Home Blog Page 528

ভোট শান্তিপূর্ণ স্বাভাবিক হয়নি, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় মন্ত্রী শুক্লাকে গ্রেপ্তার করা উচিত : জিতেন্দ্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধমক-চমকানিতে ভয় না পেয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে জবাব দিয়েছেন। শুক্রবার দ্বিতীয় পর্বের ভোটের পর ইন্ডিয়া জোটের এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সেজন্য সাধারণ ভোটারদের ধন্যবাদ জানান।

তিনি একই সাথে জোলাইবাড়ী কেন্দ্রে বুথে বুথে গিয়ে মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া যেভাবে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেন বলে অভিযোগ করে তাঁকে গ্রেফতার করা উচিত ছিল বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন রৌদ্রতাপ, শাসক ষড়যন্ত্র উপেক্ষা করে মানুষ ভোট দিয়েছেন তা সত্বেও ভোট শান্তিপূর্ণ স্বাভাবিক হয়েছে বলা যায় না। পোলিং এজেন্টদের আক্রমণ ,একজন ভোটার ছুড়িকাহত হবার ঘটনার নিন্দা করেন। তিনি বলেন রাইমাভ্যালি ও অম্পিতে একটি করে বুথে ভোট বয়কটের ঘটনা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মানুষ।

 

 

ভোট দিতে এসে মৌমাছির আক্রমণে আহত ২৩ জন ভোটার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার অষ্টাদশ লোকসভা নির্বাচনের রাজ্যের পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ভোটের দিন সকালে ভোট দিতে এসে এক তার্জব ঘটনার সাক্ষী রইল ভোটাররা, জানা গিয়েছে ২৫ খোয়াই বিধানসভা কেন্দ্রের বারবিল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঋষি পাড়া ১৪ নাম্বার বুথে ভোট দানে আগত ২৩ জন ভোটার মৌমাছির আক্রমণের শিকার হতে হয়েছে।

জানা যায় বুথ সেন্টার সংলগ্ন একটি গাছে মৌচাক বাসা বেধেছিল ছিল ,ওই গাছের ডালে বাসা বাধা মৌচাকে একটি বানর নাড়া দেওয়াতে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে সেই ভোটকেন্দ্রের দিকে ধাবিত হয় এবং সেখানে ভোটদানে আগত ২৩ জনকে মৌমাছি কামড়ায়। সাথে সাথে প্রশাসন এবং স্থানীয় লোকজন অগ্নি নির্বাহ দপ্তরকে খবর পাঠিয়ে আহত লোকজনকে খোয়াই জেলা হাসপাতালে পাঠান।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা করার পর সবাই যখন একটু স্বাভাবিক হয় তখন চিকিৎসক সবাইকে ছেড়ে দেয় । এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ভোট কেন্দ্রে ভোটগ্রহণ পর্বের কিছুটা ব্যাঘাত ঘটলো পরবর্তীতে স্বাভাবিক ছন্দে ভোটগ্রহণের কাজ আরম্ভ হয়।

প্রশাসনের তরফ থেকে ভোটকে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সব ধরনের প্রচেষ্টা করে গেছেন দেখা গেছে। পাশাপাশি খোয়াই মহকুমা এলাকার ভোট গ্রহণ পর্ব সুন্দরভাবে সম্পর্ণ হয়েছে এবং যথাসময়ে ভোট বন্দি ইভিএম মেশিন গুলি খোয়াই মহকুমা শাসকের কার্যালয়ের স্টংরুমে প্রবেশ করেছে ।

পূর্বে ৮০.৩২ শতাংশ ভোট দান, হিংসামুক্ত পরিবেশে ভোটগ্রহণ করা সম্ভব হয়েছে : মুখ্য নির্বাচন আধিকারিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা পূর্ব সংসদীয় নির্বাচনী ক্ষেত্রে রাত ৮টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী ৮০.৩২ শতাংশ ভোট পড়েছে। কিছু কিছু ভোটগ্রহণ কেন্দ্রে এখনও ভোটগ্রহণ চলছে। আজ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল একথা জানান প্রথম পর্যায়ের মতো দ্বিতীয় পর্যায়েও আজ ভোটারগণ শান্তিপূর্ণভাবে ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করায় মুখ্য নির্বাচন আধিকারিক ভোটারদের ধন্যবাদ জানান।

সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক নির্বাচনে সহযোগিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থীগণ ও সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সবার সহযোগিতার জন্যই গত ১৯ এপ্রিল প্রথম পর্যায়ে এবং আজ দ্বিতীয় পর্যায়েও হিংসামুক্ত পরিবেশে ভোটগ্রহণ করা সম্ভব হয়েছে। আগামী ৪ জুন, ২০২৪ রাজ্যের ২০টি গণনা কেন্দ্রে ২টি সংসদীয় ক্ষেত্রের ভোটগণনা করা হবে।

অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ।শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ১৬৬৪ টি ভোট কেন্দ্রে হয় ভোট। তবে কয়েকটি কেদ্রে ইভিএম , ভি ভি প্যাট সমস্যার কারণে কিছুটা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোদের মধ্যেই সকাল থেকে ভোটাররা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে।

দীর্ঘ লাইনে দাঁড়িয়েই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। ভোট পড়েছে ৮০ শতাংশের উপরে। বিকেল ৫ টার পরেও বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন ছিল। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নেওয়া হয় ভোট। তবে ছোট খাটো কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ ছিল ভোট গ্রহণ। যদিও বিরোধীদের তরফে কয়েকটি জায়গায় অভিযোগ উঠেছে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার।

কোথাও পোলিং এজেন্টদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ। তবে বড় ধরণের কোন ঘটনা ঘটেনি। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনাকে বাদ দিলে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার রয়েছে ১৩,৯৬,৭৬১ জন। তারমধ্যে দিব্যাঙ্গ ভোটার রয়েছে ১১,০১২ জন। ৮৫ বছরের অধিক বয়সী ভোটার রয়েছে ৮,৯৪২ জন। সার্ভিস ভোটার রয়েছে ৪,৬৭৮ জন।

পশ্চিম ও পূর্ব আসনে অবাধ নির্বাচন হয়েছে কোন হিংসার ঘটনা ছাড়া : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে উৎসবের মেজাজে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৮০ দশমিক ৩১ শতাংশ ভোটার ভোট দান করেছেন। শুক্রবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রীদ্বয় প্রনজিত সিংহ রায়, সুশান্ত চৌধুরী, মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। প্রদেশ বিজেপি সভাপতি জানান, সাব্রুমে সবচেয়ে বেশি ভোট পড়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যেও এতো পরিমাণে ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় তিনি ভোটারদের ধন্যবাদ জানান। পাশাপাশি ধন্যবাদ জানান আরক্ষা, সাধারণ প্রশাসন ও ভোট কাজের সঙ্গে যুক্ত ভোটকর্মীদের।

রাজীব বাবু বলেন, পশ্চিম ও পূর্ব আসনে অবাধ নির্বাচন হয়েছে কোন হিংসার ঘটনা ছাড়া। এদিন বিরোধী পোলিং এজেন্টদের বাধা, আক্রমণের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিরোধীরা শিশু সুলভ আচরণের মাধ্যমে যে অভিযোগ গুলি করছে এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। তাদের অভিযোগ ভিত্তিহীন।

কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত প্রিসাইডিং অফিসার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভোট চলাকালীন প্রিসাইডিং অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে।

জানা গেছে এই কেন্দ্রের ১৩ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার ছিলেন অজিত চন্দ্র দাস।

ভোট চলাকালীনই উনাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। অভিযোগ নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে উনাকে।

 

 

শান্তিতেই ভোট হয়েছে, উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন ভোটাররা : কৃতি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- Kপূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি দেবী দেববর্মণ এই কেন্দ্রের ভোটার না হওয়ায় তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি। তবে মতদান না করতে পারলেও সকাল থেকেই বেরিয়ে পড়েন ভোট কেন্দ্র পরিদর্শনে। এদিন বিভিন্ন এলাকায় যান প্রার্থী।

তিনি তেলিয়ামুড়া মহকুমার বিধানসভা গুলির বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। কথা বলেন লোকজনের সঙ্গে। পরে প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী বলেন, শান্তিতেই ভোট হয়েছে। তিনি বলেন, মানুষ শান্তিতেই ভোট দিয়েছেন। উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন ভোটাররা।

 

পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অধীন মন্ত্রী-বিধায়করা নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অধীন মন্ত্রী-বিধায়করা নিজ নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করলেন এদিন। কেউ কেউ ভোটারদের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়েই নিজেদের ভোট দিয়েছেন। শুক্রবার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের নিজ ভোট কেন্দ্রে সস্ত্রিক যান মন্ত্রী সুধাংশু দাস।

ভোট দিয়ে প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, এই নির্বাচনের মাধ্যমে ঠিক হবে দেশ কাদের মাধ্যমে পরিচালিত হবে। উৎসবের মেজাজে ভোটাররা ভোট দিয়েছেন। তিনি বিশ্বাস করেন তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। এটা শুধু সময়ের অপেক্ষা মাত্র।

নিজ বিধানসভা কেন্দ্র পেঁচারথলের তহশিল অফিসে লোকসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন আরেক মন্ত্রী শান্ত্বনা চাকমা। তিনি আশাব্যক্ত করেন দেশ তথা রাজ্যের উন্নয়নের স্বার্থে মানুষ ভোট দিয়েছেন।

তিনি বলেন, জাতি-জনজাতির উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকে চায় সকলে। বিজেপি প্রার্থীই জয়ী হবে বলে মন্ত্রী আশাপ্রকাশ করেন। জনগণ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকে ভোট দেবে বলেও আশাব্যক্ত করেন।

এদিকে ভোটাধিকার প্রয়োগ করেছেন কংগ্রেস বিধায়ক বীরজিত সিনহাও। সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে সস্ত্রীক ভোটদান করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক বিরজিত সিনহা।

ইন্ডিয়া জোটের প্রার্থী জয়লাভ করবে বলে আশাবাদী বিরজিত সিনহা। রাজেন্দ্র রিয়াং ভালো ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে তিনি দাবি করেন। দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ উনাকে সমর্থন করেছেন।

মন্ত্রী টিঙ্কু রায়ও এদিন সকাল সকাল ভোট দিয়েছেন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ৫১ নম্বর বুথে। ভোট দিয়ে মন্ত্রী বলেন, এবারের ভোট হচ্ছে ১৪০ কোটি মানুষের স্বপ্নের ভোট।

এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত নির্মাণের ভোট।

ভোটাধিকার প্রয়োগ করেছেন নিজ কেন্দ্রে মন্ত্রী বিকাশ দেববর্মাও। ভোট দিয়ে তিনি বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা, গণতন্ত্রকে মজবুত করার লক্ষে সবাই যাতে এগিয়ে আসেন। শান্তিপূর্ণ ভাবে সকলে ভোট দেন।

তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ৪৫ নম্বর ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। ভোট দিয়ে তিনি বলেন, বিগত দিনের সব রেকর্ড ছাপিয়ে পূর্ব আসনে জয়ী হবেন বিজেপি প্রার্থী। তিনি আশাব্যক্ত করেন বিরোধীদের জামানত জব্দ হবে। শান্তিপূর্ণ ভাবে ভোট হয়েছে।

ত্রিপুরার বাসিন্দা হিসেবে পায় ভোটাধিকারের সুযোগ, ভোট দিতে পেরে খুশি রিয়াং শরণার্থীরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় বসবাস করে এলেও এরাজ্যের ভোটার হিসেবে ওরা কখনও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি। কারণ তারা ত্রিপুরার ভোটার ছিলেন না। কিন্তু এবারই প্রথম লোকসভা নির্বাচনে ত্রিপুরার ভোটার হিসেবে এই রাজ্যেই নিজেদের মতদান প্রয়োগ করলেন।

বলছিলাম ত্রিপুরায় পুনর্বাসন পাওয়া রিয়াং শরণার্থীদের কথা। জাতি দাঙ্গার কারণে মিজোরাম থেকে কয়েক হাজার রিয়াং ত্রিপুরায় চলে আসেন।তারা উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমায় ৭ টি ক্যাম্পে বসবাস করতে থাকেন।

মিজোরামের বিধানসভা কিংবা লোকসভা ভোটে সেই রাজ্যের ভোটার হিসেবে ভোট দিয়েছেন ক্যাম্পের মধ্যে। হাজার হাজার রিয়াং শরণার্থীদের সমস্যা কেন্দ্রের হস্তক্ষেপে সুরাহা হওয়ায় ত্রিপুরার বিভিন্ন জায়গায় তাদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয় সরকারি ভাবে। ত্রিপুরার বাসিন্দা হিসেবে পায় ভোটাধিকারের সুযোগ। আর এমনই একটি ক্যাম্প হল আমবাসা মহকুমার হাদুকলক পাড়ায়।

আর লোকসভা পূর্ব আসনের ভোটার হিসেবে ত্রিপুরায় তারা প্রথম বারের মতো ভোট দিলেন শুক্রবার। সেখানে ভোটার রয়েছে ১১৫১। এই রিয়াং শরণার্থীদের জন্য বিশেষ ভাবে আলাদা ভোট কেন্দ্র খোলা হয়েছে। শুক্রবার সকাল থেকে ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে রোদের মধ্যেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। ভোট দিতে পেরে খুশি রিয়াং শরণার্থী ভোটাররা।

 

 

শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার লোকসভা ভোট

0

জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় দফার লোকসভা ভোট। ১৯ এপ্রিল দেশের ২৩টি রাজ্যে ১০২টি কেন্দ্রে হয়েছিল প্রথম দফার ভোট । ১৬ লক্ষ ভোটকর্মী নিয়োজিত রয়েছেন ভোট কেন্দ্রগুলিতে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১.৬৭ লক্ষ।

মোট ভোটারের সংখ্যা ১৫.৮৮ লক্ষ।মোট প্রার্থীর সংখ্যা ১২০২ জন। ভোটারের মধ্যে ৮.০৮ কোটি রয়েছে পুরুষ ভোটার, মহিলা ভোটারের সংখ্যা ৭.৮ কোটি। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৫৯২৯ জন।

প্রথমবার ভোট দেবেন ৩৪.৫ লক্ষ ভোটার। গরমের জন্য প্রথম দফার ভোটে ভোটের হার কম হওয়ায় উদ্বিগ্ন নির্বাচন কমিশন। তাই এবার দ্বিতীয় দফায় ভোটের দিকে নজর রয়েছে সবার। নির্বাচন কমিশন অবশ্য গরমের প্রকোপ থেকে ভোটারদের রক্ষা করতে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে।

ভোটকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য রাজ্যে সব ব্যবস্থাই করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। মাইক্রো অবজার্ভার থেকে অবজার্ভার। নিরাপত্তা কর্মী,হেলিকপ্টার থেকে ভোট নজরদারিরও ব্যবস্থা রয়েছে।

যে তেরোটি রাজ্যে আগামীকাল ভোট হবে সেই রাজ্যগুলি হলো কেরালা, কর্ণাটক, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, আসাম, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, জম্মু কাশ্মীর, মণিপুর।