Home Blog Page 529

ভোট দিলেন ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সকালেই নিজ ভোট কেন্দ্রে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। শুক্রবার সকাল ৭ টা নাগাদ কাঞ্চনপুর মহকুমার গচিরামপাড়া সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ভোটদান করেন রাজেন্দ্র রিয়াং।

ভোটদানের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি সকলের কাছে আবেদন করেন নিজের মতো করে নিজের যাতে দেন। ভয়ভীতি উপেক্ষা করে। তিনি বলেন,সচেতন নাগরিক ভয় উপেক্ষা করে ভোটের অধিকার গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করেন।এদিকে নিজের ভোট সকালে দিয়েই বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ইন্ডিয়া জোট সমর্থিত প্রার্থী রাজেন্দ্র রিয়াং।

 

 

অটোরিক্সা ও স্কুটির সংঘর্ষে আহত তিন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস কিছুতেই থামছে না রাজ্যে। পথ দুর্ঘটনা রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ফের দুর্ঘটনায় আহত তিনজন। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধিন রঘুনাথপুর পঞ্চায়েতের সামনে। জানা গেছে একটি অটোরিক্সা ও স্কুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন তিনজন।

আহতরা হলেন গৌরী দত্ত,আয়ুস দাস ও রাকেশ বিশ্বাস। দমকল কর্মীরা দুর্ঘটনার খবর পেয়ে ছুটে যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। জানা গেছে আহত গৌরী দত্ত একজন পুলিস কর্মী।

 

 

দ্বাদশ পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্বাদশ পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মৃতের নাম শাহ আলম খান। বয়স আনুমানিক ১৮ বছর। রাজধানী লাগোয়া লাড্ডু চৌমুহনী এলাকার বাসিন্দা শাহ আলম খান। এবছর রেশমবাগান স্কুল থেকে মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দ্বাদশ পরীক্ষা দিয়েছে। বুধবার আচমকা বাড়ির লোকজনের অলক্ষে বাড়িরই একটি ঘরে ফাঁসি দেয়।

ঘটনা দেখে লোকজন সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে নিয়ে এলো শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে জানা গেছে একটি মেয়ের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক ছিল। এনিয়ে হয়তো প্রেমিকার সঙ্গে ঝামেলা হয়েছে। এর জের ধরেই হয়তো শাহ আলম চূড়ান্ত পথ বেছে নিয়েছে।

পূর্বে ভোট গ্রহণ আগামীকাল, ভোট গ্রহণের জন্য নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিলেন ভোট কর্মীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভার দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুক্রবার। দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেরও ভোট নেওয়া হবে। সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভোটার রয়েছেন ১৩ লাখ ৯৬ হাজার ৭৬১ জন। এর মধ্যে দিব্যাঙ্গ ভোটার রয়েছে ১১,০১২ জন। ৮৫ বছরের অধিক বয়সী ভোটার রয়েছেন ৮,৯৪২ জন। সার্ভিস ভোটার রয়েছে ৪,৬৭৮ জন। পূর্ব আসনে ভোট কেন্দ্র রয়েছে ১৬৬৪ টি।

ভোট গ্রহণ অবাধ ও সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সমস্ত প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোট গ্রহণের জন্য নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে যান ভোট কর্মীরা। ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে তারা সংশ্লিষ্ট সেন্টার থেকে নিরাপত্তা রক্ষী সমেত ভোট কেন্দ্রে যান। ভোট কেন্দ্রের দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা।পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের বিভিন্ন কেন্দ্র গুলিতে সকাল থেকেই ভোট কর্মীদের ভিড় লক্ষ্য করা যায় নিজেদের সামগ্রী বুঝিয়ে নেওয়ার জন্য।

এদিন সকালবেলা শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ পোলিং স্টেশনে যান ভোটে নিযুক্ত কর্মীরা। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে মোট ৬০ টি ভোট কেন্দ্র রয়েছে রয়েছে। নির্বাচনের দিন সবকয়টি পোলিং স্টেশনে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকবে। উত্তর জেলার অন্তর্গত ধর্মনগর মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র ধর্মনগর, বাগবাসা, কদমতলা-কুর্তি ও যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণের জন্য ধর্মনগর বীর বিক্রম ইন্সটিটিউশন থেকে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে গেলেন ভোট কর্মীরা।

আমবাসা চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর মাঠ থেকে আমবাসা মহকুমার অন্তর্গত ৬৯ পোলিং স্টেশনের জন্য ভোট কর্মীরা ভোট কেন্দ্রে যান। আর তাদের নিরাপত্তা ও ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের তরফে প্রত্যেকটি বুথে বুথে পাঠানো হয়েছে নিরাপত্তা কর্মীদের।এদিকে কমলপুর বয়েজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে কমলপুর ও সুরমা বিধানসভা কেন্দ্রের ভোট কর্মীরা নিরাপত্তা বাহিনী সমেত ইভিএম ও বিভিন্ন সামগ্রী নিয়ে যে যার ভোটকেন্দ্র গুলিতে যান।

 

 

দুঃসাহসিক চুরির ঘটনার সাত ঘন্টার মধ্যেই তিন কুখ্যাত চোরসহ ১,৩৬,৭২৫ টাকা উদ্ধার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর মাঠ চৌমুহনী এলাকার এক আইনজীবীর বাড়িতে প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনার সাত ঘন্টার মধ্যেই তিন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হলো পূর্ব থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া ১ লক্ষ ৩৬ হাজার ৭২৫ টাকা। সিসি ক্যামেরার সূত্র ধরেই পুলিশের এই সাফল্য বলে জানান পূর্ব থানার ওসি সনজিৎ সেন।

মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে রাজধানীর মঠ চৌমুহনী এলাকার এক বাড়িতে। এলাকার বিপ্লব ভট্টাচার্য নামে এক আইনজীবীর বাড়িতে এই চুরি কাণ্ড ঘটে। শ্রী ভট্টাচার্যের বাড়িতে মঙ্গলবার কেউ ছিলেন না ।তিনিও প্রতিদিনের মতো সকাল দশটায় বাড়িঘর বন্ধ করে গেটে তালা ঝুলিয়ে কোর্টে চলে যান।

সন্ধ্যায় বাড়ি ফিরে এসে দেখেন তার গেটের তালা ভাঙ্গা ,দরজা খোলা এবং ভেতরে জিনিসপত্র এলোমেলো। বিষয়টি তিনি সাথে সাথেই পূর্ব থানায় জানান। খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং চুরি কান্ডের তদন্ত শুরু করে। এই ক্ষেত্রে পাশের বাড়ির এক সিসি ক্যামেরার সাহায্য নেয় পুলিশ। সিসি ক্যামেরাতে দেখা গেছে রাহুল নামে একটি ছেলে আইনজীবীর বাড়ির সামনে সাইকেল নিয়ে একাধিকবার ঘোরাঘুরি করছিল।

আরো একটি ছেলে আইনজীবীর বাড়ির গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢোকে। পুলিশ নিজস্ব সোর্স লাগিয়ে তাদের পরিচয় জানতে পারে। রাহুলের বাড়ির ঠিকানাও আদায় করে পুলিশ। তার বাড়ি ইন্দ্রনগর শ্মশান সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সন্ধ্যা রাতেই পুলিশ তার বাড়িতে হানা দেয়। তখন বাড়িতেই ছিল রাহুল দাস। তাকে জেরা করে এবং তার বাড়ি তলাশী চালিয়ে ১ লক্ষ ৩৬ হাজার ৭২৫ টাকা উদ্ধার করে পুলিশ।

পরে তার কথার ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার পূর্ব থানার ওসি সঞ্জিত সেন এই ঘটনা জানান।ধৃতরা হল রাহুল দাস,বিনয় সাহা ও অমিত রায়।বিনয়ের বাড়ি করবুক,অমিতের বাড়ি শ্রীনগর। এরা ইন্দ্রনগর এলাকাতেই ভাড়া থাকে। ধৃতদের বিরুদ্বে বিভিন্ন থানায় একাধিক চুরি ও বাইক চুরির মামলা রয়েছে বলে জানান ওসি। এদিন পূর্ব থানার ওসি আরো জানান , এই চুরি কান্ডে আর কোন যুবক জড়িত রয়েছে কিনা তা জানার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।

 

 

সরব প্রচারের শেষ দিনে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাংবাদিক সম্মেলন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে পোলিং স্টেশন রয়েছে ১৬৬৪ টি। পোলিং স্টেশন রয়েছে ১৫৮ টি। মডেল পোলিং স্টেশন রয়েছে পূর্ব আসনে ৬১ টি।৬৭ টি পোলিং স্টেশনে ভোট গ্রহণ করার কাজে নিযুক্ত থাকবেন মহিলা ভোট কর্মী। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল। তিনি জানান সরব প্রচার শেষ হয়ে গেছে।

এখন আর বুধবার কোন রাজনৈতিক দল কিংবা প্রার্থী সামাজিক মাধ্যম কিংবা অন্য কোন ভাবে ভোট প্রচার করতে পারবে না। ২৬ এপ্রিল সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫ টা পর্যন্ত। মুখ্য নির্বাচনী আধিকারিক তথ্য দিয়ে এর জানান মোট ভোটার রয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৭৬১ জন। তারমধ্যে দিব্যাঙ্গ ভোটার রয়েছেন ১১,০১২ জন। তিনি আরও জানান ১৭ ও ১৮ এপ্রিল ৮৫ বছরের অধিক ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হয়েছে।

৮৫ বছরের অধিক বয়সী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ইস্যু করা হয়েছিল ৪,৬৬৬ টি। তার মধ্যে ৪,৫১৫ জন ভোট দান করেছে। সি ই ও জানান ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত। ১৭ টি পোলিং স্টেশনে প্রায় ১৬,৩০০ জন রিয়াং শরণার্থীরাও ভোটদান করবেন। পূর্ব ত্রিপুরায় পোলিং স্টেশন রয়েছে ১,৬৬৪ টি। তার মধ্যে শহর এলাকায় পোলিং স্টেশন রয়েছে ১৫৮ টি। সকল পোলিং স্টেশনে ভোটারদের বিশ্রাম ও পানীয় জলের ব্যবস্থা থাকবে বলেও জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

 

 

 

উদ্ধার প্রচুর পরিমাণ নেশা সামগ্রী এসকাফ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার রমরমা রজ্যের বিভিন্ন জায়গায়। পুলিশের অভিযানে ফের উদ্ধার নেশা সামগ্রী এসকাফ। গোপন খবরের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিসের কাছে খবর আসে গান্ধীগ্রাম বাজার সংলগ্ন অঞ্জন শীলের বাড়িতে একটি গাড়িতে কিছু নেশা জাতীয় সামগ্রী মজুত আছে।

সেই খবরের ভিত্তিতে পুলিশ অঞ্জন শীলের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিতে উদ্ধার হয় প্রচুর পরিমাণ নেশা সামগ্রী এসকাফ। নেশা সামগ্রী সহ মারুতিটি থানায় নিয়ে আসে পুলিশ। তবে বাড়ির মালিক কিংবা গাড়ির চালককে পাওয়া যায়নি।পুলিশ বাড়ির মালিকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়েছে। একথা জানান এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল।

 

প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বিভাজনের রাজনীতি করছেন : পাতাল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-তিপ্রামথা সুপ্রিমোর বিরুদ্ধে দলের সহ-সভাপতি পাতাল কন্যার জামাতিয়ার মন্তব্য একান্ত ব্যক্তিগত বলে মনে করে বিজেপি। এই ধরনের মন্তব্যের জন্য তাকে শোকজ করা হবে । এদিন তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী এই কথা জানান। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সরব প্রচার শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে সাংবাদিক সম্মেলন করে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বিরুদ্ধে কার্যত বোমা ফাটালেন প্রদেশ বিজেপির অন্যতম সহ সভানেত্রী পাতাল কন্যা জমাতিয়া।

পাতাল কন্যা জমাতিয়া অভিযোগ করেন ,তিপ্রা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বিভাজনের রাজনীতি করছেন। তিপ্রা মথা সুপ্রিমো সম্পর্কে আরো অনেক গুরুতর অভিযোগ করেন তিনি। পাতাল কন্যা জমাতিয়ার এই ধরনের মন্তব্য প্রচার হতেই বিজেপি দলে ঝড় বয়ে যায়। সরব প্রচার শেষ হওয়ার পরই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী জানান, বিষয়টি বিজেপি দলের শীর্ষ নেতৃত্বের গোচরে এসেছে।বিষয়টি নিয়ে বিচার-বিশ্লেষণ চলছে। তিনি আরো জানান ,প্রদেশ বিজেপির সহ-সভা নেত্রীর মত উচ্চ পদে থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই করতে পারেন না তিনি।

এই মন্তব্য পাতাল কন্যা জমাতিয়ার সম্পূর্ণ ব্যক্তিগত বলে মনে করে দল। দল বিষয়টিকে গুরুত্বসহকারে দেখছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে বলে জানান বিজেপি মুখপাত্র। এই শোকজ নোটিশের উত্তর পাওয়ার পরই দল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি। এদিকে পাতাল কন্যা জমাতিয়ার এই ধরনের মন্তব্য কে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে জোর গুঞ্জন শুরু হয়েছে।

পাহাড়ে জনজাতিরা বিভ্রান্তির শিকার, বিজেপিকে ভোটদানের কোন আহ্বান রাখেননি প্রদ্যুৎ!

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচনের ভোট গ্রহনের প্রাক মুহুর্তে রহস্যজনক ভূমিকা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন তিপ্রা মথা সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। রাজবাড়ির অন্দরে বুধবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি পূর্ব ত্রিপুরা আসনের নাগরিকদের ২৬ এপ্রিল ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

কিন্তু আশ্চর্যজনকভাবে সাংবাদিক সম্মেলনে প্রদ্যুৎ কিশোর দেববর্মন একবারও বিজেপিকে ভোট দেওয়ার জন্য আহ্বান রাখেন নি। বরং তিনি স্পষ্টভাবে নিজের জাতির লোকেদের আহ্বান রেখেছেন পরিস্থিতি বুঝে তারা যে রাজনৈতিক দলকে পছন্দ , সেই রাজনৈতিক দলকে ভোট প্রদানের জন্য।

যদিও পরোক্ষভাবে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হওয়া ত্রিপাক্ষিক চুক্তিতে আগামী দিনে তিপ্রাসাদের উন্নয়ন হবে বলে আশা ব্যক্ত করেছেন। সাংবাদিক সম্মেলনে তিনি সিপিআইএম তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের শাসনে রাজ্যের জনজাতিদের সঠিক বিকাশ হয়নি বলে অভিযোগ করেছেন। সাংবাদিক সম্মেলনে একাধিকবার প্রশ্ন করা সত্ত্বেও তিনি সুদীপ বর্মনকে নিয়ে কোন জটিল বক্তব্য রাখেননি।

বরং দাবি করেন সুদীপ বর্মনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং নিয়মিত তাদের যোগাযোগ রয়েছে। প্রসঙ্গত পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির টিকিটে নির্বাচন লড়ছেন মহারাজের প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের বড় বোন মহারানী কৃতি দেবী দেববর্মন। সেখানে বিজেপির প্রার্থী হওয়াতে মথার নিজস্ব দলীয় ‘আনারস’ চিহ্ন নির্বাচনের বাজারে রীতিমতো গায়েব হয়ে গেছে। এতে করে সাধারণ জনজাতিদের মধ্যে কিছুটা বিভ্রান্তি এবং বিরূপ প্রতিক্রিয়া রয়েছে।

মথা দলের সাধারণ সমর্থকরা নিজেদের চিহ্ন ছাড়া বিজেপির চিহ্নে ভোট দিতে সার্বিক সমর্থন জানাচ্ছেন না বলে খবর। অনেকে বিভিন্ন ইস্যু তুলে ভোট বয়কটের ডাক দিচ্ছেন। এই অবস্থায় জনজাতিদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান রাখলেও সরাসরি বিজেপিকে ভোটদানের কোন আহ্বান রাখেননি প্রদ্যুৎ বাবু।

ফলে তার এই সাংবাদিক সম্মেলনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে রহস্য তৈরি হয়েছে। যদিও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন পশ্চিম এবং পূর্ব দুই আসনেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করবেন।

 

 

ভোটের আবহের মধ্যে বাজারে বেড়ে চলেছে আলু-পেঁয়াজের দাম, মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় আমজনতা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ভোটের আবহের মধ্যে বাজারে বেড়ে চলেছে আলু- পেঁয়াজের দাম। এভাবে মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় আমজনতা। বাজারে আলু-পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে অনেক দিন ধরেই প্রশাসনের তরফে কোন কোন কার্যকরী পদক্ষেপ নেই বলেই একাংশ ব্যবসায়ী দাম বাড়িয়ে চলেছে বলে অভিযোগ। অবশেষে টনক নড়ে খাদ্য দপ্তরের।

এই অবস্থায় খাদ্য দপ্তরের অধিকর্তার নির্দেশে বুধবার রাজধানীর সবচেয়ে বড় বাজারে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালায় খাদ্য দপ্তর ও সদর মহকুমা প্রশাসনের আধিকারিকরা। এদিন তারা মূলত আলু-পেঁয়াজের মূল্য যাচাই করতে পাইকারি ও খুচরো দোকানে অভিযান চালান। খাদ্য দপ্তরের এক আধিকারিক স্বীকার করেন বাজারে আলু-পেয়াজের দাম বেশি রাখা হচ্ছে।

প্রতি কেজিতে ৫ টাকা টাকা করে বেশি রাখা হচ্ছে। তিনি জানান এই ব্যবসায়ীদের নোটিশ দেওয়া হবে। পাশাপাশি খাদ্য আধিকারিক আরও জানান, মূল্য নিয়ন্ত্রণে বর্তমানে যে আইন রয়েছে তাকে আরও কঠোর করা প্রয়োজন। এদিকে অভিযোগ বাজারে প্রশাসনের অভিযানকারী দলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক ব্যবসায়ী জনৈক ব্যবসায়ীর দোকান সিল করা নিয়ে।