Connect with us

রাজনৈতিক

খোয়াইয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চা সভাপতির বাড়িতে হামলা, নিন্দায় সরব রাজীব ভট্টাচার্য

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-খোয়াই জেলায় বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি রশীদ মিঞার বাড়িতে নির্বাচনের ফল ঘোষণার পর তিপ্রা মথার দুষ্কৃতীদের হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নৃশংস হামলার ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক মহলে।

সোমবার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে রশীদ মিঞার বাসভবনে যান। সেখানে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনার খোঁজখবর নেন। পাশাপাশি তিনি আক্রান্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

দলীয় সূত্রে জানা গেছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণার পর পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে, যা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply