Connect with us

Uncategorized

ত্রিপুরায় মাদক দমনে কড়া বার্তা, ANTF-র সঙ্গে বৈঠকে NCB প্রধান

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় মাদক পাচার রুখতে আরও জোরদার উদ্যোগ নিতে অ্যান্টি-নারকোটিক্স টাস্ক ফোর্স (ANTF)-এর সঙ্গে বৈঠক করলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)-র মহাপরিচালক অনুরাগ গর্গ।

এনসিবি সূত্রে জানা গেছে, বৈঠকে মাদক সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে রাজ্যে মাদক সমস্যা নিয়ন্ত্রণে আনা যায়। পাশাপাশি নেটওয়ার্ক-কেন্দ্রিক এনফোর্সমেন্ট কৌশল নিয়ে আলোচনা হয়। অবৈধ গাঁজা চাষ নির্মূল এবং মাদক চক্রের মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, অভ্যাসগত অপরাধীদের বিরুদ্ধে ‘প্রিভেনশন অফ ইলিসিট ট্রাফিক ইন নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (PITNDPS) আইন’ প্রয়োগের ওপর জোর দেওয়া হয়। বৈঠকে ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড (NATGRID)-এর ব্যবহার করে আর্থিক তদন্তসহ ৩৬০ ডিগ্রি তদন্ত পরিচালনার গুরুত্বও তুলে ধরা হয়।

এনসিবি আরও জানায়, ত্রিপুরার ANTF-কে আরও দক্ষ করে তুলতে সক্ষমতা বৃদ্ধির (capacity building) প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে। পাশাপাশি, নারকো কো-অর্ডিনেশন সেন্টার (NCORD)-এর ফলাফলভিত্তিক বৈঠক এবং রাজ্যস্তরের জয়েন্ট কো-অর্ডিনেশন কমিটির কার্যকর ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে।

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply