Connect with us

রাজ্য

জটিলতা দূর করে এনএইচ-৮ কাজ এগিয়ে নিতে নির্দেশ পর্যটন মন্ত্রীর

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-খয়েরপুর থেকে চম্পকনগর পর্যন্ত নির্মাণাধীন জাতীয় মহাসড়ক (এনএইচ-৮) সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি ও বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল সচিবালয়ে। আজ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর দপ্তরে আয়োজিত এই বৈঠকে পূর্ত দপ্তরের সচিব, নির্মাণকারী সংস্থা এনএইচআইডিসিএল, পূর্ত দপ্তরের আধিকারিক এবং জাতীয় সড়ক সম্প্রসারণের কাজে যুক্ত সংশ্লিষ্ট এজেন্সিগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রকল্প বাস্তবায়নের পথে যে সমস্ত সমস্যা ও জটিলতা তৈরি হয়েছে, সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, কাজের গতি বাড়ানো, সমন্বয় আরও জোরদার করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বৈঠকে জানান, এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্প দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমস্যার কার্যকর সমাধান বের করে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা রাজ্যের সামগ্রিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বাধা দূর করতে সরকার বদ্ধপরিকর।

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply