Connect with us

রাজ্য

আগামীকাল টিটিএএডিসি নির্বাচনের ভোটগণনা, ১৭টি কেন্দ্রে কড়া নিরাপত্তা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোটগণনা আগামীকাল অনুষ্ঠিত হবে। রাজ্যের মোট ২৮টি আসনের জন্য ১৭টি গণনা কেন্দ্রে ভোটগণনার ব্যবস্থা করা হয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন আজ জানান, গণনা কেন্দ্রগুলিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনকে ভারতীয় ন্যায় সংহিতা (Bharatiya Nyaya Sanhita) অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রাজনৈতিক দলের কর্মীদের জমায়েত নিয়ন্ত্রণে নির্দিষ্ট এলাকা চিহ্নিত করা হয়েছে, যাতে নিরাপদ দূরত্ব বজায় থাকে।

তিনি আরও জানান, প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে, এরপর ইভিএমে প্রদত্ত ভোট গণনা শুরু হবে। দ্রুত ফলাফল ঘোষণার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে, আজ এডিসি নির্বাচনে তিনটি বিধানসভা এলাকায় চারটি ভোটকেন্দ্রে পুনঃভোট গ্রহণ করা হয়েছে। পুনঃভোট হওয়া কেন্দ্রগুলি হল— পেকুয়ারছড়া-জন্মেজয়নগর এলাকার হীরাপুর এস.বি. স্কুল, কুলাই-চাম্পাহৌর এলাকার ভাটিময়দান এস.বি. স্কুল ও রামদেব ঠাকুর পাড়া, এবং মহারানী-তেলিয়ামুড়া এলাকার নন্দকুমার পাড়া জে.বি. স্কুল।

সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, চারটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং সর্বত্র পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল।

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply