পুরসভার খাতায় বাংলাদেশি অভিযোগ তুলে ব্যাঙ্গালুরুতে অসম ও ত্রিপুরার শ্রমিকদের ১০০ জুপড়ি ভেঙ্গে দেওয়া হয় । অভিযোগ কোন নোটিশ ছাড়াই জুপড়ি গুলি ভেঙ্গে দেওয়া হয়েছে ।ফলে অসহায় হয়ে পরে শতাধিক শ্রমিক ।পুলিশ বেআইনি ভাবে জুপড়ির মালিকদের নোটিশ ধরিয়ে দিয়েছে । আসামের দুই শ্রমিক জানায় তাদের কাছে বৈধ নথি পত্র থাকলেও পুলিশ তা দেখতে চায়নি । এদিকে পুলিশ এর দাবি এই স্থানেই বাংলাদেশিদের একটি বস্তি ছিল বলে পুলিশ এর কাছে অভিযোগ রয়েছে । বার বার অভিযোগ পাওয়ার ফলে পুলিশ বাধ্য হয়েছে জুপড়ি গুলি ভেঙ্গে দিতে ।শ্রমিক দেড় আরও অভিযোগ হঠাৎই বুলডোজার দিয়ে জুপড়ি ভেঙ্গে ফেলায় কুনও মালপত্র বের করতে পারেনি শ্রমিকরা । এখন দেখার বিষয় ত্রিপুরা অসম সরকার ও ব্যাঙ্গালুরুর পুরসভা কি পদক্ষেপ গ্রহণ করে ।
বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লিতে ।
সর্বভারতীয় পদ্ম শিবিরের নয়া সভাপতি নির্বাচিত হলেন জে পি নাড্ডা । মনোনয়নের পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েগেছে দিল্লিতে । উল্লেখ্য গত জুলাই থেকে দলের কার্যকরী সভাপতি ছিলেন তিনি । এবার চূড়ান্ত ভাবে দায়িত্ব পেলেন সর্বভারতীয় সভাপতির । সোমবার আনুষ্ঠানিকভাবে সংগঠনের শীর্ষ পদে আসীন হলেন তিনি । এতদিন কার্যকরী সভাপতি হিসেবে অমিত শাহের সঙ্গে কাজ করছিলেন নাড্ডা । সর্বভারতীয় সভাপতি হিসেবে শাহের মেয়াদ শেষ হয়েছিল গত বছরের জানুয়ারীতে । তবে বিভিন্ন কারণে কাজ চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল শাহকে । দ্বিতীয় মোদী সরকার প্রতিষ্ঠা হবার পর স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় অমিত শাহকে । সেই সময় জে পি নাড্ডাকে কার্যকরী সভাপতির দায়িত্ব দেওয়া হয় । সোমবার নয়া সভাপতি নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি ত্রিপুরা রাজ্য সভাপতি মানিক সাহা, সাংসদ প্রতিমা ভৌমিক, বিজেপি ত্রিপুরার পর্যবেক্ষক সুনীল দেওধর সহ
জিবি হাসপাতালে পবিত্র কর । খোঁজ নিলেন আহত দলীয় কর্মীর ##03
হালহালি লোকাল কমিটির কৃষক সভার সম্পাদক অঞ্জন দেব সহ আরো দুজন আক্রান্ত ।
অভিযোগের তীর বিজেপি কর্মীদের উপর ছুড়লেন সি পি আই এম পশ্চিম ত্রিপুরা জেলা সম্পাদক
পবিত্র কর । সোমবার জিবি হাসপাতালে আহত দলীয় কর্মীকে দেখতে গিয়ে তিনি এই অভিযোগ করে বলেন বিরোধী দলের কর্মসূচীকে বাধা দিতেই এই সন্ত্রাস তৈরির চেষ্টা । যদিও এতে কোন লাভ হবেনা বলেই তিনি অভিমত ব্যক্ত করেন ।
৮ দফা দাবী নিয়ে J T C -র নিকট ডেপুটেশান ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের ##02
৮ দফা দাবীর ভিত্তিতে ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের পশ্চিম জেলা কমিটি
ডেপুটেশান দিলো জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনারের কাছে । সোমবার এই ডেপুটেশানকে কেন্দ্র করে এক মিছিল সংঘটিত করল তারা । ভারতীয় মজদুর সংঘের অনুমোদন প্রাপ্ত ত্রিপুরা অটো রিক্সা শ্রমিক সংঘের কর্মকর্তারা এদিন পরিবহন ভবনের সামনে জমায়েত করে ।
বিজেপি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন অমিত সঙ্গী জে পি নাড্ডা ##01
অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর মোটামোটি সব ঠিকঠাকি চলছিল
এখন বিজেপি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিতে চলেছেন জগৎ প্রকাশ নাড্ডা
বিজেপি সূত্রের খবর সোমবার দলের সর্বভারতীয় সভাপতির পদের জন্য মনোনয়ন পত্র পেশ করবেন নাড্ডা
দলের ভার নাড্ডার হাতে তুলে দেওয়া সিদ্ধান্ত মোটামোটি পাকা হয়ে আছে
বিজেপি সূত্রে আরো জানা যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাড্ডাকেই দলের সভাপতির দায়িত্ব দেওয়া হচ্ছে । কারণ এই পদে অন্য কেউ মনোনয়ন জমা দিচ্ছেন না । বর্তমানে বিজেপির কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি ।এবার পূর্ণ দায়িত্ব পেতে চলছেন ।

