Home Blog Page 587

দেশের প্রধানমন্ত্রীর নারীদেরকে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য : রামপ্রসাদ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মহিলাদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় রাজধানীর এম বি বি ক্রিকেট স্টেডিয়ামে। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে।ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন গ্রিন ও ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ব্লু এই দুটি দল খেলায় অংশগ্রহণ করে।

১০ ওভারের ম্যাচ ঘিরে দারুণ সাড়া পড়ে।প্রীতি ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সমাজসেবী পাপিয়া দত্ত, সমাজসেবক সুবল ভৌমিক, টি সি এর সভাপতি তপন লোধ সহ অন্যান্যরা। আলোচনা করতে গিয়ে রাম প্রসাদ পাল বলেন, ভারতের অর্ধেক হচ্ছে নারী। দেশের প্রধানমন্ত্রীর নারীদেরকে সমানতালে এগিয়ে নিয়ে যাওয়াই লক্ষ্য।

 

দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে অল ড্রাইভার ওয়েলফেয়ার এসোসিয়েশন। শুক্রবার সংগঠনের তরফে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ফের সরকারের গোচরে নিলেন নেতৃত্ব তাদের দাবি গুলি।

সংগঠনের নেতৃত্ব শাহজান মিয়া দাবি গুলি তুলে ধরে নিজেদের বক্তব্য পেশ করেন। তাদের ২৯ দফা দাবির মধ্যে রয়েছে ২০ লাখের পরিপক্কতা বীমা ড্রাইভারকে দেওয়া, ড্রাইভারকে ১০ লাখ টাকার দুর্ঘটনা মেডিক্যাল বীমা দেওয়া, বাণিজ্যিক চালকদের পূর্ণ নবিকরণের প্রক্রিয়া প্রতি ৫ বছরের জন্য স্থির করা।

পেশাদার চালক যারা এক দেশ থেকে অন্য প্রদেশে পণ্য পরিবহণ করে তাদের প্রশাসনিক ও পুলিসের চাদাবাজির সাথে হয়রানি বন্ধ করা, জাতীয় মহাসড়ক ও রাজ্যে অ্যাম্বুলেন্স সুবিধা আরও বাড়ানো, চালকদের সন্তানদের শিক্ষার ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রদান সহ বিভিন্ন দাবি তাদের।

ত্রিপুরায় আইনের শাসন নেই, জঙ্গলের শাসন চলছে রাজ্যে : মানিক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় আইনের শাসন নেই। জঙ্গলের শাসন চলছে রাজ্যে। দ্বিতীয় বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মহিলারা আক্রান্ত হয়ে কোনো কোনো থানায় মামলা দায়ের করতে গেলে পুলিস আধিকারিকরা বলছেন মামলা করে কি হবে। বরং ফের আক্রমনের সম্মুখীন হবেন। পয়সা খরচ হবে। আদালতে দৌড়ঝাঁপ করতে হবে। বরং মণ্ডলে গিয়ে কথা বলেন।

শুক্রবার সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, বিভিন্ন জায়গায় মৃতদেহ পাওয়া যাচ্ছে। অথচ তদন্তের আগেই বলে দিচ্ছে আত্মহত্যা কিংবা দুর্ঘটনা। তদন্তের আগে এ ধরণের মন্তব্য করা হলে তো আর কিছুই থাকল না। অপরাধী খুঁজে বের করার আগ্রহ থাকবে না।

মানিক বাবু এদিন অভিযোগ করেন মারধরের যেসব ঘটনা ঘটছে রাজ্যে বর্তমানে অধিকাংশই বিজেপি লোকজনের মধ্যে হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে মানিক সরকার আরও বলেন, তিপ্রা মথা বিজেপি মন্ত্রীসভায় ঢোকায় বিস্মিত নন। তিনি বলেন, টি ইউ জে এস- আই পি এফ টির মতো তিপ্রা মথাও একই বিষয়। সবকিছু মিলিয়ে মানুষের বুঝতে কোন অসুবিধা হচ্ছে না।

 

 

কংগ্রেস ক্ষমতায় এলে ৩০ লাখ সরকারি চাকরি দেওয়া হবে দেশে : যুব কংগ্রেস সভাপতি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেকারদের রোজগার দেওয়ার যে প্রতিশ্রুতি ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে দেওয়া হয়েছিল তার কিছুই করেনি মোদী সরকার ৯ বছরে। ত্রিপুরায় বেকারের হার দেশের তুলনায় বেশি। এটা ত্রিপুরার ইতিহাসে কখনও হয়নি। অর্থের বিনিময়ে রাজ্যের বিজেপি সরকার বহিঃরাজ্যের ছেলেদের চাকরি দিয়েছে। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা।

এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন ত্রিপুরায় যখন বেকারের হাহাকার, কাজ পাচ্ছে না তখন ভারতীয় জনতা পার্টি বাইরের ছেলেদের এনে কাজ দিচ্ছে। এর তীব্র নিন্দা ও ধিক্কার জানায় যুব কংগ্রেস। তিনি অভিযোগ করেন বিদ্যাজ্যোতি স্কিমের নামে পড়ুয়াদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। এদিকে সাংসদ রাহুল গান্ধীর নির্দেশে যুব কংগ্রেসের তরফে যুবদের ৫ টি গ্যারান্টি দেওয়া হয় লোকসভা নির্বাচনে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে কি কি করা হবে।

এবিষয়ে যুব কংগ্রেস সভাপতি বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে ৩০ লাখ সরকারি চাকরি দেওয়া হবে দেশে, ডিপ্লোমা সহ বিভিন্ন কোর্স যারা করেছেন তাদের প্রতি মাসে ১ লাখ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে মাসে,বন্ধ করা হবে প্রশ্নপত্র ফাঁস। এসব গ্যারান্টি দেওয়া হয় যুব কংগ্রেসের তরফে বেকারদের।

দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীর হাতকে শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়েছে : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ৩৩৪৯ টি বুথে পদ্মফুল ফুটিয়ে মোদীজির হাতকে শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়েছে। রাজ্যে ৪৫ হাজারের উপরে পৃষ্ঠা প্রমুখ, বুথ সভাপতি, মন্ত্রী, কার্যকর্তাদের উপরে ভরসা করেই এই সংকল্প করা হয়েছে। শুক্রবার আগরতলা টাউন হলে বিকশিত ভারত মোদী কি গ্যারান্টি কর্মসূচীর প্রচারাভিযান কর্মসূচীর সূচনা অনুষ্ঠানে দৃঢ় কণ্ঠে একথা গুলি বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

তিনি আরও বলেন, মেরা বুথ সবসে মজবুত এই সংকল্প নিয়ে কাজ করা হচ্ছে।তিনি বলেন আমরা নিশ্চয় সেই লক্ষে পৌঁছাব। রাজীব বাবু বলেন,দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে মোদীর হাতকে শক্তিশালী করার সংকল্প নেওয়া হয়েছে। বিজেপির কার্যকর্তারা যে সংকল্প নেয় তা বাস্তবায়িত করে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন এই প্রচারাভিযান কর্মসূচীর সূচনা করা হয়। একই সঙ্গে এদিন উদযাপন করা হয় দ্বিতীয় বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তির।

এদিন টাউন হলের ভিতরে কর্মসূচী শেষে ভিডিও প্রচার গাড়ির সূচনা হয়। এতে রয়েছে মানুষের সাজেশন বক্স। বিভিন্ন এলাকায় যাবে এই গাড়ি। টাউন হলে কর্মসূচীতে আলোচনা করতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, দেশের গরীব মানুষকে যাতে না খেয়ে মরতে না হয় সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮০ কোটি ভারতবাসিকে বিনা মূল্যে চাল দেওয়ার ব্যবস্থা করেছেন।

উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একসময় উপেক্ষিত ত্রিপুরায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩ লক্ষাধিক পাকা ঘর নির্মাণের ব্যবস্থা প্রধানমন্ত্রী করে দিয়েছেন। প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা মডেল দিয়েছেন। ৯ টি জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, পাপিয়া দত্ত, সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, মন্ত্রিসভার সদস্য রতন লাল নাথ, প্রনজিত সিংহ রায়, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সান্ত্বনা চাকমা সহ অন্যরা।

বৃহস্পতিবার রাতে পর পর দুটি ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহরে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানী আগরতলা কি ক্রমেই নিরাপত্তা হীন হয়ে পড়ছে? এই প্রশ্ন কিন্তু উঁকি সম্প্রতি দুই- তিনটি ডাকাতির ঘটনায়। বৃহস্পতিবার রাতে পর পর দুটি ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জনমনে। চুরি আকছার ঘটছে শহর আগরতলার বিভিন্ন জায়গায়। এবার ডাকাতির ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে শহরবাসীর মধ্যে। গত শনিবার খয়েরপুর চানপুর এলাকায় বাবুল ঘোষের বাড়িতে ডাকাত দল হানা দিয়ে নিয়ে স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ।

এই ঘটনায় পুলিস উত্তর জেলার একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা। একটি ঘটে রাজধানীর আড়ালিয়া ঘোষ পাড়া মিহির দেবনাথের বাড়িতে। অভিযোগ গভীর রাতে ডাকাত দল দরজা ভেঙে উনার ঘরে ঢুকে। বাড়ির মালিক বাধা দেওয়ারে চেষ্টা করলে ডাকাত দল দা দিয়ে আঘাত করে আহত করে মিহির দেবনাথকে। উনার স্ত্রিকেও মারধর করে।

ডাকাতরা নিয়ে যায় নগদ ৪০ হাজার টাকা সহ কিছু স্বর্ণালঙ্কার। বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা বের হয়ে আসতেই ডাকাত দল পালিয়ে যায়। একই রাতে বলদাখাল পাল পাড়ার বাসিন্দা সঞ্জয় পালের বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। রাতের বেলা সঞ্জয় পালের মা প্রাকৃতিক কাজ করতে বাইরে যান। এর পরে উনার পিছু নিয়ে ঘরে প্রবেশ করে ডাকাত দল। তাদের ভয়ভীতি দেখিয়ে নগদ ৭০ হাজার টাকা প্রায় ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। ঘটনা জানাজানি হতেই লোকজন বের হন।

খবর পেয়ে ছুটে যায় পুলিস। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ছুটে যান ডিআইজি,আই জি ,পশ্চিম জেলার পুলিস সুপার সহ অন্যান্য আধিকারিকরা। ডগ স্কোয়াড, ফরেনসিক টিম যায় ঘটনাস্থলে। পুলিস বাড়ির লোকজনদের সঙ্গে কথা বলেন। মামলা নিয়ে দুটি ঘটনার তদন্ত করছে পুলিস। এলাকার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ৫ জন লোক দা সহ বিভিন্ন অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে রাতের বেলা।

নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে : ঝর্ণা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছর সারা বিশ্বের সঙ্গে রাজ্যেও ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে উদযাপন করা হয়। সরকারি- বেসরকারি তরফে প্রতিবছর রাজ্যে হয় অনুষ্ঠান। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে রাজ্যেও কর্মসূচী নেওয়া হয়। সকালে রাজ্য মহিলা কমিশনের তরফে হয় রাজধানীতে সাড়া জাগানো পদযাত্রা।

এদিন মেলারমাঠ মহিলা কমিশনের অফিসের সামনে থেকে বের হয় পদযাত্রা। নেতৃত্বে ছিলেন কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত সহ অন্যরা। রাজধানীর বিভিন্ন পথ ঘুরে পদযাত্রা ফের মহিলা কমিশনের অফিসের সামনে এসে শেষ হয়।

মহিলা কমিশনের চেয়ারপার্সন এদিন বলেন, নারী জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আরও প্রতিষ্ঠিত হওয়ার জন্য বার্তা দেওয়া হয় পদযাত্রার মাধ্যমে। তিনি আহ্বান জানান এদিন শপথ নেওয়ার সমাজে কোন নারিকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত যাতে হতে না হয়। তিনি বলেন, নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসতে হবে।

 

 

কোন জায়গাতেই পিছিয়ে নারীরা, প্রধানমন্ত্রী যখন সাথে আছে নারীদের চিন্তা নেই : মিমি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আন্তর্জাতিক নারী দিবসে সেবামূলক কর্মসূচী ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার। শুক্রবার সংগঠনের তরফে বড়জলা আপনাঘর বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে দাঁড়াল সংগঠনের কার্যকর্তা-কর্মীরা। শুক্রবার সকালে বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তারা। উপস্থিত ছিলেন মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা।

এদিন মিমি মজুমদার নারীদের উদ্দেশ্যে বলেন, নারীরা যাতে নিজেদেরকে দুর্বল কোথাও না ভাবেন। বর্তমানে পেট্রোল পাম্প থেকে রাষ্ট্রপতির পদে পর্যন্ত সব জায়গাতে নারীদের দেখা যায়। নির্মলা সীতারমণের মতো মহিলা দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন। তিনি বলেন, নারীরা কোন জায়গাতেই পিছিয়ে নেই।প্রধানমন্ত্রীও নারীদের এগিয়ে নিতে চাইছেন।

 

 

দেশের উন্নয়নের জন্যে ‘ফির এক বার, মোদী সরকার’ : যোগী আদিত্যনাথ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কমপ্রেসড বায়ো গ্যাস (CBG) প্ল্যান্টের উদ্বোধন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে, ইউপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জানান, “আমরা একটি নতুন ভারত প্রত্যক্ষ করছি।

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে, একদিকে রয়েছে এই জাতি যে সম্মান পেয়েছে, অন্যদিকে দেশে নিরাপত্তার অনুভূতি, একদিকে বিশ্বাসের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে যুবকদের কর্মসংস্থান হচ্ছে, জাতি নিজের অবস্থান তৈরি করেছে।

ঐতিহ্য এবং উন্নয়নের গল্প তুলে ধরে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসাবে সরকার মানুষের গৃহস্থালির প্রয়োজনের কথা চিন্তা করে এবং জনগণের বিশ্বাসকেও সম্মান করে। রাম মন্দির তৈরি হয়েছে, এটি অবশ্যই আমাদের খুশির বিষয়।

এই জিনিসগুলি চলতেই হবে এবং এটি ঘটার জন্য আমাদের প্রয়োজন ‘ফির এক বার, মোদী সরকার’।

 

 

 

টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ বিদেশ মন্ত্রী ডাঃ এস জয়শঙ্করের

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বিদেশ মন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে সাক্ষাৎ করেছেন

“পররাষ্ট্র মন্ত্রীদের কৌশলগত সংলাপের অগ্রগতি সম্পর্কে তাকে অবহিত করেছেন। আমাদের দেশের বৈশ্বিক এবং বিশেষ কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার বিষয়ে তার নির্দেশনাকে মূল্য দিন,” বলেছেন EAM।