Home Blog Page 589

ইলেকট্রোরাল বন্ড ঘোটালায় সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইলেক্টোরাল বন্ড গুটালায় নরেন্দ্র মোদির কালো চেহারার আড়াল করতে চাইছে এসবিআই , অভিযোগ কংগ্রেসের।কংগ্রেস এই ন্যাক্কারজনক ঘটনার জন্য দেশব্যাপী ধিক্কার জানিয়েছে। সকালে কংগ্রেসের উদ্যোগে এক ধিক্কার মিছিল বের হয়েছে। কংগ্রেস মেলার মাঠ এসবিআই প্রধান ব্রাঞ্চের সামনে বেশ কিছুক্ষন ধিক্কার ও বিক্ষোভ প্রদর্শন করেছে।

কংগ্রেস এই ঘোটালা প্রকাশ্যে এনে জনগণের সামনে তুলে ধরার জন্য বিজেপির কাছে দাবি রাখছে। কংগ্রেস সমালোচনা করে বলেছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনা প্রকাশ্য এনে সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস আন্দোলন কর্মসূচি গ্রহণ করবে। কংগ্রেস দাবি করেছে দেশব্যাপী কালো টাকা নিয়ে নিজেদের উদরপূর্তি করছে বিজেপি দল। এখনই সময় বিজেপি দলের বিরুদ্ধে গোটা দেশব্যাপী লড়াই আন্দোলন কর্মসূচি গড়ে তোলা।

 

 

পুর নিগমের ঘাটতি বাজেট পেশ, কর সময়মতো প্রদান করার আহ্বান মেয়রের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করা হয় বৃহস্পতিবার। পুর নিগমের কনফারেন্স হলে নিগমের মেয়র দীপক মজুমদার বাজেট পেশ করেন। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ডেপুটি কমিশনার সহ আগরতলা পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর, সমস্ত কর্পোরেটর সহ আধিকারিকরা।

এদিন মেয়র জানান আগরতলাকে যানজট মুক্ত রাখা সুন্দর করে গড়ে তুলতে আগামী এক বছরের জন্য বাজেট পেশ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ব্যয় ধরা হয়েছিল ৩৯৭ কোটি ১০ হাজার টাকা। ঘাটতি ছিল ৫৫ লাখ ২২ হাজার টাকা। এই অর্থবর্ষে আয় ধরা হয়েছে ৪১৫ কোটি ৯৭ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪১৬ কোটি ৭৪ লাখ টাকা। ঘাটতি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা।

মেয়র জানান পুর নিগমের নিজস্ব আয় বৃদ্ধি করে ঘাটতি মেটানো হবে। তিনি আরও জানান নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বাড়ানো হয়েছে। মেয়র জানান আগরতলা পুরবাসীর সার্বিক কল্যাণ এবং সুখ স্বাচ্ছন্দ্য- নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বাজেট পেশ করা হয়েছে কাউন্সিল বৈঠকে। ১১ মার্চ আলোচনার ভিত্তিতে বাজেট পাস হবে।

বিভিন্ন সরকারি প্রকল্প অনুদানকে সামনে রেখে আগরতলাকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। মেয়র জানান, গত বাজেটে যা বলা হয়েছে এর থেকে বেশি কাজ করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার সহযোগিতায় করায় সুবিধা হয় কাজ করতে। কর সময়মতো প্রদান করার আহ্বান জানান নাগরিকদের কাছে তিনি জানান।

সময়ের কাজ সময়ে শেষ করার ওপর গুরুত্ব মন্ত্রী সুধাংশু দাসের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেলা রিভিউ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ে তপশিলি জাতি কল্যাণ , এআরডিডি ও মৎস্য দপ্তরের পর্যালোচনা বৈঠক এদিন অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রী সুধাংশু দাসের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে পশ্চিম জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করা হয়।

গত কয়েক মাসে দফতরের কি কি কাজ হয়েছে পাশাপাশি আরও কি কি কাজ অসমাপ্ত রয়েছে সেগুলিকে খতিয়ে দেখা হয়েছে। এদিনের বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস সময়ের কাজ সময়ে শেষ করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। মন্ত্রী বলেন সময়ের কাজ নির্দিষ্ট সময়ের শেষ করতে না পারলে পরবর্তীতে দপ্তরের মধ্যে ঝামেলা সৃষ্টি হতে থাকে। বকেয়া কাজ রেখে নতুন কোন কাজ করা যায় না।

নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানালেন মন্ত্রীসভার মুখপাত্র সুশান্ত চৌধুরী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মহাকরণে নবনিযুক্ত মন্ত্রী অনিমেষ দেববর্মা কে স্বাগত জানালেন রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী ।এদিন নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে তিনি বলেন ,প্রধানমন্ত্রীর দিশা কে সামনে রেখে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে মন্ত্রী অনিমেষ দেববর্মা বিশেষ ভূমিকা গ্রহণ করবেন বলে মনে করেন তিনিবৃহস্পতিবার রাজ্যমন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিপ্রা মথা দলের দুই বিধায়ক যথাক্রমে অনিমেষ দেববর্মা এবং বিশ কেতু দেববর্মা।রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নবনিযুক্ত মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করার পর রাজভবনের দরবার হলে মন্ত্রিসভার সদস্যদের সাথে পরিচিত হন দুই নবনিযুক্ত মন্ত্রী ।এর কিছুক্ষণ পরই মহাকরণে ছুটে যান মন্ত্রী-অনিমেষ দেববর্মা। মহাকরণে নবনিযুক্ত মন্ত্রী অনিমেষ দেববর্মাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান রাজ্য মন্ত্রিসভার মুখপাত্র মন্ত্রি সুশান্ত চৌধুরী ।মন্ত্রী সুশান্ত চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে তার অফিস গৃহে নিয়ে যান এবং মন্ত্রীর চেয়ারে বসান। নবনিযুক্ত মন্ত্রীর অফিস গৃহেই মন্ত্রীকে পাশে বসিয়ে সুশান্ত চৌধুরী জানান, তিপ্রা মথা মন্ত্রিসভায় যোগ দেবে, দীর্ঘদিন ধরেই এই বিষয়ে জল্পনা কল্পনা চলছিল। আজ সব জল্পনা-কল্পনার অবসান হলো।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বে এই মন্ত্রিসভা কাজ করে চলছে। এই কাজে নবনিযুক্ত দুই মন্ত্রী সহযোগিতা করবেন এমনটাই তিনি আশা করেন বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রসঙ্গত উল্লেখ্য যে ,২০২০ সালের শেষ দিকে রাজ্যের জনজাতিদের সার্বিক উন্নয়ন কে লক্ষ্য রেখে গঠিত হয়েছিল জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠন তিপ্রা মথা।

প্রথম বারই এডিসি নির্বাচনে অংশগ্রহণ করে দলটি এডিসি প্রশাসন পরিচালনার দায়িত্বভার পায়।এরপর প্রথমবার বিধানসভা নির্বাচনের অংশগ্রহণ করেই এই দলটি বিধানসভার বিরোধী দলের মর্যাদা লাভ করে।এবার রাজ্য মন্ত্রিসভায় যোগ দিল এই দলটি ।তাও প্রথমবারের মতই। সরকারে যোগ দেওয়ার পর এই জনজাতিভিত্তিক রাজনৈতিক সংগঠনটির ভূমিকা কি থাকবে সেটাই এখন দেখার।

সম্প্রসারিত হল রাজ্য মন্ত্রিসভা, শপথ নিলেন অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রিসভায় আনুষ্ঠানিক যোগ দিয়েছে তিপরা মথা। নতুন দুই মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। নয়া মন্ত্রীদের শপথ গ্রহণে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। সম্প্রসারিত হল রাজ্য মন্ত্রিসভা। রাজ্য মন্ত্রিসভায় যোগ দিয়েছে তিপরা মথা। বৃহস্পতিবার সকালবেলায় নতুন দুই মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।

নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা। নয়া মন্ত্রীদের শপথ গ্রহণ পাঠের মাধ্যমেই শেষ হয়েছে মন্ত্রিসভার সম্প্রসারণ এর কাজ। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী নতুন মন্ত্রীদের হাতে দপ্তর বন্টনের মাধ্যমে দায়িত্বভার তুলে দেবেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন মন্ত্রিসভার সম্প্রসারণ এর মাধ্যমেই প্রমাণ হয়ে গেল মোদীজি চায় সবকা সাথ সবকা বিকাশ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন , জাতি জনজাতি উভয়ের স্বার্থেই বিধানসভার ভিতরে কথা বলতে হবে। জাতীয় উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রয়াসেই সমগ্র জাতির উন্নয়ন সম্ভব।এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন বলেন , বিধানসভার ভিতরে গিয়েও যাতে তিপরা মথার সদস্যরা তাদের দাবি আদায়ে শরব হতে পারে এবং জনজাতিদের স্বার্থে কাজ করতে পারে তার জন্যই সরকারি যোগ দেওয়া। জনজাতিদের আর্থসামাজিক উন্নয়নই হবে এই সরকারের প্রধান লক্ষ্য। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিজেপি , মথা ও আইপিএফটি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সরকারি থেকে সরকারের সমস্ত রকম কাজকে সার্বিকভাবে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই শপথ গ্রহণ করেছে নতুন মন্ত্রিসভার সদস্যরা। তিন দল একত্রিত হয়ে উন্নয়নের লক্ষ্যে সরকারকে এগিয়ে নিয়ে যাবে।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, কৃষি মন্ত্রী রতন লাল নাথ, পর্যটন ও পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবর্বমা, তিপ্রা মথার দলের আহবায়ক জগদীশ দের্ববমা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও রাজ্য প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকগণ।

এন্টি ড্রাগ ক্যাম্পিং অনুষ্ঠিত পশ্চিম জেলায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্টেট ভারত স্কোয়াড অ্যান্ড গাইডস এর উদ্যোগে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় এনটি ড্রাগ ক্যাম্পিং অ্যান্ড রেলি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। রেলিটির সূচনা করা হয়েছে আগরতলা রবীন্দ্রসত বার্ষিকী ভবনের সামনে থেকে। সকালে যার আনুষ্ঠানিক সূচনা করেছেন পশ্চিম ত্রিপুরা ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি হরিদুলাল আচার্জি। উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রিয়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

 

কিষান মোর্চার নবনিযুক্ত পদাধিকারী এবং সদস্য সদস্যাদের সাথে বৈঠক করলেন বিজেপি রাজ্য সভাপতি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনেই লোকসভা নির্বাচন। একে সামনে রেখে ভারতীয় জনতা কিষান মোর্চা সংকল্প নিয়েছে সংগঠনকে শক্তিশালী করার। বুধবার কিষান মোর্চার রাজ্য কমিটির সদস্যদের নিয়ে সাংগঠনিক বৈঠক হয় প্রদেশ বিজেপি কার্যালয়ে। সেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কিষান মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায় সহ অন্যান্য কার্যকর্তা।

বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এদিন কর্মসূচী নেওয়া হয়। কৃষক সুবিধাভোগীদের সঙ্গে জনসম্পর্ক গড়ে তুলে সংগঠনকে শক্তিশালী করার উপরে জোর দেওয়া হয়েছে। এছাড়া সিদ্ধান্ত হয়েছে সংগঠনের রাজ্যস্তরীয় কনভেনশন করার। কিছুদিনের মধ্যেই এই কনভেনশন করা হবে বলে জানান রাজীব বাবু।

 

 

কমিউনিস্টদের সময়ে কোন ঈশ্বর ছিল না, সব পাপ মোছন হত মেলারমাঠে : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কমিউনিস্টদের মুখে কখনো শোনা যায় না ঈশ্বর প্রদত্ত। তাদের মুখে শুনবেন সব কিছু রয়েছে মার্কস বাদে ও লেলিনবাদে। যার জন্য ত্রিপুরাতে একটা সময় লেলিনবাদ চলে এসেছিল। বর্তমানে অন্তর্জলী যাত্রায় গেছে লেলিনবাদ। বললেন বিপ্লব দেব। বিগত সরকারের আমলে কমিউনিস্ট ছাড়া অন্য কোন কথা শোনা যেত না। ঈশ্বর বিশ্বাস করত না কমিউনিস্টরা।

যার ফলে মার্কসবাদ লেলিনবাদ ছাড়া তাদের মুখে কোন কথাই শোনা যেত না। গত ৩৫ বছরে ধর্ম প্রায় মুছে যাওয়ার পথে ছিল। হিন্দুত্ববাদ কমিউনিস্টরা কখনোই বিশ্বাস করত না। বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। কমিউনিস্ট আমলে বাড়িতে স্নান করলে পূর্ণ হতো না। এই আমলে মেলার মাঠে গিয়ে স্নান করলে সম্পূর্ণ পূর্ণ লাভ করা যেত।

যার জন্য মেলার মাঠের দিকে দীর্ঘ লাইন ছিল কমিউনিস্ট তাত্ত্বিক নেতাদের। বুধবার রামনগরে শক্তি বন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে মহিলা স্বনির্ভর সহায়ক দল ও এনজিও গুলি একত্রিত হয়ে এলাকায় কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। পাশাপাশি মহিলাদের আত্মনির্ভর করে তোলার বিষয়ে একমত হয়েছে।

 

 

আগামী ৯মার্চ রাজ্যে বসছে জাতীয় লোক আদালত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে বসছে জাতীয় লোক আদালত। ৯ মার্চ এই লোক আদালত বসবে। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। মোট ৪৩ টি বেঞ্চে ১৮,২৫৩ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,১৮৫ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১৩,০৬৮ টি মামলা রয়েছে।

জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৩৭৭ টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৪,৪২৪ টি মামলা, দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের ৭৬১ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ১২,১৮৮ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৭০ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এরমধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে।

এই বেঞ্চে ৪৯ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানান ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। তিনি জানান আগরতলা আদালত চত্বরে লোক আদালতে সবচেয়ে বেশি ৮টি বেঞ্চ বসবে।

ইতিমধ্যে মামলার পক্ষ-বিপক্ষ/উভয়পক্ষকে নোটিস দেওয়া হয়েছে। লোক আদালতে নোটিশপ্রাপ্ত ব্যক্তিরা ৯ মার্চ ছাড়াও ৭ মার্চ পর্যন্ত সংশ্লিষ্ট জেলা বা মহকুমা আইনি সেবা কর্তৃপক্ষের অফিসে যোগাযোগ করে ওই মামলাগুলি নিষ্পত্তির সুবিধা নিতে পারিবেন।

 

 

 

গণতন্ত্র রক্ষায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মিছিল-সভা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৮ মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। প্রতিবছর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দিবসটি পালন করে। এবছরও এর ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার আগরতলায় হয় মিছিল- সভা। এদিন বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও সারা ভারত নারী সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে হয় মিছিল- সভা।

বুধবার দুই সংগঠনের উদ্যোগে মিছিল শুরু হয় আগরতলা প্যারাডাইস চৌমুহনী থেকে। এদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ওরিয়েন্ট চৌমুহনীতে হয় সভা। উপস্থিত ছিলেন বাম নারী নেত্রী রমা দাস, ছায়া বল সহ অন্যরা। এবছর আন্তর্জাতিক নারী দিবসে তাদের আহ্বান “হিংসার রাজনীতিকে পরাস্ত করো, গণতান্ত্রিক অধিকার রক্ষা করো। এদিন নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য বলেন, ৮ মার্চ শিব রাত্রি। তাই দুই দিন আগেই কর্মসূচী গ্রহণ করেছে নারী সমিতি।