Home Blog Page 586

বিজেপি-মথার মধ্যে আড়ালে একটা বোঝাপড়া ছিল : জিতেন্দ্র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রেটার তিপ্রাল্যান্ডের সঙ্গে কোন আপস নয় এতদিন ধরে তিপ্রা মথার নেতারা বলে এলেও ত্রিপাক্ষিক চুক্তিতে তো এর কোন উল্লেখ নেই। শনিবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তিনি বলেন, তিপ্রা মথার পরিণতি আই পি এফ টির মতো হচ্ছে কিনা মানুষ দেখছেন।

তিনি বলেন, কেন্দ্র- রাজ্য ও তিপ্রা মথার মধ্যে এক পৃষ্ঠার চুক্তি পত্রে গ্রেটার তিপ্রাল্যান্ড শব্দ অনুপস্থিত। চুক্তিপত্র বলে দেয় তিপ্রা মথা নিজেদের মূল স্লোগান বিসর্জন দিয়েছে। এমনকি সাংবিধানিক সমাধানের কথাটিও চুক্তিপত্রে নেই। চুক্তির এক সপ্তাহ পার না হতেই কোন কিছু হওয়ার আগেই তিপ্রা মথা মন্ত্রীসভায় ঢুকে গেছে। তিনি বলেন এটা প্রমাণ করে আড়ালে একটা বোঝাপড়া ছিল।

এখন সেই আড়াল নেই। জিতেন বাবু বলেন, যারা আবেগ বিশ্বাস নিয়ে তিপ্রা মথার আন্দোলনে শামিল হয়েছেন তাদের কাছে জবাব না দিয়েই মথার উঁচু স্তরের নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বোঝাপড়া হয়েছে। তাঁর প্রশ্ন এটা ঐতিহাসিক চুক্তি হলে মূল অংশ গ্রেটার তিপ্রাল্যান্ড কেন নেই? এদিকে লোকসভায় ত্রিপুরায় দুই আসনের প্রার্থী নিয়ে জিতেন বাবু বলেন এ বিষয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা হয়েছে।

তবে কোন দল কোথায় প্রার্থী দেবে তা নিয়ে কোন আলোচনা হয়নি। তা কেন্দ্রীয় স্তরে ঠিক হবে। এককভাবে কোন দল প্রার্থী ঘোষণা করতেই পারে। তাতে আপত্তির কিছু নেই। এটা সেই দলের নিজস্ব বিষয়।

 

 

 

ICA/C-5117

0

রাজ্যের নবনির্মিত অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের ভারত-বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উদ্যোগে দু দেশের মধ্যে আন্ত: সীমান্ত সংযোগ এবং বাণিজ্য বৃদ্ধিতে নবনির্মিত অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন ত্রিপুরার জন্য এক ঐতিহাসিক দিন আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের প্রায় ৮৫৩৪.০২ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সমূহের উদ্বোধন এবং শিলান্যাস করেন। সাব্রুম থেকে এই ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছেন বলে জানান তিনি।

তাছাড়া দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুম স্থল বন্দরের উদ্বোধন এই প্রকল্প সমূহের মধ্যে অন্যতম। এই নতুন সুবিধা চালু হওয়ার ফলে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের মধ্যে পর্যটন, যোগাযোগ এবং বাণিজ্যের প্রসার ঘটবে বলেও আশা ব্যাক্ত করেন।

পাশাপাশি প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে, এই প্রকল্পগুলির মাধ্যমে ‘বিকশিত ভারত বিকশিত ত্রিপুরা’ গঠনের লক্ষ্যে উন্নয়নের এক নতুন অধ্যায় রচিত হবে বলেও জানান তিনি। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, সাংসদ রেবতী ত্রিপুরাসহ দপ্তরের আধিকারিকগন।

 

 

এিপুরা পুলিশের ১৫০বছর পূর্তি উপলক্ষ্যে প্রীতি ম্যাচে আগরতলা প্রেস ক্লাবকে হারালো পশ্চিম এিপুরা পুলিশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা পুলিসের গৌরবের ১৫০ বছর। তাই ত্রিপুরা পুলিসের পক্ষ থেকে বছর ব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে। রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জেলা- মহকুমা কিংবা থানার উদ্যোগে হচ্ছে কর্মসূচী। বিভিন্ন ধরণের কর্মসূচী পালন করা হচ্ছে পুলিসের তরফে। সাধারণ মানুষকে যুক্ত করে এসব কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার পশ্চিম জেলা পুলিসের উদ্যোগে হয় বন্ধুত্বপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচ। ম্যাচে ৩ উইকেটে জয়ী হয় পশ্চিম জেলা পুলিস। এদিন আগরতলা ভি আই পি রোড সংলগ্ন ভোলাগিরি মাঠে হয় প্রীতি ক্রিকেট ম্যাচ আগরতলা প্রেস ক্লাব ও পুলিসের মধ্যে। ম্যাচকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় দুই দলের ক্রিকেটারদের মধ্যে।

এদিন প্রীতি ম্যাচে আগরতলা প্রেস ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। প্রেস ক্লাব নির্ধারিত ১৬ অভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে পশ্চিম জেলা পুলিশ দল ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় পুলিশ দলের দীবাকর রায় সরকার। ম্যাচে ৯ রান করার পাশাপাশি দীবাকর তিন উইকেট সংগ্রহ করে।

এপ্রিল মাসের মধ্যে পরিশ্রুত পানীয় জল দেবার আশ্বাস মেয়র দীপক মজুমদারের 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরকে সুন্দর ভাবে সাজিয়ে তোলার কাজ চলছে। বিভিন্ন ওয়ার্ড এলাকায় চলছে বিভিন্ন প্রকল্পের কাজ। শনিবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ১৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ও সংশ্লিষ্ট আধিকারিক-ইঞ্জিনিয়ারদের নিয়ে কিছু এলাকা পরিদর্শন করেন।তিনি বিজয় কুমার চৌমুহনী এলাকা পরিদর্শন করেন। চলমান কাজ ঘুরে দেখেন।

মেয়র দীপক মজুমদার জানান, এই এলাকায় পানীয় জলের সমস্যা নিরসনের জন্য যে কাজ চলছে তা এপ্রিল মাসের মধ্যে শেষ হয়ে যাবে। রাজ্য সরকার, জল বোর্ড ও পুর নিগম কাজ করে চলেছে। বিশুদ্ধ পানীয় জল পাবেন যেসব এলাকায় সমস্যা রয়েছে সেখানকার লোকজন। তাছাড়া অন্য এলাকার নাগরিকরাও সুবিধা পাবেন। মেয়র আরও জানান বিদুরকর্তা চৌমুহনী থেকে অফিসারস কোয়ার্টার লেন এলাকায় ড্রেনে বর্ষাকালে জল জমে।

অভিযোগ জায়গা বেদখলের ফলে ড্রেন সংস্কার করা যাচ্ছে না। তাই জল যাতে না জমে সেই ব্যবস্থা করা হবে। কিছু রাস্তাও সংস্কার করা হবে। মেয়র দীপক মজুমদার জানান পুর নিগম এলাকার অন্য ওয়ার্ডের সঙ্গে ১৭ নম্বর ওয়ার্ডেও দুই বছরে অনেক কাজ হয়েছে।

শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো রাজধানীর বিভিন্ন মন্দিরে ব্রতী হলেন ভক্তরা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি। এই দিনটি মহা শিবরাত্রি বা শিবরাত্রি হিসেবে পালিত হয়ে আসছে। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দুধর্মীয় উৎসব। শিব পুরাণ অনুসারে, এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়।

অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। এবছর আট মার্চ শুক্রবার বিকেল থেকে শুরু হয় শিবরাত্রি তিথি এই পূর্ণ তিথি শনিবারেও চলে এই উপলক্ষে এদিন রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিববাড়িতে ভোট থেকেই মুন্নার্থীদের সমাগম পরিলক্ষিত হয় পুন্যার্থীরা পুরোহিতের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শিবের মাথায় জল ঢেলে পুজো দেন এদিন শিববাড়ি র পুরোহিত জানান শনিবার বিকেল ৫ টা ৪৩ মিনিট পর্যন্ত শিবরাত্রি তিথি রয়েছে শুক্রবার বিকেল পাঁচটা থেকে শুরু হয়েছে এই পূর্ণ তিথি শুক্রবার রাত বারোটা পর্যন্ত অনেক ভক্তরা শিব পুজো করেন শনিবার ভোর পাঁচটা থেকে শুরু হয়েছে এই পার্বণ।

এদিন শিব বাড়িতে পুজো দিয়ে এক পুন্যার্থী জানান, প্রতিবছরই তিনি শিবরাত্রি ব্রত পালন করেন এবছরও এর অন্যথা হয়নি শিবলিঙ্গের মাথায় জল ঢেলে স্বামী সন্তান ও পরিবারের সকলের মঙ্গল কামনা করেছেন বলে জানান তিনি। গৃহবধূদের পাশাপাশি অনেকেই স্বামী ও সন্তানদের নিয়ে শিব বাড়িতে পুজো দিতে দেখা যায় অনেক নাবালিকা ও এদিন শিবের মাথায় জল ঢেলে পুজো দেন। শিব চতুর্দশী উপলক্ষে প্রতি বছরের মতো এবারো রাজধানীর শিববাড়ি এলাকায় অস্থায়ী মেলা বসে।

 

 

আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী, দেশবাসীকে ভ্রমণের আহ্বান প্রধানমন্ত্রীর

0

জনতার কলম ওয়েবডেস্ক :- শনিবার আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ভ্রমণের পরে নিজের সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে জানান , “আজ সকালে আমি আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে ছিলাম। সবুজের মাঝখানে অবস্থিত, এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি রাজকীয় এক শিংওয়ালা গন্ডার সহ বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আশীর্বাদপুষ্ট।

আমি আপনাদের সকলকে অনুরোধ করব কাজিরাঙ্গা জাতীয় উদ্যান পরিদর্শন করুন এবং এর প্রাকৃতিক দৃশ্যের অতুলনীয় সৌন্দর্য এবং আসামের মানুষের উষ্ণতার অভিজ্ঞতা নিন। এটি এমন একটি জায়গা যেখানে প্রতিটি ভ্রমণ আত্মাকে সমৃদ্ধ করে এবং আসামের হৃদয়ের সাথে আপনাকে গভীরভাবে সংযুক্ত করে।”

ইতিহাসের বইয়ে নাম লিখলেন জেমস অ্যান্ডারসন

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসন শনিবার ইতিহাসের বইয়ে তার নাম খোদাই করেছেন। খেলার ইতিহাসে প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে ৭০০ উইকেট এবং সামগ্রিকভাবে তৃতীয় বোলার হিসেবে ইতিহাসের খাতায় নাম অর্জন করেছেন। বয়সহীন ইংলিশ পেস বিস্ময়, যিনি এই জুলাইয়ে ৪২ বছর বয়সী হবেন। ধর্মশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম এবং শেষ টেস্টের সময় এই মাইলফলক অর্জন করেছিলেন।

২০০২ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হওয়া অ্যান্ডারসন এখন ১৮৭ টেস্ট ম্যাচে ৭০০ উইকেট নিয়েছেন। এটি ২৬.৫২ গড়ে এবং ৫৬.৯ স্ট্রাইক রেটে এসেছে, ৩২ টি পাঁচ উইকেট এবং তিনটি দশ উইকেট হল তার নামে। এক ইনিংসে তার সেরা বোলিং ফিগার ৭/৪২।

 

 

আরও একবার মোদী সরকার, এইবার ত্রিপুরায় বামগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে : বিপ্লব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন লোকসভা নির্বাচনে আরও অধিক জন-আস্থায় ত্রিপুরার দুইটি আসনেই রেকর্ড তৈরী করে মোদী জিকে উপহার দিয়ে এক নতুন ও সমৃদ্ধ ভারত নির্মাণে আরও গতি সঞ্চারে আমরা অঙ্গীকারবদ্ধ। আজ আগরতলা টাউন হলে বিকশিত ভারত সংকল্প যাত্রা ও মোদী কি গ্যারান্টি শীর্ষক অনুষ্ঠান ও বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনী অনুষ্ঠানে এমনটাই দাবি করেছেন সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি আরো বলেন, যে ভবিষ্যৎ নির্মাণে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ইস্তেহার তৈরী করবে। আগামীদিনে ভারত নির্মাণের জন্য ত্রিপুরাবাসীর পরামর্শ নেওয়া হবে। তাঁর কথায় ,২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিজেপির যেই বিশ্বাস নিয়ে লড়াই শুরু হয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেই বিশ্বাস নিয়ে লড়াই করতে হবে। এদিন তিনি সিপিএমের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, ত্রিপুরার কংগ্রেস ও সিপিএমের অস্তিত্ব প্রায় মুছে গেছে। কারণ, ত্রিপুরাবাসীর সমৃদ্ধি কখনো কমিউনিস্ট চায় নি।

২৫ বছরের টানা সিপিএমের রাজত্বে ৩৫ বছরের অভিজ্ঞতাপূর্ন মুখ্যমন্ত্রী মাত্র ১৪ হাজার কোটি টাকার বাজেট পেশ করতেন। কিন্তু ৬ বছরের শাসনকালে বিজেপি সরকার দ্বিগুন বাজেট পেশ করেছে। এদিন তিনি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানিয়েছেন। ত্রিপুরা থেকে বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করতে হবে বলেও জানিয়েছেন।

বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ্যভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানাল TGEF 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ্যভাতা অবিলম্বে মিটিয়ে দেওয়ার দাবি জানাল ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস চৌমুহনী। শুক্রবার বিকেলে সংগঠনের অফিসে সাংবাদিক সম্মেলন করেন নেতারা। সম্মেলনে সংগঠনের সভাপতি শান্তি রঞ্জন দেবনাথ বলেন, কেন্দ্রের কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতার ফারাক ৫০ শতাংশ।

বর্তমানে কেন্দ্রের কর্মচারীরা ৫০ শতাংশ ডিএ। আর রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছেন ২৫ শতাংশ মহার্ঘ্যভাতা। তিনি বলেন, কর্মচারীদের মহার্ঘ্যভাতা তাদের অর্জিত অধিকার। যা কিনা কোন সরকারের দয়ার দান নয়। শান্তি রঞ্জন দেবনাথ এদিন পাশাপাশি দাবি জানান অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার।