Home Blog

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে অমরপুরের পাহাড়পুর কুঞ্জরাম জেবি স্কুল মাঠে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা উন্নয়ন, সুশাসন ও শান্তির পক্ষে মানুষের ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, নতুনবাজার-মালবাসা কেন্দ্র থেকে ৭০০ ভোটারের বিজেপিতে যোগদান মানুষের অগাধ বিশ্বাসের প্রতিফলন। এই যোগদান উন্নয়নমুখী রাজনীতির প্রতি জনসমর্থনকে আরও সুদৃঢ় করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কাজের ওপর আস্থা রেখেই জনজাতি সমাজ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। এডিসি এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন, এই জনসমাগমই প্রমাণ করে জনজাতি সমাজ এখন উন্নয়ন ও সুশাসনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি জানান, মথা সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ২০৩টি পরিবারের প্রায় ৭০০ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন, যা আসন্ন নির্বাচনে দলের শক্তিকে আরও বাড়াবে।

এদিনের কর্মসূচিতে বিধায়ক রঞ্জিত দাস, বিজেপি মনোনীত প্রার্থী অবিন্দ্র রিয়াং ও সদাগর কলুইসহ জেলা ও মন্ডল স্তরের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

সভা থেকে আগামী দিনে নতুনবাজার-মালবাসা সহ সমগ্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপিকে জনজাতিদের আশা-আকাঙ্ক্ষার একমাত্র নির্ভরযোগ্য শক্তি হিসেবে তুলে ধরা হয়।

সমগ্র কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

0

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার তাৎক্ষণিকভাবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া দল লায়ন্সের হয়ে খেলা চালিয়ে যাবেন এবং আগামী প্রজন্মের ক্রিকেটারদের প্রশিক্ষণ ও মেন্টরিংয়ে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ভ্যান ডার ডুসেনের। এরপর ২০১৯ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকে ৯৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে সবার নজর কাড়েন। ওয়ানডে ফরম্যাটে তিনি দ্রুতই দলের ভরসাযোগ্য ব্যাটার হয়ে ওঠেন। ৭১ ম্যাচে ৫০.১৩ গড়ে ২৬৫৭ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ৬টি সেঞ্চুরি ও ১৭টি হাফ-সেঞ্চুরি।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৭ ম্যাচে ১৪০৬ রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১২৮.৭৬। এছাড়া ২০১৯ সালে টেস্ট অভিষেকের পর ১৮টি টেস্টে ৯০৫ রান করেন, যার মধ্যে রয়েছে ৬টি অর্ধশতক। তার সর্বোচ্চ টেস্ট স্কোর ৯৮।

ভ্যান ডার ডুসেন ২০১৯ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেন। ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ১৩৩ রানের ইনিংস ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। এছাড়া ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টিতে দলনেতৃত্বও দিয়েছেন তিনি।

অবসরের ঘোষণায় ভ্যান ডার ডুসেন বলেন, “দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই যাত্রায় অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, কিন্তু দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ সব কিছুকে সার্থক করেছে।”

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর এনোক ন্কওয়ে তার অবদানকে স্মরণ করে বলেন, “রাসির অবদান শুধু মাঠের পারফরম্যান্সে সীমাবদ্ধ নয়, তিনি ড্রেসিং রুমে দলের সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”

ক্রিকেট সাউথ আফ্রিকার সিইও ফোলেটসি মোসেকিও তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “দলের গুরুত্বপূর্ণ সময়ে রাসি অসাধারণ পারফরম্যান্স দিয়েছেন এবং সবার শ্রদ্ধা অর্জন করেছেন। তার ভবিষ্যৎ জীবনের জন্য আমরা শুভকামনা জানাই।”

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে অমরপুরের পাহাড়পুর কুঞ্জরাম জেবি স্কুল মাঠে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা উন্নয়ন, সুশাসন ও শান্তির পক্ষে মানুষের ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, নতুনবাজার-মালবাসা কেন্দ্র থেকে ৭০০ ভোটারের বিজেপিতে যোগদান মানুষের অগাধ বিশ্বাসের প্রতিফলন। এই যোগদান উন্নয়নমুখী রাজনীতির প্রতি জনসমর্থনকে আরও সুদৃঢ় করেছে বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং রাজ্যের ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমূলক কাজের ওপর আস্থা রেখেই জনজাতি সমাজ আজ ঐক্যবদ্ধ হচ্ছে। এডিসি এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় বলেন, এই জনসমাগমই প্রমাণ করে জনজাতি সমাজ এখন উন্নয়ন ও সুশাসনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। তিনি জানান, মথা সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ২০৩টি পরিবারের প্রায় ৭০০ জন ভোটার বিজেপিতে যোগদান করেছেন, যা আসন্ন নির্বাচনে দলের শক্তিকে আরও বাড়াবে।

সভা থেকে আগামী দিনে নতুনবাজার-মালবাসা সহ সমগ্র এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। একই সঙ্গে আসন্ন এডিসি নির্বাচনে বিজেপিকে জনজাতিদের আশা-আকাঙ্ক্ষার একমাত্র নির্ভরযোগ্য শক্তি হিসেবে তুলে ধরা হয়।

এদিনের কর্মসূচিতে বিধায়ক রঞ্জিত দাস, বিজেপি মনোনীত প্রার্থী অবিন্দ্র রিয়াং ও সদাগর কলুইসহ জেলা ও মন্ডল স্তরের একাধিক নেতা উপস্থিত ছিলেন।

সমগ্র কর্মসূচি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও জনসমাগম লক্ষ্য করা যায়, যা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

পশ্চিম এশিয়া সংঘাত নিয়ে গুজব ছড়াচ্ছে কিছু মানুষ, জ্বালানির সংকট নেই: রাজনাথ সিং

0

জনতার কলম ওয়েবডেস্ক :-কেরালার তিরুবনন্তপুরমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পশ্চিম এশিয়ার চলমান সংঘাত নিয়ে উদ্বেগ ও গুজব প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই পরিস্থিতি নিয়ে কিছু মানুষ মিথ্যা তথ্য ছড়িয়ে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে, কিন্তু দেশে পেট্রোল-ডিজেল বা গ্যাসের কোনও সংকট নেই। সম্ভাব্য যে কোনও জ্বালানি সংকট মোকাবিলায় ভারত সম্পূর্ণ প্রস্তুত বলেও আশ্বস্ত করেন তিনি।

রাজনাথ সিং জানান, হরমুজ প্রণালী থেকে ভারতীয় তেলবাহী জাহাজগুলিকে নিরাপদে বের করে আনতে নৌবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। এই সংকটকালে বিরোধী দলগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করে তিনি বলেন, দেশের পাশে দাঁড়ানোর বদলে তারা তুচ্ছ রাজনীতিতে ব্যস্ত।

তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ায় চলমান বড় সংঘাতের প্রেক্ষাপটে কেরালার বহু মানুষ সেখানে কর্মরত থাকলেও উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। ভারত সরকার দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

‘কৃষি থেকে ডেটা—সবই আমেরিকার হাতে তুলে দিয়েছেন মোদি’: রাহুল গান্ধী

0

জনতার কলম ওয়েবডেস্ক :- আসাম বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রচারে কর্বি আংলং জেলায় কেন্দ্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচনী জনসভা থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের চুক্তি নিয়ে প্রশ্ন তুলে বলেন, এই চুক্তির ফলে দেশের কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও শিল্পখাত বড় ক্ষতির মুখে পড়তে পারে।

রাহুল গান্ধী বলেন, অনেকেই প্রশ্ন করতে পারেন কেন আসাম নির্বাচনের প্রচারে তিনি ভারত-আমেরিকা চুক্তির প্রসঙ্গ তুলছেন। এর জবাবে তিনি জানান, দেশের মানুষের ওপর কোথা থেকে চাপ তৈরি হচ্ছে তা বোঝানোই তাঁর উদ্দেশ্য। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই চুক্তির মাধ্যমে ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র আমেরিকার কাছে উন্মুক্ত করে দিয়েছেন।

কংগ্রেস নেতা দাবি করেন, দেশের কৃষি খাত আমেরিকার জন্য খুলে দেওয়া হয়েছে, যার ফলে সয়াবিন, ডাল, ফল ও তুলার মতো পণ্যে মার্কিন কৃষকদের প্রবেশ সহজ হয়েছে। তিনি বলেন, ভারতের ছোট ও স্বল্প যান্ত্রিকীকরণযুক্ত কৃষকেরা এতে বড় ধাক্কা খাবে, কারণ আমেরিকার কৃষি ব্যবস্থা অত্যন্ত বড় ও আধুনিক।

এছাড়াও তিনি অভিযোগ করেন, দেশের জ্বালানি নিরাপত্তাও এই চুক্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, এখন ভারত অন্য দেশ থেকে তেল কিনতে গেলেও আমেরিকার ওপর নির্ভরশীল হতে হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, ভারতের গুরুত্বপূর্ণ তথ্যও আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রাহুল গান্ধী আরও বলেন, এই চুক্তির অংশ হিসেবে ভারত প্রতিবছর প্রায় ৯ লক্ষ কোটি টাকার পণ্য আমেরিকা থেকে কিনবে, যার ফলে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প মারাত্মক চাপে পড়বে। তাঁর অভিযোগ, ভারত অনেক কিছু দিলেও আমেরিকার কাছ থেকে তেমন কোনও সুবিধা পাওয়া যায়নি।

সবশেষে তিনি দাবি করেন, এই চুক্তি হয়েছে কারণ মার্কিন প্রভাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর রয়েছে। এই ইস্যুকে সামনে রেখে তিনি ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান।

সিমনা-তমাকারী কেন্দ্রে সাংগঠনিক বৈঠক, জয়ের লক্ষ্যে কৌশল নির্ধারণে জোর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৩নং সিমনা-তমাকারী কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রার্থী শ্রী ইন্দ্রজিৎ দেববর্মা, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তারা এবং সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

বৈঠকে সংগঠনকে আরও শক্তিশালী করা, বুথভিত্তিক প্রস্তুতি জোরদার করা, নির্বাচনী কৌশল নির্ধারণ এবং কার্যকর্তাদের মধ্যে দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃত্বের পক্ষ থেকে প্রত্যেক কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিজেপি নেতৃত্ব জানিয়েছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ১৩নং সিমনা-তমাকারী কেন্দ্রে দলের জয় নিশ্চিত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

পশ্চিম এশিয়া সংকটের প্রভাব, ৪০টি পণ্যে শুল্ক ছাড় দিল কেন্দ্র

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাত ও তার ফলে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাতের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যে সম্পূর্ণ কাস্টমস শুল্ক মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত এই ছাড় কার্যকর থাকবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রক।

অর্থ মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশের শিল্পে গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই সাময়িক ও লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে ডাউনস্ট্রিম শিল্পগুলোর উপর ব্যয়চাপ কমবে এবং বাজারে সরবরাহ স্থিতিশীল থাকবে।

মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্লাস্টিক, প্যাকেজিং, টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, কেমিক্যাল, অটোমোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন উৎপাদন খাত উপকৃত হবে। পাশাপাশি চূড়ান্ত পণ্যের ভোক্তারাও এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, মোট ৪০টি পণ্যের ওপর এই কাস্টমস শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মিথানল, অ্যানহাইড্রাস অ্যামোনিয়া, টলুইন, স্টাইরিন, ডাইক্লোরোমিথেন (মিথিলিন ক্লোরাইড) এবং ভিনাইল ক্লোরাইড মনোমারসহ একাধিক গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্য।

ধর্মনগরে বিজেপির জনসংযোগ অভিযান তুঙ্গে, জয়ের বার্তা সুধাংশুর কণ্ঠে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আসন্ন ধর্মনগর বিধানসভা উপ-নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের মনোনীত প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে বুধবার ধর্মনগর মন্ডলের অন্তর্গত মন্ডপ পাড়া ৪৯ নং বুথ এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ অভিযানে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস।

এই জনসংযোগ কর্মসূচিতে স্থানীয় দলীয় কর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মন্ত্রী সুধাংশু দাস সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বিজেপি প্রার্থীর পক্ষে সমর্থন চান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেন।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও উৎসাহ স্পষ্ট করে দিচ্ছে যে এই উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। এখন শুধু সময়ের অপেক্ষা।”

উপনির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সব রাজনৈতিক দলই নিজেদের অবস্থান শক্ত করতে মাঠে নেমেছে, তবে বিজেপি নেতৃত্ব আত্মবিশ্বাসী যে জনগণের সমর্থন তাদের দিকেই রয়েছে।

‘জয়ের পথে’ যুক্তরাষ্ট্র, আরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

0

জনতার কলম ওয়েবডেস্ক :- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি অভিযানে “জয়ের” দাবি করেছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, মার্কিন সামরিক অভিযান তেহরানের সামরিক সক্ষমতাকে কার্যত ধ্বংস করে দিয়েছে এবং খুব শিগগিরই বাকি কাজও শেষ করা হবে।

ট্রাম্প জানান, আগামী ২ থেকে ৩ সপ্তাহ ইরানের ওপর “অত্যন্ত কঠোর” হামলা চালানো হবে এবং প্রয়োজন হলে দেশটির বিদ্যুৎ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূল কৌশলগত লক্ষ্যগুলো প্রায় পূরণের পথে এবং দ্রুতই অভিযান শেষ করা হবে।

তিনি দাবি করেন, অভিযানের ফলে ইরানের নৌবাহিনী কার্যত ধ্বংস, বিমান বাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) কমান্ড কাঠামো ভেঙে পড়ছে। একই সঙ্গে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করেন ট্রাম্প।

স্ট্রেইট অব হরমুজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ট্রাম্প মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে “সাহসী ভূমিকা” নিতে। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানের শাসন পরিবর্তন নয়, বরং দেশটির এমন সামরিক শক্তি ভেঙে দেওয়া যাতে তারা যুক্তরাষ্ট্র বা অন্য দেশে হুমকি সৃষ্টি করতে না পারে। তবে তিনি দাবি করেন, ইরানের বহু শীর্ষ নেতা নিহত হওয়ায় বাস্তবে নেতৃত্ব পরিবর্তন ইতিমধ্যেই ঘটেছে।

পরমাণু ইস্যুতে কড়া অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। তিনি ইরানকে “বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস পৃষ্ঠপোষক রাষ্ট্র” হিসেবে আখ্যা দেন এবং অতীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপ, যেমন কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড ও ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির জন্যও ইরানকে দায়ী করেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো—ইসরায়েল, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন—এর ভূয়সী প্রশংসা করেন।

শেষে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের শীর্ষ তেল ও গ্যাস উৎপাদক হওয়ায় এই সংঘাতজনিত অর্থনৈতিক চাপ মোকাবিলায় দেশটি সক্ষম।

ভারত বুরকিনা ফাসোকে এক হাজার মেট্রিক টন চাল পাঠাল মানবিক সহায়তা হিসেবে

0

জনতার কলম ওয়েবডেস্ক :-খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বুরকিনা ফাসোকে এক হাজার মেট্রিক টন চাল পাঠিয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সামাজিক মাধ্যম পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের খাদ্য সহায়তা প্রদান করা হবে।

রণধীর জয়সওয়াল আরও উল্লেখ করেন, এই পদক্ষেপ গ্লোবাল সাউথের দেশগুলোর প্রতি ভারতের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা (HADR) অংশীদার হিসেবে প্রতিশ্রুতিরই প্রতিফলন।