Home Blog Page 623

সরকারি প্রতিষ্ঠানে দুষ্কৃতিদের হামলা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি অঙ্গনারী সেন্টার ও হেলথ সেন্টারে হামলা করেছে দুষ্কৃতিকারীরা ।বিশালগড় এলাকায় ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে দুষ্কৃতিকারীদের হামলা হজ্জতি । আতঙ্কিত সাধারণ মানুষ ।ঘটনার বিবরনে জানা যায় মঙ্গলবার রাতে ২ নং তেবাড়িয়া সরকারি অঙ্গনারী সেন্টার সহ রঘুনাথপুর হেলথ সেন্টারে দুষ্কৃতিকারীরা হামলার চালায়, সরকারি অঙ্গনারী সেন্টার সহ হেলথ সেন্টারে থাকা বাউন্ডারি সহ গেইট ভেঙ্গে চুরমার করে দেওয়া দেয়। পরবর্তী সময়ে বুধবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারের দিদিমণি সহ হেলথ সেন্টারের MPW কর্মচারী অপূর্ব রায় বিশালগড় থানায় একটি অভিযোগ দায়ের করেছে।এদিকে অভিযোগ হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ ২ নং তেবাড়িয়া সরকারি অঙ্গনারী সেন্টার সহ রঘুনাথপুর হেলথ সেন্টারে ছুটে যায় ।

 

 

জাতীয় শিক্ষানীতি পরিবর্তনের দাবি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান কেন্দ্রীয় সরকার ২০২০-সালে শিক্ষানীতির পরিবর্তন করে পাঠক্রমে ইতহাস, বিজ্ঞানের বিকৃতি ঘটিয়ে একটা খিচুরী শিক্ষা ব্যবস্থা চালু করে অনলাইন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে বলে অভিযোগ । দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতকে উপেক্ষা করে সরকার এক তরফা ভাবে এই শিক্ষা নীতি চাপিয়ে দিয়েছে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি শুরু থেকেই এই শিক্ষানীতির বিরোধীতা করে রাজ্যে রাজ্যে কনভেনশন, সভা, বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় কিছু দাবিকে সামনে রেখে ৩-রা ফেব্রুয়ারি ২০২৪ইং নয়াদিল্লির ঘালিব ইনস্টিটিউট অডিটরিয়ামে এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনে প্রখ্যাত ইতিহাসবিদ, শিক্ষাবীদ, বিজ্ঞানী, অধ্যাপক, বিচারপতি, উপাচার্য সমেত দেশের বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন। দেশের প্রায় ২৩-টি রাজ্য থেকে প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এ সম্মেলনকে সফল করার উদ্দেশ্যে আজ এক কর্মসূচি পালন করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি।

 

 

মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মদের কাউন্টারকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ উঠছে । উদ্ধার হয়েছে তাজা বোমা । ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালিবাজার এলাকা । জানা যায় ,কয়েক মিনিটের মধ্যে পরপর দুটি বোমা নিক্ষেপ করা হয় সহদেব সরকার ও কল্পনা বিশ্বাস এর বাড়িতে।। ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ। উদ্ধার করে নিয়ে যায় তাজা বোমা। যদিও এই বোমা বাজিতে কেউ আহত হয়নি।বিস্তারিত জানান বামুটিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সঞ্জয়ন দেববর্মা।

 

 

রাজ্যে ৫১ টি নতুন ন্যায্যমূল্যের দোকান খোলা হবে : খাদ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরও শক্তিশালী করতে ৫১টি নতুন ন্যায্য মূল্যের দোকানগুলি রাজ্য জুড়ে খোলা হবে। আজ সচিবালয়ের সংবাদ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে খাদ্য, পাবলিক প্রকিউরমেন্ট ও ভোক্তা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন যে বর্তমানে সমগ্র রাজ্যে মোট ২৬০০ টি ন্যায্যমূল্যের দোকান রয়েছে। গত পাঁচ বছরে রাজ্যের বিভিন্ন মহকুমায় মোট ২৫২ টি নতুন ন্যায্যমূল্যের দোকান খোলা হয়েছে। আরও ৫১ টি নতুন ন্যায্যমূল্যের দোকান খোলা হবে।

রেশন কার্ডের আওতায় থাকা বিদ্যমান 800 বা তার বেশি ন্যায্যমূল্যের দোকানগুলিকে বিভক্ত করে এই ৫১টি নতুন মেলার দোকানগুলি রাজ্য জুড়ে খোলা হবে। খাদ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্য সরকারের দ্বারা নির্ধারিত নিয়ম অনুসারে, গ্রামীণ বা শহরে একটি নতুন ন্যায্য মূল্যের দোকান খোলার ক্ষেত্রে ট্যাগযুক্ত রেশন কার্ডের সংখ্যা কমপক্ষে ৪০০ হওয়া উচিত।

 

যেসব মহকুমায় নতুন ন্যায্যমূল্যের দোকান খোলা হবে সেগুলো হল ধর্মনগরে ৭টি, পানিসাগরে ১টি, কাঞ্চনপুরে ১টি, কৈলাশহরে ৩টি, কুমারঘাটে ৫টি, কমলপুরে ২টি, খোয়াইতে ১টি, তেলিয়ামুড়ায় ২টি, জিরানিয়ায় ৬টি, জিরানিয়ায় ১টি। মোহনপুর, বিশালগড়ে ১, সদরে ২, সোনামুড়ায় ৬, উদয়পুরে ৬, বিলোনিয়ায় ১, সাব্রুমে ৩ এবং কোরবুকে ১ জন।

 

আজকের সংবাদ সম্মেলনে খাদ্য অধিদপ্তরের আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেছিলেন যে রাজ্যের সমস্ত রেশন কার্ডধারীদের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রতি কেজি 13 টাকা দরে ​​অতিরিক্ত চাল দেওয়া হবে। দুই মাসে প্রায় ১০ হাজার মেট্রিক টন অতিরিক্ত চাল লাগবে। তিনি জানান, বর্তমানে অধিদপ্তরের আওতাধীন অরুন্ধতীনগরে খাদ্য অধিদপ্তরের কেন্দ্রীয় স্টোরে দৈনিক মজুরির ভিত্তিতে ২৬ জন নারী শ্রমিক পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছেন। বর্তমানে তাদের দৈনিক মজুরি ১৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০৬ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী আরও বলেন, গোমতী ডেইরি ফার্মের উৎপাদিত আইসক্রিম, দই, ঘি এবং পনিরের মতো দুগ্ধজাত পণ্য ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে বিক্রি করা হবে। প্রাথমিকভাবে একটি পাইলট প্রকল্প হিসেবে, সদর মহকুমায় চিহ্নিত মোট ১৫ টি ন্যায্যমূল্যের দোকানে এই আইটেমগুলি পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সচিব রাভেল হেমেন্দ্র কুমার, পরিচালক নির্মল অধিকারী এবং উপ-পরিচালক অনিমেষ দেববর্মা।

জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম শহীদান দিবসে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধা জ্ঞাপন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম শহীদান দিবস।মঙ্গলবার সকালে এদিনটিকে কেন্দ্র করে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরাও শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধীকে , এবার এ যাত্রায় সামিল হলেন যুব তৃণমূল কংগ্রেস।অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয়ের সামনে , এদিন প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তুনু সাহা জাতির জনক মহাত্মা গান্ধীকে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিনের অনুষ্ঠানে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

মোদি সরকার দেশের রাবার উৎপাদকদের সর্বনাশ করে দিতে চাইছে : পবিত্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কর্পোরেটদের হাতের পুতুল মোদি সরকার দেশের রাবার উৎপাদকদের সর্বনাশ করে দিতে চাইছে।কিন্তু রাবার চাষীরা কৃষকসভার নেতৃত্বে তা হতে দেবে না।মঙ্গলবার আগরতলা শহরে মিছিল থেকে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু হয়ে গেছে।ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির প্রথম মিছিল ও সমাবেশ সংগঠিত হল এদিন।এই মিছিল শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনিতে এসে এক সভায় মিলিত হয়।সেখানেই সারা ভারত কৃষকসভার ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এই মন্তব্য করে বলেন আজকের ভারতে রাবার হচ্ছে সবচেয়ে লাভজনক কাঁচামাল।দেশের কৃষি অর্থনীতি এর মাধ্যমে একটি বিশাল জায়গায় চলে যেতে পারতো। কিন্তু দেশের দশটি কর্পোরেট সংস্থা দেশের সমস্ত পরিবহন সামগ্রী বিশেষ করে টায়ার টিউব সহ সমস্ত রাবার সামগ্রী উৎপাদনের দায়িত্বে। তারা ফুলেফেঁপে বড় হচ্ছেন। তিনি বলেন রাজ্যের উপজাতিদের শুধু জুম নির্ভরতা নয় বিকল্প আয়ের উৎস হিসেবে রাবার চাষের গুরুত্ব বিশেষভাবে উপলব্ধি করেছিল বামফ্রন্ট সরকার। রাবার চাষের সাহায্য উপজাতি ও অউপজাতিরা নিজেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে সক্ষম হয়েছিল।

গোটা দেশে DYFI ভারতীয় ঐতিহ্য ও সংবিধান রক্ষার শপথ নিয়ে গান্ধীজির মৃত্যুবার্ষিকী পালন করছে : পলাশ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম শহীদান দিবস।মঙ্গলবার সকালে এদিনটিকে কেন্দ্র করে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরাও শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধীকে , এবার এ যাত্রায় সামিল হলেন বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই।এদিন মেলামাঠস্থিত ছাত্র যুব ভবন থেকে সুসজ্জিত মিছিলের মধ্য দিয়ে সার্কিট হাউজস্থিত গান্ধী মুক্তির পাদদেশে এসে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃত্বরা। এদিন বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আইয়ের সভাপতি পলাশ ভৌমিক বলেন “1948 সালে, এই একই তারিখে, গান্ধীজি বিড়লা বাড়ি থেকে প্রার্থনায় যোগ দিতে যাওয়ার পথে নাথুরাম গডসে দ্বারা হত্যা করা হয়েছিল।”। গডসে বন্দুক দিয়ে তার বুকে তিনবার গুলি করেছিলেন এবং মৃত্যুর আগে গান্ধীজির শেষ কথা ছিল “হে রাম”।গোটা দেশে ডিওয়াইএফআই ভারতীয় ঐতিহ্য ও সংবিধান রক্ষার শপথ নিয়ে গান্ধীজির মৃত্যুবার্ষিকী পালন করছে বলে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ইংরেজ শাসিত ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই বিজেপি শাসিত দুঃশাসনে এখনো জারি রয়েছে : আশীষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইংরেজ শাসিত ভারতবর্ষের স্বাধীনতা জন্য লড়াই করেছিল কংগ্রেস দল সেই লড়াই এখনো জারি রয়েছে আজ সেই লড়াই বিজেপি শাসিত দুঃশাসনের বিরুদ্ধে পরিণত হয়েছে গোটা দেশে অপশাসনের বিরুদ্ধে চলছে এই সংগ্রাম এর নেতৃত্ব দিচ্ছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জন খারগে এবং রাহুল গান্ধী জাতীয় কংগ্রেসের এই লড়াইয়ে সকল অংশের জনগণকে সামিল হওয়ার আহ্বান জানালেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা মঙ্গলবার যথাযথ মর্যাদায় প্রাদেশ কংগ্রেস জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম শহীদান দিবস পালন করে এই উপলক্ষে কংগ্রেস ভবনের সামনে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্যপন করে জাতির জনক কে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ অন্যান্য শাখা সংগঠনের সভাপতি ও কর্মী সমর্থকরা জাতির জনক কে শ্রদ্ধা জানানোর পর কংগ্রেস ভবন থেকে এক মৌন মিছিল গান্ধী ঘাটে যায় সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ বেদিতে পুষ্পার্ঘ্যপন করে নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা শ্রদ্ধা নিবেদন করেন।

MGN রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহারের দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের মিছিল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- MGN রেগা প্রকল্পে আধার ভিত্তিক মজুরি প্রদান পদ্ধতি প্রত্যাহারের দাবি নিয়ে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটির উদ্যোগে রাজধানীর রাজপথে অনুষ্ঠিত হলো সুবিশাল মিছিল। এ দিনের মিছিলটি ক্ষেতমজুর ইউনিয়নের সদর কার্যালয়ে সামনে থেকে বের হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন সংগঠনের নেতৃত্ব সংবাদমাধ্যমকে জানান বর্তমান কেন্দ্র সরকার আধার ভিত্তিক মজুরি প্রদানে যে পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে তার ফলে গোটা দেশে সাড়ে সাত কোটি জব কার্ড হোল্ডার বাতিল পরেছে, যার প্রভাব পড়েছে আমাদের রাজ্যেও যেখানে দেখা গিয়েছে, আমাদের রাজ্যের সাড়ে ছয় লক্ষ জব কার্ডের মধ্যে এক লক্ষ জব কার্ড হোল্ডার বাতিল পরেছে সুতরাং আধার ভিত্তিক মজুরী প্রদান পদ্ধতি বাতিলের দাবিতে গোটা দেশের সাথে আমাদের রাজ্যেও আটটি জেলায় কোথাও মিছিল, কোথাও সভার মধ্য দিয়ে এই দাবি জানানো হচ্ছে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

দুই দিন ব্যপী জেলা স্তরের কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের উদ্বোধন হলো মঙ্গলবার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিশোরীদের মনন চিত্ত বিকাশের লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠান। এ দিনের অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা। এ দিনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জানান কিশোরীদের মনন চিত্ত বিকাশের জন্য এই কিশোরী উৎকর্ষ মঞ্চ ব্যাপকভাবে সহযোগিতা প্রদান করে যাতে করে তাদের মধ্যে শিক্ষা সংস্কৃতিক ও অন্যান্য বিষয়ে যে মেধা রয়েছে তার বিকাশ ঘটে।

আজ পশ্চিম জেলাভিত্তিক এই কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে যেখানে পশ্চিম জেলার সমস্ত কিশোরীরা অংশগ্রহণ করবেন এবং এখানেই থাকবেন যার মধ্য দিয়ে এরা পরস্পরের সাথে পরস্পরের চিন্তা ভাবনা আদান-প্রদান করবেন, এতে এরা অনুপ্রাণিত হয়ে নিজেদের আরো আপডেট করতে সক্ষম হবে। পশ্চিম জেলা ভিত্তিক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকজনকে বাছাই করে রাজ্য স্তরে পাঠানো হবে ও সেখানে তারা নিজেদের মেধা তুলে ধরবে এবং সেখান থেকেও বাছাই হয়ে জাতীয়স্তরে এরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোরীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।