Home অপরাধখোয়াই সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিক আটক, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

খোয়াই সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিক আটক, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

by janatar kalam

জনতার কলম, আগরতলা, ১০জুলাই :-ত্রিপুরার খোয়াই থানাধীন সীমান্ত এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে খোয়াই থানার পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকার জানান, সীমান্ত এলাকায় চার যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন—এমন গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা বলে পরিচয় দেন এবং অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন বলে স্বীকার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের পরিচয় ও ভারতে প্রবেশের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তারা কীভাবে সীমান্ত অতিক্রম করেছেন এবং এর সঙ্গে অন্য কোনও ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আটক চার বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে খোয়াই থানার পুলিশ।

You may also like

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy