Home Blog Page 530

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে। বুধবার ছিল উত্তর পত্র মূল্যায়নের প্রথম দিন। রাজধানীর কামিনী কুমার সিংহ স্মৃতি বিদ্যালয়, বিজয় কুমার বালিকা, বোধজং বালিকা, বাণী বিদ্যাপীঠ গার্লস স্কুলে মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়েছে।

মাধ্যমিকে উত্তরপত্র মূল্যায়ন করা হবে প্রায় ৩৩ হাজার। মূল্যায়নের কাজে নিযুক্ত রয়েছেন প্রায় ২৪০০ শিক্ষক- শিক্ষিকা। আর উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করা হচ্ছে নেতাজী সুভাষ ও বড়দোয়ালি দ্বাদশে। দ্বাদশের উত্তরপত্র মূল্যায়ন হবে ২৩ হাজার।

উত্তরপত্র মূল্যায়নের কাজে নিযুক্ত রয়েছেন প্রায় ২ হাজার শিক্ষক- শিক্ষিকা। এদিন সেন্টার গুলি ঘুরে দেখতে গিয়ে একথা জানান পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণচৌধুরী। তিনি জানান ২০-২৫ দিনের মধ্যে শেষ হয়ে যাবে মূল্যায়নের কাজ। আশা প্রকাশ করেন জুনের প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে।

শিক্ষক স্বল্পতা দুরীকরণের দাবীতে এন.এস.ইউ.আই-এর ডেপুটেশন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা। বিশেষ করে গ্রামীণ এলাকা গুলিতে। ফলে শিক্ষকের অভাবে ব্যাঘাত ঘটছে বিদ্যালয়ে পঠন পাঠন। অভিযোগ শিক্ষক স্বল্পতা দুরীকরণে সরকারের তরফে নেই কোন কার্যকরী পদক্ষেপ। এই অবস্থায় শিক্ষক সংকট দুরীকরণে গুণগত শিক্ষার স্বার্থে পদক্ষেপ নেওয়ার দাবি এনএসইউআই-র।

বুধবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয় শিক্ষা অধিকর্তার কাছে। তারা দাবি জানায় অবিলম্বে শিক্ষার হাল ফিরিয়ে আনতে শিক্ষক সংকট দুরীকরণের। প্রয়োজনে নতুন শিক্ষক নিয়োগের দাবি জানান তারা। এখন দেখার শিক্ষক সমস্যা নিরসনে শিক্ষা দপ্তর পদক্ষেপ নেয় কিনা?

 

 

দেশকে আবার ভাগ করার পরিকল্পনা করছে কংগ্রেস, কংগ্রেস পরিবার তন্ত্রে বিশ্বাসী : অসীম

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ভারত কিভাবে চলবে এবং দিশা কি হবে তা বিজেপির লোকসভা নির্বাচনের ইস্তেহারে রয়েছে। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দলমত নির্বিশেষে দেশের মানুষের জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্বল অংশের মানুষকে স্থিতিশীল জায়গায় দাঁড় করানোর জন্য মোদীজি কাজ করছেন। বুধবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য।

তিনি এদিন সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের ইস্তেহারে আগামী দিনে দেশ কিভাবে পরিচালিত হবে তাঁর সদর্থক কোন দিশা দেখাতে পারেনি কংগ্রেস। তিনি বলেন কংগ্রেসের ইস্তেহার দেখে উপলব্ধি করা গেছে কংগ্রেস চিরাচরিত প্রথায় তোষামোদের ভিত্তিতে দেশকে শাসন করার যে পরিকল্পনা আগেও নিয়েছিল, বর্তমানে সেটাই নিয়েছে।

অসীম বাবু অভিযোগ করেন কংগ্রেসের একটাই এজেন্ডা নরেন্দ্র মোদীকে প্রধান মন্ত্রিত্ব থেকে সরানো। তিনি অভিযোগ করেন দেশকে আবার ভাগ করার পরিকল্পনা করছে কংগ্রেস। তিনি বলেন, কংগ্রেস পরিবার তন্ত্রে বিশ্বাসী।

 

 

কোন বাধা এলে পুলিশের সাহায্য নিন, সমস্ত বাধা মাড়িয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দান করুন : সুদীপ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হবে বলে আশাব্যক্ত করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। বুধবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন সুদীপ রায় বর্মণ। তিনি রাজ্যের নির্বাচনী আধিকারিক- পুলিস প্রশাসনের কাছে আবেদন রাখেন পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতে যাতে পুনরাবৃত্তি পূর্ব ত্রিপুরায় না ঘটতে পারে প্রয়োজনীয় ব্যবস্থাপনা উনারা গ্রহণ যাতে করেন।

পাশাপাশি ভোটারদের কাছে তিনি আবেদন রাখেন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করার জন্য। কোন বাধা এলে পুলিশের সাহায্য নিয়ে সমস্ত বাধা মাড়িয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। বাধা দিলেও ভয়ে যাতে বাড়ি ফিরে না যান। সুদীপ বাবু ভোটারদের কাছে আবেদন রাখেন তিপ্রাসা ও বাঙালিদের মধ্যে যারা অবিশ্বাসের রাজনীতি করতে চায় সেই দল ও প্রার্থীকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করার।

এদিকে সুদীপ বাবু এদিন জানান, জাতীয় কংগ্রেসের তরফে এক প্রতিনিধি দল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী নাম কৃতি দেবী সিং এর পরিবর্তে কৃতি দেবী সিং এর জায়গায় দেববর্মণ যুক্ত করা নিয়ে ভারতের নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

 

 

নাশকতার আগুনে পুড়লো বিজেপি বুথ সভাপতির বাড়ি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাশকতার আগুনে পুড়লো এক ব্যক্তির বসত ঘর।পুড়ে গেল নগদ অর্থ সহ স্বর্ণালংকার। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে রাজধানী রামনগর চার নম্বর রোড এলাকায় । সেখানকার বাসিন্দা ভোলানাথ সাহা। রাতের বেলা বাড়িতে কেউ ছিলেন না। আচমকা রাত আনুমানিক পৌনে এগারোটা নাগাদ ভোলানাথ সাহার ছেলের কাছে ফোন আসে বাড়িতে আগুন লাগার খবর।

ঘটনা খবর পেয়ে তড়িঘড়ি তিনি বাড়িতে চলে যান। গিয়ে দেখেন দাউ দাউ করে জলছে আগুন। পুরো বাড়ি আগুনে লেলিয়ান শিখায় গ্রাস করে নেয় ।ঘটনা খবর পেয়ে ছুটে যায় দমকল কর্মীরা ততক্ষণে সবই শেষ। বিস্ফোরণ হয় গ্যাস সিলিন্ডারের। বাড়ির লোকজন জানান অগ্নিকান্ডে সমস্ত জিনিস পুড়ে গেছে।

আগুনের হাত থেকে রক্ষা করা যায়নি নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা ও বড় ভাইয়ের মেয়ের বিয়ের জন্য তৈরি করে রাখা পাঁচ ভরির উপর স্বর্ণালংকার। বাড়ির লোকজনের অভিযোগ কে বা কারা এ আগুন লাগিয়েছে এবং এটা পরিকল্পিত। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে পুলিশ তদন্ত ক্রমে প্রকৃত রহস্য বের করার।

 

ঘরের মাঠে লখনউয়ের কাছে হার চেন্নাই সুপার কিংসের 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ২১১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল লখনউ। কুইন্টন ডি কক এদিন খাতা খোলার আগেই দীপক চাহারের বলে আউট হয়ে ফেরেন। কে এল রাহুল ১৪ বলে ১৬ রান করে ফেরেন। দেবদত্ত পড়িক্কল এদিনও রান পাননি। তিনি ১৯ বলে ১৩ রান করে আউট হন। তবে এদিন লখনউ শিবিরের ব্যাটিংয়ের হাল ধরেন মার্কাস স্টোইনিস। চলতি আইপিএলে এই ম্যাচের আগে একটিও ম্যাচ জেতানো পারফরমেন্স ছিল না।

কিন্তু এদিন একাই শেষ করে দিলেন সিএসকের জেতার স্বপ্ন। ৬৩ বলে ১২৪ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ১৩টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান। ১৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরাণ। তিনি ৩টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। স্টোইনিসের সঙ্গে ক্রিজে থেকে লখনউয়ের জয়ের ভিত তৈরি করেন পুরাণও। শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। মুস্তাফিজুর রহমনের প্রথম তিন বলেই জয় ছিনিয়ে আনেন স্টোইনিস। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এল কে এল রাহুলের দল।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ সুপারজায়ান্টস অধিনায়ক কে এল রাহুল। সিএসকের হয়ে ওপেনিংয়ে রাহানে ও রুতুরাজ নেমেছিলেন। কিন্তু প্রথম ওভারেই রাহানের উইকেট হারায় চেন্নাই। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন ডানহাতি ওপেনার। তিন নম্বরে নেমেছিলেন ড্যারিল মিচেল। তিনি ১১ রান করে প্যাভিলিয়ে ফেরেন। এরপর রবীন্দ্র জাডেজাও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ১৯ বলে ১৬ রান করেন তিনি। এরপর শিবম দুবে ২৭ বলে ৬৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন শিবম দুবে।

রুতুরাজের সঙ্গে জুটি বেঁধে দুশোর গণ্ডি চেন্নাইকে পার করিয়ে দিতে সাহায্য করেন। দুবে তাঁর ইনিংসে তিনটি বাউন্ডারি ও সাতটি ছক্কা হাঁকান। দুবে শেষ ওভারে রান আউট হয়ে গেলেও রুতুরাজকে ফেরাতে পারেননি লখনউয়ের বোলাররা। তিনি ১২টি বাউন্ডারি ও তিনটি ছক্কার সাহায্যে ১০৮ রান করে অপরাজিত থেকে যান।

ত্রিপুরা জনজাতিদের শত্রু কমিউনিস্টরা : বিপ্লব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেব্বর্মার সমর্থনে রাইমাভ্যালিতে আয়োজিত হয় এক নির্বাচনী জনসভা। এদিনের সভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব এবং তিপ্রামথা চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর দেব্বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের সভায় বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে সিপিএম ও মানিক সরকারকে এক হাত নিয়েছেন তিনি বলেন ত্রিপুরার জাতি জনজাতিদের শত্রু কমিউস্ট ও কংগ্রেস।

তাছাড়া ত্রিপুরায় সিপিএমের কোনো অস্তিত্ব নেই। কেননা ২০২৪ লোকসভা নির্বাচনে রাজ্যবাসী কমিউনিস্টের কোমর ভেঙে দেবে। পাশাপাশি এদিন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তিনি বলেন যে পশ্চিম লোকসভা আসনে ত্রিপুরার ৪ বারের মুখ্যমন্ত্রী মানিক সরকার হাত চিহ্নে ভোট দিয়েছেন কিনা কৌতুহলী রাজ্যবাসী তা জানতে চাইছেন।

তাঁর মতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার নোটাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে। এদিনের জনসভায় জনজাতি মা বোনেদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

দেশে মোদীর ঝড় উঠেছে, এই ঝড়ে উড়ে যাবে ইন্ডিয়া নামে বদনাম করা জোট : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে অম্পিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত অম্পিনগর গার্লস স্কুল ময়দানে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, এ দিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রী চৌধুরী আমাদের দেশে ও রাজ্যের গরিব অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছেন তা জনসম্মুখে তুলে ধরেন।

তাছাড়া তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু একটা নাম নয়, একটা ব্র্যান্ড। তাই দেশের মানুষ এবার তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদীকেই প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন। মোদীজীর পক্ষে যে জন ঝড় উঠেছে, এতেই এ রাজ্যের কংগ্রেস-সিপিএম অশুভ জোট এবং ইন্ডিয়া জোট উড়ে যাবে। এদিনের এই জনসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন মহারাজা প্রদ্যোৎ কিশোর দেববর্মন, প্রাক্তন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া সহ অনেকে।

 

 

 

বিজেপির ইস্তেহারে বেড়ে চলা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা নিয়ে কোন কথা নেই : মানিক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিনিসের দাম বাড়ছে। টাকার দাম কমছে। জিনিসপত্রের দাম ক্রমাগত বেড়ে চলায় মানুষের ক্রয়ক্ষমতা হাতের নাগালের বাইরে চলে গেছে। জিনিসের দাম বাড়লেও সরকার নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে না। লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারে বেড়ে চলা জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা নিয়ে কোন কথা নেই।

মঙ্গলবার অমরপুরে নির্বাচনী সমাবেশে এই মন্তব্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, জিনিসপত্রের দাম কমানো যায় কালোবাজারি, বেআইনি মজুতদারি বন্ধ করে। মানিক বাবু অভিযোগ করেন বিজেপি এদের পয়সায় নির্বাচন করছে। তাই কালোবাজারি-মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই।

এদিন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে হয় সমাবেশ। অমরপুর চণ্ডীবাড়ি মাঠে হয় নির্বাচনী সভা। সমাবেশ শুরুর আগে শহরে হয় মিছিল। সিপিএম মহকুমা অফিসের সামনে থেকে বের হয় ইন্ডিয়া জোটের কর্মী-সমর্থকদের মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে সভায় মিলিত হয়।

সমাবেশে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও প্রার্থী রাজেন্দ্র রিয়াং, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক, নরেশ জমাতিয়া, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব।সমাবেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন ইস্যুতে বিজেপি সরকারের সমালোচনা করেন।

এদিন মিছিল সভায় জনজাতিদের অংশ গ্রহণ ছিল ভালো। যা নিয়ে মহকুমা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন তবে কি পাহাড়ে তিপ্রা মথার প্রতি ধীরে ধীরে মোহভঙ্গ হচ্ছে জনজাতিদের?

 

 

 

আইনজীবীর বাড়িতে দিনের বেলা চোরের থাবা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে চুরির ঘটনা থেমে নেই। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। এবার দিনের বেলা চোরের থাবা। স্বাভাবিকভাবে রাতে তো বটেই দিনের বেলাও পুলিসের নজরদারি নিয়ে সচেতন মহলে উঠছে প্রশ্ন। মঙ্গলবার দিনের বেলা চোরের দল থাবা বসায় রাজধানীর মঠ চৌমুহনী ১ নম্বর গলিতে।

অভিযোগ চোরের দল লোকজনহীন আইনজীবী বিপ্লব ভট্টাচার্য-র বাড়িতে হানা দেয়। নিয়ে যায় নগদ প্রায় দুই লাখা টাকা। বিকেলে আইনজীবী বাড়িতে এসে দেখেন ঘরের জিনিস পত্র এলোমেলো। ঘটনা তিনি পূর্ব থানায় জানান। আইনজীবী জানান তারা দুই ভাই শুধু এই বাড়িতে থাকেন। প্রতিদিনের মতো দুইজনই কাজে চলে যান মঙ্গলবারও। দিনের আলোতে চুরির ঘটনায় হতবাক তিনি।