Home Blog Page 588

রাজধানীতে রহস্যজনকভাবে নিখোঁজ ২ স্কুল ছাত্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই ছাত্রের নিখোঁজ ঘিরে চাঞ্চল্য রাজধানীতে। পূর্ব আগরতলা থানায় পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়।রাজধানীর উজান অভয়নগর এলাকার পৃথিবী দেববর্মা ও বড়জলা এলাকার অঙ্কন চক্রবর্তী নামে দুইজন নিখোঁজ হন।সন্তানদের ফিরে পেতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও সাহায্যের আবেদন করেন অভিভাবকরা। রাজধানীর উজান অভয়নগর এলাকার পৃথিবী দেববর্মা এবং বড়জলা এলাকার অংকন চক্রবর্তী দুজন শহরের একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

তারা একই গৃহশিক্ষকের বাড়িতে পড়াশোনা করে। বৃহস্পতিবার সকালে দুজনেই রাজধানীর মঠচৌমুহনী সংলগ্ন একট গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। ঘন্টাখানেকের মধ্যেই ইনস্টাগ্রামে একটি স্ট্যাটাস আপলোড করে দুই ছাত্র যে তারা ত্রিপুরা ছেড়ে চলে যাচ্ছে।তাদের জন্য চিন্তা না করতে ইনস্টাগ্রাম স্ট্যাটাসে বলা হয়েছে। এই স্ট্যাটাস লক্ষ্য করে চিন্তিত হয়ে পড়েন দুই নাবালক ছাত্রের অভিভাবকরা।

তারা সাথে সাথে গৃহশিক্ষকের বাড়িতে যান কিন্তু সেখানে তারা জানতে পারেন দুই ছাত্র অংকন এবং পৃথিবী এদিন গৃহশিক্ষকের বাড়িতে পড়তে আসেনি। সাথে সাথে তারা বিষয়টি পূর্ব থানায় জানান। এরমধ্যে পৃথক পৃথকভাবে দুই পরিবার থেকেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয় কিন্তু ছেলেদের না পেয়ে দুই পরিবারই বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব থানায় মিসিং ডায়েরি করে।

এদিকে পুলিশ ও বিভিন্ন সোর্স ব্যবহার করে নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারে তল্লাশি চালায়। কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত দুই নিখোঁজ তাদের কোন হদিস পায়নি পুলিশ। শুক্রবার দুই ছাত্রকে ফিরে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চান দুই পরিবারের লোকজনেরা।

 

 

 

 

 

 

আগামীকাল সেলা টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সেলা টানেল প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। অরুণাচল প্রদেশের তেজপুর থেকে তাওয়াংকে সংযোগকারী সড়কে নির্মিত টানেলটি ১৩০০০ ফুট উচ্চতায় নির্মিত হয়েছে যার মোট ব্যয় ৮২৫ কোটি টাকা এবং এটি অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলে সর্ব-আবহাওয়া সংযোগ প্রদান করবে। সেলা টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদী ৯ ফেব্রুয়ারি ২০১৯।

নারী দিবসে ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- নারী দিবসে নারী শক্তিকে আরও এক কদম এগিয়ে দিতে বড় ঘোষণা মোদী সরকারের। সোশ্যাল মিডিয়ায় এই কথা জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজ, নারী দিবসে, আমাদের সরকার এলপিজি সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি সারা দেশে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক বোঝাকে উল্লেখযোগ্যভাবে লাঘব করবে, বিশেষ করে আমাদের নারী শক্তিকে উপকৃত করবে।

রান্নার গ্যাস তৈরি করে আরও সাশ্রয়ী মূল্যের, আমরা পরিবারের মঙ্গলকে সমর্থন করা এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য রাখি। এটি নারীর ক্ষমতায়ন এবং তাদের জন্য ‘সহজ জীবনযাপন’ ​​নিশ্চিত করার প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ।

কেদারনাথ ধামের পোর্টাল ১০ মে সকাল ৭ টায় খুলবে 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- একাদশ জ্যোতির্লিঙ্গ শ্রী কেদারনাথ ধামের পোর্টালগুলি ১০মে সকাল ৭ টায় খুলবে জানালেন শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি।

মন্দির কমিটি আরো জানিয়েছে যে পঞ্চমুখী ডলি ৬ মে শ্রী কেদারনাথ ধামের উদ্দেশ্যে রওনা হবে এবং বিভিন্ন স্টপেজ পেরিয়ে ৯ মে সন্ধ্যায় কেদারনাথ ধামে পৌঁছাবে।

আজ পাচকাদার গদ্দি স্থল শ্রী ওমকারেশ্বর মন্দির উখিমঠে শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি ধর্মীয় অনুষ্ঠানে পোর্টালগুলি খোলার তারিখ নির্ধারণ করা হয়েছে।

রেকর্ড ভোটে পশ্চিম লোকসভা আসন থেকে বিপ্লব দেব জয়ী হবে : সুশান্ত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেকর্ড ভোটে পশ্চিম লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থীকে জয়ী করাই লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। আর তাই পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের উপস্থিতিতে মণ্ডল স্তরের বিভিন্ন পদাধিকারীদের নিয়ে মতবিনিময় সভা হয় মজলিশপুর বিধানসভা কেন্দ্রে। বৃহস্পতিবার থেকেই এই কর্মসূচী শুরু করেছেন প্রার্থী বিপ্লব কুমার দেব।

বিজেপি মজলিশপুর মণ্ডলের উদ্যোগে রানীরবাজার গীতাঞ্জলী হলে হয় সাংগঠনিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, সদর গ্রামীণ জেলা সভাপতি, মজলিশপুর মণ্ডল সভাপতি সহ অন্যান্য কার্যকর্তারা। বৈঠক নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পশ্চিম লোকসভা আসনের অধীনে রয়েছে ৩০ টি বিধানসভা কেন্দ্র। দলের নির্দেশেই মজলিশপুর কেন্দ্রে হয় মতবিনিময় সভা এদিন।

এই বৈঠক দিয়েই সাংগঠনিক বৈঠকের সূচনা করলেন বিপ্লব দেব। যার হাত ধরে ২০১৮ সালে ঐতিহাসিক পরিবর্তন আসে ত্রিপুরায়। সুশান্ত চৌধুরী বলেন, নরেন্দ্র মোদীকে দেশে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে তৈরির করার সংকল্প নেওয়া হয়েছে। দুটি লোকসভা আসনেই বিজেপি প্রার্থীদের জয়ী করে মোদীজীকে উপহার দেওয়া হবে। নির্বাচনকে সামনে রেখে দেড় মাস কর্মসূচী চলবে।

 

 

কংগ্রেসের ১২ পরিবারের ৩৬ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই দুর্বল হচ্ছে রাজ্যের বিরোধী দল গুলি। রাজ্যের বিভিন্ন জায়গায় কংগ্রেস-সিপিএম ছেড়ে মানুষ যোগ দিচ্ছেন শাসক দল ভারতীয় জনতা পার্টিতে। শক্তি বাড়ছে বিজেপির। লোকসভা নির্বাচন দোরগড়ায় প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙছে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার ফের ভাঙন কংগ্রেসে।

এদিন ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় যোগদান সভা। কংগ্রেস এস সি ডিপার্টমেন্ট-র সহ- সভাপতি রসিক লাল বিশ্বাস এবার দল ছাড়লেন।

এদিন সভায় উনার নেতৃত্বে ১২ পরিবারের ৩৬ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তাদের বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি অমিত রক্ষিত সহ অন্যান্যরা। লোকসভা নির্বাচনের আগে বিরোধী দল গুলিতে আরও ভাঙবে বলে জানান ভারতীয় জনতা পার্টির প্রদেশ নেতৃত্ব।

 

 

নাটক মঞ্চস্থ করে মানুষের মূল সমস্যা এড়িয়ে একই পদ্ধতিতে সরকারে গিয়েছে মথা : নরেশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রিসভায় যোগ দিয়ে তিপ্রা মথা উপজাতিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই মুহূর্তে দলটি অন্তিম পর্যায়ে পৌছে গেছে। একদিনের কেন্দ্রীয় কমিটির সভার পর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন ত্রিপুরা গণমুক্তি পরিষদের সভাপতি নরেশ জমাতিয়া। তিনি বলেন ত্রিপুরার গ্রাম পাহাড়ে উপজাতিদের আর্থ সামাজিক উন্নয়নের লড়াই চলবে। সারা ভারতে যত উপজাতি অংশের মানুষ রয়েছে তাদের দৈন্যদশার সাথে একই অবস্থা এই রাজ্যের উপজাতি অংশের মানুষের।

দেশের বর্তমান শাসকরা তাদের আর এস এসের নীতিগত অবস্থান থেকে উপজাতিদের বিরুদ্ধে।এই শাসকদের হাতে উপজাতিরা সুরক্ষিত নয়।তাই তিনি আসন্ন লোকসভা নির্বাচনে এই শাসকদের হটানোর ডাক দেন।বর্তমানে এডিসির কাস্টমারি আইন করার অধিকার রয়েছে কিন্তু তা সত্বেও এডিসি তা করতে পারেনি রাজ্য সরকারের বদান্যতায়। তিনি বলেন রাজ্যে একদিকে বিজেপি বঞ্চনা করছে আর এডিসি প্রশাসনের দুর্নীতি ও অপচয় সবটাই উপজাতিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা।

তিনি বলেন সিএ এ-র বিরোধিতা করে যারা পুইলা জাতি শ্লোগান নিয়ে দল গঠন করেছিল পুলিশের গুলিতে নিহত ঐ উপজাতি ভাইয়ের পরিবারের কাছে জবাব কি হবে?তিনি বলেন গ্রেটার তিপ্রা ল্যান্ডের লোকরা আজ সরকারে। এর আগে গণমুক্তি পরিষদের সম্পাদক রাধাচরণ দেববর্মা বলেন ভয়ঙ্কর অবস্থা চলছে পাহাড়ে। কাজ নেই, খাওয়া নেই, রেগা বন্ধ, রাস্তার ইঁট, ডোবার নুড়ি তুলে বিক্রি করে সংসার চালাচ্ছে ।

বনের গাছপালা নিজের অধিকার বলে ভাবে উপজাতিরা, সেই পাট্টার অধিকার কেড়ে নেওয়া হয়েছে সাথে ইউ সি সি চালুর চেষ্টা উপজাতিদের কোনঠাসা করে দেয়া হয়েছে। নাটক মঞ্চস্থ করে মানুষের মূল সমস্যা এড়িয়ে একই পদ্ধতিতে সরকারে গিয়েছে মথা। সব কিছু ভোটের জন্য হয়েছে যা ২৩ নির্বাচন থেকেই বিজেপির সহায়ক দল হিসেবে চিহ্নিত।

এবার স্পষ্ট হয়ে গেছে সব।তিনি অভিযোগ করেন ডম্বুর ও খুমলুং পার্ক একাধিক ডাক বাংলো বেসরকারি হাত চলে যাচ্ছে।তিনি বলেন আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে গণমুক্তি পরিষদ ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছে।মানুষই শেষ পর্যন্ত জবাব দেবে বলে তিনি মন্তব্য করেন।

বামগ্রেস ছেড়ে ১৪৪ পরিবারের ৪১৬ জন বিজেপিতে যোগদান

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকাশের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে বৃহস্পতিবার ৪৮-করমছড়া মন্ডলের যুব মোর্চার উদ্যোগে এক যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত সভায় অংশগ্রহণ করেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিনের যোগদান সভায় কংগ্রেস ও সিপিআইএম দল ছেড়ে ১৪৪ পরিবারের ৪১৬ জন বিজেপিতে যোগদান করেন।

উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক শ্রী ভগবান দাস বিধায়ক প্রমোদ রিয়াং, প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব , প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক শম্ভু লাল চাকমা সহ অন্যান্য নেতৃত্বগণ।

ICA/C-5067

0

বিপুল পরিমাণে ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে বুধবার রাত নয়টা নাগাদ চুরাইবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার এবং ইয়াবা ট্যাবলেট সহ এক টমটম চালককে আটক করতে সক্ষম হয়। ওসি সমরেশ দাস জানান ধৃত টমটম চালক দীর্ঘদিন থেকেই তাঁর টিআর০৫ ২১৪৯ নম্বরের টমটম গাড়ি দিয়ে বিভিন্ন এলাকা ঘুরে নেশা সামগ্রী বিক্রি করে আসছে।

ধৃত চালকের নাম ইসলাম উদ্দিন পিতা মৃত মসব আলি,বাড়ি উত্তর ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ড এলাকায়। এদিন তার কাছ থেকে প্রায় দুই লক্ষ টাকার নেশা সামগ্রী সহ টমটম গাড়ি টি আটক করে চুরাইবাড়ি থানায় নিয়ে আসা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রজু করেছে সানীয় পুলিশ। আজ বৃহস্পতিবার ধৃত ইসলাম উদ্দিন কে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা ও দায়রা আদালতে প্রেরন করা হয়।