Home Blog Page 624

জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদান দিবসে শ্রদ্ধা জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু 

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদান দিবস। সারা দেশের সাথে রাজ্যেও ৭৭ তম জাতীয় শহীদ দিবস পালিত হচ্ছে, এই উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে পুষ্পার্ঘ অর্পন করে জাতির জনককে শ্রদ্ধা জানান রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সেখান থেকে রাজ্যপাল যান রাজধানীর গান্ধী-ঘাটে সেখানে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন তিনি। এদিন রাজ্যপালের সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা। এদিন রাজ্যপাল জানান স্বাধীনতার পর দেশের গ্রামীণ ভারতের উন্নয়নে লক্ষ্যে কাজ করেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর এই স্বপ্নকে সফল করার লক্ষ্যে রাজ্যবাসী এগিয়েয়ে চলছেন বলে জানান রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।

প্রেস ক্লাবের ৪০বছর পূর্তি উপলক্ষে শোভা যাত্রা

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে শোভা যাত্রা অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাব চল্লিশ বছর পূর্ণ করলো । এই উপলক্ষ্যে মঙ্গলবার প্রেস ক্লাবের তরফে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে প্রেস ক্লাবের সকল সদস্য সহ সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত সকল স্তরের কর্মীরা সামিল হয়েছিলেন । এমনকি প্রেস ক্লাবের সদস্য যারা বর্তমানে সাংবাদিকতার কাজ থেকে অবসর নিয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়। শোভাযাত্রাটি প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর উজ্জয়ান্ত প্রাসাদ তুলসিবতি স্কুল , কামান চৌমুহনি , পোস্ট অফিস চৌমুহনি, আরএমএস চৌমুহনি হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে নবীন ও প্রবীণ সকল সাংবাদিক মিলে ফটো সেশনের মধ্য দিয়ে শোভাযাত্রার সমাপ্তি হয়। সব শেষে চল্লিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে প্রেস ক্লাবে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এতে সকলে সামিল হন।

রক্তদান মহৎ দান এই ধরনের কর্মসূচিতে সকল অংশের জনগনকে এগিয়ে আসার দরকার : রাজীব 

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যেকটা ব্যক্তির সমাজের জন্য কিছু করা দরকার সেই উদ্ভুদেই কাজ এগিয়ে যেতে হবে। মঙ্গলবার আগরতলার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুলে জাতীয় পরিষেবা প্রকল্পের বিশেষ ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। এই দিনের বিশেষ ক্যাম্পিং য়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা রাজ্য প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচাৰ্য কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুলের প্রধান শিক্ষক সহ জাতীয় পরিষেবা প্রকল্পের আধিকারিকরা। এদিন জাতীয় পরিষেবা প্রকল্পের বিশেষ ক্যাম্পিং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবির পরিদর্শন শেষে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী তথা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি বলেন রক্তদান মহৎ দান এই ধরনের কর্মসূচিতে সকল অংশের জনগনকে এগিয়ে আসার দরকার পাশাপাশি তিনি আরো বলেন যে ভাবে এন এস এস রা স্কুল জীবন থেকেই জনগনের সেবা নিয়মিত করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি।

চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোক বার্তা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বরিষ্ঠ চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ‘দৈনিক সংবাদ পত্রিকার বরিষ্ঠ চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার প্রয়াণে আমি মর্মাহত৷ গত তিন দশক ধরে চিত্র সাংবাদিকতায় তিনি সাহসিকতার সাথে কাজ করে গেছেন। রাজ্যের গ্রাম পাহাড়ের জীবনযাত্রার ছবি তিনি দক্ষতার সাথে তুলে ধরতেন।’ শোকবার্তায় মুখ্যমন্ত্রী প্রয়াত চিত্র সাংবাদিক দেবাশিস বড়ুয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান।

ত্রিপুরায় অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা : ক্রীড়ামন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ ত্রিপুরায় অনুষ্ঠিত হবে খেলো ইন্ডিয়া আন্তঃ বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। ভারতের বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের ১৬টি দলের মধ্যে ৮টি হল মহিলা এবং ৮টি হল পুরুষ যোগাসনের দল।

আগরতলার নেতাজী চৌমুহনীস্থিত এনএসআরসিসি-তে হবে প্রতিযোগিতা। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় এসংবাদ জানান। তিনি জানান, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে ২০টি ক্যাটাগরি থাকবে। এর মধ্যে ১৫ টি বিভাগের প্রতিযোগিতা হবে আসামে৷ বাকি ৫টি হবে উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলিতে। ত্রিপুরাতে হবে শুধুমাত্র যোগাসন প্রতিযোগিতা।

ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের মহিলা যোগাসন খেলোয়াড়দের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী আরও জানান, আগামী ২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ রাজ্যে অনুষ্ঠিত হবে ৭ম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসব-২০২৪৷ ৭ম উত্তর পূর্বাঞ্চল যুব উৎসবে বিভিন্ন প্রতিযোগতামূলক অনুষ্ঠান সহ বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী খাবার ও হাতের তৈরী বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী স্টল খোলা হবে৷ উৎসবে উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের এন এস এস ও নেহেরু যুব সংস্থার যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করবে।

যুব উৎসবে বিভিন্ন ক্যাটাগরি যেমন – লোকসঙ্গীত, লোকনৃত্য, নাটক, রকব্যান্ড, গিটার, মাটির দ্বারা তৈরী বিভিন্ন সামগ্রী, অঙ্কন, ছবি তোলা ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা করা হবে। প্রদর্শনীমূলক বিষয়ের ক্ষেত্রে থাকবে মার্শাল আর্টস, যোগাসন, চিরাচরিত খাবার প্রদর্শন, হাতের তৈরী বাঁশ-বেতের সামগ্রী ও হাতের বোনা কাপড় ইত্যাদি। ক্রীড়ামন্ত্রী আসন্ন এই ক্রীড়া উৎসবকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস. বি. নাথ, ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর প্রশান্ত কুমার দাস প্রমুখ।

ভুবনেশ্বরে আয়োজিত ৭৩তম জাতীয় জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে রাজ্য বাস্কেটবল দল 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামি ৪-১১ ফেব্রুয়ারী ভুবনেশ্বরে আয়োজিত ৭৩ তম জাতীয় জুনিয়র বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে রাজ্য বাস্কেটবল দল। প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে রাজ্যদল গঠন করে নিয়েছে এিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য নিয়ে ৩০ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার রেলপথে রাজ্য ত্যাগ করবে ১২ জন খেলোয়াড় সহ ১৪ সদস্যের রাজ্যদল।

খেলোয়াড়েরা রাজ্য ত্যাগ করার আগে সোমবার এন.এস.আর.সি.সি হলে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়ার পাশাপাশি শুভেচ্ছা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন এিপুরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান তথা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, সংস্থার সভাপতি সঞ্জয় সাহা, এিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা সহ অরো অনেকে। উল্লেখ্য– দীর্ঘ ১২ বছর পর জাতীয় আসরে অংশগ্রহণ করবে রাজ্যের বাস্কেটবল খেলোয়াড়েরা।

ICA/C-4268

0

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ পদর্শন করতে গিয়ে বিজেপি কর্মীদের উপর লাঠি চার্জ পুলিশের 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ পদর্শন করতে গিয়ে ব্যারাকপুরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশ জলকামান ব্যবহার করেন। আর এই জলকামান ব্যবহার করার বিষয়ে, পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের প্রশ্নউত্তরে জানান ,

“আমরা সিপি অফিসের বাইরে একটি বিক্ষোভ করেছি। পুলিশ জলকামান এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছে, তারা লাঠিচার্জ করেছে এমনকি পাথর ছুঁড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কাজ করছে তালেবান পুলিশ। মহিলাদের লাঠিচার্জ করেছে পুলিশ। আশিস মৌর্য পুলিশ অফিসার। আমরা তার বিরুদ্ধে আদালতে যাব।

লোকসভা নির্বাচনে বিহারে এনডিএ-র ক্ষতি হবে, ভারত জোট লাভবান হবে : কেজরিওয়াল

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমি মনে করি নীতীশ কুমারের সেখানে যাওয়া উচিত ছিল না। তিনি সঠিক কাজ করেননি। এটা গণতন্ত্রের জন্য ঠিক নয়। আমি মনে করি এটি বিহারে এনডিএ-র ক্ষতি করবে, এবং ভারত জোট লাভবান হবে। আমরা সবাই মিলে প্রার্থনা করি, কাল যেন ইন্ডিয়া জোটের প্রথম জয় নিশ্চিত হয় চন্ডিগরের গণনা থেকে।

বন্য হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে জাতীয় সড়ক অবরোধ এলাকাবাসীর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুঙ্গিয়াকামী এলাকায় বন্য হাতির তাণ্ডব অতিষ্ঠ এলাকাবাসী। দিন দিন ওই এলাকায় বন্য হাতির উপদ্রব বৃদ্ধি পেয়েই যাচ্ছে। প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছেন গ্রামবাসীদের।বন্য হাতি গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। তাই একপ্রকার বাধ্য হয়েই মুঙ্গিয়াকামী বাজারে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী।এদিন সংবাদ মাধ্যমকে এক অবরোধকারীর অভিযোগ, পাট্টা প্রাপকদের অতিসত্বর সীমানা নিধার্রণ করা হোক।তাছাড়া, মুঙ্গিয়াকামী এলাকায় বন্য হাতির তাণ্ডব অতিষ্ঠ এলাকাবাসি। প্রতিদিন বন্য হাতির তান্ডব সহ্য করতে হচ্ছে গ্রামবাসীদের।বন্য হাতি গ্রামে প্রবেশ করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে। তাই তাঁরা বাধ্য আজ মুঙ্গিয়াকামী বাজারে এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রসাশনের আধিকারিকরা অবরোধকারীর সাথে কর্থাবাতা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে।ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তাঁরা ।