জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে। জানা যায় দিল্লি থেকে আগরতলা আসা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় যোগেন্দ্রনগর স্টেশন সংলগ্ন খয়েরপুর দাসপাড়া এলাকায় আটকে পড়ে যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হন দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা। এদিন সংবাদমাধ্যমকে এক যাত্রী জানান তিনি গোহাটি থেকে আগরতলা আসছিলেন কিন্তু ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সকাল সাড়ে ছয়টা থেকে আটকে রয়েছে এই ট্রেনটি।
দিল্লি থেকে আগরতলা আসা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে
রাজ্যে পরিস্থিতির পরিবর্তনে মা মহিলারা আত্মনির্ভর হতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন : মেয়র
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৪ সালের নির্বাচনকে সামনে রেখে মাতৃ শক্তিকে একত্রিত করতে নয় জানুয়ারি প্রধানমন্ত্রীর হাত ধরে ভারতব্যাপী শক্তি বন্ধন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। সারা দেশব্যাপী এই কর্মসূচি সফল করতে নয় সদস্যের এক কমিটি গঠন করা হয়েছে। রাজ্য থেকে এই কমিটিতে রয়েছেন রাজ্য বিজেপি সভানেত্রী পাপিয়া দত্ত। রাজ্যে ইতিমধ্যেই শক্তি বন্ধন কর্মসূচি শুরু হয়ে গেছে। রাজ্যে তথা সমগ্র পূর্বাঞ্চলে এই কর্মসূচি সফল করার দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরী মহোদয়াকে।
আগামী ১০দিনের মধ্যে ছাত্রীনিবাসের সমস্যা সমাধান করা হবে : বিকাশ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার রাজধানী মহিলা মহাবিদ্যালয়ের নবনির্মিত ছাত্রীনিবাস পরিদর্শনে যান উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ।পরিদর্শনের পর তিনি সংবাদ মাধ্যমকে জানান রাজধানী মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাস গত দুইবছর আগে উদ্বোধনের পরেও অনেক সমস্যার কারণে করা সম্ভব হচ্ছে না পরিষেবা চালু করার। ১০ দিনের মধ্যে সমস্যা সমাধান করে হোস্টেল চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া এদিন তিনি বলেন, ১০০ টি সীট বিশিষ্ট রাজধানী মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীনিবাস স্হাপন হয়েছে। তার মধ্যে ৫০টি সীট ডেন্টাল কলেজকে দেওয়া হয়েছে।পাশাপাশি অনেক সমস্যার কারণে ছাত্রীনিবাস চালু করা যাচ্ছে না। ১০ দিনের মধ্যে কর্মরত ইঞ্জিনিয়ারদের সমস্যা সমাধান করে ছাত্রীনিবাস চালু করার নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা।
নুংরা পরিস্থিতির খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসুভন আচরণ সহকারী প্রধান শিক্ষকা রূপসী চাকমার
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের যে খাওয়ারের প্যাকেট বিতরণ করা হয়েছিল এই সব প্যাকেটের খাবারের উৎছিষ্ট অংশ ছড়িয়ে রয়েছে যত্র তত্র। যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ , এগুলো তে বসছে মাছি , যার ফলে রোগ জীবাণু ছড়ানোর আসংখা তীব্র। এই পরিস্থিতিতে ছাত্র ছাত্রী এবং তাদের অভিভাবকদের একাংশ উদ্বিগ্ন। এই দৃশ্য কোনো গ্রাম বা প্রত্যন্ত এলাকার নয় , খুদ রাজধানী আগরতলার অভয় নগর এলাকার নজরুল স্মৃতি বিদ্যালয়ের বলে অভিযোগ । স্কুলের নুংরা পরিস্থিতির খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসুভন আচরণ করে নিজের দোষ ঢাকার চেষ্টা করেন সহকারী প্রধান শিক্ষকা রূপসী চাকমা এবং তাকে সহযোগিতায় ছিলেন আরো এক শিক্ষিকা সম্পা দাস। এই শিক্ষিকাদের এমন আচরণে হতবাক এলাকার সচেতন নাগরিকরাও । দাবি উঠছে তাদের বিরুদ্ধে যেনো শিক্ষা দপ্তর পদক্ষেপ গ্রহণ করে।
বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের ছাত্রীরা কোন অংশে কম নয় : মেয়র
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। এদিন মেয়র সংবাদমাধ্যমকে জানান বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকেও বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ের ছাত্রীরা কোন অংশে কম নয়। তাছাড়া বিদ্যালয়ে স্তর থেকে শুরু করে রাজ্য স্তরেও এই বিদ্যালয়ের ছাত্রীরা এগিয়ে এসেছে বলেও জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এদিন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ও খেলাধুলায় স্থানাধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।
ধলাইয়ে গেরুয়া ঝরে লন্ড ভন্ড মথা বামগ্রেস,রাজীব মনোজ ভগবানের হাতধরে ১৩৮৭ভোটার পদ্ম শিবিরে
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচনের আগে আমবাসা বিধানসভা কেন্দ্রে সিপিএম এবং তিপরা মথা দলে থাবা বসিয়েছে বিজেপি। বুধবার আমবাসায় ছুটে আসেন বিজেপি প্রদেশ কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য্য মহোদয়। প্রথমে হাদুক্লক স্থিত ব্রু স্যাটেলমেন্ট ক্যাম্পে যান সেখানে এক সভার মধ্য দিয়ে তিপরা মথা দল ত্যাগ করে ১৫৮ পরিবারের ৪৮২ জন ভোটার বিজেপি দলে সামিল হয়।
তারপর আমবাসা স্থিত বিজেপি দলের ধলাই জেলার মূল কার্য্যালয়ে এক সভার মধ্য দিয়ে সিপিএম এবং তিপরা মথা দল ছেড়ে ১৮৬ পরিবারের ৫৬৭ জন ভোটার বিজেপি দলে সামিল হয়। এদিকে বিজেপি দল থেকে কচুছড়ায় এক বাজার সভার আয়োজন করা হয় এই সভায় সিপিএমের এক সময়ের দাপুটে নেতা সহ তিপরা মথা দলের ৯৬ পরিবারের ৩৩৮ জন ভোটার পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। আজকের প্রত্যেকটি সভায় বিভিন্ন বক্তাগণ তিপরা মথা এবং সিপিএম দলের তীব্র সমালোচনা করেন।
আজকের গোটা দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য্য, দলের সাধারণ সম্পাদক ভগবান দাস,রিপন দেব্বর্মা, বিধায়ক মনোজ কান্তি দেব,সপ্না দাসপাল, শম্ভু লাল চাকমা, জেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য্য এবং শচী রাণী ত্রিপুরা, মন্ডল সভাপতি চন্দন ভৌমিক প্রমুখ। লোকসভা নির্বাচনের আগে এই যোগদান কর্মসূচি শাসক দলের এক্সট্রা মাইলেজ দিবে তার আর বলার অপেক্ষা রাখে না।
সরকার ও সাধারণ জনগনের উভয়ের মিলিত প্রচেষ্টার মধ্যদিয়েই দুর্ঘটনা হ্রাস সম্ভব : কল্যাণী
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিবছরই রাজ্যের বিভিন্ন জায়গায় সড়ক নিরাপত্তা সংক্রান্ত উপযুক্ত সচেতনতা তৈরি করার লক্ষ্য নিয়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ। এর অঙ্গ হিসেবে সড়ক নিরাপত্তা সপ্তাহ, যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে এক উচ্চ পর্যায়ের সচেতনতা মূলক কর্মশালা আয়োজিত হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যানী রায়, জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন, অনুষ্ঠানে জনগণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘সড়ক সুরক্ষা মাস’ পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণ, গাড়ি/বাইক চালক, ছাত্রছাত্রী ও অন্যান্য সকল অংশের মানুষকে সুরক্ষার ব্যাপারে সচেতন করা।
কিন্তু আমাদেরকে সড়ক সুরক্ষা সপ্তাহ কেবল পালন করলেই চলবেনা, বাস্তবে সড়ক সুরক্ষাকে নিশ্চিত করতে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে আর বর্তমান সরকার সেই দিশাতেই কাজ করছে। ইতিমধ্যে সরকার প্রতিটি বিদ্যালয়ের সামনে জেব্রা ক্রসিং ও দুর্ঘটনা এড়ানোর জন্য ওয়ান ওয়ে পথের ব্যাপারে চিন্তাভাবনা করছে।
জনসংখ্যা ও আর্থিক অগ্রগতির সাথে, সাথে যানবাহনের সংখ্যাও দিন, দিন দ্রুত মাত্রায় বেড়ে চলেছে আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। তাই সড়ক সুরক্ষায় কেবল সরকার নয়, দায়িত্ব নিতে হবে সাধারণ জনগণকেও আর উভয়ের মিলিত প্রচেষ্টার মধ্যদিয়েই দুর্ঘটনা হ্রাস সম্ভব।
“ভালোই আছেন” সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার এবং কর্ণাটক ক্রিকেট দলের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিমানে। এরপরই তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। মায়াঙ্ক, ত্রিপুরারয় রঞ্জি ট্রফি ম্যাচ খেলে ফিরে আসছিলেন, বিমানে ওঠার সঙ্গে সঙ্গে বিমানে থাকা একটি বোতল থেকে জল মনে করে অন্য কিছু খেয়ে নেয়, সাথে সাথেই মুখ ও গলায় সমস্যা হচ্ছিল। তারপরে তাকে বিমান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে রাজ্যের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। এদিকে বর্তমানে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মায়াঙ্ক আগরওয়াল ভালোই আছে হাসপাতাল থেকে ছাড়া দিল্লি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। জানালেন কর্ণাটক রঞ্জিত ট্রফি দলের ম্যানেজার।
নাবালিকা মেয়েকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার এক যুবক
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এক নাবালিকা বলাৎকারের অভিযোগ উঠেছে আম বাসায়। সোমবার আমবাসা থানাধীন অন্নরাম পাড়ায় এক নাবালিকা মেয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে। জানা যায় এই এলাকার থাংছি রাই ত্রিপুরা নামে এক ব্যক্তি নাবালিকা মেয়েকে বলাৎকার করেছে। অভিযুক্ত মঙ্গলবার রাতে ঘটনার পর পালিয়ে যায়। এদিকে এদিন রাতেই নাবালিকার পরিবার থেকে আমবাসা মহিলা থানায় মামলা করা হয়। অবশেষে আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেব্বর্মার সোর্স মারফৎ খবর আসে,অভিযুক্ত মনু থানাধীন মনু রেল স্টেশনএলাকায় তার নিকটবর্তী আত্মীয়ের বাড়িতে রয়েছে । যথারীতি আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেব্বর্মা এবং মহিলা থানার ওসি অপর্ণা দাস(চৌধুরী) মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করতে ছুটে যান। অভিযুক্ত থাংছি রাই ত্রিপুরাকে পুলিশ আটক করে আমবাসা থানায় নিয়ে আসে। অন্যদিকে নাবালিকা মেয়ের জবানবন্দি রেকর্ড হয় আদালতে। গোটা ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

