোগ-সুবিধার বন্টন। মুখ্যমন্ত্রী এদিন বলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মার্গ দর্শনে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের দর্শন অনুসরণ করেন।

ত্রিপুরা বনধ এর ডাক দিলো টিএসএফ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বনধ ডাক দিয়েছে টিএসএফ । টি এস এফ এর ডাকা বনধ পূর্ণ সমর্থন জানিয়েছে টিআইএসএফ । বর্তমানে উপজাতিদের সব কটি ছাত্র সংগঠন একই ছাতার নিচে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে।

যতদিন না পর্যন্ত রাজ্য সরকার এই দাবি মানছে ততদিন পর্যন্ত ছাত্র সংগঠনগুলির এই আন্দোলন কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছে জনৈক ছাত্রনেতা । প্রসঙ্গত সম্প্রতি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ছাত্র আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন । অনিমেষ দেববর্মা তখনই বলেছিলেন দাবি না মানলে রাজ্যে যদি কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার ।

 

 

ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর দপ্তরে পালিত হলো দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। রবিবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু দিনটি সমর্পণ দিবস হিসেবে উদযাপিত হয়েছে সারা রাজ্যে। রাজধানীতে মূল অনুষ্ঠানটি হয় বিজেপি সদর দপ্তরে।

যেখানে পন্ডিত জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য ,মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।পাশাপাশি বিভিন্ন মন্ডলেও পালন করা হয়। দিনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। দিনভর আলোচনা হয়েছে তার জীবনাদর্শ নিয়ে। পাশাপাশি পালন করা হয়েছে বিভিন্ন সেবামূলক কর্মসূচি।

 

আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার তিন বাংলাদেশী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোনামুড়া বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পথে গ্রেফতার হয়েছে তিন বাংলাদেশি।একই সঙ্গে গ্রেপ্তার হয়েছে ভারতীয় তিনজন। যার মধ্যে চারজন মহিলা ও দুইজন পুরুষ। পুলিশ ধৃত ৬ জনকেই আদালতে তুলেছে। রাজধানী থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে পুলিশ চেকিংয়ে এই ছয় জন গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে ভারতীয় যারা রয়েছে তাদেরকে কলকাতা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল।

 

 

পিছিয়ে পড়া ধলাই জেলায় জাতি-জনজাতি সম্প্রদায়ের মানুষের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বহুমুখী জনকল্যাণকর প্রকল্পের সফল বাস্তবায়ণে বর্তমান সরকার রাজ্যের মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সব বিষয়ে রাজ্যে উন্নয়নের যে চিত্র ফুটে উঠেছে তার ফলে রাজ্যের মানুষের মধ্যে ‘ফিল গুড’ পরিবেশ তৈরী হয়েছে। রাজ্যে উন্নয়ন কর্মসূচি রূপায়ণ ও সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক রঙ দেখা হয়না। আজ আমবাসা পুর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। নবনির্মিত ভবনের উদ্বোধন উপলক্ষে আমবাসা টাউনহলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, আমবাসা বিএসি’র চেয়ারম্যান পরিমল দেববর্মা, ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল, ধলাই জেলার এসপি অভিনাশ রাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমবাসা পুর পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন গোপাল সূত্রধর। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাক্ট ইস্ট পলিসির কল্যাণে আজ ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের অভূতপূর্ব উন্নতি হয়েছে। এরই অঙ্গ হিসেবে পিছিয়ে পড়া ধলাই জেলায় জাতি-জনজাতি সম্প্রদায়ের মানুষের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। সমগ্র ধলাই জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৫৪,৬৪০টি আবাসের অনুমোদন দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮৮ শতাংশ আবাসের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে, যা একটি উল্লেখযোগ্য সাফল্য। তিনি বলেন, ধলাই জেলায় ৭০ শতাংশ বাড়িতে পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। মহিলা স্বসহায়ক দল গঠনের মধ্য দিয়ে মহিলাদের ক্ষমতায়ণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও পরিবর্তন আসছে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করছে। স্বচ্ছতার নিরীখে এসেছে গ্রহণযোগ্যতা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাজ্যে রেল পরিষেবার অভূতপূর্ব অগ্রগতির জন্য ও নতুন জাতীয় সড়কের নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার এমনভাবে কাজ করছে যাতে প্রতিটি ত্রিপুরাবাসীর মনে আমার সরকার অনুভূতি জাগ্রত হয়।জনপ্রতিনিধিদেরও এই লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, আমবাসা পুর পরিষদ বর্তমানে মানুষের মৌলিক সমস্যাগুলির সমাধানে কাজ করছে। এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমবাসাতে মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য নীতি আয়োগের বৈঠকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সবাল বলেন, প্রধানমন্ত্রী জনমন যোজনায় ধলাই জেলায় ২, ১০০টি আবাসের অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত জনজাতি এলাকায় জনজাতি পরিবারে সরকারি ঘর তৈরী করে দেওয়া হবে। জেলাশাসক জানান, ধলাই জেলায় শূন্য থেকে দুই বছরের শিশুদের ভ্যাক্সিনেশন ও ইম্যুনাইজেশন ১০০ শতাংশ সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, আমবাসা পুর পরিষদের নবনির্মিত দ্বিতল ভবনটি নির্মাণে ২ কোটি ৫৭ লক্ষ টাকা ব্যয় হয়েছে। নবনির্মিত ভবনে ১৯টি কক্ষ রয়েছে।