Home Blog Page 531

আগামী ২৬ তারিখ ভোটদানের মধ্য দিয়ে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিজয়ী করার আহ্বান মন্ত্রী সুশান্ত চৌধুরীর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়াতে মন্ত্রী সুশান্ত চৌধুরী, অনিমেষ দেববর্মা সহ কল্যাণী সাহা রায় এর উপস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় জমকালো নির্বাচনী সভা আয়োজিত হয়। স্থানীয় অম্পী চৌমুহনীতে আয়োজিত এই সভায় আলোচনা করতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দীর্ঘ বাম আমলের সন্ত্রাস দীর্ণ ইতিহাস তুলে ধরে আলোচনা করেন।

অন্যদিকে মন্ত্রী-অনিমেষ দেববর্মা সহ মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার প্রশ্নে আগামী ২৬ তারিখ ভোটদানের মধ্য দিয়ে পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিজয়ী করার আহ্বান জানান।

 

 

১০৩২৩ মামলায় ফের রাজ্যের শিক্ষা দপ্তরকে ৪ সপ্তাহ সময় দিয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকদের এক্ মামলায় ফের রাজ্যের শিক্ষা দপ্তরকে ৪ সপ্তাহ সময় দিয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। ন্যায় বিচারের আশা করছেন মামলাকারীরা। নারায়ণ সূত্রধর নামে এক চাকরিচ্যুত শিক্ষক প্রথমে সুপ্রিম কোর্টে পিটিশন করেন। ফের পর্যায়ক্রমে উনার সঙ্গে যুক্ত হয়েছে আরও এক হাজারের উপরে চাকরি চ্যুত শিক্ষক-শিক্ষিকা। চলতি মাসের ১৬ তারিখ সর্বশেষ এই মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্ট শিক্ষা দপ্তরকে নোটিস দিয়েছে ৪ সপ্তাহের সময় দিয়ে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান পিটিশনাররা। মামলাকারী নারায়ণ সূত্রধর জানান, সুপ্রিম কোর্টে ২০২৩ সালে একটি পিটিশন করেছিলেন। সেই মামলায় শুনানির পরে সুপ্রিম কোর্ট আবেদনকারীকে উচ্চ আদালতে পিটিশন করার কথা বলে। সেই মতো তিনি হাইকোর্টে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়।

তাই ফের ২০২৪ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নারায়ণ সূত্রধর। নারায়ন সূত্রধর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার ধাপে ধাপে আরও এক হাজারের উপর শিক্ষক যুক্ত হন। ফেব্রুয়ারিতে শুনানির পর চলতি মাসের ১৬ তারিখ আবার শুনানি হয় সুপ্রিম কোর্টে। সেদিনই শিক্ষা দপ্তরকে কারণ দর্শানোর নোটিস দেয়।নারায়ণ বাবু বলেন, তাদের চাকরি যায়নি। তাঁর প্রশ্ন ১০৩২৩-র মামলায় কেউ পার্টি না হয়েও কিভাবে সাজা পাবে? তারা আশা করছেন ন্যায় বিচার পাবেন এবার।

 

 

ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে রাজ্যে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমিউনিস্টরা সমস্যা জিইয়ে রেখে কাজ করতো। ২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জনজাতিদের উন্নয়ন করে চলেছে। ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদনের মাধ্যমে রাজ্যে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। মানুষ এখন খুব খুশি। জনজাতিদের উন্নতি মোদীজি ছাড়া আর কেউ করতে পারে না।

অটল বিহারীর বাজপেয়ীর চিন্তাভাবনা এগিয়ে নিয়ে চলেছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মঙ্গলবার উত্তর জেলার কাঞ্চনপুরে নির্বাচনী সভায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা এস টি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে মঙ্গলবার কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চল গছিরাম পাড়া হাইস্কুল মাঠে হয় জনসভা।

এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ডল সভাপতি শুভম কুমার রায় সহ অন্যান্য নেতৃত্ব। নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যে রেলের উন্নয়ন যেভাবে হচ্ছে, বন্দে ভারত অতিসত্বর রাজ্যে চালু হয়ে যাবে। এর জন্য যে বৈদ্যুতিক সংযোগ দরকার তা হয়ে গেছে বলে মুখ্যমন্ত্রী জানান।

২০৪৭ সালে বিকশিত ভারত উপহার দিতে চলেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন করোনার সময় দুটি ভ্যাকসিন বিনামূল্যে সমগ্র ভারতবর্ষের মধ্যে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাছাড়াও আরো বহু দেশে ভারতের তৈরি ভ্যাকসিন বিতরণ করে সারা বিশ্ববাসীর মধ্যে ভারতের নাম উজ্জ্বল করেছন। এদিন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কমিউনিস্টরা সমস্যা সৃষ্টি করে কাজ করতে ভালোবাসতো।

২০১৮ সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে জনজাতিদের উন্নতি করা হচ্ছে। গ্যারান্টি দিয়ে কাজ করতে পারে নরেন্দ্র মোদি। দেশ শক্তিশালী হলে তবে এই জনজাতিদের উন্নতি সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চল নিয়ে এতদিন কেউ এমন ভাবে ভাবেনিএদিন সমাবেশে মুখ্যমন্ত্রী সকলের কাছে আবেদন রাখেন বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য।

 

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত দ্রুত উন্নতি করছে এবং উন্নত ভারত হওয়ার পথে রয়েছে : নাড্ডা 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত দ্রুত উন্নতি করছে এবং উন্নত ভারত হওয়ার পথে রয়েছে। দেশের রাজনীতির সংজ্ঞা ও সংস্কৃতি বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী।

মধ্যপ্রদেশের টিকামগড় জেলায় বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমারের সমর্থনে আয়োজিত জনসভায় হনুমান জয়ন্তীর শুভেচ্ছা ও বুন্দেলখণ্ডের মহাপুরুষদের স্মরণ করার সময় জেপি নাড্ডা বলেন, বর্তমানে নরেন্দ্র মোদির নেতৃত্বে রাজনীতির সংজ্ঞা, রাজনীতির সংস্কৃতি ১০ বছরে রাজনীতির ধরন এবং রাজনীতির চিন্তাভাবনা বদলে গেছে।

২০১৪ সালের আগের পরিস্থিতি নিয়ে আলোচনা করে বিজেপি সভাপতি বলেন, ১০ বছর আগে মানুষ বলত রাজনীতিতে কোনো পরিবর্তন হবে না, এভাবেই চলবে। হতাশার পরিবেশ এমন ছিল যে লোকেরা বলেছিল যে কিছুই পরিবর্তন হচ্ছে না। আজ ভারতের সেই একই সাধারণ মানুষ বলতে শুরু করেছে যে দেশ বদলাচ্ছে, দেশ উন্নয়ন করছে। শুরু হয়েছে উন্নয়নের পথে।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্ত করা এবং অযোধ্যায় রামলালা মন্দিরের পবিত্রতার কথা উল্লেখ করে নাড্ডা বলেন, এটি এমপি বীরেন্দ্র কুমারের নির্বাচন নয়। এই নির্বাচন বীরেন্দ্রের মাধ্যমে উন্নত ভারতের সংকল্প পূরণের অঙ্গীকার নিতে চলেছে। তাই প্রয়োজন একটি শক্তিশালী সরকার, একটি সুপ্রতিষ্ঠিত সরকার এবং একটি সিদ্ধান্ত গ্রহণকারী সরকার।

তিনি আরও বলেন যে আজ রাজনীতির সংস্কৃতি, রাজনীতির ধরন, সবকিছুই পরিবর্তিত হয়েছে এবং এখন আমরা নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উন্নত ভারতের সংকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, ১০ বছরে আমরা একাদশ থেকে পঞ্চম স্থানে চলে এসেছি। আগামী দুই বছরের মধ্যে আমাদের অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।

রাজ্যে মহাসমারোহে পালিত হলো হনুমান জয়ন্তী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-প্রতিবছরের মতো এবারো রাজ্যে মহাসমারোহে পালিত হয় হনুমান জয়ন্তী। রাজ্যের বিভিন্ন জায়গার সঙ্গে আগরতলায়ও হনুমান পূজা করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। মঙ্গলবার পশ্চিম ভুবনবন ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন কলেজে হনুমান জয়ন্তী উদযাপন করা হয়। নিয়ম নিষ্ঠার সঙ্গে হয় হনুমান পূজা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ বিশিষ্টজনেরা।

রাজ্যপাল সেখানে পূজা দেন। এদিকে শহরতলী ভারতরত্ন সংঘ সহ বেশ কয়েকটি সামাজিক সংস্থা ও ক্লাবের মধ্যে হয় হনুমান জয়ন্তী উদযাপন। এদিন ভারত রত্ন সংঘে পূজায় যান প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস সহ ক্লাবের কর্মকর্তারা।ভারত রত্ন সংঘের এক কর্মকর্তা জানান, সারাদিন ব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে।পূজা শেষে অঞ্জলি এর পরে প্রসাদ বিতরণ করা হয় লোকজনের মধ্যে।

এলাকার লোকজন পূজায় অংশ নেন।বিকেলে হয় হনুমান চালিসা পাঠ। তিনি জানান ত্রিপুরা বাসীর মঙ্গল কামনায় হনুমান জয়ন্তীর পূজায় সংঘ ব্রতী হয়েছে।মহাবীর হনুমান শক্তি, সাহস, ভক্তি, বিশ্বস্ততা এবং নিঃস্বার্থ সেবার প্রতীক। এবছর রাজ্যজুড়ে মহাধুমধামে পালন করা হয় হনুমান জয়ন্তী। সকাল থেকেই মন্ডপের সামনে সমাগত হন ভক্তবৃন্দ।

 

 

দেশের কণ্ঠ হলো ‘আবার একবার মোদি সরকার’ : যোগী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- আমরোহা সমাবেশে নির্বাচনী প্রচারে গিয়ে মানুষের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, “কংগ্রেস ১৯৭০ সালে ‘গরীবি হটাও’ স্লোগান দিয়েছিল, দারিদ্র্য দূর হয়নি কিন্তু একটি পরিবার দেশের সম্পদ লুট করার সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছিল।

” তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছিলেন, দেশের সম্পদের ওপর প্রথম অধিকার মুসলমানদের। তাহলে আমাদের দলিত, পিছিয়ে পড়া, গরিব, কৃষক ইত্যাদি কোথায় যাবে? যারা আজ আপনাদের সামনে ইন্ডিয়া জোট হয়ে এসেছে, তারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আবার বিশ্বাসঘাতকতা করতে তাদের ইশতেহার নিয়ে আপনাদের সামনে এসেছে।

গুলির ঘটনার পর রাজৌরিতে নিরাপত্তা বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- গত সন্ধ্যায় গুলির ঘটনার পর রাজৌরিতে নিরাপত্তা বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। রাজৌরির থান্না মান্ডি তহসিলের শাহদারা শরীফ এলাকায় অবস্থিত কুন্দা গ্রামে একটি অনুসন্ধান ও কর্ডন অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। জম্মু-কে রাজৌরির কুন্ডা টপ এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে।

রবিবার, জম্মু ও কাশ্মীর পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সাথে যৌথ অভিযানে, হরি বুধা,পুঞ্চ জেলার এলাকা থেকে একটি বিদেশী তৈরি পিস্তল এবং চাইনিজ গ্রেনেড সহ একজন নিবন্ধিত ওভারগ্রাউন্ড ওয়ার্কার (ওজিডাব্লু), যিনি একজন স্কুলের প্রধান শিক্ষকও, গ্রেপ্তার করে।

ড্রাগস বিক্রি করতে এসে পুলিশের জালে কুখ্যাত নেশাকারবারি জুটন মিয়া

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস বিক্রি করতে এসে পুলিশের জালে কুখ্যাত নেশাকারবারি। ধৃতের নাম জুটন মিয়া। তাঁর বাড়ি আমতলী থানাধিন ফুলতলী এলাকায়। অভিযোগ অনেক দিন নেশার ব্যবসার সঙ্গে যুক্ত জুটন মিয়া। সোমবার রাতে আমতলী থানার কাছে গোপন খবর আসে সূর্যমনিনগর ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন এলাকায় ড্রাগস কেনাবেচা হবে। সেই মতো রাতের বেলা পুলিশ সেখানে উত পেতে বসে থাকে।

তখনই ড্রাগস বিক্রি করতে আসে জুটন মিয়া। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে জালে তুলে। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৩৩ গ্রাম ব্রাউন সুগার।উদ্ধার হওয়া ড্রাগসের বাজারমূল্য আনুমানিক এক লক্ষাধিক টাকা।এর সঙ্গে আর কেউ যুক্ত আছে কিনা তা বের বের করতে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ধৃতকে।

 

 

৩৮ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে চলছে ব্যালট পেপারে ভোট গ্রহনের পক্রিয়া 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  আগামী ২৬ শে এপ্রিল জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠীত হতেযাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্রকরে ভোটে নিযুক্ত কর্মী, সাংবাদিকদের ব্যালট পেপারে ভোটগ্রহনের পক্রিয়া চলছে। রবিবার থেকে চলছে ভোটগ্রহনের পক্রিয়া। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রে ব্যালটে ভোটার সংখ্যারয়েছে ৫৪৩ জন ।

মঙ্গলবার ভোট গ্রহনের পক্রিয়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানান বেলা ১২ টা ৪০ মিনিট পর্যন্ত মোট ভোট দিয়েছে ৪৫৬ জন। তিনি জানান আগমী ২৬ শে এপ্রিল নির্বাচনকে কেন্দ্রকরে সমস্তপ্রকারের প্রস্তুতি চালিয়েযাচ্ছে। গত ১৯ শে এপ্রিলের ন্যায় আগামী ২৬ শে এপ্রিল যাতেকরে সুষ্ঠভাবে ভোটগ্রহনের পক্রিয়া সম্পূর্নহয় তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে মহকুমাপ্রসাশন।

আজকেরদিনে শান্তির বাজার দ্বাদশশ্রেনী বিদ্যালয়ে ব্যালট পেপারে ভোট প্রদানের জন্য লোকজনেরা দীর্ঘ লাইনে দারিয়ে থাকতে দেখাগেলো। সকলে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে।

চিত্তরঞ্জন দেববর্মাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চিত্তরঞ্জন দেববর্মাকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাষ্ট্রপতি ভবনে পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মাকে আধ্যাত্মবাদের জন্য এই পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি। উল্লেখ্য, বিখ্যাত হিন্দু আধ্যাত্মিক চিত্ত রঞ্জন দেববর্মা (চিত্ত মহারাজ) চম্পক নগরের সদর দফতর সহ রাজ্যের বিভিন্ন স্থানে “শান্তি কালী ” আশ্রম” স্থাপন করেছেন এবং পরিচালনা করছেন।

শান্তি কালী নামটি বিখ্যাত হিন্দু উপজাতি সাধক শান্তি কুমার ত্রিপুরার নাম থেকে নেওয়া হয়েছে যিনি ১৯৯৯ সালে নিষিদ্ধ এনএলএফটি জঙ্গিদের গুলিতে নিহত হয়েছিলেন। শ্রদ্ধেয় চিত্ত মহারাজ হিন্দু ধর্মের বার্তা প্রচারে এবং আদিবাসীদের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।