Home Blog Page 532

যশস্বী জয়সওয়ালের ব্যাটে দুর্দান্ত সেঞ্চুরি, অপরাজিত ইনিংস খেলে জয় এনে দিলো রাজস্থানকে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- আইপিএল ২০২৪-এ রাজস্থান রয়্যালসের বিস্ফোরক পারফরম্যান্স অব্যাহত রয়েছে। টুর্নামেন্টের 38তম ম্যাচে, সঞ্জু স্যামসনের দল মুম্বাই ইন্ডিয়ান্সকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ১৭৯ রান করে।

জবাবে রাজস্থান ১৮.৪ ওভারে এই লক্ষ্য অর্জন করে। বড় কথা হল এই রানের টার্গেট তাড়ার সময় রাজস্থান হারায় মাত্র একটি উইকেট। রাজস্থানের জয়ের সিদ্ধান্ত নেন যশস্বী জয়সওয়াল যার ব্যাটে দুর্দান্ত সেঞ্চুরি।

জয়সওয়াল ৬০ বলে অপরাজিত ১০৪ রান করেন। নিজের ইনিংসে ৭টি ছক্কা ও ৯টি চার মেরেছেন এই খেলোয়াড়। তিনি ছাড়াও ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেন জস বাটলার। সঞ্জু স্যামসন অপরাজিত ৩৮ রান করেন।

 

 

বছরে ২কোটি বেকারের চাকরি কোথায়? দেশে কোটি কোটি ছেলে-মেয়ে বেকার : মানিক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি সরকারের দশ বছরের শাসনে ভীষণ ভাবে আক্রান্ত সংবিধান। কাজেই দেশ ও সংবিধান রক্ষার জন্য এই নির্বাচন বিশেষ গুরুত্ব তাৎপর্য নিয়ে দেশের ৯০ কোটি ভোটারের সামনে উপস্থিত হয়েছে। সোমবার ঊনকোটি জেলার কৈলাশহরে নির্বাচনী সভায় এই কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে কৈলাসহরে নির্বাচনী জনসমাবেশ হয়।

উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিধায়ক বীরজিত সিনহা, প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ আরো অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার অভিযোগ করেন কেন্দ্রের বিজেপি সরকার রেশন ব্যবস্থা তুলে দেওয়ার চেষ্টা করছে। ১০ বছরে দেশে বেকারত্বের সংখ্যা গত ৫০ বছরের সমস্ত রেকর্ড ছাপিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। কোটি কোটি ছেলে-মেয়ে বেকার হয়ে বসে আছে। অথচ ২০১৪ সালের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দুই কোটি বেকারের চাকরি দেওয়ার। কিন্তু কিছুই করেনি।

তিনি অভিযোগ করেন, এবারের বিজেপির নির্বাচনী ইস্তেহারে বেকার সমস্যা সমাধানের প্রশ্নে কি চিন্তা ভাবনা এর কিছুই বলা হয়নি। এই বেকাররা এখন হতাশ। সমাবেশে কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহা অভিযোগ করেন সরকারি কাজের কোটি কোটি টাকা লুট চলছে। এর বিরুদ্ধে গর্জে উঠার বার্তা দিলেন তিনি। বীরজিত বাবু বলেন কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকারে আসার পরে এসব ঘটনার তদন্ত করা হবে। এদিনের বিশাল সমাবেশ থেকে ইন্ডিয়া জোট প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান নেতৃত্ব।

 

বামগ্রেস এক সময় একে অপরের বিরুদ্ধে খুন,সন্ত্রাস চালাত তারা এখন একসঙ্গে হয়েছে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার মানুষ রাজনৈতিকভাবে এতটা সচেতন যে ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে দেশের মধ্যে সবচেয়ে বেশি ভোটদান করেছেন। পূর্ব আসনেও সুস্থ মতদানের প্রতিযোগিতা হবে বলে আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি ভোটারদের কাছে আবেদন রাখেন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য।

সোমবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি সমর্থিত প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে হয় নির্বাচনী সভা খোয়াই জেলার রামচন্দ্রঘাটে। সেখানে সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও বিধায়িকা স্বপ্না দেববর্মা, রণজিত দেববর্মা, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদুল বণিক, প্রাক্তন বিধায়ক প্রশান্ত দেববর্মা, মণ্ডল সভাপতি সুজিত দেববর্মা সহ অন্যরা।

নির্বাচনী সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা মন্তব্য করেন কংগ্রেস- সিপিএম এক সময় একে অপরের বিরুদ্ধে খুন, সন্ত্রাস চালাত তারা এখন একসঙ্গে হয়েছে। তিনি দাবি করেন ২০১৮ সালে প্রধানমন্ত্রী সিপিএম এর দুশাসন থেকে মুক্তি দিয়েছেন। এখন উন্নয়ন কি জিনিস তা দেখা যাচ্ছে। আগামী দিনে সবকা সাথ সবকা বিকাশ ও সবকা প্রয়াসের কাজটা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, একসময় সিপিএম কংগ্রেসকে বুর্জোয়া বলতো। এখন সেই বুর্জোয়াদের সঙ্গে হাত মিলিয়েছে কমিউনিস্টরা। তিনি বলেন দেশকে শক্তিশালী করার দিশায় কাজ করছেন প্রধানমন্ত্রী।

 

 

প্রচণ্ড গরম ও তাপপ্রবাহ নিয়ে নির্বাচন কমিশনের বৈঠকে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা ভোটের প্রথম দফার পরে, নির্বাচন কমিশন গরম এবং তরঙ্গ মোকাবেলায় একটি বৈঠক করেছে যাতে সর্বাধিক সংখ্যক ভোটার ভোট দিতে আসে। প্রচণ্ড উত্তাপের কারণে ভোটকেন্দ্রে ভোট কর্মী ও ভোটারদের জন্য কংক্রিট ব্যবস্থা করা হয়েছে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ২৬ এপ্রিল দ্বিতীয় দফায়, ১৩ টি রাজ্যের মোট ৮৯টি আসনে ভোট হওয়ার কথা।

বর্তমানে দেশে লোকসভা নির্বাচন চলছে। শেষ হয়েছে প্রথম ধাপের ভোট। এ সময়ের মধ্যে ভোটের হার কম হওয়ায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। এর পরিপ্রেক্ষিতে ক্রমবর্ধমান তাপের সম্ভাব্য হুমকি মোকাবেলায় আবহাওয়া অধিদফতর (আইএমডি), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে নির্বাচন কমিশন।

লোকসভা নির্বাচনের আসন্ন দ্বিতীয় ধাপকে প্রভাবিত করে এমন বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। এই সভার উদ্দেশ্য ছিল ভোটার এবং ভোটদানকে প্রভাবিত করে এমন কোনো প্রতিকূল গরম সংক্রান্ত ঘটনা মোকাবেলার কৌশল তৈরি করা। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ১৩ টি রাজ্যের ৮৯ টি আসনে ভোট হবে। এর আগেও, ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) তার পূর্বাভাসে ২৬ এপ্রিল ভোটের দিন সমস্ত রাজ্যে তীব্র তাপ পরিস্থিতির সম্ভাবনা স্পষ্ট করেছে।

নির্বাচন কমিশন সমস্ত রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দিয়েছে যে কোনও তাপ-সম্পর্কিত জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে। ভোটারদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হবে, যার মধ্যে আশ্রয়কেন্দ্র এবং ভোটকেন্দ্রে পানির প্রাপ্যতা রয়েছে। এগুলি ছাড়াও জনসাধারণকে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করতে জনগণের তথ্য প্রচার চালানোর পরিকল্পনা করা হয়েছে।নির্বাচনের সময় ভোটার, নির্বাচনী কর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই এর প্রাথমিক উদ্দেশ্য।

নির্বাচন কমিশন এর আগে ১৬ মার্চ তাপপ্রবাহের প্রভাব রোধে ভোট কেন্দ্রে ন্যূনতম সুবিধার বিধান সংক্রান্ত একটি পরামর্শ জারি করেছিল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উভয়ই সম্ভাব্য তাপপ্রবাহ পরিস্থিতির সাথে সম্পর্কিত ঝুঁকিগুলি মোকাবেলা করার জন্য নির্দেশিকা জারি করেছে যাতে জ্বলন্ত গরমের মধ্যে একটি মসৃণ এবং নিরাপদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফের ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, আক্রান্ত খামারের মুরগি সহ হাস পাখিরা 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ফের বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব৷ H5N1 ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে আলাপ্পুঝার দুটি পঞ্চায়েত৷ এটি কেরলে৷ বার্ড ফ্লু প্রাদুর্ভাবের রিপোর্টের পরে, কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ স্বাস্থ্য বিভাগের পরিচালককে ২০২৩ সালের কেরল জনস্বাস্থ্য আইনের অধীনে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পঞ্চায়েত-স্তরের কমিটিগুলিকে পরিস্থিতি মূল্যায়ন এবং প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। পঞ্চায়েতগুলিতে ওয়ান হেলথ কমিটিকে বাস্তবায়ন করার নির্দেশ সহ এই নির্দেশটি আলাপ্পুঝা এবং পর্যবেক্ষণাধীন আশেপাশের এলাকার সব জায়গার জন্য কার্যকর করা হয়েছে৷

স্বাস্থ্যমন্ত্রী জোর দিয়েছিলেন যে যদিও বার্ড ফ্লু এখনও রাজ্যে মানুষকে প্রভাবিত করেনি, টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে এই বার্ডফ্লুয়ের প্রসার রোধ করার জন্য সতর্কতা নেওয়া খুব গুরত্বপূর্ণ৷

ইদাথভা গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডে এবং চেরুথানা গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ডে হাঁস থেকে বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে হাঁস- মুরগি তা নিশ্চিত করেছে৷ ভোপালের একটি ল্যাবে পাঠানো লক্ষণীয় হাঁসের নমুনা পরীক্ষা করার পর৷ জেলা কর্মকর্তারা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার (H5N1) উপস্থিতি নিশ্চিত করেছেন।

 

ইতিমধ্যেই পশুপালন বিভাগ (এএইচডি) আলাপুঝার ক্ষতিগ্রস্থ এলাকায় পাখি মারার ঘটনা শুরু হয়ে গেছে৷ দ্য হিন্দু রিপোর্ট অনুসারে, বার্ড ফ্লু সংক্রমণের কেন্দ্রস্থল এদথুয়া এবং চেরুথানায় প্রায় ২১,০০০ হাঁস মারা হবে। যেখানে ছড়িয়ে পড়েছে সেই এলাকার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত গৃহপালিত পাখিও মেরে ফেলা হবে৷আলাপুঝা থেকে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার জন্য, প্রতিবেশী তামিলনাড়ুর ১২ টি সীমান্ত চেক পোস্টে সতর্কতা জোরদার করা হয়েছে। পোল্ট্রি পণ্যবহনকারী যানবাহনগুলিকে থামিয়ে ফেরত পাঠানো হচ্ছে৷

লাইভ সায়েন্সের মতে, H5N1- ভাইরাস বার্ড ফ্লু নামেও পরিচিত, এটি অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা A-এর একটি অত্যন্ত প্যাথোজেনিক উপ-প্রকার, যা পোলট্রির প্রাণীদের মধ্যে গুরুতর অসুস্থতা সৃষ্টি করে এবং মাঝে মাঝে মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংক্রমণের জন্য পরিচিত।ভাইরাসটি ১৯৯৬ সালে চিনে প্রথমবার শনাক্ত করা হয়েছিল, প্রাদুর্ভাবের সময় উল্লেখযোগ্য মানুষের মৃত্যু হয়েছিল হংকং ১৯৯৭ সালে ছিল।এদিকে এইভাবে বার্ড ফ্লু যখন ছড়িয়ে পড়ছে তখন জেনে নিন কোথায় মুরগির মাংসের কেমন দাম৷ কলকাতায় গোটা মুরগির দাম ছিল ১৬০ টাকা প্রতি কেজি৷দিল্লিতে মুরগির দাম প্রতি কেজি ২৪০ টাকা প্রতি কেজি৷ ২৬০ টাকা প্রতি কেজিতে মুরগির মাংসের দাম ২৬০ কেজি৷১৩০ টাকা প্রতি কেজি মুরগির দাম বেঙ্গালুরুতে৷ চেন্নাইতে মুরগির মাংসের দাম ৭২ টাকা প্রতি কেজি৷

লক্ষণমানুষের মধ্যে, H5N1 সংক্রমণের লক্ষণগুলি ব্যাপকভাবে পরিবর্তিত হতে পারে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) অনুসারে, এগুলি কোনও লক্ষণ বা হালকা অসুস্থতা, যেমন চোখের লাল হওয়া (কনজাংটিভাইটিস) বা হালকা ফ্লুয়ের মতো উপরের শ্বাসযন্ত্রের লক্ষণ থেকে শুরু করে গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন হতে পারে।

সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর (১০০ºফারেনহাইট [৩৭.৮ºসেলসিয়াস] বা তার বেশি তাপমাত্রা), কাশি, গলা ব্যথা, সর্দি বা নাক বুজে থাকা৷ পেশি বা শরীরে ব্যথা, মাথাব্যথা, ক্লান্তি এবং শ্বাস নিতে অসুবিধা। কম সাধারণ লক্ষণগুলির মধ্যে ডায়রিয়া, বমি বমি ভাব, বমি বা খিঁচুনি অন্তর্ভুক্ত থাকতে পারে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে জ্বর সবসময় নাও থাকতে পারে।

ভোটের আগেই প্রথম পদ্মফুল ফুটল সুরাতে 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ভোটের আগে জিতে গেলেন বিজেপি প্রার্থী৷ জিতলেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়৷ গুজরাতের সুরাতে লোকসভা নির্বাচনে দেখা গেল এই আজব ঘটনা৷ পঞ্চায়েত বা একেবারে তৃণমূল স্তরের কোনও নির্বাচনে এভাবে হামেশাই বিনা লড়াইয়ে প্রার্থীর জয় দেখা যায়, কিন্তু লোকসভার মতো ভোটে এই চিত্র বিরল৷

সেই বিরল ঘটনাই ঘটেছে গুজরাতে৷ সেখানে সুরাত কেন্দ্রের বিজেপি প্রার্থী মুকেশ দালাল জিতেছেন ভোটের আগেই৷ তাঁর কেন্দ্রে প্রার্থী হিসাবে দাঁড়ানো ৮ নির্দল প্রার্থী প্রার্থীপদ প্রত্যাহার করেছেন এবং কংগ্রেসের প্রার্থীর নমিনেশন বাতিল হয়েছে৷

বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় পাওয়ার পর বিজেপি প্রার্থী জানিয়েছেন, ‘আমি সুরাত কেন্দ্র থেকে আজ জয়ী ঘোষিত হয়েছি৷ এ বারের লোকসভা নির্বাচনের প্রথম পদ্মফুল ফুটল সুরাতে৷’ তিনি একাধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে তাঁর উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷

 

তিনি বললেন, ‘একটি পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের পথে এটি প্রথম একটি পদক্ষেপ৷’ গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘সুরাত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী মুকেশভাই দালালকে হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই৷ তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয় পেয়েছেন৷

এটি স্পষ্ট করে গুজরাতের ২৬টি আসনেই বিজেপির পদ্ম ফুটতে চলেছে৷’ এক্স হ্যান্ডেলে করা ট্যুইটে তিনি এও বলেছেন, এই জয় ইঙ্গিত করে, আবারও একবার মোদি সরকার গঠিত হতে চলেছে পাশাপাশি এ বারে ৪০০ আসন পার করতে চলেছে বিজেপি জোট সরকার৷

জঙ্গলে মিলল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি থেকে এক-দেড় কিলোমিটার জঙ্গলে মিলল এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ। এটি কি আত্মহত্যা নাকি অন্য কোন ঘটনা এনিয়ে ধোঁয়াশা জিরানিয়া মহকুমার শুভমণি পাড়ায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।জিরানিয়া মহকুমার চম্পকনগর শুভ মণি পাড়ার বাসিন্দা রবি কুমার দেববর্মা। বয়স আনুমানিক ৫০- র ব্যক্তি ২০ এপ্রিল গড়িয়া পূজার জন্য বাড়ি থেকে বের হন।

এলাকায় এক জায়গায় গড়িয়া পুজাতে যাওয়ার জন্যই বের হন। কিন্তু বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু কোন হদিশ পাননি। রবিবার সন্ধ্যারাতে ঘটনা পুলিসে জানানো হয়। সোমবার এলাকার লোক স্থানীয় এক রাবার বাগানে কাজ করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান রবি কুমার দেববর্মার দেহ।

ঘটনা জানাজানি হতেই লোকজন সেখানে ভিড় করেন। খবর পেয়ে ছুটে যায় মৃত ব্যক্তির পরিবারের লোকজন। ঘটনাস্থলে যান পুলিস। মৃতদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

চিটফান্ডের নামে সাধারণ নাগরিকদের লক্ষ লক্ষ টাকা লুট করেছে সিপিআইএম : সুব্রত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়কালে এই রাজ্যে দুর্নীতি ছাড়া আর কিছুই ছিল না। তদানীন্তন মন্ত্রী বিধায়কদের মধ্যেই রাজ্যের সার্বিক উন্নয়ন সীমাবদ্ধ ছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের নাগরিকদেরকে প্রলোভন দেখিয়ে তাদের থেকে অর্থ আদায় করে নিজেদের বাড়িঘর মেরামতে ব্যস্ত থাকতেন নেতা-মন্ত্রীরা।

সোমবার কৃষ্ণনগর স্থিত প্রদেশ কার‍্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। এদিন তিনি আরো বলেন, পূর্ব ত্রিপুরার বিভিন্ন জায়গায় জনসভাতে মানিক সরকার, জিতেন্দ্র চৌধুরী বিভিন্ন ক্ষেত্রে প্রতিক্রিয়া ব্যক্ত করেন রোজভ্যালি বা বিভিন্ন চিটফান্ড নিয়ে। এবার তা নিয়ে উত্তর দিলেন বিজেপি নেতা সুব্রত চক্রবর্তী।

তিনি বলেন বর্তমান সরকার অর্থাৎ বিজেপি সরকার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বেকার এবং মহিলাদের স্বাবলম্বী করার জন্য সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লোন নিয়ে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। পুরুষদের পাশাপাশি এখন মহিলারাও বিভিন্ন দিক থেকে এগিয়ে। আরো বলেন, সম্প্রতি সংসদের প্রধানমন্ত্রী মহিলাদের জন্য ৩০ সংরক্ষিত ছাড় ঘোষণা করা হয়েছে যা পূর্বতন সরকারের সময়কালে ভুলেও ভাবতে পারেনি।

পাশাপাশি তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং সিপিএমের রাজ্য সম্পাদকের উত্তরে তিনি বলেন, চিটফান্ডের নামে সাধারণ নাগরিকদের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লুট করে নিয়ে নিজেদের পাল্লা ভারী করেছে। তিনি বলেন, রাজ্যের সাধারণ নাগরিকরা যোগ্য জবাব দিয়েছেন। তাছাড়া তিনি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নানান উন্নয়নমূলক প্রকল্পগুলিও জনসমক্ষে তুলে ধরেন এদিনের এই সাংবাদিক সম্মেলনে। এদিন মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী ছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার।

 

 

জল-বিদ্যুতের দাবিতে পথ অবরোধ গিরিবাসিদের, সমস্যা সুরাহার আশ্বাস প্রদ্যোতের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জল-বিদ্যুতের দাবিতে পথ অবরোধ গিরিবাসিদের। পথ অবরোধে আটকে পড়লেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ। ঘটনা ফটিকরায় ডেমডুম এলাকায়। অভিযোগ, প্রায় ১০ দিন ধরে এলাকায় বিদ্যুৎ নেই। ফলে ঠিক মতো মিলছে না পানীয় জল। এও অভিযোগ জলের উৎস প্রয়োজন মতো নেই এলাকায়। প্রায় ৩০০ পরিবারের বসবাস এই এলাকায়। সমস্যায় থাকা গিরিবাসিরা ভোগান্তির শিকার।

বাধ্য হয়ে সোমবার ক্ষুব্ধ জনতা ফটিকরায় ডেমডুম এলাকায় পথ অবরোধ করেন। তাদের পথ অবরোধে আটকে পড়েন নির্বাচনী প্রচারে যাওয়া তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, এডিসি-র মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া সহ অন্যরা। পরে বুবাগ্রা গাড়ি থেকে নেমে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিস ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। সমস্যা সুরাহার আশ্বাস দেন। এদিকে পথ অবরোধে দুই দিকে বহু যানবাহন আটকে যায়।

 

 

ত্রিপুরায় ইয়াবা ট্যাবলেট ১,৮৯,৮৪৩ টি, গাঁজা ২২,৩৯২.২৩ কেজি, ফেন্সিডিল ২,১১,৬১৬ বোতল আটক করেছে বি এস এফ : আই জি পীযূষ প্যাটেল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী সীমান্ত এলাকায় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে। অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা বি এস এফ নেশা সামগ্রী ও পাচার রোধে বড় ভূমিকা নিচ্ছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে রাজ্যের বিভিন্ন জায়গায় সীমান্তে আটকও হয় প্রচুর পরিমাণে নেশা সামগ্রী। সোমবার আগরতলা শালবাগানস্থিত বি এস এফের প্রধান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তা তুলে ধরেন বি এস এফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি পীযূষ প্যাটেল।

তিনি তথ্য তুলে ধরে জানান গত প্রায় ১৩-১৪ মাসে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ইয়াবা ট্যাবলেট, নেশা সামগ্রী গাঁজা, ফেন্সিডিল, মদ বাজেয়াপ্ত করেছে প্রচুর পরিমাণে। এছাড়া গবাদি পশু গরু, স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তিনি সাফল্য তুলে ধরে জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৫ এপ্রিল পর্যন্ত ত্রিপুরায় ইয়াবা ট্যাবলেট ১,৮৯,৮৪৩ টি, গাঁজা ২২,৩৯২.২৩ কেজি, ফেন্সিডিল ২,১১,৬১৬ বোতল আটক করেছে বি এস এফ।

এছাড়াও বিভিন্ন সামগ্রী আটক করতে সক্ষম হয়েছেন জওয়ানরা। এছাড়াও বিভিন্ন তথ্য সহকারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সাফল্য উঠে সাংবাদিক সম্মেলনে। উপস্থিত ছিলেন বি এস এফের উচ্চপদস্থ আধিকারিকরাও।