4
জনতার কলম, আগরতলা, ১০জুলাই :- চড়িলাম ব্লকের ধারিয়াথল ভিলেজ অফিসে দপ্তরের কাজকর্ম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ, অফিস চলাকালীন সময়ে টিভি চালু ও ফ্যান ঘুরতে থাকলেও দায়িত্বে থাকা এক শীর্ষ আধিকারিককে নিজের চেয়ারে ঘুমন্ত অবস্থায় দেখা যায়।
ঘটনার একটি ছবি সামনে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, সরকারি দপ্তরে জরুরি পরিষেবা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন আচরণ দপ্তরের উদাসীনতারই পরিচয় বহন করে।
যদিও এই ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিক বা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রেক্ষাপট জানতে প্রশাসনের বক্তব্যের অপেক্ষা রয়েছে। যদি অভিযোগ সত্য প্রমাণিত হয়, তবে বিষয়টি নিয়ে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর সকলের।