Home Blog Page 621

জনমুখী অন্তর্বর্তীকালীন বাজেট পেশ : সুব্রত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনমুখী অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যার জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটি। অন্তর্বর্তীকালীন এই বাজেটকে একটি সাহসী বাজেট বলে আখ্যায়িত করেছেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। শ্রী চক্রবর্তী এই বাজেটে কর্মচারীদের জন্য যেমন অর্থের সংস্থান রাখা হয়েছে তেমনি সাধারণ মানুষদের জন্য অনেকাংশেই জিনিসপত্রের দাম কমানো হয়েছে বলে উল্লেখ করেছেন।

 

 

ICA/C-4327

0

দেখে নিন এক নজরে লোকসভা নির্বাচনের আগে বাজেটে কী কী পেলেন দেশবাসী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার সংসদে পেশ হয়েছে অন্তর্বর্তী বাজেট। বাজেটে কর কাঠামো অপরিবর্তিতই রাখা হয়েছে। লোকসভা নির্বাচনের দিকে নজর রেখেই কর কাঠামো অপরিবর্তিত রেখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলে মনে করা হচ্ছে।

বর্তমানে দেশের ১৪৯টি বিমানবন্দর আছে। সেগুলির প্রসার করা হবে। তার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে বাজেটে। পাশাপাশি নতুন করে ১০০০টি বিমানের বরাত দেওয়া হয়েছে। দেশে আরও মেডিক্যাল কলেজ নির্মাণ করা হবে। রেলের জন্যও ৪০ হাজার বগি তৈরি করা হবে। যেগুলি বন্দে ভারতের বগির মতো হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মেট্রোর পরিকাঠামো উন্নয়নের জন্যও অর্থ বরাদ্দ করা হয়েছে।

মত্‍স্যজীবীদের বাড়তি সাহায্যের কথা বলা হয়েছে বাজেটে। তাছাড়া দুগ্ধজাত সামগ্রীর উত্‍পাদন বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে। প্রধানমন্ত্রী কৃষি যোজনা ১০ লাখ কর্মসংস্থান তৈরি করেছে বলেও সংসদে জানিয়েছেন নির্মলা সীতারমন।

পর্যটন শিল্পে জোর দেবে কেন্দ্র, বিশেষ করে ধর্মীয় পর্যটনে। রাজ্যগুলিকে পর্যটন কেন্দ্র তৈরিতে উত্‍সাহ দেওয়া হবে। দরকারে দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হবে। লক্ষদ্বীপ-সহ দেশের সর্বত্র পর্যটন সুবিধা বৃদ্ধির বিষয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সৌরশক্তি ব্যবহার নিয়েও বড় ঘোষণা করেছে কেন্দ্র। অর্থমন্ত্রী বলেন, প্রতি মাসে ১ কোটি পরিবারকে ৩০০ ইউনিট বিদ্যুত্‍ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। বাড়ির ছাদগুলিতে সোলার প্যানেল বসাতে সাহায্য করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩ কোটি পরিবারকে বাড়ি দেওয়ে হয়েছে। আগামী ৫ বছরে আরও ২ কোটি বাড়ি দেওয়া হবে।

লাখপতি দিদি প্রকল্পের আওতায় ছিলেন ২ কোটি মহিলা। ভবিষ্যতে আরও ১ কোটি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে বাজেটে বলা হয়েছে। লোকসভা এবং বিধানসভায় এক-তৃতীয়াংশ মহিলা সংরক্ষণকে আইনি করার কথা বলেছেন অর্থমন্ত্রী।

মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে টিসিএতে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েছে মোট ২৭ টি। বর্তমানে ক্রিকেট ক্লাব ও সাব ডিভিশনগুলি থেকে প্রতিনিধি পাঠানোর কাজ শুরু হয়েছে। এখন পর্যন্ত apex কমিটি নির্বাচনের জন্য ছয় জন প্রতিনিধি মনোনয়ন পত্র দাখিল করেছে। এরপরেই সম্পন্ন হবে নির্বাচন প্রক্রিয়া।

 

 

রাজ্যে ২০২৩-২৪ অর্থবছরে তিন মাসে পর্যটক আসে ১৫৫১৮৩ জন এতে দপ্তরের রাজস্ব আদায় ১,২৩,১৩০০০ টাকা : পর্যটনমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য পর্যটনকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ত্রিপুরা রাজ্য সরকার বহুমুখী কর্মসূচি গ্রহণ করছে। ইতিমধ্যেই গত অক্টোবর ২০২৩ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে। এতে রাজ্যে পর্যটকের আগমন এবং রাজস্ব আয়ের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে।

আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানান। তিনি ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে রাজ্যে পর্যটক আগমন এবং পর্যটন দপ্তরের রাজস্ব আয়ের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, ২০২২-২৩ অর্থবছরে আক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাসে রাজ্যে মোট পর্যটক আগমন হয় ৮৪ হাজার ২১৭ জন। এর মধ্যে বৈদেশিক পর্যটকের সংখ্যা ছিল ৫ হাজার ৯৬৪ জন এবং রাজস্ব আদায় হয় ১ কোটি ২ লক্ষ ১০ হাজার টাকা। ২০২৩-২৪ অর্থবছরে এই তিন মাসে রাজ্যে মোট পর্যটক আসে ১ লক্ষ ৫৫ হাজার ১৮৩ জন এর মধ্যে বৈদেশিক পর্যটক ছিল ১৯ হাজার ৬১৪ জন এবং এতে দপ্তরের রাজস্ব আদায় হয় ১ কোটি ২৩ লক্ষ ১৩ হাজার টাকা। মন্ত্রী জানান এই পরিসংখ্যান প্রতিফলিত করে সৌরভ গাঙ্গুলীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার ফলে রাজ্য পর্যটনের উন্নতির পাশাপাশি রাজ্যে পর্যটক আগমনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। যা আগামীতে আরও উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পর্যটন মন্ত্রী রাজ্য পর্যটনের উন্নতিকল্পে আরও কিছু উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি জানান, পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে ছবিমুড়াতে ৫১টি লগ হাট নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছিল। ইতিমধ্যে ৪১টি লগ হাট চালু করা হয়েছে, বাকি ১০টি লগ হাটগুলিও শীঘ্রই চালু করা হবে। প্রাথমিকভাবে নারকেলকুঞ্জের পার্শ্ববর্তী এলাকায় ১১টি ‘হোম স্টে’ এবং জম্পুই হিলে ০৪টি হোম স্টে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন, ১১টি হোম স্টে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৪-এ চালু করা হবে। এই প্রসঙ্গে তিনি জানান, আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় এই রকম হোম স্টে চালু করার সরকারের পরিকল্পনা রয়েছে। এছাড়াও রাজ্য সরকারের লক্ষ রয়েছে হোম স্টে পলিসিও হাতে নেওয়া।

তিনি জানান, ডোনার মন্ত্রকের আওতাধিনে উত্তর-পূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে নারকেলকুঞ্জের আশে-পাশে আরও ৪টি আইল্যান্ড যথাক্রমে – চিত্তপাড়া, অমূল্যসাধন পাড়া ও টুইন আইসল্যান্ড ইত্যাদি পর্যটকদের জন্য সাজিয়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে ‘উত্তর-পূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প’ থেকে ৩০ কোটি টাকা প্রাথমিকভাবে অনুমোদন পাওয়া গেছে এবং এর জন্য ডিপিআর তৈরীর কাজ চলছে। তিনি জানান, পর্যটন পরিকাঠামো বিকাশের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সহায়তার ছবিমুড়া, কৈলাশহরের সোনামুখী এলাকা, চতুর্দশ দেবতা মন্দির এবং কসবা কালী মন্দির চত্তরের পর্যটন পরিকাঠামো উন্নয়ন করা হবে। চতুর্দশ দেবতা মন্দির এবং কসবা কালী মন্দিরের জন্য এই প্রকল্পে ব্যায় করা হবে যথাক্রমে ১২ কোটি ৫১ লক্ষ এবং ১৭ কোটি ৬৬ লক্ষ টাকা। মন্ত্রী আরও জানান, মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের উন্নয়নে ভারত সরকারের প্রসাদ প্রকল্পের ৩৭ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করেছে এবং এর কাজ চলছে। এই প্রকল্পে ইতিমধ্যে ২৫ কোটি ৬৩ লক্ষ টাকা পাওয়া গেছে। এছাড়াও স্বদেশ দর্শন ২.০ প্রকল্পে আগরতলা ও ঊনকোটি ডেস্টিনেশনকে ভারত সরকারের পর্যটন মন্ত্রক থেকে অনুমোদন দেওয়া হয়েছে। এই দুটি ডেস্টিনেশনের জন্য প্রায় ৭০ কোটি করে মোট ১৪০ কোটি টাকা পাওয়া যাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। তিনি জানান, ডম্বুর জলাশয়ের জন্য অত্যাধুনিক হাউজ বোট ক্রয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটনমন্ত্রী রাজ্য পর্যটনের আরও কিছু উন্নয়মুখী প্রকল্পের কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং অধিকর্তা তপন কুমার দাস।

 

 

ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ সিপিআইম পলিটব্যুরোর সদস্য মানিক সরকারের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার আগরতলা টাউন হলে মহামতি ভি আই লেনিনের মৃত্যু শতবর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে সিপি আইএম রাজ্য কমিটির উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার মন্তব্য করে তিনি বলেন আর এস এস- বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির জন্য সরকার থেকে এদের সরানো জরুরী, তাই প্রথমে ১৪ টি পরে ২৪ টি রাজনৈতিক দল মিলে সেই কাজ শুরু করে ইন্ডিয়া মঞ্চ তৈরি করেছিল।এই গঠনে যিনি অন্যতম উদ্যোক্তা সেই নীতীশ কুমার ইন্ডিয়া মঞ্চ ছেড়েছেন।

কিন্তু কেন ? সেটা কেউ জানেন না।মানিক সরকার বলেন ইন্ডিয়া মঞ্চের আহ্বায়ক হিসেবে তাঁর কথা ভাবা হচ্ছিল,সর্বশেষ সভাতে সেই চর্চাও হয়েছে, সিদ্ধান্ত হয়নি কয়েকটা দলের আপত্তিতে।তিনি বলেন সর্বশেষ সভায় একাধিক জনসভা বিভিন্ন রাজ্যে করার সিদ্ধান্ত হলে পাটনা থেকে তা শুরুর প্রস্তাব আসে,নীতীশ কুমার রাজী হননি।তবে কি জোট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আগেই? মানিক বাবু প্রশ্ন তোলেন।

মানিক সরকার বক্তৃতায় লেনিনের জীবন সংগ্রামের কথা বিস্তৃত ব্যাখ্যা করে বলেন সংগ্রাম ও সংগঠন করার ক্ষেত্রে লেনিন আমাদের কাছে আদর্শ।তিনি সংগঠন জোরালো করার কথা বলে শুধু আর্থিক কর্মসূচি নয় শ্রেণী সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন বলে জানান তিনি। বলা চলে জরুরি অবস্থার সময়ে জাতীয় কংগ্রেস ভেঙেই জনতা পার্টির আবির্ভাব হয়েছিল। ওই দল আরএসএসের মদতপুষ্ট ছিল।

তাঁর দাবি, তখনকার সময়ে কংগ্রেসই মোড়ক বদলে বিজেপি সরকারের আদলে কেন্দ্রের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। কিন্তু এখন দেশ থেকে বিজেপি সরকারকে সড়াতে মাঠে নেমেছে সেই কংগ্রেস। মানিক সরকারের এই দোলাচলে ইন্ডিয়া জোটের ভবিষ্যত নিয়ে সন্দেহ হওয়া স্বাভাবিক বলেই মনে করছে রাজনৈতিক মহল।

তুলসীবতী বালিকা বিদ্যালয়ে আগামীকাল থেকে রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  ৫১তম রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী আগামীকাল থেকে শুরু হবে। প্রদর্শনী চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে বিশেষ সচিব জানান, এসসিইআরটি’র উদ্যোগে মহারানী তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা দু’দিনব্যাপী ৫১তম রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করবেন।

এবারের প্রদর্শনীর মূল ভাবনা হচ্ছে ‘সমাজ কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’। এই ভাবনার অধীনে আরও কয়েকটি বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও পরিবহন, পরিবেশবান্ধব জীবনশৈলী, গঠনমূলক চিন্তন প্রভৃতি। সাংবাদিক সম্মেলনে শিক্ষা দপ্তরের বিশেষ সচিব জানান, রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর অঙ্গ হিসেবে আজ আগরতলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এবং জনগণকে মিলেট আহার সম্পর্কে সচেতনতার লক্ষ্যে এক শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

দু’দিনব্যাপী এই প্রদর্শনী চলাকালীন সময়ে মিলেট আহার সম্পর্কে সচেতনতা বিষয়ক আলোচনা, বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক আলোচনাচক্র, বিতর্ক, ক্যুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। রাজ্যের প্রতিটি জেলা থেকে ৫ জন করে নির্বাচিত শিক্ষার্থী ও সহযোগী শিক্ষার্থীরা এই প্রদর্শনীতে মডেল উপস্থাপন করবেন। বিশেষ সচিব আরও জানান, ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর জাপান সায়েন্স এন্ড টেকনোলজি এজেন্সির সাকুরা সায়েন্স হাই স্কুল কর্মসূচি বাস্তবায়ন করছে, যেখানে মানক কর্মসূচির বিজয়ীদের জাপানে আমন্ত্রণ করা হয়।

জাপান সায়েন্স এন্ড টেকনোলজি এই সাকুরা কর্মসূচিতে ২০২৪ সালে ৫০ জন হাই স্কুলের শিক্ষার্থীকে জাপানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছে। এরমধ্যে ত্রিপুরার ৩ জন শিক্ষার্থী রয়েছে। এরা হলেন ঊনকোটি জেলার ভগবাননগর হাই স্কুলের ছাত্র মহম্মদ খুরশিদ আলম, আগরতলার শিশু বিহার এইচ এস স্কুলের ছাত্রী মধুরিমা দাস এবং মোহনপুরের জগৎপুর হাই স্কুলের ছাত্র শাকিল সাহা। সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা অধিকর্তা এন সি শর্মা উপস্থিত ছিলেন।

বাজেটে মহিলাদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী : সুজিত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এপ্রিল মাসে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময়। এর আগেই আদর্শ নির্বাচনে বিধিলাগু হয়ে যাবে। তাই বৃহস্পতিবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট অর্থাৎ ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লোকসভা ভোট এসে যাওয়ায় এবার তিন মাসের জন্য বাজেট পেশ করেন তিনি। অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন এই বাজেটের বিষয় নিয়ে পর্যালোচনা করে এবং তাদের বক্তব্য প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী বাজেট পেশের পর অ্যাসোসিয়েশনের অফিসে এক সাংবাদিক সম্মেলন করে বাজেটের বিষয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন এসোসিয়েশনের নেতৃত্ব। এই বিষয়ে সুজিত রায় বলেন, বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পূর্ব ভারতকে দেশের চালিকা শক্তি হয়ে উঠবে বলে জানিয়েছেন যা রাজ্যের ব্যবসায়ী ও বাণিজ্য মহলকে উৎসাহিত করেছে। সেই সঙ্গে এক কোটি টাকা পর্যন্ত কোন সুদ ছাড়াই ঋণ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে মহিলাদের সুবিধার কথা চিন্তা করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বলেও জানান সুজিত রায়। সব মিলিয়ে এই তিন মাসের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট মানুষের সুবিধার কথা চিন্তা করে তৈরী করা হয়েছে বলে জানান।

 

 

ফলাফল প্রকাশের দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পরীক্ষার রেজাল্ট জানানো হয়নি। এ নিয়ে শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে এসটিজিটি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ সরকার বিভিন্ন তালবাহানা দেখিয়ে পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করছে না। সরকারি তালবাহানা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি থেকে বঞ্চিত এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ারা।

সরকারের কাছে বারবার দাবি জানিয়েও কোন ফল হচ্ছে না। সরকার হাইকোর্টে মামলা চলছে বলে ভুয়া খবর প্রচার করে দিয়েছে। বর্তমানে পরীক্ষার্থীরা চাইছে অবিলম্বে যাতে তাদের ফলাফল প্রকাশিত হয়। নতুবা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে তারা।

 

 

স্পষ্টিকরণ দাবী করেছে টিএসইউ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংবাদপত্রে প্রকাশিত খবরের সততা যাচাই ও স্পষ্টিকরণ চেয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের কাছে এক ডেপুটেশন প্রদান করেছে টি এস ইউ ছাত্র সংগঠন। খবরে নাকি প্রকাশিত হয়েছিল বোর্ডের পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে ককবরক লিখলেই এফ আই আর দায়ের করা হবে থানায়।

তার সততা যাচাই করতে বৃহস্পতিবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে একটি ডেপুটেশন দিয়েছে টি এস ইউ। তাদের বক্তব্য মধ্যশিক্ষা পর্ষদ স্পষ্টিকরণ দিতে হবে কেন এই ঘোষণা দেওয়া হয়েছে। নতুবা ছাত্র-ছাত্রীদের আন্দোলন লাগাতর জারি থাকবে।